চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোট চলছে

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে বুধবার সকাল থেকে ভোটগ্রহণের সরঞ্জাম কেন্দ্রে পাঠায় নির্বাচন কমিশন। আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নতুন জনপ্রতিনিধি বেছে নিতে এ আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ উপনির্বাচনের প্রার্থী হয়েছেন […]

Continue Reading

পুলিশের ৩ সদস্যকে কুপিয়ে অস্ত্র ছিনতাই

কক্সবাজারের চকরিয়ায় আসামি ধরতে যাওয়া পুলিশের তিন সদস্যকে কুপিয়ে অস্ত্র (শর্টগান) ছিনতাই করা হয়েছে। ঘটনার ৬ ঘণ্টা পর ওই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়েছে। গুরুতর আহত পুলিশের তিন সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে […]

Continue Reading

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ বুধবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপ্রধান পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে পদ্মা সেতু হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় যান তিনি। বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রীয়ভাবে এটাই তার প্রথম শ্রদ্ধা নিবেদন। সেনা, […]

Continue Reading

বাংলাদেশ-জাপানের মধ্যে ৮ চুক্তি ও সমঝোতা স্মারক সই

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আজ বুধবার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ আলোচনা হয়। এ সময় দুই দেশের মধ্যে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ-জাপানের মধ্যে যে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সেগুলো হলো- ১. কৃষি গবেষণা ও উন্নয়, সক্ষমতা বৃদ্ধিবিষয়ক সহযোগিতা বাড়াতে একটি […]

Continue Reading

হজের নিবন্ধনের সময় আর বাড়বে না: ধর্ম প্রতিমন্ত্রী

কোটা পূরণ না হলেও হজের নিবন্ধনের সময় আর বাড়বে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। পাশাপাশি হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব নয় বলেও জানান তিনি। আজ বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাপস উদ্বোধন শেষে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা জানান। ফরিদুল হক খান বলেন, ‘এ বছর ৯ বার সময় বাড়ানো হয়েছে। তারপরও কিছু কোটা […]

Continue Reading

সুদান থেকে বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে দূতাবাস

সুদানে গত ১৫ এপ্রিল থেকে যুদ্ধ পরিস্থিতি চলছে। ওই দেশে অবস্থিত আগ্রহী বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ দূতাবাস। সবকিছু ঠিক থাকলে প্রথম দফায় ৫০০ বাংলাদেশিকে এ মাসের শেষে জেদ্দায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ‘খার্তুম থেকে বাংলাদেশিদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা বাস ভাড়া […]

Continue Reading

নির্বাচনে অংশ নিয়ে আমাদের পরীক্ষা নিন, বিএনপিকে ইসি আলমগীর

বিএনপিকে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন কমিশনের পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। বিএনপির উদ্দেশে ইসি মো, আলমগীর বলেন, ‘এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছি এবং আগামীতেও ভালো কাজ করব। সব সময় আমাদের আহ্বান থাকবে যে, আপনারা নির্বাচনে […]

Continue Reading

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘গার্ড অব অনার’

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে তাকে ‘গার্ড অব অনার’ দেয়। বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন নতুন রাষ্ট্রপতি। এর আগে গতকাল সোমবার গুলশানের বাসভবন ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে […]

Continue Reading

জাপানের পথে প্রধানমন্ত্রী

জাপানের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ৮টায় তিনি তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জাপানের টোকিওর উদ্দেশে রওনা হন। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ১৫ দিনের সরকারি এ সফরে তিন দেশে ভ্রমণ করবেন। প্রথমে তিনি জাপান, পরে সেখান থেকে যুক্তরাষ্ট্র ও […]

Continue Reading

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি

সপরিবারে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার রাত পৌনে ৯টায় তিনি বঙ্গভবনে পৌঁছান। মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় রাষ্ট্রপতি কিছু দাপ্তরিক কাজও সম্পন্ন করেন। এর আগে আজ বেলায় ১১টায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. […]

Continue Reading

উপকূলে ভেসে আসা ৬ লাশ স্বজনদের কাছে হস্তান্তর

কক্সবাজারে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক পয়েন্টে সাগরের উপকূলে ভেসে আসা একটি ট্রলার থেকে উদ্ধার হওয়া ১০ লাশের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। পরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে ছয়জনের লাশ হস্তান্তর করা হয়। মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার […]

Continue Reading

তিন দেশ সফরে মঙ্গলবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকাল পৌনে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। ১৫ দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মন্ত্রী জানান, […]

Continue Reading

রাষ্ট্রপতির প্রথম দিনের কর্মসূচিতে যা থাকছে

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন মো. সাহাবুদ্দিন। আজ সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পাঠ করান। পরে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নথিতে সই করেন। এর আগে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন। এর মধ্য দিয়ে […]

Continue Reading

রাষ্ট্রপতির দায়িত্ব বুঝে নিলেন মো. সাহাবুদ্দিন

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন মো. সাহাবুদ্দিন। আজ সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পাঠ করান। পরে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নথিতে সই করেন। এরআগে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের […]

