অনেক জল্পনা-কল্পনা শেষে টি-টোয়েন্টি থেকে অবসর তামিমের

তামিম ইকবাল কি আর টি-টোয়েন্টি খেলবেন? গত এক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে বহুল আলোচিত প্রশ্ন এটি। যার উত্তরে বিসিবি সভাপতি থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকে অনেক উত্তর দিয়েছেন। কিন্তু খোদ তামিম ছিলেন নিশ্চুপ। সবদিক থেকে উত্তর আসতে দেখে তামিম নিজেই বলে বসলেন, ‘আমার সিদ্ধান্ত আমাকে বলতে দিন।’ এমন বক্তব্য দিয়েও তামিম টি-টোয়েন্টি নিয়ে […]

Continue Reading

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে শনিবার (১৬ জুলাই) রাতে ক্যারিবীয়ানদের ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। নিকোলাস পুরানদের ১৭৮ রানের জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখে জয় পেয়েছে তামিম ইকবাল বাহিনী। এ নিয়ে বাংলাদেশের কাছে ওয়ানডেতে তিনবার হোয়াইটওয়াশ হলো উইন্ডিজ। গায়ানার স্লো উইকেটে লক্ষ্য তাড়া করতে […]

Continue Reading

বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

দুই বছর পর ওয়ানডে দলে ফিরেই চমক দেখালেন তাইজুল ইসলাম। তার অসাধারণ ঘূর্ণিতে প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করতে পেরেছে। শনিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টস […]

Continue Reading

২ বছর পর দলে ফিরে ৫ উইকেট তাইজুলের

সবশেষ ওয়ানডেটা সেই ২০২০ এর মার্চে খেলেছেন তাইজুল ইসলাম। এরপর কেটে গেছে একে একে ২৮টি মাস। রঙিন জার্সি আর গায়ে জড়ানো হয়নি তার। তার সে অপেক্ষা আজ যখন শেষ হলো, প্রত্যাবর্তনের মঞ্চটা দারুণভাবেই রাঙালেন বাঁহাতি এই স্পিনার। প্রথম বলেই উইকেট দিয়ে শুরু করেছিলেন। ১০ম ওভারে এসে পাঁচ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি। প্রথম বলে শেই হোপের […]

Continue Reading

হোঁচট খাওয়া দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন পুরান

শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে মাত্র ১৬ রান তুলতেই টপঅর্ডারের তিনজন ব্যাটারকে হারায় ক্যারিবিয়ানরা। তবে অধিনায়ক নিকোলাস পুরান ও কার্টির ব্যাটে বেশ কিছুক্ষণ সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ। এ দুজনের জুটি অর্ধশত রান স্পর্ষ করে। কিন্তু হঠাতই কার্টি শিকার হন নাসুমের। ৬৬ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরে রোভম্যান […]

Continue Reading

তাইজুল-মোস্তাফিজে শুরুতেই ৩ উইকেট হারাল ক্যারিবীয়রা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে শুরুতেই উইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়েছে সফরকারী বোলাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান করেছে উইন্ডিজ। দুই বছর পর ওয়ানডে খেলতে নেমে নিজের প্রথম বলেই উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। তিনি ওপেনার ব্র্যান্ডন কিংকে ব্যক্তিগত ৮ […]

Continue Reading

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি মাঠে গড়াবে। এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার শরীফুল ইসলামের বদলে একাদশে এসেছেন স্পিনার তাইজুল ইসলাম। উইন্ডিজ দলেও একটি […]

Continue Reading

লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলবেন মাশরাফি

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফের দেখা যাবে মাশরাফি বিন মর্তুজাকে। লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুমে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ভারতীয় একটি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। মাশরাফির পাশাপাশি এই মৌসুমে ভারতীয় সাবেক স্পিনার হরভজন সিং, ওয়েস্ট ইন্ডিজের লেন্ডন সিমন্স ও দীনেশ রামদিনের খেলার খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া বীরেন্দ্র শেবাগ, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মুত্তিয়া মুরালিধরন ও পন্টি […]

Continue Reading

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের হতাশার পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। শনিবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে সফরকারীরা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুদল। স্বাগতিক উইন্ডিজ মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে অধরা ওয়ানডে ম্যাচ […]

