চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

Slider বাংলার মুখোমুখি


শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায়, শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা না নেওয়া এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়ায় আন্দোলন শেষ করেছে ভারতের ককরোচ জনতা পার্টি। গত ৩৬দিন ধরে তারা দিল্লির যন্তর মন্তরে মঞ্চ বানিয়ে সেখানে আন্দোলন করছিলেন।

আজ আন্দোলন শেষ হওয়ার পর বিক্ষোভকারীরা নিজ বাড়িতে ফিরে যান। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির সেই মঞ্চ এখন ভেঙে ফেলা হচ্ছে।

এছাড়া যেসব মেট্রোস্টেশন বন্ধ করা হয়েছিল সেগুলোও খুলে দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে চলা তীব্র এ আন্দোলনের কারণে যন্তর মন্তরের আশপাশের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। আর জনাসমাগম আটকাতে সেখানকার ১৬-১৭টি মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছিল।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *