মঞ্জুরের প্রতীক কমলা লেবু, নাছিরের হাতি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম কমলা লেবু প্রতীক বরাদ্দ পেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন পেয়েছেন হাতি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নগরীর মুসলিম হলে এ প্রতীক বরাদ্দ দেন।

Continue Reading

কামারুজ্জামানের সঙ্গে দেখা করলেন ম্যাজিস্ট্রেট

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন ঢাকার দুইজন ম্যাজিস্ট্রেট। তারা হলেন তানজিম মোহাম্মদ আজিম ও মাহবুব জামিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামান প্রেডিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা এ বিষয়ে জানতে শুক্রবার সকাল ১০ টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন। এক ঘণ্টার বেশি কারাগারে অবস্থানের পর বেলা ১১টা ৩৭ মিনিটে ম্যাজিস্ট্রেটরা বের হন। […]

Continue Reading

জরুরি ভিত্তিতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতে জাতিসংঘের আহ্বান

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জরুরি ভিত্তিতে জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের আহ্বান জানিয়েছেন। গতকাল জেনেভায় আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই-কমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি এ আহ্বান জানান। ওই ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশ সরকারকে জরুরি ভিত্তিতে জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদ- স্থগিতের আহ্বান জানাচ্ছি। এতে বলা হয়, রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি […]

Continue Reading

যাত্রীদের অনুরোধ শোনেননি চালক

ফরিদপুর: বারবার বলেছিলাম ভাই, এভাবে চালাবেন না, অ্যাকসিডেন্ট হতে পারে। শুধু আমি না, বাসের আরো বেশ কয়েকজন যাত্রীও চালককে বারবার সতর্ক করেছিলেন। কিন্তু কোনো অনুরোধই কানে পৌঁছায়নি তার। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈডুবী নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শাহীন মিয়া  এভাবে দুর্ঘটনার বর্ণনা দেন। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্ত্রী সম্পাকে নিয়ে […]

Continue Reading

৩৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৩৯১ জন। আজ বিকালে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওয়েব সাইটে এই ফল প্রকাশ করা হয়। পিএসসি ওয়েব সাইট ছাড়াও টেলিটক মোবাইল এ এসএমএস করে ফল জানতে পারবেন ফল প্রত্যাশীরা। ওয়েবসাইটের ঠিকানা (www.bpsc.gov.bd) এবং টেলিটক মোবাইল থেকে ফল পেতে PSC লিখে স্পেস […]

Continue Reading

কাল কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করবেন আইনজীবীরা

জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হচ্ছে না আজ। প্রেসিডেন্টের কাছে তিনি প্রাণভিক্ষা চাইবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কাল সকাল পর্যন্ত সময় নিয়েছেন তিনি। আগামীকাল সকাল ১১টায় তার সঙ্গে সাক্ষাৎ করতে অনুমতি পেয়েছেন আইনজীবীরা। বিকালে ফাঁসির চূড়ান্ত রায়ের কপি কারাগারে পৌঁছালে তা কামারুজ্জামান পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। এপরই প্রেসিডেন্টের কাছে তিনি প্রাণভিক্ষা চাইবেন […]

Continue Reading

বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সেলিমনগর বাজারে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে পাঁচজনের কথা বলা হলেও লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

Continue Reading

৫ টার মধ্যে কারাগারে যাচ্ছে কামারুজ্জামানের পরিবার

ঢাকা: কামারুজ্জামানের পরিবারের সদস্যদের কারাগারে তার সঙ্গে দেখা করার জন্য ডাকা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল পর্যায় থেকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার সকালে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগে ফাঁসির আদেশ বহ‍াল রাখার পর এই উদ্যোগ নিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এদিকে কামারুজ্জামানের পরিবার জানিয়েছে বেলা ৩টার কিছু আগে তাদের কাছে কারা […]

Continue Reading

মঙ্গল-বুধবার জামায়াতের হরতাল

ঢাকা: দলের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেওয়ার প্রতিবাদে মঙ্গল ও বুধবার দেশব্যাপী হরতাল ডেকেছে জামায়াত। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে কামারুজ্জামানের রায়কে ‘হত্যার সরকারি ষড়যন্ত্র’ অবিহিত করে বলা […]

Continue Reading

ঢাকা-চট্রগ্রাম রেলরুটে ট্রেন চলাচল বিঘ্নিত

গাজীপুর: ঢাকা-চটগাম রেলরুটের কালিগঞ্জ উপজেলার আড়িখোলা এলাকায়  একটি মালবাহি ট্রেনের ১টি বগি ও দুটি চাকা লাইন চ্যুত হয়েছে। এঘটনার পর থেকে ঢাকা-চট্রোগ্রাম ও সিলেট রুটে  ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৭টার দিকে মেরামত করার পর ট্রেন চলাচল শুরু হয়। সোমবার(৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নরসিংদি জিআরপি ফাঁড়ির এসআই মো. আরেফিন জানান, কালিগঞ্জ উপজেলার আড়িখোলা […]

Continue Reading

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল

ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তাকে দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তভাবে বহাল থাকলো। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার (৬ এপ্রিল) সকালে রিভিউয়ের এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন […]

Continue Reading

খালেদাকে বরণে প্রস্তুত ‘ফিরোজা’

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিন মাস কার্যালয়ে অবস্থানের পর আজ বাসায় ফিরবেন তিনি। তাকে বরণে প্রস্তুত গুলশান-২-এর ৭৯ নম্বর রোডের ‘ফিরোজা’ নামের বাড়িটি। রোববার সকাল সাড়ে দশটার দিকে তার বাসার সামনে গিয়ে দেখা যায়, তার ছোট ভাইয়ের স্ত্রী এসেছেন ফুলের তোড়া নিয়ে।  ভেতরে কয়েকজন সিএসএফ […]

Continue Reading

নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করুন: ২০ দল

আসন্ন তিন সিটি করেপারেশন নির্বাচনে সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ২০ দলের মুখপাত্র ও বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,  আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি’রা নির্লজ্জ মিথ্যাচারের আশ্রয় নিয়ে যেভাবে বক্তব্য বিবৃতি প্রদান করে যাচ্ছে তাতে জাতি কলঙ্কিতবোধ করছে। বর্তমান অবৈধ সরকারের একজন মন্ত্রী বলেছেন- ‘বিএনপির সদর দপ্তর […]

Continue Reading

গাজীপুর প্রেসক্লাবে ফজলুল হক মোড়ল সভাপতি রিপন আনসারী সাধারণ সম্পাদক

গাজীপুর: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চ্যানেল আই গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মোড়ল সভাপতি, ও বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট এ কে এম রিপন আনসারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহসপতিবার(২ এপ্রিল) রাত ৮টায় নির্বাচন কমিশন ওই ফলাফল ঘোষনা করেন। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, বাংলাভিশনের মীর মো. ফারুক সিনিয়র সহ সভাপতি, […]

Continue Reading

নোয়াখালীতে যুবকের হাত-পা বাঁধা গুলিবিদ্ধ লাশ

নোয়াখালীর চাটখিলে মো. কবির (৩৫) নামের এক যুবকের হাত-পা বাঁধা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ছোবানপুর গ্রামের মাধবপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কবির ডাকাত গ্রুপ কবির বাহিনীর প্রধান বলে জানিয়েছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসিম উদ্দিন। তার নামে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজিসহ ১০ থেকে […]

Continue Reading

গাজীপুর প্রেসক্লাবে রেকর্ডভঙ্গ কারী নির্বাচনে ভোট গ্রহন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট: গাজীপুর: গাজীপুরে প্রেসক্লাবের ইতিহসে সবচেয়ে বড় ও জাকজমকপূর্ণ নির্বাচনে ভোট গ্রহন চলছে। সকাল ১০টা থেকে ওই ভোট গ্রহন শুরু হয় চলবে বিকাল ৪টা পর্যন্ত। বৃহসপতিবার সকাল ১০টায় ভোট গ্রহন অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর সিটিকর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আলিমুদ্দিন বুদ্দিন সহ অসংখ্য নেতা কর্মী। […]

Continue Reading

খালেদা জিয়ার কার্যালয়ে শত নাগরিক প্রতিনিধি দল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন শত নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে তারা কার্যালয়ে প্রবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদের  নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন- ড. মাহবুব উল্লাহ, ড. সুকোমল বড়ুয়া, ড. মাহফুজ উল্লাহ, আ ফ ম ইউসুফ হায়দার, প্রকৌশলী আ ন হ আকতার […]

Continue Reading

চট্টগ্রামে আওয়ামী লীগের নির্বাচনী বৈঠকে ৩ মন্ত্রী

মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশ না নেয়ার ওপর বিধি-নিষেধ থাকার পরও চট্টগ্রামে নির্বাচনী বৈঠকে অংশ নিয়েছেন এক মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। ওই বৈঠকে কয়েকজন সরকারি কর্মকর্তাও উপস্থিত ছিলেন। মঙ্গলবার নগরীর জিইসি মোড়ের হোটেল পেনিনসুলায় এই বৈঠক হয়। দুই ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সমর্থিত মেয়র প্রার্থী […]

Continue Reading

কাপাসিয়ায় মা মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্ত্তরা

গাজীপুর: জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে এক বাড়িতে হামলা করে মা মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার(৩১ মার্চ) ভোররাতে ওই ঘটনা ঘটে। লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। নিহত মা সূর্য বানু(৮০) ও মেয়ে মাফিয়া আক্তর(৬৫)। সুর্য বানুর স্বামীর নাম মৃত ইয়ার উদ্দিন। বাড়ি পাবুর গ্রামে। কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম পিপিএম ঘটনাস্থল থেকে জানান, গত […]

Continue Reading

‘ভারতের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায়’

বাংলাদেশের মানুষের কাছে ভারতের গ্রহণযোগ্যতা এখন শূন্যেও কোঠায় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে আমাদের কাছে ভারতের গ্রহণযোগ্যতা হিমালয়ের চেয়েও উঁচুতে গিয়েছিল। কিন্তু গত কয়েক বছরে তাদের কর্মকান্ডে ভারতবিরোধী মনোভাব প্রবল হয়েছে। বাংলাদেশের ৫ই জানুয়ারির নির্বাচনকে ভোটারবিহীন উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচনে তারা যেভাবে […]

Continue Reading

ফের ৪৮ ঘণ্টার হরতাল, ঢাকা ও চট্টগ্রাম আওতামুক্ত

আবারো ৪৮ ঘণ্টার হরতাল আহবান করেছে ২০ দল। সোমবার ভোর ৬ টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত এ হরতাল পালিত হবে বলে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগর হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী […]

Continue Reading

‘তওবা করে সঠিক নির্বাচন দিন’

৫ই জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারার প্রতিশোধ জনগণ এবার সিটি নির্বাচনে নেবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারার সভাপতি প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী। একইসঙ্গে অতীতের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য সরকারকে তওবা করে সিটি নির্বাচন নিরপেক্ষ করার দাবি জানান সাবেক এই প্রেসিডেন্ট। এদিকে সিটি নির্বাচনের দলীয় প্রার্থীদের গণভবনে ডেকে প্রধানমন্ত্রী যে সংবিধান […]

Continue Reading

জুতা পায়ে শহীদ বেদীতে চীফ হুইপ

শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর সময় শিষ্টাচার ভেঙ্গে শহীদ বেদীতে জুতা পায়ে ফুল দিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা চত্বরের স্বাধীনতা স্তম্ভে জুতা পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের এমন দৃশ্য দেখে উপস্থিত অনেকে হতবিহব্বল হয়ে পড়েন। বিষয়টি নিয়ে উপজেলার বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। ঘটনার সময়ে উপস্থিত […]

Continue Reading

খালেদা জিয়াকে প্রেসিডেন্টের আমন্ত্রণ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের শীর্ষ ২১ নেতাকে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। বুধবার দুপুরে বঙ্গভবনের দুই কর্মকর্তা চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদারের হাতে এ চিঠি পৌঁছে দেন। আগামীকাল ২৬ শে মার্চ ৪৫ তম স্বাধীনতা দিবস। প্রতিবছর এই দিনে প্রেসিডেন্ট সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে […]

Continue Reading

লিবিয়ার বন্দী দুই বাংলাদেশি মুক্ত যেন ঈদের চাঁদ দেখেছে দুই পরিবার

লিবিয়ায় জঙ্গিদের হাতে অপহৃত দুই বাংলাদেশি হেলালউদ্দিন ও আনোয়ার হোসেনের মুক্তি পাওয়ার খবরে পরিবার দুটির সদস্যরা এখন স্বস্তিতে আছেন। জিম্মি হওয়ার ২০ দিন পর মুক্তির এই খবর তাঁদের কাছে যেন ঈদের চাঁদ দেখার মতো আনন্দের। স্বজনেরা বলছেন, ওই দুই বাংলাদেশি দেশে ফিরলেই আসবে ঈদের আনন্দ। আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিপুর ইউনিয়নে। ছেলে […]

Continue Reading