মোদিকে কটূক্তি, ঠাকুরগাঁওয়ে কিশোর গ্রেপ্তার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে ভিডিও আপলোডের অভিযোগে ঠাকুরগাঁওয়ে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে জেলা শহরের মন্দিরপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হুমায়ুন কবির (১৮) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন বানচাল করার […]

Continue Reading

সাধারণ ছুটি ঘোষণার খবরটি সত্য নয়

করোনার মহামারির প্রকোপ বেড়ে যাওয়ার কারণে দশ দিনের সাধারণ ছুটি ঘোষণার খবরকে গুজব বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷ গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি টেলিভিশন চ্যানেলে সাধারণ ছুটি ঘোষণার খবর প্রচার হচ্ছে। খবরে একেক সময় একেক মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রচার করা হচ্ছে যে, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে […]

Continue Reading

গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: অলি

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, দলাদলি না করে জাতিকে কীভাবে ঐক্যবদ্ধ করা যায় সেটাই চিন্তা করা উচিত। বাংলাদেশের গণতন্ত্র প্রথম ধ্বংস করা হয়েছিল ১৯৭৪ সালে, সর্বশেষ ধ্বংস হয়েছে ২০১৪ সালে। এখন দেশে গণতন্ত্র কীভাবে ফিরে আসবে সেটাই […]

Continue Reading

করোনায় মারা গেলেন বিএনপি নেতা মে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচ এ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার দুপুরে সাবেক এই সেনা কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক […]

Continue Reading

‘মোদি ছাড়া সবাইকে স্বাগত’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির আগমনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সমমনা ইসলামী দলসমূহ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, বির্তকিত নরেন্দ্র মোদি ছাড়া অন্য অতিথিদের স্বাগত জানানো হবে। গতকাল জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকের ভেতরে সমমনা ইসলামী দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সেখানে কয়েকজন […]

Continue Reading

লঙ্কান প্রধানমন্ত্রী আসছেন আজ দ্বিপক্ষীয় বৈঠক কাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যৌথ উদ্‌যাপনে অংশ নিতে আজ দু’দিনের সফরে ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে লঙ্কান প্রধানমন্ত্রী যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মুক্তিযুদ্ধের বীর […]

Continue Reading

পাঠাভ্যাস গড়ে তোলা ও বিদেশী সাহিত্য অনুবাদের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দেশের ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রার সম্পর্কে জ্ঞানের সুযোগ সৃষ্টি করতে বিদেশী সাহিত্য অনুবাদে আরো বেশি মনোনিবেশ করার জন্য বাংলা একাডেমির প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী অনুবাদ সাহিত্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘নিজের মায়ের ভাষাকে জানা যেমন দরকার তেমনি অন্য ভাষা জানাটাও দরকার, সেজন্য অনুবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। […]

Continue Reading

ভারতে ১৫০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে করোনা, দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ মোদির

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। এই প্রেক্ষাপটে ভারতে যাতে ফের করোনার বৃদ্ধি লাগামছাড়া না হয় সেজন্য “দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ” নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, ভ্যাকসিন কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, ভ্যাকসিনের অপচয় হ্রাস করার জন্য সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ এবং আরটি পিসিআর টেস্টগুলো আরো বৃদ্ধি করতে হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়- […]

Continue Reading

হামলায় জড়িতদের ছাড় নয়, উস্কানিদাতাদেরও বিচার হবে’—-শাল্লায় র‌্যাব’র ডিজি ‘

সুনামগঞ্জ: সুনামগঞ্জেরর শাল্লায় নোয়াগাঁও গ্রামে হামলা-লুটপাটের ঘটনার পর বৃহস্পতিবার র‌্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকাল ৯টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে তিনি নোয়াগাঁও আসেন। পুরো গ্রাম পরিদর্শন শেষে গ্রামের মাঠে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বের করে আইনের আওতায় আনা হবে। আজকের মধ্যে জড়িতদের বিরুদ্ধে […]

Continue Reading

করোনায় মারা গেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট!

তানজানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি মারা গেছেন। ভাইস-প্রেসিডেন্ট বুধবার এ কথা ঘোষণা করেছেন। ভাইস-প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে জানান, রাজধানী দারেস সালামের একটি হাসপাতালে ম্যাগুফুলি মারা গেছেন। তার বয়স হয়েছল ৬১ বছর। তিনি হৃদরোগে ভুগছিলেন। প্রেসিডেন্ট ম্যাগুফুলিকে দুই সপ্তাহ ধরে জনসম্মুখে দেখা যাচ্ছিল না। ফলে তার স্বাস্থ্য নিয়ে নানা গুজব ভেসে বেড়াচ্ছিল। বিরোধী […]

Continue Reading

বাংলাদেশে সংক্রমণ ঠেকাতে আবার লকডাউন চায় স্বাস্থ্য অধিদফতর

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করার জন্য ১২ দফা সুপারিশ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ ও বর্তমানে করণীয় সম্পর্কে জরুরি সভা হয়। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংক্রমণ রোধ করার জন্য বৈঠকে ১২টি প্রস্তাব গ্রহণ করা হয়। এসব প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র এবং এনসিডিসি শাখার […]

Continue Reading

মোদির বাংলাদেশ সফর নিয়ে প্রতিবাদ, সরকারের হুঁশিয়ারি

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও সরকার-ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ দানা বাঁধছে। দেশের রাজনৈতিক অঙ্গনের দুই মেরু, ডান ও বাম উভয় দিক থেকেই আপত্তি জানানো হচ্ছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ বলছে, ভারতের মুসলমানদের ওপর নির্যাতনের দায় ব্যক্তি নরেন্দ্র মোদির ওপরে পরে। এ কারণে তারা তাকে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী […]

