স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের

স্থানীয় সরকার নির্বাচনের এখনও তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। আবার এবারের নির্বাচনে থাকছে না দলীয় প্রতীকও (মার্কা); কিন্তু তারপরও নির্বাচনের নিয়ন্ত্রণ থাকবে রাজনৈতিক দলগুলোর হাতেই। ফলে, নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার আগেই রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে। সেখানে একক প্রার্থী নিশ্চিত করা, প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে জনপ্রিয়তা ও স্বচ্ছ ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। […]

Continue Reading

জাপটে ধরে জিজ্ঞেস করেছিল ‘তোমরা কারা’, উত্তরে করে গুলি

রাজধানীর কাফরুল এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩, ই-ব্লক, ওপেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইউসুফ […]

Continue Reading

চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায়, শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা না নেওয়া এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়ায় আন্দোলন শেষ করেছে ভারতের ককরোচ জনতা পার্টি। গত ৩৬দিন ধরে তারা দিল্লির যন্তর মন্তরে মঞ্চ বানিয়ে সেখানে আন্দোলন করছিলেন। আজ আন্দোলন শেষ হওয়ার […]

Continue Reading

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রহ্লাদ যোশী। তীব্র আন্দোলনের মুখে আজ শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে প্রহ্লাদকে তার স্থানে দায়িত্ব দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ধ্রুপদি মুর্মু ধর্মেন্দ্রর পদত্যাগপত্র গ্রহণ এবং প্রহ্লাদের নতুন দায়িত্বকে অনুমোদন দিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে […]

Continue Reading

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক সালাউদ্দিন সরকার, আনন্দে ভাসছে টঙ্গী

গাজীপুর: গাজীপুর মহানগরের টঙ্গীর সরকার পরিবারের সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ্উদ্দিন সরকারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক পদে গ্রেড-২ পদ মর্যাদায় নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগের পর সরকার পরিবার সহ টঙ্গীতে আনন্দের জোয়ার বইছে। জানা যায়, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক […]

Continue Reading

ধানমন্ডিতে সুধাসদনের পরিত্যক্ত ভবনে ঝুলছিল যুবকের মরদেহ

রাজধানীর ধানমন্ডি থানাধীন সুধাসদনে ৫ নম্বর রোডের একটি পরিত্যক্ত ভবন থেকে মো. শাকিল (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে এই মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ওয়াদুজ্জামান […]

Continue Reading

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদ্যমান হাইটেক পার্কগুলোর আধুনিকায়নের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি বলেন, আজকের এই সামিটে আমি আবারও নিশ্চিত করতে চাই, সরকার ইতোমধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিনিয়োগবান্ধব নীতি, কর সুবিধা, বন্ডেজ সুবিধা দেওয়া ও বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করা এবং সর্বোপরি ওয়ান-স্টপ […]

Continue Reading

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশেষে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রের মধ্যে তৃতীয় দফা বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক […]

Continue Reading

রানী বিলাসমনির ছাত্র- শিক্ষকরা দু্ই ভাগে বিভক্ত, সংঘর্ষের আশংকা!

গাজীপুর: গাজীপুরের ১২১ বছরের পুরোনো ঐতিহ্যবাহী রান বিলাসমনি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে দুই দল শিক্ষকদের আভ্যন্তরীণ দ্বন্ধ এখন ফেঁসাদে রুপ নিয়েছে। অভিযোগ, পাল্টা অভিযোগ করার পর এখন প্রতিকারের হাতিয়ার হিসেবে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে ছাত্র ও শিক্ষকদের মধ্যে সৃষ্ট দু্ই ভাগ মুখোমুখি হয়ে যে কোন সময় সংঘর্ষে রুপ নেয়ার আশংকা বিরাজ করছে। […]

Continue Reading

৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

রাষ্ট্রপতির পদত্যাগের কারণে শূন্য হওয়া আসনে আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার নির্ধারিত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা হবে। বিদায়ী […]

Continue Reading

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ। এ সময় সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বোমা সদৃশ অন্তত দুটি বস্তুকে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল […]

Continue Reading

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ […]

Continue Reading

কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে বাল্য বিয়ে আয়োজনের অপরাধে কনের পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২৪ জুলাই) বিকালে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর গ্রামে কনের পিতার বাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। জানা যায়, মুনশুরপুর গ্রামের রাকিব হোসেনের […]

