উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতি, ১১ কোটি টাকা লুট

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংকের টাকার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ কোটি ২৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় টাকার গাড়িতে ডাকাতি হয়। সশস্ত্র একটি চক্র টাকা লুট করে নিয়ে […]

Continue Reading

অবশেষে বেজমেন্টে মিললো নিখোঁজ স্বপনের অর্ধগলিত মরদেহ

রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়াল। বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে ভবনটির বেজমেন্ট থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহটি ‘বাংলাদেশ স্যানিটারি’র নিখোঁজ ম্যানেজার মেহেদী হাসান স্বপনের বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান। […]

Continue Reading

গুলিস্তানে বিস্ফোরণ : চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মুসা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৮ মার্চ) রাত পৌনে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এর আগে বিস্ফোরণের ঘটনায় চি‌কিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা […]

Continue Reading

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গঠিত কারিগরি কমিটি। বুধবার (৮ মার্চ) রাতে ভবনটি পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিটির আহ্বায়ক মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী এই ঘোষণা দেন। তিনি বলেন, ভবনটি এখন ব্যবহারের অনুপযোগী। এর ২৪টি পিলারের মধ্যে ৯টিই ক্ষতিগ্রস্ত। ভবন ব্যবহার অথবা অপসারণের জন্য হলেও কিছুদিনের জন্য সংস্কার করতে […]

Continue Reading

বিস্ফোরণ হওয়া ভবনের মালিককে নিয়ে গেছে ডিবি

রাজধানীর সিদ্দিকবাজারের বিস্ফোরণ হওয়া ভবনের মালিককে নিয়ে গেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ছাড়া ওই ভবনে থাকা এক স্যানিটারি পণ্যের দোকানের মালিককেও নিয়ে গেছে তারা। ডিবির নিয়ে যাওয়া ভবন মালিকের নাম ওয়াহিদুর রহমান, আর দোকানমালিকের নাম আব্দুল মোতাবেল মিন্টু। আজ বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির লালবাগ […]

Continue Reading

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধানমন্ত্রী

কাতারের রাজধানী দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (এলডিসি৫) ফাঁকে আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বার্তা সংস্থা বাসস’র প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারটি নেন আল-জাজিরার সাংবাদিক নিক ক্লার্ক। সাক্ষাৎকারের একটি সংক্ষিপ্ত অংশ এরই মধ্যে সম্প্রচার করা হয়েছে। পূর্ণাঙ্গ অংশটি আগামী ১১ মার্চ বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে […]

Continue Reading

গুলিস্তানের সেই ভবন থেকে আরও ২ মরদেহ উদ্ধার

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সেই ভবন থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা। বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে। এর আগে, মঙ্গলবার বিকালে […]

Continue Reading

পিকনিকের বাস উল্টে নিহত এক, হাসপাতালে ৩০

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পিকনিকে যাওয়ার পথে বাস উল্টে হিমেল শেখ (১০) এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ জন। বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মুক্তাগাছার একটি মাদরাসা থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ একটি বাস নেত্রকোণার দুর্গাপুরে পিকনিকের জন্য যাচ্ছিল। পরে […]

Continue Reading

ঝুঁকিপূর্ণ ভবনে যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরবর্তী কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভবনের বেসমেন্ট এবং নিচতলা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই যথেষ্ট প্রিপারেশন (প্রস্তুতি) নিয়ে পরবর্তী কার্যক্রম করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্ফোরণের মূল কারণ জানা যাবে। ঘটনাস্থলে কাজ শুরু করেছে র‍্যাবের বোম্ব […]

Continue Reading

কাতার সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

কাতারে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মার্চ) ৪ দিনের সফর শেষে ঢাকায় ফিরবেন তিনি। গত ৪ মার্চ বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত […]

Continue Reading

বিস্ফোরকের আলামত মেলেনি, বিস্ফোরণ বেসমেন্টে: সেনাবাহিনী

গুলিস্তানের সিদ্দিকবাজারে ক্ষতিগ্রস্ত ভবনটিতে কোনো বিস্ফোরকের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমের প্রধান মেজর মো. কায়সার বারী। এ সময় ভবনটির বেসমেন্টে বিস্ফোরণ হয়েছে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমের প্রধান এসব তথ্য জানান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, বিস্ফোরণ হয়েছে বেসমেন্টে। বিস্ফোরণের […]

Continue Reading

গুলিস্তানে বিস্ফোরণে হতাহতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এখন কাতারের দোহায় রয়েছেন এবং স্বল্পোন্নত দেশগুলোর জাতিসঙ্ঘের সম্মেলনে যোগদান শেষে আগামীকাল (৮ মার্চ) বিকেলে দেশে ফেরার কথা রয়েছে। শোক বার্তায়, প্রধানমন্ত্রী নিহতদের রূহের মাগফিরাত কামনায় প্রার্থনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত […]

