জাতিসংঘের অধীনে দেশে কখনো নির্বাচন হবে না: শামীম ওসমান

স্বাধীন বাংলাদেশে জাতিসংঘের অধীনে কখনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান। আজ রোববার বিকেলে জেলার সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশ একটি দেশ। এ দেশ তোমার আমার দুজনের মা। এটা আমার […]

Continue Reading

আমরাই আমাদের ভাগ্য নির্ধারণ করব: সাদ্দাম হোসেন

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘বিদেশিরা আমাদের ভাগ্য নির্ধারণ করবে—এটা কি আমাদের জন্য সম্মানজনক? কখনোই না। আমাদের আত্মমর্যাদা নিয়ে কেউ মশকরা করবে তা হয় না। আমরাই আমাদের ভাগ্য নির্ধারণ করব।’ আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের সভাপতি বলেন, ‘আজকে বিএনপি […]

Continue Reading

তাড়াশে কয়লার সন্ধান মিলেছে

সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র সেচযন্ত্রের পাইপ বোরিং করতে গিয়ে উঠে এসেছে কয়লা। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় এবং উত্তোলিত কয়লা মনের আনন্দে যে যার মতো খুঁটে বাড়িতে নিয়ে যায়। গতকাল (২৯ জুলাই) শনিবার সন্ধ্যায় এ সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুঁজে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তালম ইউনিয়নের নামা সিলোট গ্রামের বাসিন্দা মো. শিহাব […]

Continue Reading

দেশকে অস্থিতিশীল করতেই বিএনপির কর্মসূচি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বিএনপি ও এর সহযোগী দলগুলো দেশকে অস্থিতিশীল করে জনগণের দুর্ভোগ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কর্মসূচি পালন করছে। সরকার রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করার অবস্থান বজায় রেখেছে। কিন্তু এই ধরনের কর্মসূচির ফলে সহিংসতা, সম্পদের ক্ষয়ক্ষতি, হত্যার চেষ্টা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের দায়িত্ব পালন করবে।’ আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগে […]

Continue Reading

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

রাজধানীতে নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী সোমবার দেশের সব মহানগর ও জেলা শহরে সমাবেশ করবে দলটি। আজ শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ‘আজ রাজধানীতে যে নিপীড়ন-নির্যাতন করা হয়েছে, তার প্রতিবাদে […]

Continue Reading

আটকের পর যা বললেন বিএনপি নেতা আবদুস সালাম

রাজধানীর ধোলাইখালে অবস্থান কর্মসূচির সময় আজ শনিবার বেলা ১১টায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ঘটনা ঘটেছে। সংঘর্ষে দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় পুলিশের হামলায় আহত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটকের পর সাংবাদিকদের […]

Continue Reading

টানা-হেঁচড়ায় ‘অসুস্থ’ আমানকে তুলে নিয়ে গেল পুলিশ

ঢাকার প্রবেশমুখ গাবতলীর অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে ভ্যানে করে তুলে নিয়ে গেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, গাবতলীর অবস্থান কর্মসূচি থেকে পুলিশ প্রায় ৩০ মিনিট ধরে আমানউল্লাহ আমানকে তুলে নেওয়ার চেষ্টা করে। তাদের টানা-হেঁচড়ার এক পর্যায়ে অসুস্থ হয়ে সড়কে পড়ে যান […]

Continue Reading

রাজধানীর প্রবেশমুখে সতর্ক পাহারায় পুলিশ-আ. লীগ

পুলিশ অনুমতি না দিলেও সরকার পতনে দলের এক দফা দাবিতে আজ শনিবার রাজধানীর প্রবেশমুখে ৫ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোথাও বিএনপির নেতাকর্মীদের দেখা না গেলেও ঢাকার প্রবেশমুখে সতর্ক পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ। এসময় দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আত্মরক্ষামূলক সকল প্রস্তুতি নিয়ে […]

Continue Reading

রাজধানীর প্রবেশমুখে অবস্থানের অনুমতি দেবে না ডিএমপি

বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠন আজ শনিবার রাজধানীর সকল প্রবেশমুখে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। তবে আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগ বিবেচনায় সকল অবস্থান কর্মসূচি পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। গতকাল শুক্রবার রাতে […]

Continue Reading

আমিনবাজার চেকপোস্ট থেকে অর্ধশতাধিক ‘সন্দেহভাজন’ আটক

ঢাকায় দুই দলের সমাবেশ ঘিরে কোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে রাজধানীর প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় গিয়ে পুলিশের নিয়মিত অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম দেখা যায়। এ সময় আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে বেরিকেড বসিয়ে অস্থায়ী চেকপোস্টে পুলিশ […]

Continue Reading

কলকাতায় গিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন তথ্যমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গিয়ে সদ্য অনুষ্ঠিত রাজ্যটির পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, আজ কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে হাছান মাহমুদ বলেন, ‘আপনাদের এখানেও সদ্য স্থানীয় স্তরে নির্বাচন হয়েছে। তাতে […]

Continue Reading

ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির হৃদরোগে মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু শনাক্তের পর হৃদরোগ আক্রান্ত হয়ে এক সিনিয়র ব্যাংক কর্মকর্তা মৃত্যু হয়েছে। তার নাম এসএম তাজুল ইসলাম (৫৫)। ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে আজ বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যু হয়। তিনি ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক মানবসম্পদ বিভাগের (অপারেশন) প্রধান, বেসরকারি প্রাইম ব্যাংক, এনসিসি […]

Continue Reading

নির্বাচন ঘিরে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে এক প্রতিবেদনে ওই আশঙ্কা স্থান পেয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বের ১৬০টিরও বেশি দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ মূল্যায়ন করে ২০২৩ সালের ওই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ঐতিহাসিকভাবে মধ্যপন্থী, […]

Continue Reading

আজ মহিউদ্দিনের ফাঁসি, এখনো জানেন না মা!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. তাহের আহমেদ হত্যা মামলায় আসামি ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১০টা এক মিনিটে ফাঁসি কার্যকর হবে। এরই মধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে রাজশাহী কারা কর্তৃপক্ষ। এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরিবারের সদস্যরা দণ্ডপ্রাপ্তদের সঙ্গে সাক্ষাৎ […]

Continue Reading

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার ইন্তেকাল

প্রবীণ সাংবাদিক. সাংবাদিক নেতা ও জাতীয় বার্তা সংস্থার (বাসস) সাবেক বার্তা সম্পাদক এম শাহজাহান মিয়া বুধবার রাতে নগরীর রামপুরাস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে এ কথা জানানো গেছে। তার বয়স হয়েছিল ৮২ বছর। বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল […]

Continue Reading

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন তিনি। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। […]

Continue Reading

বিএনপির পর আওয়ামী লীগেরও সিদ্ধান্ত বদল

বিএনপির পর সমাবেশের দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী ‍লীগও। আগামীকাল বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমেলার মাঠে তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটিকে ব্যবহার উপযোগী করার জন্য […]

Continue Reading

দক্ষিণবঙ্গ বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘এখন আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। কারণ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে জনগণ তখন বুঝে নাই। জনগণ যদি রাস্তায় নামতো তাহলে ওই কয়েকজন সেনাবাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করে রেহাই পেত না। আজকে যদি শেখ হাসিনার কিছু হয়, ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে। আর এই দক্ষিণবঙ্গের মূল […]

Continue Reading

সহিংসতা পরিহারের আহ্বান মানবাধিকার কমিশন চেয়ারম্যানের

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি ও দাবি-দাওয়া নিয়ে সরব হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। একই দিন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও কর্মসূচি ডেকেছে। পরস্পরবিরোধী হিসেবে বিবেচিত দেশের বড় এই দুটি দল রাজধানীতে একই দিন কর্মসূচি ডাকায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। শুধু […]

Continue Reading

যুবলীগ নেতার কবজি কাটা মামলার প্রধান আসামি আ. লীগ নেতা

নাটোরে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীর ডান হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে মিঠুন আলীর ছোট ভাই স্বপ্ন বাদশা বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ এ মামলা করেন। এছাড়া মামলায় আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। […]

Continue Reading

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিবের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এসএম নাজিয়া সুলতানা (ডব্লিওটিও উইং) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো: হায়দার আলী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৩০তম বিসিএসের মেধাবী এই কর্মকর্তা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত দুই দিন ধরে বারডেম হাসপাতালে ভর্তি […]

Continue Reading

ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে দেওয়ানগঞ্জ এক্সেপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার লোহাগাছ নামক এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটির উদ্ধার কাজ চলছে। এদিকে এ ঘটনার পর […]

Continue Reading

অধ্যাপক তাহের হত্যা: মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসি যেকোনো দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের করা সবশেষ আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। ফলে যেকোনো সময় দুই আসামির ফাঁসি কার্যকরে আর বাধা নেই। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী […]

Continue Reading

‘কোনো সচিব এ কথা বলে থাকলে তাকে জিজ্ঞেস করেন’

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। আলাদা কোনো বিশেষ সভা করা হয়নি। আজ সোমবার সচিবালয়ে এ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে একটি গণমাধ্যমের খবরে বলা হয়, হঠাৎ সব সচিবকে ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। কয়েকজন সচিব জানিয়েছেন, সচিব সভা হয়েছে। একজন […]

Continue Reading

নুরের সঙ্গে কেএনএফের সম্পর্ক খতিয়ে দেখছে র‍্যাব

র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি উগ্রবাদী সংগঠন কেএনএফের যোগাযোগ খতিয়ে দেখছে গোয়েন্দারা। আজ সোমবার দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। খন্দকার আল মঈন বলেন, ‘কেএনএফের ভেরিফায়েড পেইজে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে […]

Continue Reading