‘শর্ট সার্কিট থেকে মালেকা মার্কেটে আগুনের সূত্রপাত’

শর্ট সার্কিট থেকে বঙ্গবাজার এলাকায় মালেকা মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকালে ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বরিশাল প্লাজার পাশে বঙ্গ ইসলামিয়া মার্কেটের ভেতর দিয়ে মালেকা মার্কেটে আগুন লেগেছিল। ভবনটি ৬ […]

Continue Reading

এবার রাজধানীর বরিশাল প্লাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

সপ্তাহের ব্যবধানে ফের আগুনের ঘটনা ঘটেছে বঙ্গবাজার এলাকায়। এবার আগুন লেগেছে বরিশাল প্লাজা মার্কেটে। শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা এ আগুনের খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে দায়িত্বরত রাসেল ফারুক। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে, গত ৪ এপ্রিল সকালে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা […]

Continue Reading

জঙ্গি ছিনতাই: মূল সমন্বয়কের স্ত্রী ও আশ্রয়দাতা গ্রেপ্তার

ঢাকার আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক ও তার আশ্রয়দাতাকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তারদের মধ্যে একজন জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক শিখা। তিনি জেল পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী। তবে তার আশ্রয়দাতার পরিচয় এখনো জানায়নি পুলিশ। আজ শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিটিটিসি […]

Continue Reading

চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৩

চট্টগ্রাম মহানগীর আকবর শাহ এলাকায় পাহাড় ধসে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে মাটিচাপা অবস্থা থেকে একজনকে উদ্ধার করা গেলেও আরও কয়েকজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শুক্রবার সন্ধ্যার দিকে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বৃষ্টি না হলেও […]

Continue Reading

শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র নিরাপদ ও সুরক্ষিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সব যোগ্যতা অর্জন করেছে। তারই নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। বর্তমানে জনগণের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কোনো গোষ্ঠী বা অসাংবিধানিক শক্তির রাষ্ট্রীয় ক্ষমতাগ্রহণের সুযোগ নেই। জাতীয় সংসদের ৫০ বছর […]

Continue Reading

বিক্রি শুরু হতেই ট্রেনের অগ্রিম টিকিট শেষ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট আজ শুক্রবার বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ১৭ এপ্রিলের টিকিট, তবে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের এদিনের টিকিট। যশোর, খুলনা এবং উত্তরবঙ্গগামী চলাচলকারী কোনো ট্রেনেরই টিকিট নেই। পূর্বঘোষণা অনুযায়ী, এ বছর ঈদযাত্রা ও ঈদের ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইন মাধ্যমে দেওয়া হয়েছে। সকাল […]

Continue Reading

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরির সুযোগ

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ডেপুটি হাইকমিশনার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর’ পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ডেপুটি হাইকমিশনার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর। গ্রেড: এক্সিকিউটিভ অফিসার (ইও)। পদ সংখ্যা: ১। চাকরির ধরন: স্থায়ী। আবেদন যোগ্যতা: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। […]

Continue Reading

নাইজারের মরুভূমিতে আটক বাংলাদেশিসহ কয়েক হাজার অভিবাসী

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলের উত্তপ্ত মরুভূমিতে বাংলাদেশিসহ কয়েক হাজার অভিবাসী আটকা পড়েছেন। তপ্ত মরুভূমিতে অভিবাসীদের দীর্ঘ এই সারিতে দুর্বল হয়ে পড়েছেন আটকা পড়া অভিবাসীরা। আজ বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি ও আর্ন্তজাতিক গণমাধ্যম ব্যংকক পোস্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, উত্তর নাইজারের সিলুয়েত্তে এলাকার মরুভূমিতে অভিবাসীদের দীর্ঘ সারি দেখা গেছে। […]

Continue Reading

ময়মনসিংহে নাগরিক ঐক্যের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোঃ সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ । ৬ এপ্রিল ২০২৩ ইং রোজ (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ”স্বাধীনতার ৫২ বছরে কল্যাণ রাষ্ট্র গঠনে রাজনীতিবিদদের ভূমিকা ” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন, নাগরিক ঐক্য, ময়মনসিংহ জেলা শাখা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি, নাগরিক ঐক্য জননেতা মাহমুদুর রহমান মান্না, […]

Continue Reading

বঙ্গবন্ধুর ভাষণ সব প্রজন্মের জন্য অমূল্য সম্পদ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। জাতীয় সংসদের ৫০তম বার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) উপলক্ষে আজ বৃহস্পতিবার শুরু হওয়া বিশেষ অধিবেশনের আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগদানের পর বঙ্গবন্ধু ও তার ভাষণের ওপর দুটি বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা […]

Continue Reading

দাম কমল চিনির

চিনির দাম প্রতি কেজিতে ৩ টাকা কমল। এর ফলে প্রতি কেজি খোলা চিনির দাম প্রতি কেজিতে ৩ টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়েছে। আর প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজিতে ৩ টাকা কমিয়ে ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী শনিবার থেকে নতুন দাম কার্যকর হবে। বাণিজ্য […]

Continue Reading

বঙ্গবাজারে আগুন: হামলা-কাজে বাধা দেওয়ায় ৩০০ জনের নামে মামলা

ঢাকা: বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর বংশাল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপনের সময় ফায়ার সার্ভিসের সদর দপ্তর ও সদস্যদের […]