Continue Reading

শিক্ষক হেনস্তা: শিক্ষা ব্যবস্থার জন্য উদ্বেগজনক

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে শিক্ষক হেনস্তার একাধিক ঘটনা শিক্ষা অঙ্গন, অভিভাবক সমাজ এবং সচেতন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটি, অভিভাবক কিংবা শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শিক্ষকদের প্রকাশ্যে অপমান, হুমকি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং কিছু ক্ষেত্রে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাও সামনে আসছে। সংশ্লিষ্টদের মতে, এসব ঘটনা শুধু […]

Continue Reading

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে জানাতে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত ওই […]

Continue Reading

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

ইউরোপীয় ইউনিয়নসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগে ট্রাম্প প্রশাসন এ শুল্ক আরোপ করেছে। এ তালিকায় বাংলাদেশও রয়েছে। দেশগুলোর ওপর ১০ শতাংশ এবং ১২ দশমিক ৫ শতাংশ হারে নতুন শুল্ক আরোপ করা হয়েছে। অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ […]

Continue Reading

ওমরাহ পালনে সৌদি গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই ছেলে-মেয়েসহ মা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ওই নারীর স্বামী শফিকুল ইসলাম (৫৪) ও বড় ছেলে নাবিল (২৪)। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে রিয়াদ থেকে আনুমানিক ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মা তানিয়া তাহমিনা (৪৫), মেজ ছেলে তাজবিক (১৯) এবং ছোট মেয়ে সাদাফ (১৫)। […]

Continue Reading

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যেই নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কিছু জানা নেই। ব্যক্তিগত চিকিৎসা শেষ হওয়ায় দেশে ফিরে এসেছেন তিনি। আজ (শুক্রবার) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে […]

Continue Reading

আন্দোলনকারীদের শরীরে ছররা গুলির টুকরো, অস্বীকার পুলিশের

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে ছররা গুলি ব্যবহারের অভিযোগ উঠেছে। দেশটির একটি সরকারি হাসপাতালের প্রতিবেদনে আন্দোলনকারীদের শরীরে ছররা গুলির আঘাতের প্রমাণ মিলেছে। হাসপাতালটি জানিয়েছে, ২৮ বছর বয়সী এক বিক্ষোভকারীর ডান কনুই ও পিঠে ‘পেলেটের আঘাত’ তথা ছররা গুলির টুকরো পাওয়া গেছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) […]

Continue Reading

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচীর অধীনে বিভিন্ন ধরনের বনজ, ফলজ গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, জৈব ও রাসায়নিক সার এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে […]

Continue Reading

পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌ-ভ্রমণ

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ত একঘেয়েমি কাটাতে গাজীপুরের পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) পূবাইলের বড় কয়ের লালমাটিয়া রিসোর্ট থেকে এ নৌভ্রমণের যাত্রা শুরু হয়। পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার খসরু […]

Continue Reading

ঢাকা-চট্টগ্রামসহ দশ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় আজ দিনভর বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনার পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম […]

Continue Reading

জাসদ থেকে জামায়াত, এক ভিডিওতে শেষ এমপি নজরুলের রাজনৈতিক ক্যারিয়ার

উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগরের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত নাম গাজী নজরুল ইসলাম। ছাত্ররাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, শিক্ষকতা, জামায়াতে ইসলামীর তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসা এবং তিনবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়া- সবমিলিয়ে প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবন তার। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাত্র পাঁচ মাসের মাথায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে […]

Continue Reading

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সম্পর্কিত আলোচনার মধ্যেই নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধানকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। সংসদ সচিবালয়ের তথ্যমতে, শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। স্পিকারের একান্ত […]

Continue Reading

এবারও এসএসসিতে গ্রেস নেই, ‘যা লিখেছে, তাই নম্বর’ নীতিতে মূল্যায়ন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। উত্তরপত্র মূল্যায়ন, প্রধান পরীক্ষকদের মাধ্যমে পুনঃযাচাই, বোর্ডে নম্বর পাঠানো, নম্বর ইনপুট, জিপিএ নির্ধারণসহ ফল তৈরির প্রায় সব কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে চলছে চূড়ান্ত যাচাই-বাছাই। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যেই ফল শতভাগ প্রস্তুত হবে। এরপর […]

Continue Reading