গাজীপুরে শিশুদের মাঝে চারা গাছ বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‎

গ্রাম বাংলা


‎গাজীপুরে এম.এ. বারী শিক্ষাবৃত্তি প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিশুদের মাঝে চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৪ জুলাই) গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিশুদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়।

‎ ইসমাঈল হোসেনের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক,শওকত হোসেন সরকার।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোছাদ্দিকুর রহমান। এছাড়াও বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

‎বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষাবৃত্তির গুরুত্ব এবং পরিবেশের জন্য গাছের গুরুত্ব তুলে দরা হয়।
অনুষ্ঠানে গাজীপুর মহানগরীর ৬১ টি বিদ্যালযের সাত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্ট সনদপত্র ও চারা গাছ বিতরণ করা হয়। দুইজন মেধাবী শিক্ষার্থীকে দুটি পার্সোনাল কম্পিউটার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *