আজ পবিত্র শবে মিরাজ

আজ ২৬ রজব বৃহস্পতিবার। পবিত্র শবে মিরাজ। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হজরত মুহাম্মদ সা:-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মিরাজ। এ দিন দিবাগত রাতে তিনি ঊর্ধ্ব জগতে গমন করেন এবং সাত আসমান অতিক্রম করে আল্লাহর বিভিন্ন কুদরত প্রত্যক্ষ করেন। এ রাতে পাঁচ ওয়াকত সালাত ফরজ করা হয়। মিরাজ এক দিকে যেমন মুহাম্মদ সা:-এর অন্যতম মুজেজা; […]

Continue Reading

শিশু শিক্ষার্থীকে পেটানো সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারীতে একটি মাদ্রাসায় ৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে নির্মম নির্যাতন করা হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে হাটহাজারী উপজেলার মারকাযুল কোরআন ইসলামিক একাডেমিতে এই ঘটনা ঘটে। যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটা থেকে হুজুর ইয়াহিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার […]

Continue Reading

চিত্রনায়িকা দীঘির বিরুদ্ধে মামলা

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি এবং তার বাবা ও মামার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বুধবার ঢাকা জজ কোর্টে এ মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর দেলোয়ার জাহান ঝন্টু সাংবাদিকদের বলেন, ‘দীঘি, তার বাবা ও মামার বিরুদ্ধে এক কোটি টাকা আদায়ের জন্য মানহানির মামলা করেছি। আমার […]

Continue Reading

কথা দিচ্ছি বুলেটের সামনে বুক পেতে দিবো: ইশরাক

সর্বশেষ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তি ঘাড়ের ওপর চেপে বসেছে। আমি বলতে চাই, তরুণ প্রজন্ম জেগে উঠেছে। আমরা এই সাম্রাজ্যবাদী শক্তি মেনে নেব না। আমি কথা দিচ্ছি এই আন্দোলন সংগ্রাম সফল করতে এই রক্ষীবাহিনীর পতন ঘটাতে প্রথম বুলেটটা নেয়ার জন্য বুক পেতে দিবো। পেছনের দিক দিয়ে পালিয়ে […]

Continue Reading

নন্দীগ্রামে আহত মমতা, আক্রমণের অভিযোগ

নন্দীগ্রামে ধস্তাধস্তির সময় পায়ে গাড়ির দরজা পড়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আহত মমতাকে গ্রিন করিডোর করে গাড়িতে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সরাসরি তাকে এসএসকেএম হাসপাতালে নেয়া হচ্ছে। চিকিৎসকরা মনে করলে তাকে ভর্তি করবেন। নন্দীগ্রামে সংবাদমাধ্যমকে মমতা বলেন, তাকে চার-পাঁচজন যুবক আক্রমণ করেন। বিস্তারিত শুনুন অডিওতে …

Continue Reading

বাংলাদেশে গরমেই বাড়ছে করোনার সংক্রমণ

শীতে নয় গরমে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। শীতের শেষে গরম পড়ার সাথে সাথে করোনা বৃদ্ধি পাওয়ায় ভাইরোলজিস্টরা তা-ই বলছেন। ফেব্রুয়ারির পর গতকাল মঙ্গলবার সর্বোচ্চ ৯১২ জন করোনা শনাক্ত হয়েছে। ৮ মার্চ করোনা শনাক্ত হয়েছে ৮৪৫ জন। ধারণা করা হচ্ছে গরম বাড়ার সাথে সাথে সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে। দেশে গত বছর জুন থেকে আগস্টে […]

Continue Reading

কালীগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা

মো: সাজ্জাত হোসেন, নিজেস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে কালীগঞ্জ বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন কালীগঞ্জ উপজেলা আ’লীগের কার্যালয়ে, উপজেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক […]

Continue Reading

ধর্ষণের শিকার নারীর ছবি ও পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা

ধর্ষণের শিকার জীবিত বা মৃত নারীর সব ধরনের ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে ধর্ষণের শিকার নারীর ছবি ও পরিচয় প্রকাশ বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদালতে […]

Continue Reading

মুজিব বর্ষের অঙ্গিকার বাস্তবায়নে কাজ করছে সরকার নারী দিবসে মহিলা সাংসদ

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ মুজিব বর্ষের অঙ্গিকার বাস্তবায়নে ও সমাজের পিছিয়ে পড়া অবহেলিত নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। গাজীপুরের শ্রীপুরে নারী দিবসে ৩০জন অবহেলিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ কালে এইসব কথা বলেন সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা রুমানা আলী টুসি। (৮ মার্চ সোমবার) বিকেলে শ্রীপুর ভবনে নারী দিবসে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত সাংসদ এডভোকেট […]

Continue Reading

প্রশাসন ক্যাডারে ২৬ শতাংশ নারী

প্রশাসনে বাড়ছে নারীদের অংশগ্রহণ। একসময় হাতেগোনা দু’একজন নারী সচিব দায়িত্ব পালন করলেও তা এখন দুই ডিজিটে উন্নীত হয়েছে। প্রশাসন ক্যাডারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির পেছনে নীতিনির্ধারণী পর্যায়ের দৃষ্টিভঙ্গিকেই মুখ্য মনে করেন সংশ্লিষ্টরা। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক দৃষ্টিভঙ্গিও এর পেছনে ভূমিকা পালন করছে বলে তাদের ধারণা। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারে বর্তমানে কর্মরত […]

Continue Reading

সু চির দলের ২ মুসলিম সদস্যকে আটকাবস্থায় নির্যাতন করে হত্যা

সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের দুই মুসলিম সদস্যকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে আটক অবস্থায় নির্যাতন করে হত্যা করা হয়েছে। রোববার ওই দুই এনএলডি সদস্যের পরিবার এই তথ্য জানায়। এর আগে শনিবার রাতে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের বিভিন্ন স্থান থেকে এনএলডির দলীয় বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে […]

Continue Reading

৭ মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা নয় : টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭ মার্চ শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছে, সেটা স্বাধীনতার ঘোষণা না, মুক্তিযুদ্ধের ঘোষণা না। তিনি বলেন, `২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার‌দের গণহত্যার পরে মানুষ যখন ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, তখন আমরা শুনলাম স্বাধীনতার ঘোষণা হচ্ছে। আমরা ট্রানজিস্টারের কাছে গেলাম এবং শুনলাম একজন মেজর স্বাধীনতার ঘোষণা […]

Continue Reading

ভোটাধিকার পবিত্র এবং মৌলিক অধিকার: বাইডেন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ তথা হাউস অফ রিপ্রেজেনটেটিভস বুধবার একটি ব্যাপক ভোটদান, নির্বাচন ও নীতিশাস্ত্র বিল পাস করেছে। ডেমোক্রেটরা বলছেন, দেশজুড়ে বিভিন্ন রাজ্যে রিপাবলিকান ‘ব্যালট অ্যাক্সেস’ করতে যে চেষ্টা, তার বিরুদ্ধে লড়াই করার জরুরি প্রচেষ্টা হিসেবে বিলটির একটি অংশ কাজ করবে। যদি পাস হয়ে যায় তবে এই বিলটি ভোটাধিকার, নির্বাচনী প্রচারাভিযান, অর্থায়ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে একটি […]

Continue Reading

সব উন্মুক্ত, স্বাস্থ্যবিধির বালাই নেই

শনিবার সকাল ১১টা। রাজধানীর মালিবাগ এলাকা। যাত্রাবাড়ীগামী তুরাগ বাসের সব আসনে যাত্রী ভরা। কয়েকশ’গজ এগিয়ে গেলে বাসটিতে আট-দশজন যাত্রী ওঠে। সেখান থেকে আরেকটু সামনে গেলেই মালিবাগ বাস স্টপেজ। আগেই আসন অতিরিক্ত দশজন যাত্রী দাঁড়িয়ে ছিলেন। এবার স্টপেজ থেকে আরো কমপক্ষে ১০-১২জন যোগ হলো। এবার বাসে তিল ধারণের ঠাঁই নেই। বাসে ওঠা অধিকাংশ যাত্রীর মুখে নেই […]

Continue Reading

ডিজিটাল নিরাপত্তা আইন নাগরিক স্বাধীনতার পরিপন্থী

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার এই আইনটিতে কিছু পরিবর্তন আনার কথা বলেছে। তবে তীব্র সমালোচনা করেছেন দেশের বিশিষ্ট আইনজ্ঞরা। তাদের মতে, ডিজিটাল নিরাপত্তা আইন নাগরিকদের স্বাধীনতার পরিপন্থী। এটা মতপ্রকাশ বা বাকস্বাধীনতা খর্ব করছে এবং গণমাধ্যমের প্রতি হুমকিস্বরূপ। এ আইন মানুষের সাংবিধানিক অধিকার […]

Continue Reading

পরীক্ষার দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের অনশন

ফাহিমা নূর, গাজীপুর: গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৪র্থ বর্ষের সমাপনী পরীক্ষার দাবিতে অনশন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচী পালন করে। তাদের দাবি মেনে নেয়া না হলে শিগগিরই বৃহৎ আন্দোলন কর্মসূচী ঘোষণার কথা জানান শিক্ষার্থীরা। একই দাবিতে বুধবার বিক্ষোভ ও অবস্থান […]

Continue Reading

‘আমাকে নির্যাতন করা হয়েছে, বাসায় যাওয়ার মতো অবস্থায় নেই’

গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ মাস কারাভোগের পর আজ মুক্তি পান তিনি। মুক্তি পাওয়ার পরপরই মোবাইল ফোনে তিনি ঢাকার ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে বলেন, মাত্র কারাগার থেকে বের হয়েছি। বড় ভাইয়ের সঙ্গে হাসপাতালে যাব। তবে, হাসপাতালে যাওয়ার আগে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার সঙ্গে […]

Continue Reading

এইচ টি ইমাম আর নেই

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি) ইমাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রাত ১টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন। তিনি তার পোস্টে বলেন, […]

Continue Reading

ছোট্ট শিশুর ওপর হুজুরের নির্মম নির্যাতন

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ছোট্ট শিশুর উপর মাদ্রাসার হুজুরের নির্মম নির্যাতন। (৩ মার্চ বুধবার) ভোরে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসায় এই শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশু ইয়াসিন এর বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কান্দিপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তার বাবা পেশায় একজন নিজ ব্যবসায়ী। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ […]

Continue Reading

পুলিশের বাধার মুখে শেষ হল নাগরিক সমাজের পদযাত্রা

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাজের ব্যানারে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করলেও পুলিশের বাধার মুখে পরিবাগের পর এগোতে পারেননি আন্দোলনকারীরা। বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ শেষে দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে এই পদযাত্রা শুরু হয়। সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত […]

Continue Reading

খালেদা জিয়ার দণ্ড স্থগিত চেয়ে আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত চেয়ে আবেদন করেছে তার পরিবার। একইসঙ্গে তার জামিনের মেয়াদ বাড়িয়ে চিকিৎসার জন্য তাকে বিদেশ যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার পক্ষে তার ছোট ভাই শামীম ইসকান্দার এ আবেদন জমা দেন। আবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবেদনপত্রে স্বাক্ষর করে সেটি সচিবের দপ্তরে […]

Continue Reading

এইচটি ইমামের শারীরিক অবস্থার অবনতি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত দুই সপ্তাহ ধরে কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা অসুস্থতা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। তবে গতকাল থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। জানা গেছে, এইচ টি ইমাম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে […]

Continue Reading

ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী

যদি বলি তোমায় ভালবাসি? ইনস্টাগ্রাম স্টোরিতে এ কথাই লিখলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর তাতেই নতুন করে শুরু হল জল্পনা। তাহলে কি আবারও প্রেমে পড়লেন টলিপাড়ার নায়িকা? এই প্রশ্নেই সরগরম টালিগঞ্জের টিনসেল টাউন। নতুন কারও প্রেমে পড়লেন? না পুরনো প্রেমকেই জীবনে ফেরত পেতে চাইছেন শ্রাবন্তী? এই ধোঁয়াশা তৈরি হয়েছে তার লেখা একাধিক বার্তায়। যেখানে অভিনেত্রী একদিকে […]

Continue Reading

ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহবান জাতিসংঘের

ঢাকাঃ কারান্তরীন অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেট। একই সঙ্গে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের ও আহবান জানানো হয়েছে সংস্থাটির তরফে। সোমবার এক বিবৃতিতে তিনি কারাগারে আটক কার্টুনিস্ট কিশোরের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়ে উষ্মা […]

Continue Reading

রাজপথেই সব দাবির ফায়সালা হবে: নূর

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কারাগারে মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, দেশের ছাত্র জনতা যে দাবি তুলেছে তা মেনে নিতে হবে। দাবি না মানলে রাজপথেই ফায়সালা হবে। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের পাদদেশে আয়োজিত ছাত্র অধিকার পরিষদের সমাবেশে তিনি এসব কথা বলেন। লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল […]

Continue Reading