আঞ্চলিক মহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়ক থেকে টোল আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, ‘সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে অবকাঠামো নির্মাণ করছে। তাই আঞ্চলিক মহাসড়কে ন্যূনতম হারে হলেও টোল আদায়ের ব্যবস্থা করতে হবে। এতে মানুষের মধ্যে টোল দেওয়ার সংস্কৃতিও গড়ে উঠবে।’ আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি […]

Continue Reading

নাশকতার ঘটনা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাশকতার কোনো ঘটনা থাকলে কমিটির তদন্তে তা বেরিয়ে আসবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আসার পর বেলা সোয়া তিনটার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের […]

Continue Reading

২০ লাখ টাকার পণ্য পুড়ে ছাই, জ্ঞান হারালেন ইদ্রিস

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে শত শত দোকান। ব্যবসায়ীদের আহাজারিতে ভারী হয়ে পড়েছে এই এলাকার পরিবেশ। আগুনে সব পুঁজি হারিয়ে হতাশায় রাস্তায় বসে আক্ষেপ করছিলেন মোবারক মাহাজী নামের এক ব্যবসায়ী। তিনি বলেন, ‘একটা দোকানের সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। বঙ্গবাজারের পাশে এনেক্সকো টাওয়ারের দ্বিতীয় তলায় আরেকটি দোকান ছিল। ওই দোকানের থেকে কিছু […]

Continue Reading

আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে

পাঁচ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন। বরং বঙ্গবাজারে লাগা আগুন রাস্তার উল্টোপাশের মার্কেটসহ আরও চারটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আপ্রাণ চেষ্টা করলেও আগুন নেভাতে পারছে না। মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সহ বিমান, নৌ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর ফায়ার ফাইটার টিমও যোগ দিয়েছে। যোগ […]

Continue Reading

তীব্র ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, এখনো জ্বলছে বঙ্গবাজার

সাড়ে পাঁচ ঘণ্টা অতিবাহিত হলেও রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আপ্রাণ চেষ্টা করলেও আগুন নেভাতে পারছে না। ইতোমধ্যে বঙ্গবাজারের ভয়াবহ আগুন আশপাশের কয়েকটি মার্কেটেও ছড়িয়ে পড়েছে। আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকে দেখা যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, তীব্র ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। প্রচণ্ড তাপে ঘটনাস্থলের আশপাশে […]

Continue Reading

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। এ ছাড়া অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত […]

Continue Reading

বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪১ ইউনিট

রাজধানী ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৪১টি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট কাজ করছে। এ ছাড়া অনেক ইউনিট […]

Continue Reading

নির্বাচনে জাতিসংঘের সহযোগিতার প্রয়োজন নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আজ সোমবার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষকদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। যদিও অনেক উন্নত […]

Continue Reading

গাজীপুর সিটি ভোট ২৫ মে

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ভোট আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ সিটি ভোট করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। সোমবার (৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় কমিশনের ১৭তম সভা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। […]

Continue Reading

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোট

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার […]

Continue Reading

হজের বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রীকে চিঠি

হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজ পুনর্নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। একইসঙ্গে বিমান ভাড়া নির্ধারণে এভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটি গঠনের প্রস্তাবও করেছে হাব। আজ রোববার প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানিয়ে লিখিত আবেদন করা হয়। হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিমের সই করা আবেদনে বলা হয়েছে, […]

Continue Reading

ওয়েট অ্যান্ড সি: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘আইনমন্ত্রীর সঙ্গে বিভিন্ন আইন-কানুন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রফেশনাল ইস্যু নিয়ে ডিসকাস করতে এসেছি।’ আজ রোববার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রথম আলোর সম্পাদকের মামলার বিষয়ে আইনমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না, এ বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘দেখেন […]

Continue Reading

‘কোন দেশে কী দক্ষতা প্রয়োজন, সেভাবেই কর্মী তৈরি করা হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে। কোন দেশে কী কী দক্ষতা প্রয়োজন, সেভাবেই বহুমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মী তৈরির ব্যবস্থা করা হবে।’ আজ রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যথাযথ প্রশিক্ষণ নিয়ে যারা বিদেশ যাচ্ছেন, তারা নয়; বিপদে […]