Continue Reading

মোদির প্রধান উপদেষ্টা পিকে সিনহার পদত্যাগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টা পিকে সিনহা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত সমস্যা দেখিয়ে একপ্রকার হুট করেই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনি তার পদত্যাগপত্র জমাও দিয়েছেন। এশিয়ানেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়- ঠিক কি কারণে তাকে সরিয়ে দেয়া হলো তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক শীর্ষস্থানীয় কর্তা […]

Continue Reading

ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই

ঢাকাঃ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই। সন্ধ্যা সাড়ে ছয়টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। সাবেক সাংসদ […]

Continue Reading

ওবায়দুল কাদেরের সহধর্মিনী আমাকে হত্যার পরিকল্পনা করেছে : কাদের মির্জা

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আজকে যে তাণ্ডব আমার ওপর চলছে, আমার কর্মীদের ওপর চলছে, আমার ওপর অস্ত্রবাজি চলছে, সমস্ত ঘটনা পরিচালনা করছেন আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিনী ইশরাতুন নেছা কাদের। তার নেতৃত্বে সব কিছু হচ্ছে। মঙ্গলবার বেলা ১২টায় ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট […]

Continue Reading

৬৩ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীর নাম ঘোষণা

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিলে উল্লেখিত মাদারীপুর জেলার শিবচর উপজেলার সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার দুপুরে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতুবি যৌথসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বৈঠকে ৬৩টি ইউনিয়ন পরিষদে দল মনোনিত […]

Continue Reading

অসুস্থ হয়ে পড়েছেন ইশরাক হোসেন

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার রাত থেকে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন সর্বশেষ ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র মনোনীত এ মেয়র প্রার্থী। বিষয়টি নয়া দিগন্তকে জানিয়েছেন ইশরাক হোসেনের প্রেসসচিব সুজন মাহমুদ। সুজন মাহমুদ বলেন, তিনি (ইশরাক) গতকাল রাত থেকে জ্বর সর্দি কাশিতে ভুগছেন। আপাতত বাসায় থেকেই ডাক্তারের পরামর্শে […]

Continue Reading

সপরিবারে করোনায় আক্রান্ত এমপি নিজাম হাজারী

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সহিদ খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যায় তাকে ও তার স্ত্রী নূরজাহান বেগম নাসরিন এবং একমাত্র কন্যা স্নিগ্ধা হাজারীকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থতা কামনায় উনার পরিবারের পক্ষ থেকে […]

Continue Reading

শ্রীলঙ্কায় বোরখা নিষিদ্ধ

ঢাকাঃ বোরখা নিষিদ্ধ শ্রীলঙ্কায়। বন্ধের পথে হাজারের বেশি ইসলামিক স্কুল। শ্রীলঙ্কার জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী শরথ বীরাসেকেরার এই ঘোষণা নিয়ে তোলপাড় শ্রীলঙ্কা। এই সংক্রান্ত একটি আইন নিয়ে আসার কাজও প্রায় শেষ। রয়টার্স সূত্রে খবর, শ্রীলঙ্কার মন্ত্রিসভা অনুমতি দিলেই এটিকে আইন হিসাবে কার্যকর করা হবে। অনুমোদন দিলেই শ্রীলঙ্কায় বোরখা নিষিদ্ধ হয়ে যাবে। বন্ধ করে দেয়া হবে […]

Continue Reading

করোনাক্রান্ত হয়ে মারা গেলেন কমিশনার হোসাইন আহমেদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কাস্টমস কমিশনার হোসাইন আহমেদ। শনিবার বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে কমিশনার হোসাইন আহমেদসহ মারা গেলেন ৮ জন। হোসাইন আহমেদ বিসিএস (শুল্ক ও আবগারী) ১৫তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালের […]

Continue Reading

সভাপতি আওয়ামী লীগের খসরু, সম্পাদক বিএনপির কাজল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে এডভোকেট আব্দুল মতিন খসরু এবং সম্পাদক পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ ৮ টি পদে এবং বিএনপি সমর্থিত আইনজীবীরা ৬টি পদে নির্বাচিত হয়েছেন। সাদা প্যানেল থেকে বিজয়ী হলেন- সভাপতি পদে এডভোকেট আব্দুল […]

Continue Reading

অভিনেত্রী রোমানা গ্রেপ্তার

প্রতারণার দায়ে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সৌদি প্রবাসীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়ার মামলায় গতকাল সন্ধ্যায় তাকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল জানান, বৃহস্পতিবার ভুক্তভোগী সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা […]

Continue Reading

আমরা বেপরোয়া হয়ে গেছি

ভ্যাকসিন নিয়ে আমরা আরো বেশি বেপরোয়া হয়ে গেছি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা মাস্ক ব্যবহার করছি না। সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছি না। আমরা অনেক বেশি সামাজিক অনুষ্ঠান করছি, যার মাধ্যমে সংক্রমণ আবারো বেড়ে গেছে । এটা আশঙ্কাজনক। গতকাল রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের […]

Continue Reading

রাজধানীর কাঠালবাগানে বস্তিতে আগুন

রাজধানীর কাঠালবাগানে একটি বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

Continue Reading

সাবেক প্রতিমন্ত্রী ডাঃ আমান উল্লাহ আর নেই

ময়মনসিংহঃ ময়মনসিংহ ১১ ভালুকা আসনের চার বার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের নেতা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যাপক ডাঃ এম আমানউল্লাহ সাহেব রাজধানীর ল্যাব এইড হাসপাতালে সন্ধ্যা ৬-৩০ মিনিটে মৃত্যু বরন করিয়াছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আগামীকাল বাদ […]

Continue Reading