স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ […]

Continue Reading

একযোগে পুলিশের ২৮ কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশে তাদের বদলি করা হয়। আইজিপির পক্ষে এ আদেশে স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আনোয়ার হোসেন। আদেশে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তারা ১৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ […]

Continue Reading

বাংলাদেশের ‘সাইবার নিরাপত্তা আইন’ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের বিষয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারে বাংলাদেশের মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মিলারের কাছে প্রশ্ন করা হয়- বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করতে যাচ্ছে। এই আইন প্রয়োগের ধরন […]

Continue Reading

এস আলমের অর্থপাচারের বিষয়ে ‘যা করার করবে’ পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া সিঙ্গাপুরে এস আলম গ্রুপের পাঠানো অর্থের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাইলে আইন অনুযায়ী সে বিষয়ে ‘যা করার করা হবে’ বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউয়েরে সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। […]

Continue Reading

পদ ফিরে পেলেন রাহুল গান্ধী, উল্লাস ‘ইন্ডিয়া’র

মোদি পদবি অবমাননা মামলায় ভারতের সুপ্রিম কোর্টে গত শুক্রবার বড় ধরনের স্বস্তি পান ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেইদিন বিচারপতি আরএস গাভাই এবং পিকে মিশ্রের বেঞ্চ রাহুলের দুই বছরের জেলের সাজার ওপর স্থগিতাদেশ দেন। এর দুইদিন পরেই রাহুল আজ সোমবার থেকে তার এমপি পদ ফিরে পেলেন। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভার […]

Continue Reading

টঙ্গীতে চাকরির প্রলোভনে নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে এক নারীকে (৪৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগ পেয়ে থানা পুলিশ শনিবার রাতেই অভিযুক্ত মাসুদ রানা ওরফে চান্দুকে (৩২) গ্রেপ্তার করে। ঘটনার পরদিন রোববার(৬ আগস্ট) দুপুরে ভূক্তভোগি ওই নারী বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ […]

Continue Reading

ওমরা করতে গিয়ে বাবার সঙ্গে প্রাণ গেল ছেলেমেয়ের

সৌদি আরবে পবিত্র মক্কায় ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুজন। গতকাল শনিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সৌদি আরবের আল কাসিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোবারক হোসেন (৪৮), তার ছেলে তানজিল আব্দুল্লাহ মাহি (১৫) ও মেয়ে মাহিয়া (১৩)। মাহি ওই দেশের […]

Continue Reading

হিরো আলমকে যে পরামর্শ দিলেন ডিবির হারুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে গিয়ে অভিযোগ দিয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। তার এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে মানহানির মামলার জন্য আদালতে যাওয়ার পরমর্শ দিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। আজ রোববার দুপুর ১২টার দিকে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। পরে […]

Continue Reading

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল শুক্রবার রাত ১টায় কুয়ালালামপুরের চেরাসের তামান কংনুঘটের এলাকার পৃথক তিনটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ান সংবাদমাধ্যম সান ডেইলির খবরে বলা হয়, অভিযানে অংশ নেওয়া ৮০ জন ইমিগ্রেশন কর্মকর্তা মোট ৬০০ জন দেশি-বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে এর মধ্য থেকে যাদের […]

Continue Reading

কাল ভারতে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আগামীকাল রোববার তিন দিনের সফরে ভারতের উদ্দেশে রওনা দেবে প্রতিনিধিদলটি। আজ শনিবার রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দৈনিক আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাল সকালে […]

Continue Reading

সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নাজমা বেগম (৪৬) নামের এক নারী নিহত হয়েছে। আজ শনিবার ভোর ৫টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকার লাল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নাজমা বেগম ভোলার বোরহানউদ্দিন উপজেলার পখিয়া গ্রামের মৃত ইউনুস মিয়ার স্ত্রী। তিনি চিকিৎসার জন্য আজ ঢাকায় এসেছিলেন। নাজমার ছেলে মমিন মিয়া জানান, তার মা ক্যানসারের রোগী। […]

Continue Reading

ভরা এজলাসে বিচারপতির ইস্তফা

ভরা এজলাসে ভারতের মুম্বাই হাই কোর্টের বিচারপতি রোহিত দেও পদত্যাগ করেছেন। আত্মসম্মানের ব্যাপারে আপস করার প্রশ্ন নেই- জানিয়ে তিনি ইস্তফা প্রদানের কথা ঘোষণা করে সবার কাছে ক্ষমাও প্রার্থনা করেন। শুক্রবার বিচারপতি বলেন, যারা আদালতে হাজির আছেন তাদের সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি। আমি চাইতাম আপনাদের আরো উন্নতি হোক তাই অনেক সময় আপনাদের বকুনি দিয়েছি। কখনো […]

Continue Reading

পুলিশকে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এবার প্রেস নোট দিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন। বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের স্বার্থে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশ তৈরি করতে সব রাজনৈতিক দল, তাদের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে তারা। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার দপ্তরের (ওএইচসিএইচআর) এক প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়। আজ শুক্রবার সংস্থাটির […]

Continue Reading

শাহবাগ-পল্টন থেকে দুজনের মরদেহ উদ্ধার

রাজধানীর পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার শাহবাগ ও পল্টন থানা এলাকায় থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, খবর পেয়ে সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনের রাস্তার পাশে থেকে অজ্ঞাতপরিচয় (ভবঘুরে) এক যুবককে (২৭) অজ্ঞান অবস্থায় […]

Continue Reading

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার আর নেই

বরেণ্য লেখক-গবেষক, বুদ্ধিজীবী, শিশু-কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সাবেক সংসদ সদস্য শহীদজায়া অধ্যাপক পান্না কায়সার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি একাত্তরের শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক, লেখক এবং রাজনীতিবিদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। পান্না […]

Continue Reading

বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, ভোট সেভাবেই হবে: ভারত

বাংলাদেশের আগামী সংসদীয় নির্বাচন নিয়ে মন্তব্য করেছে ভারত। দেশটি আজ বৃহস্পতিবার জানিয়েছে, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে তার ভিত্তিতে নির্বাচন ও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্ধারণ করতে হবে। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, সারা বিশ্বই এ নিয়ে মন্তব্য করতে পারে কিন্তু ভারত তো ভারতই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত […]

Continue Reading

পাপিয়াকাণ্ডে এবার জেল সুপারকে বদলি

দায়িত্বে অবহেলার কারণে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ওবায়দুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে রাজশাহী প্রশিক্ষণকেন্দ্রের প্রধান প্রশিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (কারা-১ শাখা) উপসচিব তাহনিয়া চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে বদলির আদেশ দেওয়া হয়। এর আগে দায়িত্বে অবহেলার কারণে গত ৩০ জুলাই কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ছয় […]

Continue Reading

তারেক রহমানকে দেশে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আইন মন্ত্রণালয়েরে দিকনির্দেশনা দিলে একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আজ একটি মামলায় তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ […]

Continue Reading

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরের ওপর হামলা

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। এতে নুরসহ অনেকেই আহত হয়েছেন। তাদের বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। নুর ছাড়া আহতদের […]

Continue Reading

ইসলাম না থাকায় বাংলাদেশে অশান্তি: শায়েখে চরমোনাই

বাংলাদেশ ইসলাম আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহা. ফয়জুল করিম বলেছেন, ইসলাম অনুযায়ী যে সন্তান চলবে সে নেশার জন্য বাপ-মায়ের বুকের ওপর অস্ত্র ঠেকাতে পারে না। ইসলাম না থাকায় বাংলাদেশে অশান্তি। আমরা চাই শান্তিতে বসবাস করতে। আজ মঙ্গলবার বিকেলে রাজবাড়ী রেলগেট শহীদ স্মৃতি চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার […]

Continue Reading

ভোটের মাঠে নামার ঘোষণা দিলেন নকুল কুমার বিশ্বাস

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সুবাদে বেশ জনপ্রিয়তা পান সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তার গানে উঠে এসেছে সমাজের নানা অসঙ্গতি ও সম্প্রীতির বার্তা। এবার এই শিল্পীই জনসেবায় নেমেছেন মাঠে। জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নকুল নিজেই। তার কথায়, বরিশাল-২ আসন থেকে আগামী নির্বাচন করতে চান তিনি। আর এরই মধ্যে প্রচারণাও শুরু করেছেন। যাচ্ছেন […]

Continue Reading

শামা ওবায়েদকে যে হুমকি দিলেন নিক্সন চৌধুরী

ফরিদপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি। গতকাল সোমবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে তিনি এ হুমকি দেন। সালথায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে শামা ওবায়েদ রিংকুকে ইঙ্গিত করে নিক্সন চৌধুরী বলেন, ‘আপনি একজন নারী। আপনার বাবা (বিএনপির সাবেক মহাসচিব […]

Continue Reading

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ মঙ্গলবার বেলা ১১টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে তাদের বৈঠক শুরু হয়। এর আগে মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে ইসিতে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে আলোচনার একমাত্র এজেন্ডা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বলে জানা […]

Continue Reading

প্রধানমন্ত্রীর সামনেই রক্ত দেবেন ১৫১ নেতা

আগামীকাল মঙ্গলবার শোকের মাস আগস্ট শুরু। এই মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড ও নারকীয় গ্রেনেড হামলা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মাসটি শোকাবহ মাস হিসেবে পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রতি বছরের ন্যায় এবারও কৃষক লীগের ১৫১ নেতা রক্তদান ও আলোচনা সভার মাধ্যমে মাসটি শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীনরা। কৃষক লীগ সূত্রে জানা […]

Continue Reading

ডেঙ্গুতে কাতর রাজধানী, হাসপাতালে সিট সঙ্কট

ফুটপাতে বসে পুরোনো কাপড় সেলাই করে দু’মুঠো ভাতের যোগান আসে রাজধানীর সায়েদাবাদের রাবেয়া বেগমের। ‘নুন আনতে পান্তা ফুরোয়’ জীবনে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে ডেঙ্গু জ্বর। দুই ছেলে রাব্বী ও হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ভর্তি করেন মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সুস্থ হয়ে গেছে বলে তাদের হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দেন চিকিৎসক। বাসায় নেয়ার […]

Continue Reading