বাঁচানো গেল না অ্যাম্বুলেন্সের সেই চালককে

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চালক মারা গেছেন। আজ শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফরিদপুরে অগ্নিদগ্ধ অ্যাম্বুলেন্সচালক মিতুল মালো (২৫) মারা গেছেন।

Continue Reading

দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা চরমোনাই পীরের

দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবেন না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ শনিবার রাজধানীর গুলিস্তানের একটি হোটেলে আয়োজিত ‘রাজনৈতিক সংকট উত্তরণ এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। চরমোনাই পীর রেজাউল করীম বলেন, ‘আগামী জাতীয় সংসদ […]

Continue Reading

এবার ল্যাবে এইডে ‘ভুল চিকিৎসায়’ অপমৃত্যুর অভিযোগ

রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ তাহসিন হোসেইন(১৭) নামের এক কিশোরের অপমৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। আজ শুক্রবার ল্যাব এইড হাসপাতালে ৩ মাস ধরে চিকিৎসাধীন থাকা তাহসিন হোসাইনকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই স্বজনেরা এই অভিযোগ জানায়। মৃতের মা তাজমিন ভূইয়া বলেন, ‘আমার ছেলের পেট ব্যথা ছিল। সে হাটা চলা সব কিছুই করত। এই অবস্থায় […]

Continue Reading

আওয়ামী লীগ ছাড়া কেউ জনগণের কথা চিন্তা করেনি: শেখ হাসিনা

স্বাধীনতার পর আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় এসেছে তারা জনগণের কথা চিন্তা করেনি, নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘একুশ বছর পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় […]

Continue Reading

গাজীপুরের সাংবাদিক সৈয়দ মনিরুল আলম গাজীর ইন্তেকাল

গাজীপুর: ইসলামী টিভি ও সময় টিভির সাবেক গাজীপুর প্রতিনিধি সাংবাদিক সৈয়দ মনিরুল আলম গাজী ইন্তেকাল করেছেন (ইন্না———————রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। আজ শুক্রবার ভোরে ঢাকার উত্তরায় তার মৃত্যু হয়। তিনি সপরিবারে টঙ্গীর আউচপাড়ায় দীর্ঘ দিন যাবত বসবাস করতেন। তিনি আউচপাড়া গাজীপুর সিটির ৫৪ নম্বর ওয়ার্ডের ভোটার। তার […]

Continue Reading

সুইস ব্যাংকে বাংলাদেশি আমানত কমেছে

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক (সুইস ব্যাংক) থেকে বাংলাদেশি আমানতের পরিমাণ কমেছে। এর মধ্যে বাংলাদেশি ব্যাংকগুলোর আমানত কমেছে এবং বাংলাদেশি ব্যক্তি আমানত বেড়েছে। সব মিলিয়ে গত বছরে সুইস ব্যাংকগুলোতে প্রায় ১০ হাজার ১১৭ কোটি টাকার বাংলাদেশি আমানত কমেছে। সুইস ব্যাংকে ব্যাংলাদেশিদের আমানত দুইভাবে দেখানো হয়। প্রথমত দেশটির ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যাংকগুলোর লেনদেন এবং দ্বিতীয়ত গ্রাহক আমানত। গতকাল […]

Continue Reading

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অনুচিত: চীনের রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, আন্তর্জাতিক নিয়ম-নীতি ও জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ করা অনুচিত। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে […]

Continue Reading

নির্বাচন নিয়ে ‘ভয়াবহ’ কথা শোনালেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনাদের একটা ভয়াবহ কথা বলি, এটা আপনাদের জানানো দরকার। আমাদের সক্রিয় যারা নির্বাচন করে বা করবে সেসব নেতাদের গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে। বলা হচ্ছে, তোমরা নির্বাচন করবা, যদি বিএনপি নির্বাচন না করে তাও। আজ আপনাকে প্রকাশ্যে বললাম। আমাদের লট অব লিডার এই অভিযোগ করেছেন।’ আজ বৃহস্পতিবার বিএনপির […]

Continue Reading

প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন হিরো আলম

অবশেষে ঢাকা-১৭ আসনে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে এখন আর কোনো বাধা নেই তার। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। প্রার্থিতা ফিরে পেয়ে উচ্ছ্বসিত হিরো আলম বলেন, ‘সবার দোয়ায় প্রার্থিতা ফিরে […]

Continue Reading

আ. লীগের আমলে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের আমলে যে সুষ্ঠু নির্বাচন হয়, তা স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‌‘এ নিয়ে আর প্রশ্ন তোলার অবকাশ নেই। যেসব দেশ বা যারা নির্বাচন নিয়ে কথা বলে তারা এসে দেখে যাক।’ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। […]

Continue Reading

কারাগারেই থাকতে হচ্ছে সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে

রাজধানীর গ্রিন রোডে সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বেশ কয়েকজন আইনজীবী আসামিদের পক্ষে জামিন […]

Continue Reading

বাংলাদেশের নির্বাচনে ভারতের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্নের ব্যাপারে ভারতের অবস্থান কী হবে, তা নিয়ে কোনো মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বিশেষ সংবাদ সম্মেলনে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস পরিচালক অ্যাডমিরাল জন কার্বি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর সামনে রেখে এ কথা […]

Continue Reading

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ড. মোশাররফকে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এ জন্য আজ মঙ্গলবার তার পাসপোর্ট নবায়ন করতে দেওয়া হয়েছে। এর আগে আদালতের মাধ্যমে গতকাল সোমবার তার পাসপোর্ট ফিরে পায় পরিবার। জানতে চাইলে ড. মোশাররফ’র প্রেসসচিব শাহ আক্তরুজ্জামান আমাদের সময়কে বলেন, ‘গত শুক্রবার গভীর […]

Continue Reading

মোদির যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের সম্পর্ক নেই: ওবায়দুল কাদের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে ইসকন স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, কোনো বর্হিশক্তির পরামর্শে নয়। […]

Continue Reading

মেঘনা থেকে পদ্মা পর্যন্ত রাজউকের অধিক্ষেত্র বাড়ানোর পরিকল্পনা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকার পূর্বদিকে মেঘনা নদী এবং পশ্চিমে পদ্মা সেতু পর্যন্ত তার অধিক্ষেত্র সম্প্রসারণের পরিকল্পনা করেছে। মঙ্গলবার সংসদে রাজশাহী থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য এনামুল হকের এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এ কথা বলেন। রাজউকের এখতিয়ার সম্প্রসারণ প্রসঙ্গে শরীফ আহমেদ বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরাণীগঞ্জ ও গাজীপুর এলাকা রাজউকের […]

Continue Reading

‘ক্লাসের অন্ধকার কোনায় নিয়ে স্যার জড়িয়ে ধরতেন, চুমুও খেতেন’

মাত্র ১২ বছর বয়সে বাবার হাত ধরে নাটক শিখতে কলকাতার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব রাজা ভট্টাচার্যের কাছে ভর্তি হয়েছিলেন পশ্চিমবঙ্গের মঞ্জুরী কর নামে এক ছাত্রী। কিন্তু যে স্বপ্ন নিয়ে নাটকের ক্লাসে ভর্তি হয়েছিলেন সে স্বপ্ন তার অচিরেই ভেঙে যায়। সরলতার সুযোগ নিয়ে ভট্টাচার্য নিয়মিত যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ করেন মঞ্জুরী কর। খবর হিন্দুস্তান টাইমসের ২০১৭ […]

Continue Reading

‘কেউ বলে কসাই ডাক্তার, কেউ বলে ডাইনি’

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের পর মারা গেছেন মাহবুবা রহমান আঁখি। তাদের চিকিৎসায় ‘প্রথম গাফিলতি’ গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক সংযুক্তা সাহার ছিল বলে দাবি করেছে হাসপাতালটি কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো দায় নিতে নারাজ এই চিকিৎসক। আজ মঙ্গলবার রাজধানীর পরীবাগে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা জানান, হাসপাতালের ষড়যন্ত্রের কারণেই এখন তার […]

Continue Reading

সেন্ট্রাল হাসপাতালকে ওপেন চ্যালেঞ্জ সংযুক্তা সাহার

ভুল চিকিৎসার অভিযোগে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজের দায় এড়িয়ে সেন্ট্রাল হাসপাতালকে ওপেন চ্যালেঞ্জ দিলেন ওই হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সংযুক্তা সাহা। আজ মঙ্গলবার রাজধানীর পরীবাগে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালটির বিরুদ্ধে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত করে সংযুক্তা সাহা বলেন, ‘তারা আমার নাম ব্যবহার করে […]

Continue Reading

৭ দফা দাবিতে আবারও সড়কে সাত কলেজের শিক্ষার্থীরা

সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন স্থগিতের ১৬ দিন পর আবারও মাঠে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে নীলক্ষেত অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীদের অবরোধের কারণে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার […]

Continue Reading

কালোটাকায় জমি নয় ফ্ল্যাট কেনা যাবে

নতুন আয়কর আইনে ফ্ল্যাট ও জমিতে কালোটাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ প্রদানের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু জমি কেনায় এই সুযোগ বাতিল করে শুধু ফ্ল্যাটে কালোটাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়ে আয়কর আইনটি রবিবার জাতীয় সংসদে পাস হয়েছে। ফলে জমি কেনায় কালোটাকা বিনিয়োগের সুযোগ থাকল না। এ ছাড়া নতুন আয়কর আইনে বছরের মাঝামাঝি সময়ে […]

Continue Reading

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

আইনজীবীকে মারধরের অভিযোগে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এনামুল কবিরকে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ রেঞ্জর অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, শিষ্টাচারবহির্ভূত কার্যকলাপের অভিযোগে বিভাগীয় মামলা করার […]

Continue Reading

ইউপি চেয়ারম্যান বাবুকে বরখাস্ত

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক করা হয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বিজ্ঞপ্তিতে আরও হয়, এ বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর […]

Continue Reading

পোশাক খাতে বেতন ভাতা পরিশোধে বড় সংকট

আসন্ন ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের জন্য সরকারের কাছে অতিরিক্ত এক হাজার ৬০০ কোটি টাকা সহায়তা চায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। নিটওয়্যার কারখানা মালিক সমিতির দাবি, আর্থিক সহায়তা না পেলে ঈদের আগে শ্রমিকদের বেতন দেওয়া নিয়ে মারাত্মক সংকটে পড়তে পারে রপ্তানি খাত। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে […]

Continue Reading

ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব যৌক্তিক: স্বরাষ্ট্রমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়াতে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছুটির বিষয়ে আজ সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্তী বলেন, আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করা হয়। আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক […]

Continue Reading

ফাঁসির মঞ্চে যে কথা বলেছিলেন এরশাদ শিকদার ও বাংলা ভাই

দীর্ঘ ৩২ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন দেশের বহুল আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আজ রোববার বেলা ১১টা ৪৬ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা সূত্রে জানা গেছে, ‘জল্লাদ’ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভূঁইয়া। দেশের বিভিন্ন কারাগারে ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন তিনি। হত্যা ও অস্ত্র মামলায় তার ৪২ বছরের সাজা হয়েছিল। […]

Continue Reading