ত্যাগীদের ঈদ আসবে কবে! অজানাই থাক

ঢাকা: রাজনীতিতে ত্যাগ একটি পুঁজি। রক্ত, ইজ্জত, লাশ, যৌবন, সুখ ও শান্তি এসবই ত্যাগের উপসর্গ। য়ুগে যুগে কর্মীদের এই ধরণের ত্যাগের বিনিময়ে নেতারা ক্ষমতা পেয়ে আসছেন। আবার কখনো নেতারাও ত্যাগের মধ্যে পড়ে গেছেন। তবে নেতাদের ত্যাগ গুটিকয়েক আর কর্মীদের ত্যাগ শত শত থেকে লাখো লাখো। ইতিহাস বলছে, কর্মীরা শুধু বিসর্জনই দিয়ে যায়, ভোগ করতে পারে […]

Continue Reading

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে আজ ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এই তথ্য নিশ্চিত করেছে। চাঁদ দেখা না যাওয়ায় এবার দেশটির মানুষ ৩০টি রোজা রাখবেন। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে […]

Continue Reading

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত এলাকা বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন তিনি। সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময়, দুর্ঘটনা কবলিত ট্রেনটি দ্রুত […]

Continue Reading

ঈদযাত্রায় ভোগান্তি, গাজীপুরে ২১ কিলোমিটার যানজট

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে আপন নীড়ে ছুটছে কর্মজীবী মানুষ। এর মধ্যেই বাগড়া দিয়েছে বৃষ্টি। যানবাহনের তীব্র চাপ ও ঘরমুখী মানুষের ঢলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে ২১ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। বুধবার (১৮ মার্চ) বিকেল গড়াতেই শিল্পঅধ্যুষিত গাজীপুরের কয়েকশত শিল্প […]

Continue Reading

নতুন নোটে বান্ডেলপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও কদর বেড়েছে নতুন নোটের। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার সুযোগ নিচ্ছেন একশ্রেণির মৌসুমি ব্যবসায়ী। রাজধানীর খোলা বাজারে নতুন নোট কিনতে গিয়ে ক্রেতাদের গুনতে হচ্ছে বড় অঙ্কের অতিরিক্ত টাকা। আইনত দণ্ডনীয় হলেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যেই চলছে নতুন টাকার এই কেনাবেচা। বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলিস্তান […]

Continue Reading

গাজীপুরের চন্দ্রায় যানবাহনের জটলা, ৮ কিলোমিটারজুড়ে ধীরগতি

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে তৃতীয় দিনেও ঘরমুখী মানুষের ঢল নেমেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। উত্তরাঞ্চলের প্রবেশপথ চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড় ও যানবাহনের জটলা সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৮ কিলোমিটারজুড়ে যানবাহনগুলো ধীরগতিতে চলছে। বুধবার (১৮ মার্চ) দুপুরের আগ থেকে চন্দ্রা বাস স্ট্যান্ড এলাকায় ঘরমুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। মহাসড়কে চলাচলরত দূরপাল্লার বাসগুলো সেখানে […]

Continue Reading

পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট হয়ে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। যাত্রীর তুলনায় ঘাটে লঞ্চ কম হওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে পাটুরিয়া লঞ্চঘাটে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বাবু খান নামে এক যাত্রী বলেন, ঈদ করতে মাগুরায় গ্রামের বাড়ি যাচ্ছি। আজ দুপুরের পর পোশাক কারখানা ছুটি দিয়েছে। ভাবছিলাম একা যাব, […]

Continue Reading

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন ছেড়ে গিয়ে লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেনটিতে হাজারো যাত্রী ছিলেন। এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের ৫ জেলা নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার […]

Continue Reading

স্বামী-সন্তানকে পাশের রুমে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

দাম্পত্য কলহের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম দীপা দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরতলীর ঘোনাপাড়া গ্রামের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান নিহতের স্বামী ও স্থানীয় বাসিন্দারা। […]

Continue Reading

নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইউসুফ আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে […]

Continue Reading

ঈদে নেই বাড়তি ভাড়া, স্বস্তিতে বাড়ি ফেরা

ঈদের আনন্দ মানেই প্রিয়জনের কাছে ফেরা। সেই টানেই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তাদের ভিড়ে পঞ্চাশোর্ধ মাহবুব আলমও অপেক্ষায়। পেশায় দর্জি এই মানুষটি কাজ থেকে ১০ দিনের ফুসরত পেয়ে আপন ঠিকানায় ফেরার সময় গুনছেন বাস কাউন্টারে বসে। ঝামেলাবিহীন আর নির্ধারিত ভাড়ায় টিকিট পেয়ে মুখে ফুটেছে তার তৃপ্তির হাসি। শুধু মাইবুবই নন, ঈদুল ফিতর ঘিরে বাড়তি ভাড়া […]

Continue Reading

আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। গতকাল মঙ্গলবার রাতে তার ওপর হামলা চালায় ইসরায়েল। এরপর তারাই প্রথম তার মৃত্যুর তথ্য জানায়। এর প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় ৩টার দিকে ইরান নিশ্চত করে লারিজানি নিহত হয়েছেন। নিরাপত্তা কাউন্সিল তার মৃত্যুর ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। […]

Continue Reading