সারাদেশ
সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার দাবি, অস্বীকার পুলিশের
সিলেটের জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে সিলেট নগরে ফেরার পথে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার ব্যবহৃত গাড়ির গ্লাস ভেঙে গেছে এবং তিনি আহত হয়েছেন বলে দাবি করেছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি করেন নাসিরুদ্দীন পাটোয়ারী। স্ট্যাটাসে […]
গ্রাম বাংলা
কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে হামলা, দুই পুলিশ আহত, আটক-৩
গাজীপুর: কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ব্যানার ও একটি মোটরসাইকেলসহ সংগঠনটির তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ছাত্রলীগের আক্রমণে পুলিশের দুই সদস্য আহত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তার (পূর্বাচল ২৭ নম্বর সেক্টর) গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলো, উত্তরখান উজামপুর এলাকার মো. আব্দুর […]
কালীগঞ্জে বিদ্যালয় মাঠে বালুর ব্যবসা, বিএনপি নেতা বললেন এটা সরকারী কাজ
ক্যাপশন( গাজীপুরের কালীগঞ্জের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে বালুর স্তুপ থেকে লরি দিয়ে বালু নিচ্ছেন ব্যবসায়ীরা- গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে তোলা ছবি) গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠের একাংশ দখল করে বালুর ব্যবসা চলছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার(২৮ জুলাই) এই তথ্য জানা গেছে। সরেজমিনে প্রকাশ, কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের […]
জাতীয়
বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে এবং দেশটি এখন বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। তিনি বলেন, এ বাস্তবতার প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইজরি ইতিবাচকভাবে সংশোধন করেছে, যা মার্কিন বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দেবে। আজ (শনিবার) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক […]
মিডিয়া ও বিনোদন
ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা। আন্দোলনের লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এখন সময় রাষ্ট্র পুনর্গঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার। শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে […]
প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের: গাজীপুরে নিজ এলাকা থেকে সাংবাদিক গ্রেপ্তার
ঢাকা: ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি গাজীপুরের জয়দেবপুর এলাকার বসুরা গ্রামের বাসিন্দা এবং জলিল মিয়ার ছেলে। শুক্রবার সন্ধ্যায় বগুড়ার অতিরিক্ত পুলিশ […]
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তারা উভয়ই আদালতে হাজির ছিলেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারার আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত না […]


