পানি বন্দি থানা, গেটে ওসি সহ সেবাপ্রার্থীরা

Slider টপ নিউজ

ক্যাপশন( পূবাইল থানার সামনে ওসি সহ পানিবন্দি পুলিশ ও সেবাপ্রার্থীরা, আজ মঙ্গলবার বিকেল ৩ টা ২০ মিনিটে তোলা)

গাজীপুর: গাজীপুরের টঙ্গী- কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে জিএমপির পূবাইল থানা। অব্যাহত ভারী বর্ষনে তিন দিন ধরে পানি বন্দি থানা ও পুলিশ। এতে ব্যাহত হচ্ছে সেবা কাজ।

সরেজমিন জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ( জিএমপি) পূবাইল থানা রাস্তা থেকে নিচু জায়গায় একটি ভবনে অবস্থিত। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। গত কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় থানার সাননে পানি জমে গেছে। পানি ওসির রুমেও ঢুকে যাওয়ায় ওসিকে বিকল্প রুমে বসে কাজ করতে হচ্ছে। থানার সামনে পানি জমায় সেবাপ্রার্থীরাও থানায় স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছেন না। সবাই বিকল্প পথে থানায় যাতায়াত করছে। এতে স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে।

পুলিশ জানায়, থানার ভেতরে পানি জমায় স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে। বিচার প্রার্থীরাও সেবা নিতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন না।

থানায় জিডি করতে আসা মীরের বাজারের সায়েম জানান, পানি জমে থাকায় থানায় প্রবেশ করতে পারছি না।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুল ইসলাম বলেন, থানাভবন নীচু এলাকায় হওয়ায় একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। দুই দিন ধরে বৃষ্টি হওয়ায় আমরা পানিবন্দি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *