সব সমীকরণ উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

৩৬ বছরের শিরোপা খরা কাটাতে কাতারে পা রাখে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল আলবিসেলেস্তেরা। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে বসে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এতে করে শঙ্কায় পড়ে যায় তাদের শেষ ষোলো। কিন্তু সব শঙ্কা দূর করে টানা দুই ম্যাচে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। পোল্যান্ডের […]

Continue Reading

ডেনমার্ককে বিদায় করে ১৬ বছর পর নকআউট পর্বে অস্ট্রেলিয়া

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলো পর্বে উঠল অস্ট্রেলিয়া। যদিও গ্রু ‘ডি’র অপর ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের জালে তিউনিসিয়া বল পাঠালে, আল জানোব স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সামনে জাগল শঙ্কা। অবশ্য তা উড়িয়ে দিয়ে দুই মিনিটের ব্যবধানে গোল করে জয় নিশ্চিত […]

Continue Reading

ফ্রান্সকে হারিয়েও ইতিহাস গড়া হলো না তিউনিসিয়ার

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে অঘটন ঘটিয়েছে তিউনিসিয়া। তবে গ্রুপ ‘ডি’র অপর ম্যাচে ডেনমার্কের বিপক্ষে অস্ট্রেলিয়া ১-০ গোলে জেতায় নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলো পর্বে যাওয়া হলো না আফ্রিকার দেশটির। এই গ্রুপ থেকে ফ্রান্স আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছিল। আর রানার্সআপ হিসেবে উঠল অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে […]

Continue Reading

জাতীয় দলের সাবেক অধিনায়ক আজমত আর নেই

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আজমত আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন সাবেক এই ডিফেন্ডার। কয়েক দিন আগে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন আজমত আলী। এরপর থেকে দীর্ঘদিন ধরে বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি। আগামীকাল বুধবার সকাল ১১টায রাজবাড়ি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় দলের […]

Continue Reading

বিশ্বকাপে ‘৪০০ থেকে ৫০০’ শ্রমিকের মৃত্যু হয়েছে : কাতার

কাতারের বিশ্বকাপ সংস্থার সাথে সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় একজন কাতারি কর্মকর্তা প্রথমবারের মতো টুর্নামেন্টের জন্য ‘৪০০ থেকে ৫০০ এর মধ্যে’ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। এই সংখ্যা এর আগে দোহার প্রদানকৃত অন্য যেকোনো সংখ্যার তুলনায় অনেক বেশি। কাতারের সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসির সেক্রেটারি জেনারেল হাসান আল-সাওয়াদির এই মন্তব্য ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সাথে সাক্ষাৎকারের সময় […]

Continue Reading

আর্জেন্টিনাকে রুখে অতিরক্ষনাত্মক খেলবে পোল্যান্ড

প্রতি বিশ্বকাপেই ফেবারিটের তালিকায় আর্জেন্টিনা। ঠিক একেবারেই বিপরীত অবস্থানে পোলান্ড। তাদের কেউই সম্ভাব্য শিরোপা প্রত্যাশী ভাবে না। এমনটা চিন্তা করার মতো পারফরম্যান্সও নেই পোলিশদের। যদিও দলটি ১৯৭৪ ও ১৯৮২ সালের বিশ্বকাপে তৃতীয় হওয়া দল। এরপর ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলার পর আর নক আউটেই উঠতে পারেনি। পরবর্তীতে লম্বা সময় এই গ্রেট আসরের বাইরে। […]

Continue Reading

গ্রুপ সেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

স্বাগতিক কাতারকে অনায়াসে হারিয়ে শেষ ষোলোয় উঠল নেদারল্যান্ডস। অন্য ম্যাচের ফল পক্ষে আসায় নিশ্চিত হলো তাদের গ্রুপ সেরা হওয়াও। ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের এই ম্যাচ ড্র করলেই নকআউট পর্বে উঠত নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় আজ রাত ৯ টায় আল-বায়াত স্টেডিয়ামে শুরু হওয়া খেলায় ২-০ গোলে জিতেছে লুই ফন খালের দল। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক কাতারের ওপর […]

Continue Reading

ইকুয়েডরকে হারিয়ে নকআউট পর্বে সেনেগাল

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে সেনেগাল। এ জয়ে ‘এ’ গ্রুপ থেকে নেদারল্যান্ডসের সঙ্গে শেষ ষোলো পর্ব নিশ্চিত করল আফ্রিকার দেশটি।

Continue Reading

বাংলাদেশ সরাসরি খেলবে ওয়ানডে বিশ্বকাপে

২০২৩ সালে ভারতের অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আরও দুটি সিরিজ রয়েছে। তবে গত ২৫ নভেম্বর আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার পরাজয়ের পর বাংলাদেশের সরাসরি খেলা নিশ্চিত হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের আয়োজক দেশসহ সুপার লিগের শীর্ষ আট দল দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে। যেখানে ছয় সিরিজে মোট ১৮ […]

Continue Reading

কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে কষ্টার্জিত এ জয়ের পরও গ্রুপের প্রথম দল হিসেবে শেষ ষোলোয় পা রেখেছে তিতের শিষ্যরা। দলের জয়ে একমাত্র গোলটি করেন কাসিমিরো।

Continue Reading

১ গোলে ব্রাজিলের জয়

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের মুখোমুখি ব্রাজিল। নেইমার নেই, নেই দানিলো তাতে কী ? সুইজারল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছে ব্রাজিল। গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্যাসিমিরো । ম্যাচের ৮৩ মিনিটে গোল করেন তিনি। উল্লেখ্য, প্রথম ম্যাচ জেতায় দুই দলের সামনেই সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিল নেইমার ও দানিলো কে পাচ্ছে না। ইঞ্জুরির […]

Continue Reading

ঘানাকে কাঁপিয়ে দিয়েও হারের কান্না দক্ষিণ কোরিয়ার

জমজমাট ম্যাচ একেই বলে; দক্ষিণ কোরিয়া-ঘানার খেলা দেখলে যেকোনো দর্শক ভক্ত তাই বলবে। ৫ গোলের ম্যাচে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। একের পর এক আক্রমণ ছিল। খেলা শেষে নাটকীয়তা ছিল। তবে সব উত্তেজনা, নাটকীয়তা এসে থেমেছে ঘানার জয়ে এসেই। এডুকেশন সিটি স্টেডিয়ামে ৫ গোলের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দেশ […]

Continue Reading

নেইমারকে নিয়ে বড় সুসংবাদ দিল ব্রাজিল

নেইমার জুনিয়রকে ব্রাজিল ফুটবল দলের পোষ্টারবয় বলা হয়। গত দুই বিশ্বকাপে সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে ঘিরেই নিজেদের হেক্সা মিশনে গিয়েছিল সেলেসাওরা। তবে বিশ্ব মঞ্চে বার বার ফাউলের শিকার হয়ে পড়েন ইনজুরির কবলে। যার দরুণ শিরোপার স্বপ্নও জলাঞ্জলি দিতে হয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার কাতার বিশ্বকাপেও ব্রাজিল দলের ২৬ সদস্যের দলে রয়েছেন নেইমার। তবে নিজেদের […]

Continue Reading

স্পেনের সঙ্গে ড্র করে নকআউটের স্বপ্ন টিকে রইল জার্মানির

স্পেনের বিপক্ষে জার্মানির ম্যাচটি ছিল ডু অর ডাই। হারলেই বিদায় নিতে হবে বিশ্বকাপ মঞ্চ থেকে। কিন্তু এমন ম্যাচে জয় নিয়ে ফিরতে পারেনি চারবারের চ্যাম্পিয়নরা। স্পেনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এতে করে এখনো টিকে আছে নকআউট পর্বে খেলার স্বপ্ন। শেষ ম্যাচে জার্মানি কোস্টারিকার বিপক্ষে জয় পেলে আর স্পেন তাদের শেষ ম্যাচে জাপানকে […]

Continue Reading

বেলজিয়ামকে হারিয়েই দিলো মরক্কো

শিরোনামটা খানিকটা উল্টেও বলা যায়, মরক্কোর কাছে এবার হেরেই বসল বেলজিয়াম। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে তথৈবচ পারফর্ম্যান্স, তবু জয়টা এসেছিল। এবার হেরেই বসল মরক্কোর কাছে! তাও আবার ২-০ গোলে! অথবা শিরোনামের মতো করেই বলা যায়। প্রথম ম্যাচে যে ক্রোয়েশিয়াকে বাগে পেয়েও হারানো হয়নি দলটির! সে আক্ষেপটা এবার এসে ঘোচাল আফ্রিকার দলটি। বেলজিয়ামকে স্তব্ধ করে দিলো […]

Continue Reading

মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল মেসির আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের ফলে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল বাঁচা-মরার। হারলেই বিদায় ও ড্র করলে নকআউট পর্বে যাওয়ার পথে কঠিন সমীকরণে আটকে যাওয়ার শঙ্কায় ছিল লে আলবিসেলেস্তেদের। এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। নিজে গোল করে প্রথমে দলকে এগিয়ে নিলেন। পরে সতীর্থ ইঞ্জো ফার্নান্দেজকে দিয়ে […]