Continue Reading

ঢাকার অধিকাংশ মার্কেটই ঝুঁকিপূর্ণ

ঢাকার অধিকাংশ মার্কেটই কম-বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের জোন-১-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন গাউছিয়া মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি। গাউছিয়ায় পরিদর্শনের ব্যাপারে বজলুর রশিদ বলেন, ‘আমরা এখানে এসেছি নিয়মিত […]

Continue Reading

ধর্মঘট নিষিদ্ধের ক্ষমতা পাচ্ছে সরকার

জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোনো অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে সরকার। কোনো ব্যক্তি বেআইনিভাবে ধর্মঘট শুরু করলে বা চলমান রাখলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া প্রয়োজন মনে করলে জনস্বার্থে কোনো প্রতিষ্ঠানে লকআউট ও লেঅফ নিষিদ্ধ ঘোষণা করতে পারবে সরকার।এসব বিধান রেখে অত্যাবশ্যক পরিষেবা […]

Continue Reading

সংসদের বিশেষ অধিবেশন চলছে

জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অধিবেশন বেলা ১১টায় শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার সব সংসদ সদস্যদের স্বাগত জানান। সবার অংশগ্রহণে বিশেষ অধিবেশন কার্যকর ও প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করেন স্পিকার। এর আগে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে এ […]

Continue Reading

মোটরসাইকেল চালানো শেখাচ্ছে সরকার!

দুই চাকার বাহন মোটরসাইকেল। গতিপ্রিয় মানুষদের প্রিয় যান। যানজটের ঢাকায় কারও কারও জন্য এটি বড় এক ত্রাতা। অনেকটা যানজট এড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে ব্যক্তিগত যাতায়াতে সহজ এই মাধ্যমটি এখন অনেকটা গণপরিবহনে রূপ পাওয়ার অবস্থা। তাই দিন যাচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে মোটরসাইকেল। এই বাহনে চড়ে অল্প সময়ে ও অল্প খরচে গন্তব্যে যাওয়া যায়। অনেকেই […]

Continue Reading

ইসির ৭ কর্মকর্তাকে বদলি

নির্বাচন কমিশনের (ইসি) সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। ইসির প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের বাজেট অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনকে রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। তিনি আগামী ৯ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে […]

Continue Reading

ঈদ উপলক্ষে বাসের টিকিট বিক্রি শুরু শুক্রবার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ। শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘আমরা বাস মালিকরা আগামী ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করব। ওইদিন সকাল […]

Continue Reading

চলতি বছরের মার্চে ৪৮৭টি সড়ক দুর্ঘটনা—যাত্রী কল্যাণ সমিতি

চলতি বছরের মার্চে ৪৮৭টি সড়ক দুর্ঘটনায় ৫৩৮ জন নিহত এবং ১ হাজার ১৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ বুধবার সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথে দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই […]

Continue Reading

গণসংবর্ধনা স্থগিত

বঙ্গবাজারে অগ্নিকান্ডের কারণে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিমের গণসংবর্ধনা স্থগিতের অনুরোধ করেছে মাদ্রাসা কতৃপক্ষের আবেদন বাংলাদেশের মানুষ বরাবরই ধর্ম প্রিয় কুরআন প্রিয়। সদ্য দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় Markazu Faizil Quran Al-Islami -মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা এর কিতাব বিভাগের ছাত্র সালেহ আহমাদ তাকরিমের বিশ্বজয় মানে- কোটি কোটি দেশপ্রেমিক, কুরআন প্রেমিকদের জয়। বিশ্বজয়ী […]

Continue Reading

ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে’

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ বুধবার পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত দুঃখজনক। ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে। তবে এটাও দেখবার বিষয় কিছু লোক হঠাৎ […]

Continue Reading

পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ

পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ০৪৯ টাকা সরকারকে পরিশোধ করল সেতু কর্তৃপক্ষ। বুধবার বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই চেক হস্তান্তর করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘দেশি ও বিদেশি সকল বাধা-বিপত্তি পেরিয়ে পদ্মা সেতুর নির্মাণ করে বিশ্বকে সক্ষমতা […]

Continue Reading

এখনও জ্বলছে আগুন, বের হচ্ছে ধোঁয়া

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ২৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পানি ছিটানো অব্যহত রেখেছে ফায়ার সার্ভিস। যদিও গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের খবর জানানো হয়েছে। তবে আজ বুধবার ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, যেহেতু ভেতরে কাপড়ের গোডাউন রয়েছে, সেহেতু সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে পানি ছেটানো হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া মার্কেটে আজও কোথাও কোথাও আগুন […]

Continue Reading

রোকেয়া আফজাল রহমান আর নেই

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রোকেয়া আফজাল রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। আজ বুধবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা যান তিনি। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রোকেয়া আফজাল রহমানের মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। মৃত্যুকালে তিনি […]

Continue Reading

ব্যবসায়ীদের ঈদস্বপ্ন ভস্মীভূত

এক বুক স্বপ্ন নিয়ে গত সোমবার রাতে ঘরে ফেরা যুবক কাউছার গতকাল ঘুম ভেঙে এসে দেখেন তার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। মা গার্মেন্ট নামে তার দুটি দোকানের একটি সুতাও অবশিষ্ট নেই। দুটি দোকানে এক কোটি টাকার পোশাক তুলেছিলেন তিনি। এর মধ্যে ৫০ লাখ টাকা এনেছিলেন ধারদেনা আর ব্যাংক লোন করে। করোনার কয়েক বছরের […]

Continue Reading