দেশে কতটি পশু কোরবানি হয়েছে জানাল প্রাণিসম্পদ মন্ত্রণালয়

এবারের ঈদুল আজহায় সারা দেশে মোট ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদিপশু কোরবানি হয়েছে। আজ শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার কোরবানিযোগ্য মোট গবাদিপশুর সংখ্যা এক কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি, যা গতবছরের চেয়ে […]

Continue Reading

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত

যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার সারা দেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি করেছেন। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই কবরস্থানে ছুটে যান। চিরবিদায় নেয়া তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে এই আনন্দের […]

Continue Reading

ত্যাগের মহিমায় এল ঈদুল আজহা

লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষা নিয়ে আবার এসেছে কোরবানির ঈদ। মহান ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ বৃহস্পতিবার। হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। হজরত ইবরাহিম (আ.)-এর সুন্নত অনুসরণ করে সারা বিশ্বের মুসলমানরা কোরবানি দেন। ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে […]

Continue Reading

কাল পবিত্র ঈদুল আজহা

সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপন করবে মুসলিম সম্প্রদায়। এ দিন আত্মত্যাগ ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করবেন তারা। ঈদের নামাজ শেষে মুসল্লিদের অনেকেই যাবেন কবরস্থানে। সেখানে তারা স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানাবেন। ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী […]

Continue Reading

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ার শেরপুরে যুবলীগের প্রতিবাদ সমাবেশ

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে মামলার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। গত রবিবার, ২৫জুন বিকাল ৫ টায় মহাসড়ক সংলগ্ন বিটিসিএল অফিসের সামনে এই সমাবেশ করা হয়। সমাবেশে কুসুম্বি ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে মামলাকে ‘মিথ্যা মামলা’ হিসেবে আখ্যা দিয়ে প্রতিবাদ করেছে উপজেলা যুবলীগ। সমাবেশে […]

Continue Reading

ঈদ ছাপিয়ে রাজনীতির আলাপ

মাস ছয়েক পরেই দ্বাদশ সংসদ নির্বাচন। এরই মধ্যে একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে দেশের রাজনীতিতে। নির্বাচনের এ রেশ থাকবে এবারের ঈদুল আজহার উৎসবেও। অনেকেই ঈদকে বেছে নিবেন নিজের প্রার্থিতা জানান দেওয়ার উপলক্ষ হিসেবে। এ ছাড়া ঈদের পরেই ঢাকায় আসবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। জুলাইয়ে ঢাকা আসবেন যুক্তরাষ্ট্রের দুই আন্ডার সেক্রেটারিও। আগামী নির্বাচন নিয়ে […]

Continue Reading

হার্টে ব্যবহৃত রিংয়ের দাম কমছে

হার্টের চিকিৎসায় ব্যবহৃত রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। আজ রোববার দুপুরে অধিদপ্তরে দুটি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। জানা গেছে, জীবনরক্ষাকারী মেডিকেল ডিভাইস উৎপাদন ও সরবরাহে দেশের শীর্ষ দুই প্রতিষ্ঠান অ্যাবোট ল্যাবরেটরিজ এবং বোস্টন সায়েন্টিফিল। তাদের সঙ্গে আলোচনা করে প্রতিটি রিংয়ে ১৫ থেকে ২০ হাজার টাকা কমানোর […]

Continue Reading

রূপপুর বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন সেপ্টেম্বরে

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হবে। আর এ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গতকাল শনিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আবিষ্কৃত দেশের প্রথম স্মার্টফোনভিত্তিক ‘সূর্য বিদ্যুৎ’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। […]

Continue Reading

অভিযোগ ছাড়া পশুবাহী পরিবহন থামালে কঠোর ব্যবস্থা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী পরিবহন থামানো যাবে না। কেউ যদি পশুবাহী গাড়ি অথবা নৌযান থামায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি গাজীপুর চান্দনা-চৌরাস্তা এলাকায় পৌঁছালে তাকে […]

Continue Reading

বগুড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ-গত ২৩ জুন,শুক্রবার ছিল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। অন্যান্য স্থানের মত বগুড়াসহ উত্তরাঞ্চলের দিবসটি পালনে বগুড়া জেলা আওয়ামীলীগ দু’দিনের কর্মসূচি হাতে নিয়েছে।কর্মসূচির প্রথম দিনে শুক্রবার (২৩ জুন) দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত […]

Continue Reading

বগুড়া জেলার শেরপুরে জমে উঠেছে পশুর হাট, তদারকিতে ৮ হাটে ৬ মেডিকেল টিম

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি: ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে বগুড়ার শেরপুরে পশুর হাট। স্থায়ী-অস্থায়ী মিলে এই উপজেলায় এবার ৮টি পশুর হাট বসেছে। প্রচুর পরিমাণে গরু-ছাগলও আমদানি হচ্ছে। আর এই হাটগুলোতে পশুর তদারকি করছে উপজেলা প্রণীসম্পদ দপ্তরের ৬টি ভেটেরিনারি মেডিকেল টিম। শেরপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: রায়হান জানান, শেরপুর শহরে বারোদুয়ারী হাট, ছোনকা […]