Continue Reading

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দুই বাসের রেষারেষিতে সাভারের আশুলিয়ায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে […]

Continue Reading

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর লালবাগে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সানজিদা আক্তার তামান্না নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বেড়ীবাঁধের শামীম গার্মেন্টসের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ সাউথ ইউনিভার্সিটির সম্মান শেষ বর্ষের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। সানজিদার বাবার নাম আবু তাহের। তার বাড়ি […]

Continue Reading

উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের সব স্টেশন চালু

মেট্রোরেলের অষ্টম ও নবম স্টেশন হিসেবে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হয়েছে। এ নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের মেট্রোরেলের নয়টি স্টেশনের সবই চালু হলো। শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় চালু হয় শেওড়াপাড়া আর উত্তরা মধ্য স্টেশন। এখন থেকে সব কটি স্টেশনেই থামবে ট্রেন। এ ছাড়া আগামী ৫ এপ্রিল থেকে চার ঘণ্টার পরিবর্তে […]

Continue Reading

আরও মামলা হচ্ছে বলে শুনছি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে করা মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘এখন পর্যন্ত দু-তিনটির খবর জানি, আরও মামলা হচ্ছে, আমরা শুনছি।’ আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাংবাদিকেরা প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা নিয়ে জানতে চান। সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রাথমিকভাবে প্রথম […]

Continue Reading

মেট্রোরেল চলার সময় বাড়ছে দুই ঘণ্টা

মেট্রোরেল চলাচলের সময় আরও দুই ঘণ্টা বাড়নো হচ্ছে। আগামী ৫ এপ্রিল থেকে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ট্রেন চলবে। এতদিন শুধু সকালে চার ঘণ্টা চলত মেট্রোরেল। আজ বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি বলেন, ‘যাত্রী চাহিদার কথা বিবেচনা […]

Continue Reading

শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় সিআইডি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে কটূক্তির কারণে প্রথম আলোর সাংবাদিককে […]

Continue Reading

সৌদিতে বাস দুর্ঘটনা : নিহত বাংলাদেশি বেড়ে ১৮, মিলল পরিচয়

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১৮ বাংলাদেশি নিহতের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৬ বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এসব তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল আসির প্রদেশের আভা জেলায় স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা) দিকে ওই দুর্ঘটনা ঘটে। বাসে […]

Continue Reading

দেশে বেকারের সংখ্যা কমেছে

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর মধ্যে বেকার পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার, আর নারীর সংখ্যা ৯ লাখ ৪০ হাজার। আজ বুধবার শ্রমশক্তি জরিপ ২০২২ উপলক্ষে আয়োজিত প্রভিশনাল রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম […]

Continue Reading

ভূমিসেবা পেতে আর হয়রানি হতে হবে না : প্রধানমন্ত্রী

বর্তমান সরকার যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলছে, তাতে ভূমিসংক্রান্ত সেবা পেতে আর হয়রানি হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দেশের মানুষের ভূমিসেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; কোনো হয়রানি ছাড়াই মানুষ এখন ভূমিসেবা পাচ্ছে। আমরা চাই বাংলাদেশ থেকে সব ধরনের অনিয়ম দূর হোক।’ আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক […]

Continue Reading

নূরে আলম সিদ্দিকী আর নেই

স্বাধীনতার অন্যতম সংগঠক, চার খলিফার জ্যেষ্ঠ ও প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোররাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নূরে আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার প্রেস সচিব কবি ও বাচিক শিল্পী অনিকেত রাজেশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। […]

Continue Reading

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩

সৌদি আরবের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত আরও ১৭ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। নিহত ১৩ বাংলাদেশি হলেন- নোয়াখালীর সেনবাগের মো. শরিয়ত উল্লাহর ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আওয়ালের ছেলে […]

Continue Reading

সৌদিতে বাস দুর্ঘটনা: নিহত ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ বাংলাদেশি নিহত হয়েছেন। জেদ্দা থেকে ৬০০ কিলোমিটার দূরে যাওয়ার পথে তাদের বহনকারী বাসটি গভীর খাদে পড়ে যায়। এতে মোট ২২ জন নিহত হন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ বাংলাদেশির পরিচয় জানা গেছে। তারা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার শাহীদুল ইসলাম; কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা; নোয়াখালীর মো. […]

Continue Reading