নিয়ন্ত্রণে আসেনি কালশীর আগুন, কাজ করছে ফায়ারের ১৩ ইউনিট

Slider ফুলজান বিবির বাংলা


রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে যোগ দিয়ে বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *