পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌ-ভ্রমণ

গ্রাম বাংলা

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ত একঘেয়েমি কাটাতে গাজীপুরের পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পূবাইলের বড় কয়ের লালমাটিয়া রিসোর্ট থেকে এ নৌভ্রমণের যাত্রা শুরু হয়। পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার খসরু মৃধার নেতৃত্বে আয়োজিত এ নৌভ্রমণে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমের স্বনামধন্য সাংবাদিক, পূবাইল থানা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

নৌযানে জলপথে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে অংশগ্রহণকারীরা ঢাকার ৩০০ ফিট এলাকায় পৌঁছান। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকরা পরস্পরের সঙ্গে সৌহার্দ্য ও মতবিনিময় করেন এবং আনন্দঘন সময় কাটান।

নৌভ্রমণে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন, চ্যানেল ওয়ানের ইকবাল আহমেদ সরকার, মোহনা টিভির আতিকুর রহমান আমিন, আরটিভির আজহারুল হক, দৈনিক সংবাদের আইয়ুব খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

পূবাইল থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের নিয়ে এ ধরনের সামাজিক ও সম্প্রীতিমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *