সারাদেশ থেকে বিচ্ছিন্ন হচ্ছে ঢাকা

ঢাকাঃ করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকার পাশ্ববর্তী ৭ জেলায় সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি সেবা ব্যাতীত সকল-প্রকার অফিস-আদালতে ছুটি এবং যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে করে ঢাকার চারপাশ ঘিরে থাকা ওই সাত জেলা থেকে জরুরী সেবা ব্যাতীত কোনো পরিবহন ঢাকায় প্রবেশ করতে পারবে না। এসব জেলার ওপর দিয়ে কোনো নৌযানও […]

Continue Reading

আজ ২০৪ ইউপিতে ভোট

করোনা ভাইরাসের মহামারীর মধ্যে প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আজ সোমবার অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা শাখা জানায়, ২০৪টি ইউপির মধ্যে মাত্র ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। আর ১৮৪টিতে ব্যালটের মাধ্যমে […]

Continue Reading

ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে কাটানোর পর বাসায় ফিরলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় আসেন তিনি। এ সময় তার সঙ্গে কাজের সহকারী ফাতেমাও ছিলেন। এদিকে, খালেদা জিয়ার বাসভবনে ফেরাকে কেন্দ্র করে বাসার আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। বিভিন্ন সংস্থার লোকজনকেও দেখা গেছে। এর আগে গত ১১ এপ্রিল করোনা […]

Continue Reading

“ব্যাচ’৯২ গ্রাজুয়েট ক্লাব” এর উদ্যোগে ফল উৎসবে এতিমদের মাঝে ফল বিতরণ

দেশ-বিদেশে অবস্থানরত গ্রাজুয়েটদের ভেতর মেলবন্ধন এবং দেশ ও জাতির জন্য নিবেদিত সামাজিক সংগঠন “ব্যাচ’৯২ গ্রাজুয়েট ক্লাব” আয়োজনে ফল উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এ সময় দেশী-বিদেশি বিভিন্ন প্রকার ফল প্রর্দশণ করা হয় এবং ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত এতিমদের মাঝে ১৫ ধরনের মৌসুমী ফল বিতরণ করা হয়। শুক্রবার(১৮ জুন) সকালে গাজীপুর মহানগরের বিআইডিসি রোডে জলপরী রিসোর্টে এম এ […]

Continue Reading

অভিযোগ পেলে পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা

সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, কমিউনিটি ক্লাবের ঘটনাটি আমাদের গুলশান টিমের এলাকায়। আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব। এ বিষষয়ে যেকোনো […]

Continue Reading

জেরার মুখে পরী ছিলেন ধীরস্থির

ডিবি কার্যালয়ে জেরার মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এ সময় তিনি ছিলেন ধীরস্থির। গতকাল বিকালে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে দুই ঘণ্টা অবস্থান করে তার দেয়া অভিযোগের বিষয়ে গোয়েন্দাদের বিভিন্ন তথ্য দেন। এ সময় পুলিশ কর্মকর্তারা পরীমনির করা অভিযোগ ও মামলার বিভিন্ন বিষয় জানতে চান। জিজ্ঞাসাবাদের সময় গোয়েন্দা কর্মকর্তারা তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এমনকি […]

Continue Reading

জৈনা কাঁঠালের বাজারে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে কাঁঠালের হাটে পুলিশের নামে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।গত ১-২ সপ্তাহ থেকে কাঁঠালের হাট বসতে শুরু করেছে।মৌসুমী ফলের হাট বসার শুরুতে এ চাঁদাবাজির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা অসন্তোষ প্রকাশ করেন। জানাযায়, এবার কাঁঠালের হাট পুরোপুরি জমে ওঠার আগেই শুরু হয়ে গেছে চাঁদাবাজি। বিভিন্ন […]

Continue Reading

শ্রীপুর সাব-রেজিষ্ট্রার নাজির আহম্মেদ এর বিদায় অনুষ্ঠান

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরের সাব-রেজিষ্ট্রার মো. নাজির আহম্মেদ রিপন এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুন) বিকেলে শ্রীপুর সাব রেজিষ্ট্র্রি অফিসের দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির সেডে বিদায় অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সাবেক পৌর কাউন্সিল মো. শাহজাহান মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উসমান […]

Continue Reading

সংসদ সচিবালয় কোয়ার্টারে ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ

ঢাকাঃ রাজধানীর আগারগাঁয়ে সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে এক ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ বি-২ নম্বর কোয়ার্টারে গিয়ে বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। ওই নেত্রীর নাম নুসরাত জাহান (২৮)। ঘটনার পর থেকে নুসরাতের স্বামী মামুন মিল্লাত পলাতক রয়েছেন। মামুন মিল্লাত নিজেকে […]