Continue Reading

এমবাপ্পে ঝলকে প্রথম দল হিসেবে নকআউটে ফ্রান্স

ডেনমার্ককে হারিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ঝলকে দিদিয়ের দেশামের শিষ্যরা জিতেছে ২-১ গোলে। ২ ম্যাচ জেতায় ৬ পয়েন্ট হলো ফ্রান্সের। পরের ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। শনিবার (২৬ নভেম্বর) ১৯ মিনিটের সময় ফ্রান্সের সামনে গোলের দারুণ এক সুযোগ এসেছিল। রাফায়েল ভারানের পাস দেয়া বল […]

Continue Reading

পোল্যান্ডের জয়ে জটিল সমীকরণ আর্জেন্টিনার গ্রুপে

প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া সৌদি আরবের সামনে সুযোগ ছিল প্রথম দল হিসেবে শেষ ষোল নিশ্চিত করার। কিন্তু গুরুত্বপূর্ণ এ ম্যাচে উজ্জীবিত ফুটবল খেললেও হার এড়াতে পারেনি আরব দেশটি। লেভান্ডোভস্কি ও জিলিনস্কির গোলে মরুর দলটিকে হারিয়ে সি গ্রুপের সমীকরণ আরও জটিল করে তুললো পোল্যান্ড।  দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে শনিবার সৌদি আরবকে ২-০ গোলে […]

Continue Reading

নেইমারের অভাব কি পূরণ হবে

কোনোভাবেই আমরা বেল হরিজন্তেরর মাঠের কথা মনে করতে চাই না। কাতারে আসা ব্রাজিলের সাংবাদিকদের সাথে বেল হরিজন্ত মাঠের প্রসঙ্গ তুললেই তাদের এই জবাব। কারণ এই বেল হরিজন্ত মাঠেই ২০১৪ বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিলের সর্বনাশ হয়েছিল। জার্মানির কাছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১-৭ গোলে হার। সেলেসাওদের ফুটবল ইতিহাসে অন্যতম দুঃখজনক হারের একটি নেপথ্য সে ম্যাচে ছিলেন না তারকা […]

Continue Reading

বিশ্বকাপে টিকে রইল অস্ট্রেলিয়া

এক যুগ পর প্রথম বিশ্বকাপে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। গত দুই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও কোনো ম্যাচ না জিতেই বিদায় নিতে হয়েছিল দেশটিকে। কাতারের আল জানুব স্টেডিয়ামে ডি গ্রুপের খেলায় নক আউট পর্ব নিশ্চিতের লড়াইয়ে নেমেছিল তিউনিসিয়া-অস্ট্রেলিয়া। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হয়েছিল এ দুই দল। মিশেল ডিউকের করা একমাত্র গোলে জয় পেয়েছে […]

Continue Reading

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। টাইগাররা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে। ১৮ ম্যাচ খেলে ১২ জয় তুলে নেয়া বাংলাদেশের বাকি রয়েছে এখনও দুইটি সিরিজ। তবে এর মধ্যেই ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়ে […]

Continue Reading

মেক্সিকো ম্যাচই এখন মেসিদের কাছে ‘ফাইনাল’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে প্রবল চাপে রয়েছে আর্জেন্টিনা শিবির। আজ শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মেক্সিকো। বিশ্বকাপ জয়ের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে লিওনেল মেসিদের। শিবিরে চাপের কথা মেনে নিয়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা আজ শনিবারের ম্যাচকে […]

Continue Reading

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজ যেসব খেলা

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার দিবাগত রাতে মেক্সিকোর মুখামুখি হচ্ছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২ তিউনিসিয়া–অস্ট্রেলিয়া বিকেল ৪টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি পোল্যান্ড–সৌদি আরব সন্ধ্যা ৭টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি ফ্রান্স–ডেনমার্ক রাত ১০টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি আর্জেন্টিনা–মেক্সিকো রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি মেয়েদের বিগ ব্যাশ ফাইনাল সিডনি […]

Continue Reading

ঘটনাবহুল ম্যাচে ওয়েলসের বিপক্ষে ইরানের জয়

ঘটনাবহুল ম্যাচে ওয়েলসকে হারিয়ে জয় তুলে নিয়েছে ইরান। সেই সঙ্গে নক আউটের স্বপ্ন টিকে থাকল ইরানিয়ানদের। প্রথম ম্যাচে ওয়েলস ড্র করেছিল, ইরান হারে বড় ব্যবধানে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান ওয়েলসের বিপক্ষে ম্যাচে এসে শেষ মুহূর্তে ২-০ গোলের দুর্দান্ত এক জয় পেলো। আজকের আগ পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছিল এই দুই দল। ১৯৭৮ বিশ্বকাপে সেই দেখায় […]

Continue Reading

গোড়ালির ইনজুরিতে নেইমার, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এতে তার কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ব্রাজিল। রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছড়েছে তিতের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধ অনেক সুযোগ কাজে লাগাতে না পারলেও বিরতির […]

Continue Reading