Continue Reading

গুলিস্তানে বিস্ফোরণ : নিহত বেড়ে ১৯

রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জন হয়েছে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিকেল থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণে আহত অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঢামেক হাসপাতালের […]

Continue Reading

মরদেহ ছিনিয়ে নিল স্বজনরা, ঢামেকে উত্তেজনা

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিহত এক মৃত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে গেছেন স্বজনরা। এ ঘটনায় মরদেহ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে ঢাকা মেডিকেল মর্গে। পরে পুলিশের ধাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ মঙ্গলবার রাতে ঢামেকের মর্গে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। জোর করে মরদেহ নিয়ে যাওয়ার বিষয়ে […]

Continue Reading

দগ্ধ ৭ জনের অবস্থা সঙ্কটাপন্ন

রাজধানীর সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে আহতদের মধ্যে দগ্ধ সাতজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের সবার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, আমাদের এখানে এখন পর্যন্ত সাতজন ভর্তি হয়েছেন। আরও রোগী আসছেন। সাতজনের মধ্যে চারজনের শরীরের ৫০ শতাংশের বেশি […]

Continue Reading

গুলিস্তানে বিস্ফোরণ : বাড়ছে লাশের সারি, নিহত ১৭

রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১০টা পর্যন্ত) ১৭ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল থেকে ঢাকা পোস্টের প্রতিবেদক এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়াদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা […]

Continue Reading

বিস্ফোরণের ঘটনায় মাথায় আঘাত ও রক্তক্ষরণে বেশি মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মাথায় আঘাত ও রক্তক্ষরণে বেশি মৃত্যু হয়েছে। কিছু লোকের আবার পুড়েও গেছে। মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আহতদের পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে সাতজন […]

Continue Reading

বিস্ফোরণের পর ভবনে ফাটল, উদ্ধারকাজ বন্ধ

রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর সাত তলা ভবনে ফাটল দেখা দিয়েছে। এ কারণে উদ্ধারকাজ বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে উদ্ধারকাজ বন্ধের ঘোষণা দেওয়া হয়। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ ঘোষণা দেন। তিনি বলেন, ইঞ্জিনিয়াররা এসে পর্যবেক্ষণ […]

Continue Reading

বিস্ফোরণস্থলে যাচ্ছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট

গুলিস্তানে ভবনে বিস্ফোরণস্থলে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।ইতোমধ্যে সেনাবাহিনীর ইউনিটটি বিস্ফোরণস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আইএসপিআর মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে। এর আগে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে যায় র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। […]

Continue Reading

গুলিস্তানে বিস্ফোরণ নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, রাজধানীর গুলিস্তানে সাত তলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা কোনো নাশকতা নাকি গ্যাস জমে বিস্ফোরণ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের বিশেষজ্ঞরা তদন্ত করে দেখছেন, এটা নাশকতা নাকি দুর্ঘটনা। মঙ্গলবার (৭ মার্চ) সিদ্দিক বাজারের নর্থ-সাউথ রোডে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার এসব তথ্য জানান। […]

Continue Reading

গুলিস্তানে বিস্ফোরণ : লাশের সারি বাড়ছেই, নিহত ১৬

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় ভবন বিস্ফোরণে এ পর্যন্ত ১৬ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শতাধিক। দুর্ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও স্থানীয়রা। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছে, ভবনটির ভেতরে আরও আহত কেউ আটকে পড়েছে কি না, তা খুঁজে […]

Continue Reading

গুলিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫

গুলিস্তানের ভবনে বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে […]

Continue Reading

গুলিস্তানে বিস্ফোরণ, নিহত বেড়ে ১১

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে নয়জন পুরুষ, দুজন নারী। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক ব্যক্তি। দুর্ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন […]

Continue Reading

গুলিস্তানে বিস্ফোরণ নিহত ২

রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ হয় বলে জানান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, খবর পেয়ে উদ্ধার কাজে […]

Continue Reading

আসামি গ্রেপ্তারে দুদকের ছাড়

আমলযোগ্য অপরাধ হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে কোনো মামলার তদন্তকালে আসামি গ্রেপ্তারের বিধান রয়েছে। এমনকি এজাহার দায়েরের আগেও অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের সুযোগ রয়েছে। বিগত সময়ে এমন গ্রেপ্তারের বহু নজিরও আছে। কিন্তু গত এক থেকে দেড় বছর ধরে এ থেকে সরে এসেছে দুদকের বর্তমান প্রশাসন। এ ছাড়া হাতেনাতে দুর্নীতিবাজদের গ্রেপ্তারের ঘটনাও কমে গেছে। দুদকের […]

Continue Reading