Continue Reading

সেতুর গাইড পোস্টে বড় গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরে সূতিয়া নদীর উপর নির্মিত ত্রীমোহনী সেতুর গাইড পোস্টে ছোট বড় কয়েটি গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ঝুঁকি নিয়ে চলছে সকল ধরণের যানবাহন। যানাযায়, গাজীপুর জেলার শ্রীপুর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মধ্যে সূতিয়া নদীর উপর নির্মিত ত্রিমোহনী সেতু। এই সেতুর গাইড পোস্টের মধ্যে ছোট বড় কয়েকটি গর্ত দেখা দিয়েছে। গত […]

Continue Reading

শ্রীপুরে আকন্দ বাড়ি পুকুরে বরশী দিয়ে মাছ শিকার বসেছে শিকারীরা

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরে মাছ ধরার উৎসবে মেতে ওঠেছেন সৌখিন মৎসশিকারিরা। শনিবার(১২ জুন) সকাল ছয়টা থেকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকার ৪ নং ওয়ার্ড সদস্য নাজমুল আকন্দ রনির মৎস খামারে এই উৎসবের আয়োজন করা হয়।ভোরের আলো ফুটতে না ফুটতেই মৎস শিকারিরা জড়ো হয়েছেন পুকুর পাড়ে। তাঁদের হাতে ছিল বড়শি ছিপ, আবার কারও হাতে […]

Continue Reading

মেহেরপুরে স্বেচ্ছাসেবকলীগ কর্মী খুন, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে মাদকসেবী মনিরুল ইসলামের ধারালো হাঁসুয়ার কোপে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ কর্মী সাইদুল ইসলাম নিহত হয়েছেন। এঘটনায় স্থানীয় জনগণ পিটিয়ে হত্যা করেছে ওই মাদকসেবী মনিরুল ইসলামকে। আজ শনিবার বেলা ১১টার দিকে জাদবপুর মোড়ে এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আর মনিরুল ইসলামের পিতার নাম আবুল […]

Continue Reading

খালেদা জিয়া স্বাস্থ্য ঝুঁকিতে আছেন: মির্জা ফখরুল

পোস্ট কোভিড থেকে মুক্ত হলেও পুরনো রোগের জটিলতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য ঝুঁকিতেই আছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলন তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ম্যাডামের মেডিক্যাল বোর্ডের সর্বশেষ বক্তব্য হচ্ছে, উনার মিনিমাম যে […]

Continue Reading

চল বাদাম খাই!

ঢাকাঃ আমরা অনেকেই অলস সময়ে বাদাম খেতে পছন্দ করি। একটার পর একটা বাদামের খোসা ছাড়িয়ে মুখে পুরে খেতে খেতে যেমন কারও জন্য অপেক্ষাটা বোরিং হয় না তেমনি প্রয়োজনীয় কথাগুলোও বেশ দারুণ ভাবেই বলা যায়। তবে আপনি জানেন কি, আপনার পার্কের বা অলস সময়ের সঙ্গী বাদামের কত গুণাগুণ রয়েছে। চলুন জেনে নেয়া যাক… চেহারায় উজ্জলতায়: ত্বকের […]

Continue Reading

‘৯৯ শতাংশ সরকারি তথ্য প্রকাশে কোনো সমস্যা নেই’

৯৯ শতাংশ সরকারি তথ্য প্রকাশে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, আমলাতন্ত্রের যে কত প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। তবে সব পর্যায়ে কর্মকর্তাদের উচিত মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়ানো। ইউএনও, ডিসিসহ সব মাঠপর্যায়ের কর্মকর্তার উচিত স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, এমনকি মেম্বারদের মাঝে যোগাযোগ বাড়ানো। আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান […]

Continue Reading

সবাই বলছে দিবে কিন্তু টিকা তো হাতে আসছে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে করোনা ভাইরাসের অক্সফোর্ড -অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণে বিভিন্ন দেশকে টিকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সবাই বলছে টিকা দিবে কিন্তু কবে দিবে সেটা বলছে না। বৃহস্পতিবার দুপুরে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে ‌ঔষধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার ওই অনুষ্ঠান শেষে […]

Continue Reading

রোহিঙ্গা ক্যাম্পে ১৪ শতাংশ ছাড়িয়েছে করোনা, সংক্রমণ নিয়ে উদ্বেগ

তিনদিন আগ পর্যন্ত কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে করোনা শনাক্তের হার ছিল এক শতাংশের নিচে। গত তিনদিনে তা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১৪ শতাংশে। ক্যাম্পে করোনা আক্রান্তের হার জাতীয়ভাবে করোনা সংক্রমণের হারকেও (১২%+) ছাড়িয়ে গেছে। রোহিঙ্গা ক্যাম্পের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অবাধ যোগাযোগে কক্সবাজার জেলা তো বটেই, আশপাশের জেলাগুলোতেও উদ্বেগজনক হারে সংক্রমণ বাড়ার আশংকা দেখা দিয়েছে। রোহিঙ্গা […]

Continue Reading

সীমান্তের গ্রামে গ্রামে করোনার উপসর্গ!

