ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার

চারদিকে পোড়া গন্ধ। ধ্বংসস্তূপের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা টিন, কাঠ, কাপড় আর ভাঙাচোরা ঘরের সামগ্রী। কেউ পোড়া ঘরের ভেতর থেকে খুঁজছেন বেঁচে থাকা কোনো জিনিস, কেউ আবার পোড়া টিন কুড়িয়ে ভাঙারির দোকানে বিক্রি করছেন। আর একদিন পরই ঈদুল আজহা। যখন সারা দেশে ঈদের প্রস্তুতি, তখন রাজধানীর কালশীর বাউনিয়াবাঁধ বস্তির শত শত মানুষের মাথার ওপর নেই কোনো […]

Continue Reading

সড়কে থামছে না মৃত্যুর মিছিল, ৭ জেলায় ১২ জনের প্রাণহানি

ঈদযাত্রায় সড়কে মৃত্যুর মিছিল থামছে না, আজও দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে সিরাজগঞ্জে তিনজন, বরিশালে তিনজন, সাতক্ষীরায় দুইজন, খুলনায় একজন, ফরিদপুরে একজন, জামালপুরে একজন ও চাঁদপুরে একজন মারা গেছেন। এসব ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। […]

Continue Reading

শেষ সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে যাত্রী ও যানবাহনের চাপ। এতে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় পেরিয়ে টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস পর্যন্ত যানজটে নাকাল হচ্ছে ঘরমুখী হাজার হাজার মানুষ। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার পর থেকে এ যানজটের চিত্র দেখা গেছে। গাজীপুরের ভোগড়া বাইপাস […]

Continue Reading

ময়মনসিংহে ভূমিকম্প অনুভূত

রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ময়মনসিংহে। এটি মৃদু ভূমিকম্প বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহের ভালুকার আমতলীতে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু কম্পন হয়েছে। […]

Continue Reading

টঙ্গী থানার সামনে পশুর হাট থেকে ঘাস, কাঠের টুকরো ও পশু খাদ্য লুট করেছে দুর্বৃত্তরা

ক্যাপশন( টঙ্গী পূর্ব থানার সামনে পশুর বাজারের প্রবেশপথে ঘাস, কাঠের টুকটো ও পশু খাদ্যের দোকান) গাজীপুর: গাজীপুরের সবচেয়ে বড় পশুর হাট টঙ্গী থেকে গরুর ঘাস, মাংস কাটার কাঠের টুকরো ও পশু খাদ্য পিক-আপে করে লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল টঙ্গী পূর্ব থানার সামনে হলেও নজরে আসেনি। আজ মঙ্গলবার( ২৬ মে) সকাল ৬ টায় এই ঘটনা ঘটে। […]

Continue Reading

গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলার ইউএনও এটিএম কামরুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রশাসনিক দক্ষতা, উন্নয়ন কার্যক্রম, জনসেবা, সুশাসন প্রতিষ্ঠা এবং মানবিক উদ্যোগসহ সার্বিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন। […]

Continue Reading

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ৯ জন ও নিশ্চিত হামে মারা গেছে ১ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৬ জন। যার মধ্যে নিশ্চিত হাম বলে শনাক্ত করা হয়েছে ৫৩ জন। মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব […]

Continue Reading

পানি বন্দি থানা, গেটে ওসি সহ সেবাপ্রার্থীরা

ক্যাপশন( পূবাইল থানার সামনে ওসি সহ পানিবন্দি পুলিশ ও সেবাপ্রার্থীরা, আজ মঙ্গলবার বিকেল ৩ টা ২০ মিনিটে তোলা) গাজীপুর: গাজীপুরের টঙ্গী- কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে জিএমপির পূবাইল থানা। অব্যাহত ভারী বর্ষনে তিন দিন ধরে পানি বন্দি থানা ও পুলিশ। এতে ব্যাহত হচ্ছে সেবা কাজ। সরেজমিন জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ( জিএমপি) পূবাইল থানা রাস্তা […]

Continue Reading

বৈরী আবহাওয়ায় ঘরমুখো যাত্রী কম, সন্ধ্যায় বাড়তে পারে চাপ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারি অফিস-আদালতে ছুটি শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এখনো তেমন যাত্রীর চাপ দেখা যায়নি। বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে নৌপথের যাত্রী চলাচলে। তবে লঞ্চ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা আশা করছেন, বৃষ্টি কমে এলে সন্ধ্যার পর থেকে যাত্রীর চাপ বাড়তে পারে। সোমবার (২৫ মে) সকাল থেকে সদরঘাট […]

Continue Reading

গাজীপুরের দুই মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

উত্তরের পথে শুরু হয়েছে ঈদযাত্রা। গাজীপুরের ৪০ শতাংশ শিল্প কারখানা ছুটি ঘোষণা করায় ঘরমুখী মানুষের ঢল নেমেছে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায়। এতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর মহাসড়কে দেখা দিয়েছে ১৫ কিলোমিটার যানজট। এদিকে থেমে থেমে বৃষ্টির কারণে দুর্ভোগ বেড়েছে আরও কয়েকগুণ। সোমবার (২৫ মে) বিকেল ৪টায় সরেজমিনে ঘুরে দেখা যায়, চন্দ্রা ত্রিমোড় এলাকাকে কেন্দ্র করে […]