Continue Reading

রাতে উরুগুয়ের মুখোমুখি আর্জেন্টিনা

কলম্বিয়ায় নারী কোপা আমেরিকা চলছে। শুরুটা ভালো না হলেও আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। এবার নিজেদের তৃতীয় ম্যাচের অপেক্ষায় দলটি। সে অপেক্ষা ফুরোচ্ছে আজ রাতেই। ভোর রাতে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে দলটি। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই গত ১০ জুলাই ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ব্রাজিল ছড়ি ঘুরিয়েছে বেশ। দারুণ দাপটের সঙ্গে সেই ম্যাচে আর্জেন্টিনাকে […]

Continue Reading

ব্রাজিলের বিপক্ষে না খেলতে আদালতে গেল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। বিশ্বকাপের ৩২ দল ঠিকও হয়ে গেছে। তবে কনমেবল অঞ্চলের বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার অসমাপ্ত ম্যাচটি নিয়ে জটিলতা ক্রমে বাড়ছেই। এবার ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচটি না খেলতে সর্বোচ্চ ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত বছর সেপ্টেম্বরে ব্রাজিলের মাটিতে সেই ম্যাচটি মাঠে গড়ালেও ৫ মিনিট পরই তা বন্ধ হয়ে যায়। ব্রাজিলের স্থানীয় স্বাস্থ্য […]

Continue Reading

ভারতকে শতরানে হারিয়ে ১-১ সমতায় ফিরল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: জমে উঠেছে ইংল্যান্ড বনাম ভারত ওয়ানডে সিরিজ। প্রথম একদিনের ম্যাচে টিম ইন্ডিয়া স্বাগতিকদের ১০ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বড় জয়ে প্রতিশোধ নিলো ইংলিশরা৷ বৃহস্পতিবার (১৪ জুলাই) ১০০ রানের বড় ব্যবধানে রোহিত শর্মা বাহিনীকে হারিয়েছে জস বাটলাররা। এর মধ্য দিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিকরা। এর আগে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে […]

Continue Reading

ডোপ টেস্টে পজিটিভ : ১০ মাস নিষিদ্ধ শহিদুল

আইসিসির ডোপ-বিরোধী বিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশে পেসার শহিদুল ইসলাম। ২৭ বছর বয়সী এই পেসারকে সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই সময় আন্তর্জাতিক বা ঘরোয়া, কোনো ধরণেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না তিনি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। শহিদুলকে […]

Continue Reading

হোঁচট খেল বার্সেলোনা, সিঙ্গাপুরে লিভারপুল

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে হোঁচট খেলো বার্সেলোনা। কাতালুনিয়ান ক্লাব ইউ ওল্টের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জাভির শিষ্যরা। এদিকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে লিভারপুল। প্রাক মৌসুম প্রস্তুতির শুরুটা ভালো হলো না বার্সেলোনার। দীর্ঘদিন পর শিরোপাহীন একটা মৌসুম পার করেছে বার্সা। আর্থিক সংকটে এমনিতেই টালমাটাল বার্সেলোনা। নতুন মৌসুমে ক্লাবকে সাফল্যে ফেরাতে বদ্ধ […]

Continue Reading

ক্যারিবিয়দের উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও নিজেদের পছন্দের ফরম্যাটে বাংলাদেশের কাছে পাত্তাই পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও ক্যারিবিয়দের উড়িয়ে দিয়েছে টাইগাররা। গায়ানায় মিরাজ-নাসুমের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার পর বল হাতেও পাত্তা পেল না স্বাগতিক দল। ৯ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করল তামিম ইকবালের দল। যদিও দশ […]

Continue Reading

এবার উইন্ডিজকে ১০৮ রানে অলআউট করল বাংলাদেশ

নিজেদের প্রিয় ফরম্যাটে ফিরে জ্বলে উঠল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও দারুণ শুরু করেছে টিম টাইগার। মিরাজ-নাসুমের দাপটে প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৮ রানে অলআউট করেছে সফরকারী দলটি। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ১৪৯ রানে থেমেছিল উইন্ডিজ। বুধবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়। যেখানে […]

Continue Reading

নাসুমের তিন উইকেট, কাঁপছে ক্যারিবীয়রা

ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল এক ম্যাচ আগেই। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বড় জয়ের দিনে নাসুম আহমেদ ছিলেন উইকেটশূন্য। তবে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই উইকেটের গেরো খুলল তার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজের নামের পাশে মূল্যবান তিনটি উইকেট যোগ হয়েছে নাসুমের। প্রথম ওয়ানডে উইকেট পেতে নাসুমকে অপেক্ষা করতে হয়েছিল দুই ম্যাচ মিলিয়ে প্রায় […]

Continue Reading

ফিল্ডিংয়ে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ইতোমধ্যে শুরু হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের। হারলে সিরিজে ফিরবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তখন সিরিজের শেষ ম্যাচটি হবে ‘অঘোষিত’ ফাইনাল। তবে […]

Continue Reading

টানা দ্বিতীয় জয় ব্রাজিলের, ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা

টানা দ্বিতীয় জয়ে গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। অন্যদিকে প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে বড় পরাজয়ের পর পেরুকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার (১২ জুলাই) কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে বাংলাদেশ সময় রাত ৩টায় উরুগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। আগের ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে আত্মবিশ্বাসে টইটম্বুর ব্রাজিলের সামনে এদিন কোনো প্রতিরোধই গড়তে পারেনি উরুগুয়ে। ম্যাচের শুরু থেকেই চলে […]

Continue Reading

পেরুকে হারিয়ে প্রথম জয় আর্জেন্টিনার

মেয়েদের কোপা আমেরিকায় প্রথম জয়ের দেখা পেল আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে, পেরুকে তারা বিধ্বস্ত করেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। কোপা আমেরিকা ফেমেনিনাতে বুধবার (১৩ জুলাই) আর্জেন্টিনার হয়ে পেরুর জালে বল জড়ান ইয়ামিলি রদ্রিগেজ, ফ্লোরেন্সিয়া বোনসেগুন্দো, এলিয়ানা স্তাবাইল ও এরিকা লনিগ্রো। কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়ে আধিপত্য ছিল আর্জেন্টাইনদের। ম্যাচের ৬৩ শতাংশ সময় […]

Continue Reading

ক্যারিবীয়দের বিপক্ষে টাইগারদের সিরিজ নিশ্চিতের ম্যাচে বৃষ্টির শঙ্কা

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে বুধবার (১৩ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার পরিকল্পনা টিম ম্যানেজম্যান্টের। অন্যদিকে, ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবীয়রা। যদিও এ ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা। গায়ানায় ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে ৭টায়। জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম থেকে গায়ানা। চেনা ফরম্যাটে […]

Continue Reading

কাতারে কাপ জিতে বাংলাদেশিদের সঙ্গে উদযাপন করতে চায় আর্জেন্টিনা

চলতি বছরের নভেম্বরে কাতারে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আসর। তৃতীয় বারের মতো শি‌রোপা জিতে আর্জেন্টিনা বাংলা‌দে‌শি ভক্তদের সঙ্গে নিয়ে উদযাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউদিও হাভিয়ের রসেনওয়াইগ। মঙ্গলবার (১২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বাংলাদেশ ও আর্জেন্টিনা। ঢাকার […]

Continue Reading

‘একদিনের ক্রিকেটে বাংলাদেশ দুর্ধর্ষ, সমীহ জাগানিয়া দল’

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজ হেরে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল টাইগাররা। তবে নিজেদের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট ওয়ানডেতে ফিরেই ৬ উইকেট আর ৫৫ বল হাতে রেখেই দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। জয়ের পর এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‌‘একদিনের ক্রিকেটে বাংলাদেশ দুর্ধর্ষ, সমীহ জাগানিয়া দল।’ এর আগে […]

Continue Reading

ওয়ানডেতে ফিরেই দাপুটে জয় বাংলাদেশের

এবারের উইন্ডিজ সফরে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ হেরে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ দল। তবে ‘প্রিয়’ ওয়ানডে ফরম্যাটে ফিরেই দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের দেওয়া ১৫০ রানের লক্ষ্য টপকাতে নেমে ৬ উইকেট আর ৫৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে সফরকারীরা। দাপুটে এই জয় দিয়ে আরও একবার মনে […]

Continue Reading

তিন মাস আগেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্নকিছু। প্রথম দেখা ১৯৫২ সালে। এরপর কালের পরিক্রমায় দু’দেশের রাজনৈতিক অস্থিরতায় ধীরে ধীরে এ লড়াই পরিণত হয় মহারণে। সম্পর্কের টানাপোড়েনে আইসিসির ইভেন্ট ছাড়া এখন আর দেখাও যায় না এই দুই চিরপ্রতিদ্বন্দীর লড়াই। তাই যখনই আইসিসির কোন ইভেন্টে দু’দল মুখোমুখি হয়, সেই ম্যাচ ঘিরে মানুষের থাকে ব্যাপক আগ্রহ। আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুষ্ঠেয় […]

Continue Reading