ঢাকা: করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার খবরেও সতর্ক হয়নি সীমান্তবর্তী জেলাগুলোর বাসিন্দারা। জেলা প্রশাসন লকডাউন ঘোষণা করলে গ্রামের মানুষের হাটে-বাজারে বিচরণ কিছুটা কমে। লকডাউন সরিয়ে নিলে আগের মতোই জনসমাগম জমজমাট হয়ে যায়। করোনার উপসর্গ দেখা দিলেও টেস্ট করাতে আগ্রহ নেই কারো। আবার টেস্টে যারা পজেটিভ হচ্ছেন তারা হাসপাতালে ভর্তি না হয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। ভারতীয় […]

Continue Reading

নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে রবিন্দ্র চন্দ্র দাস (৪৮) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও আওয়ামী লীগ নেতাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার দিবাগত রাত ২টার দিকে খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত রবিন্দ্র চন্দ্র দাস চরঈশ্বর ৩ […]

Continue Reading

বাটারফ্লাই গ্রুপের চেয়ারম্যান এম এ মান্নান আর নেই

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ বাটারফ্লাই গ্রুপের চেয়ারম্যান এম এ মান্নান (৮২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোর চারটা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এম এ মান্নান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। […]

Continue Reading

শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের উদ্যোগে বুূধবার(৯ জুন)সকাল ১০ টার দিকে স্কুলের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও এডিপি উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থীর মাঝে এ বাইসাইকেল দেওয়া হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড: শামসুল আলম প্রধান অতিথি […]

Continue Reading

যমুনায় নৌকা ডুবি, শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও শিশুসহ ২ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু শাহজাদপুর উপজেলার পাঁচবাঙ্গলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে তানিয়া (৪)। এছাড়া উদ্ধারকৃত শিশুর ৪ মাস বয়সী ছোট বোন তাসলিমাসহ অজ্ঞাতনামা […]

Continue Reading

হাসপাতাল মালিকের অডিও অক্সিজেন বন্ধ করে দিলাম আর রোগীরা নীল হয়ে গেল

ভারতের উত্তর প্রদেশের আগ্রা। সেখানকার বেসরকারি পরশ হাসপাতাল। এর মালিক অরিঞ্জন জৈন। তার হাসপাতালে করোনা রোগীদের নিয়ে অক্সিজেন সঙ্কটের এক পরীক্ষা চালিয়েছেন। তার ৫ মিনিটের একটি অডিও প্রকাশ হয়েছে। তাতে তাকে দম্ভ করে বলতে শোনা যায়- আমি অক্সিজেন বন্ধ করে দিলাম। আর সঙ্গে সঙ্গে রোগীরা নীল হয়ে গেল। এ ঘটনায় প্রদেশ সরকার এখন তার বিরুদ্ধে […]

Continue Reading

কানাডায় ইসলামবিদ্বেষ : এক পরিবারের ৪ সদস্যকে হত্যা

কানাডায় একটি পরিবার ইসলামবিদ্বেষের শিকার হয়েছে। এক গাড়িচালক পরিকল্পিতভাবে ওই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে, অপর একজনকে মারাত্মকভাবে আহত করেছে। রোববার সন্ধ্যায় টরোন্টো থেকে ১২৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর লন্ডনে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করার সময় তারা এই হত্যাকাণ্ডের শিকার হয়। হামলাকারী চালক তার গাড়িটি অপেক্ষমাণ পরিবারটির ওপর ওঠিয়ে দেয়। কানাডার সংবাদপত্রগুলো সোমবার এ খবর […]

Continue Reading

সংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের নানা অনিয়ম, দুর্নীতির ঘটনায় সংসদে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ নিয়ে তিনি কোনো কথা বলেননি। এসব প্রসঙ্গ এড়িয়ে করোনা মোকাবিলায় বাংলাদেশ সফলতা দেখিয়েছে দাবি করে মন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। সোমবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা মন্ত্রীকে উদ্দেশ্য করে […]

Continue Reading