Continue Reading

কুড়িগ্রামে বাঁধ ভেঙে ডুবছে লোকালয়

কুড়িগ্রামের নাগেশ্বরীর বামনডাঙ্গার তেলিয়ানীপাড়ায় দুধকুমার নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি পানির চাপে ভেঙে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে জেলার ১৬টি নদনদী পানি। নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে সহস্রাধিক পরিবার। লোকালয়ে জমে থাকা বৃষ্টির পানির সঙ্গে নতুন পানি যোগ হয়ে প্লাবিত হতে শুরু করছে বামনডাঙ্গার তেলিয়ানী, মালিয়ানী, বড়মানি, ধনিটারী, অন্তাইপাড়, […]

Continue Reading

৪ দিন মহাসড়কে চলবে না ট্রাক-কাভার্ডভ্যান-লরি

আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মহাসড়কে চার দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বৃহস্পতিবার গণপরিবহন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ঈদের আগের তিন দিনসহ ঈদের দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান […]

Continue Reading

সিলেটের নগরপিতা লন্ডন প্রবাসী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো.আনোয়ারুজ্জামান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৯০টি কেন্দ্রের ফলে নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুজ্জামান পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম পেয়েছেন ৫০ হাজার ৩২১ ভোট। আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের নগরীর […]

Continue Reading

আবারও রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৫৫টি কেন্দ্রের ফলে লিটন পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট। অন্যদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৩৯৩ ভোট। এর আগে শান্তিপূর্ণভাবে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। আজ […]

Continue Reading

লিটনের কেন্দ্রে এত কম ভোট পড়ল কেন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নগরীর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রের ভোটার। আজ বুধবার সকালে এই কেন্দ্রে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভোট দিয়েছেন তিনি। কেন্দ্রটিতে এবার নির্বাচনে ভোট পড়েছে মাত্র ২৪ শতাংশ। যদিও পুরো সিটিতে ভোট পড়েছে ৫২ শতাংশের বেশি। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে […]

Continue Reading

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ বুধবার। তার সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফরের বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ জুন ‘ওয়ার্ল্ড অব […]

Continue Reading

সিলেট-রাজশাহী সিটিতে চলছে ভোট গ্রহণ

সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে দুই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, সিলেট সিটিতে ৩ হাজার ২০৪টি এবং রাজশাহীতে ২ হাজার ৫০০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। ১ হাজার ৭৪৭টি সিসি ক্যামেরা […]

Continue Reading

ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু বুধবার

আগামীকাল বুধবার থেকে ঈদুল আজহার ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ৬ দিনব্যাপী এই টিকিট বিক্রি কার্যক্রম বুধবার সকাল ৮টা থেকে রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে শুরু হবে। এবার অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফিরতি টিকিটের […]

Continue Reading

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২৯ জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ […]

Continue Reading

টুকরো টুকরো সেই মরদেহটি কার, জানাল পিবিআই .

ঢাকার কেরানীগঞ্জে মরদেহের টুকরো টুকরো অংশ উদ্ধারের ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত ওই ব্যক্তির নাম আব্দুল হক। পিবিআইয়ের দাবি, ওই ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে খণ্ড খণ্ড করে বিক্রি করা অটোরিকশার ব্যাটারি ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে […]

Continue Reading

তারুণ্যের সমাবেশ বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, অধিকার প্রতিষ্ঠার জন্য—টুকু

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে রাজশাহী ও রংপুর বিভাগীয় দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশকে সামনে রেখে গত রোববার, ১৮ জুন বগুড়ায় সংবাদ সম্মেলন করেছে বগুড়ার আয়োজক কমিটি। দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রিয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, তারুণ্যের সমাবেশ বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়। […]

Continue Reading

প্রধানমন্ত্রীর কাছে জল্লাদ শাহজাহানের দুই দাবি

৩২ বছর পর মুক্তি পেয়ে সরকারের কাছে দুটি দাবি জানিয়েছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আজ রোববার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে তিনি এ দাবি জানান। সরকারের কাছে কোনো কিছু চাওয়ার আছে কিনা এমন প্রশ্নের জবাবে শাহজাহান বলেন, আমার থাকার কোনো জায়গা নাই। কোথায় যাব তার কোনো ঠিকানা নাই। তাই সরকার যেন আমার একটা থাকার ব্যবস্থা করে […]

Continue Reading

শাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর তুমুল সংঘর্ষ

ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করা নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সংঘর্ষ শুরু হয়। তবে সংঘর্ষে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে বহিরাগত কয়েকজন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা […]

Continue Reading

ভূমিকম্পে কাঁপল দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৫। প্রাথমিকভাবে এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, আজ বেলা ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল […]

Continue Reading