Continue Reading

২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন। আজ সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে (সাহাবুদ্দিন) শপথ পাঠ করান। এদিকে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজসিক বিদায় জানাবে বঙ্গভবন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানানো হচ্ছে। বিদায় অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে […]

Continue Reading

রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মো. সাহাবুদ্দিন

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ সোমবার শপথ নেবেন মো. সাহাবুদ্দিন। বেলা ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে (সাহাবুদ্দিন) শপথ পাঠ করাবেন। এদিকে এদিকে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজসিক বিদায় জানাবে বঙ্গভবন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানানো হচ্ছে। […]

Continue Reading

পাঁচ মোটরসাইকেলের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা এলাকায় দ্রুতগামী পাঁচটি মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। রোববার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে মাহমুদুর রহমান (৩৬) ও কলারোয়া উপজেলার নারায়নপুর গ্রামের আজিজুর রহমান সরদারের ছেলে আব্দুল বারি (৫৫), […]

Continue Reading

কারওয়ান বাজারের সুন্দরবন কুরিয়ারে আগুন

রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। রোববার (২৩ এপ্রিল) রাত ৯ টা ২১ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, টিসিবি ভবনের পাশে […]

Continue Reading

পচে গেছে সব লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা ট্রলার থেকে উদ্ধার হওয়া ১০ জনের লাশই পচে গেছে। তাই লাশের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করতে হবে। আজ রোববার বিকেলে এ তথ্য জানান কক্সবাজার পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম। তিনি বলেন, ‘লাশগুলো যেহেতু একদম পচে-গলে গেছে, এ কারণে কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। তবে আমরা ডিএনএ সংরক্ষণ […]

Continue Reading

রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল শপথ নেবেন মো. সাহাবুদ্দিন

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল সোমবার শপথ নেবেন মো. সাহাবুদ্দিন। এদিন সকাল ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে (সাহাবুদ্দিন) রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি এ অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। […]

Continue Reading

ফাঁকা ঢাকা আজ দূষণে তৃতীয়

ঈদের ছুটি চলছে, রাজধানীর সড়কে নেই গাড়ি। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। গতকাল অল্প হলেও বৃষ্টি হয়েছে নগরীতে। তবে এ অবস্থাতেও আজ রোববার বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এদিন সকাল ৬টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৪ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হয়ে পড়ে। এ তালিকায় ১৭২ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নেপালের […]

Continue Reading

নরসিংদীতে ককটেল বিস্ফোরণে বাধা দেয়ায় গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরার ককটেল মারতে বাধা দেয়ায় জুলহাস মিয়া (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের গুলিতে ও টেঁটার আঘাতে আহত হয়েছেন আরো তিনজন। শনিবার সন্ধ্যায় উপজেলার নীলক্ষেত বিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুলহাস মিয়া ওই এলাকার শামসুল মিয়ার ছেলে এবং পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী। আহতরা হলেন- সাদ্দাম, ইয়ামিন, হাবিব […]

Continue Reading

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী-কর্মচারীদের ঘরে ‘ঈদ নেই’

বিকট শব্দে বিস্ফোরণের এক নিমিষেই ধ্বংসস্তুপে পরিণত হয় রাজধানীর সিদ্দিকবাজারের ‘ক্যাফে কুইন’ স্যানিট্যারি মার্কেট ভবন। ওই মার্কেটের তিনটি ফ্লোরে ৯টি স্যানিট্যারি সামগ্রীর দোকান ও গুদাম ছিল। এছাড়া বিস্ফোরিত ভবনের দুই পাশের ভবনেও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদের আগে এমন দুর্ঘটনায় এই ব্যবসায়ীদের সবকিছু কেড়ে নিয়েছে। তাদের ঈদও কাটছে নিরানন্দেই। স্যানিটারি মার্কেটে এক নামে পরিচিত আনিকা […]

Continue Reading

দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল ৩ প্রাণ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শনিবার দুপুরে কমলকান্দার কোণাপাড়া এলাকায় সীমান্ত সড়কে এই দুর্ঘটনা। নিহতরা হলেন কলমাকান্দার লেংগুড়া ইউনিয়নের গোয়াতলা গ্রামের শাহজাহানের ছেলে আবু বকর (১৭), মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া (১৭) এবং খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইমান আলীর ছেলে সুমন মিয়া (২২)। আহত […]

Continue Reading

ঈদে যা খাবেন কারাবন্দীরা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে আত্মার পরিশুদ্ধি, ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব। ঈদের এ দিনটি প্রিয়জনের সঙ্গে কাটানোর জন্য কতোই না ভোগান্তি পেরিয়ে পরিবারের কাছে ফিরে যায় সব মানুষ। তবে কারাগারের বন্দীদের জন্য এদিনটা একটু ভিন্ন। এমন খুশির দিনেও যেহেতু তাদের স্বজনদের ছেড়ে থাকতে […]

Continue Reading