Continue Reading

১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্যে থার্ড টার্মিনালের কাজ চলছে

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন। মঙ্গলবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে সরকারের বিগত ১০০ দিনের নেওয়া কার্যক্রম তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য […]

Continue Reading

নিয়ন্ত্রণে আসেনি কালশীর আগুন, কাজ করছে ফায়ারের ১৩ ইউনিট

রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে যোগ দিয়ে বর্তমানে ১৩টি […]

Continue Reading

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি […]

Continue Reading

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বহির্গমন কেন্দ্র আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বাস সংকট, নির্ধারিত সময়ের শিডিউল বিপর্যয় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দীর্ঘ যানজটে আটকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে অনেককে। রোববার (২৪ মে) দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট, আজমপুর, হাউজ বিল্ডিং, আব্দুল্লাহপুরসহ বিভিন্ন […]

Continue Reading

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়

ইরানের সঙ্গে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র কোনও ধরনের তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। একই সঙ্গে চুক্তি সম্পন্ন, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে বলেও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। […]

Continue Reading

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, চলছে অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা একযোগে হামলা চালিয়েছে। র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালান। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় অব্যাহত থাকে। রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে হামলাকারীরা। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একই সঙ্গে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত […]

Continue Reading

ঈদ সালামী নেয়ার লোকেরা এখন অপরাধের পাহারাদার!

ক্যাপশন( সাম্প্রতিক সময়ে টঙ্গীতে গ্রেপ্তারকৃতদের একাংশ) গাজীপুর: প্রতি ঈদেই সালামীর নামে চাঁদাবাজী হয় এটা সবাই জানে। কিন্তু এবারই প্রথম ব্যতিক্রমী খবর হল, চাঁদা বা ঈদ সালামী হয়ে গেছে ব্যবসার লভ্যাংশ বা পারিশ্রমিক। ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামীলীগ সরকার পতনের পর সৃষ্ট অস্থিরতার রেশ এখনো কেটে না উঠায় অপরাধ জোনের দায়িত্বপ্রাপ্ত পাহারাদারদের দায়িত্ব পালনের সময় অনেকটাই […]

Continue Reading

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। ওইদিনই অভিযোগ গঠন করে বিচার শুরু হতে পারে বলে আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন। রোববার (২৪ মে) বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে […]

Continue Reading

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থল মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বিকেল ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি গ্রামের বাইশফাঁড়ি বিওপি লাগোয়া ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিনজনই স্থানীয় ভালুকিয়া পাড়ার বাসিন্দা। তারা হলেন- সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংক্যামং (৫০) এবং অইমং […]

Continue Reading

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

গ্রাহকদের আন্দোলনসহ নানা অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। গত বছরের ২৩ জুলাই তাকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এদিকে গ্রাহকদের চলমান আন্দোলনের কারণে আজ পর্ষদের নির্ধারিত সভাও শেষ পর্যন্ত হয়নি। ব্যাংকসংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি মাসের […]

Continue Reading

বৈধ হাটের পাশে রাজধানীতে অবৈধ হাটের ছড়াছড়ি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন ২৫টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট অনুমোদন দিলেও রাজধানীর মোড়ে মোড়ে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে অসংখ্য অবৈধ হাট। নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়ক, খালি মাঠ ও আবাসিক এলাকায় বাঁশের খুঁটি গেড়ে বসা এসব অনুমোদনহীন হাটের কারণে কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটছে। তবে দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ […]

Continue Reading

দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক ভেহিক্যাল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে তৈরি ইলেক্ট্রিক ভেহিক্যাল (ইভি) চালিয়ে দেখেছেন। তিনি এই গাড়ি নির্মাতাদের প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। আজ (শনিবার) সকালে তিনি রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি কয়েকটি ইভি পরিদর্শন করেন। এ সময় তিনি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ও একটি কাভার্ড ভ্যান নিজে চালিয়ে দেখেন। […]

Continue Reading

হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল, নতুন মৃত্যু ১৩, আক্রান্ত ২১৩২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১২ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে হাম উপসর্গে ১২ ও নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৩২ শিশু। শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন […]

Continue Reading

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে আজ (শনিবার)। ঈদ সামনে রেখে রেলযাত্রা শুরু হয় ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে। এরপর একে একে আরও বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন জেলায় যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে। সকাল ১০টা পর্যন্ত ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ১২টি ট্রেন ছেড়ে গেছে। তবে […]

Continue Reading

রামিসা হত্যা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, রোববারের মধ্যেই চার্জশিট

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্ট শেষ হয়েছে। সেক্ষেত্রে আগামীকালের (২৪ মে) মধ্যে এ মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান শনিবার (২৩ মে) ঢাকা পোস্টকে জানান, ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। রিপোর্টটি আজ হাতে পেলে এ […]

Continue Reading