বগুড়ায় ভিজিডি’র ৬৫ বস্তা চালসহ পিতা-পুত্র গ্রেফতার

বগুড়ার সোনাতলা উপজেলায় ভিজিডি’র ৬৫বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এসময় দুই পুত্রসহ পিতাকে গ্রেফতার করে পুলিশ। ভিজিডির চাল মজুদ করে রেখে বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। বগুড়ার সোনাতলা থানা পুলিশ জানায়, উপজেলার দিগদাইড় ইউনিয়নের মহিচরণ মধ্য পাড়া (কসাই বাড়ি) এলাকার মৃত আলাউদ্দিন মোল্লার ছেলে আবুল কাশেম মোল্লা ওরফে মুন্নু মিয়ার (৫৫) বাড়িতে ভিজিডির ৬৫ […]

Continue Reading

বাড়ির ছাদে গাঁজার চাষ করে র‌্যাবের হাতে গ্রেফতার ১

বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডুপাশা গ্রাম থেকে একটি গাঁজার গাছসহ মীর আরিফুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আরিফুর তার নিজ বাড়ির ছাদে গাঁজার চাষ করতেন। শুক্রবার দুপুরে র‌্যাব তাকে গ্রেফতার করে। আরিফুর ঐ গ্রামের মীর আব্দুল হাইর ছেলে। র‌্যাব-৮ সদর দফতর জানায়, আরিফ তাদের বাড়ির ছাদে গাঁজা গাছের চাষ করে মাদক ব্যবসা চালিয়ে […]

Continue Reading

দুঃস্থদের চালেও দুর্নীতির অভিযোগ

আসন্ন ঈদুল ফিতরের দুঃস্থদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণেও দুর্নীতি শুরু হয়েছে। সিরাজগঞ্জ জেলার বেশ কয়েকটি ইউনিয়নে চাল বিক্রি করে দেয়াসহ মাপে কম এবং স্বজনপ্রীতির অভিযোগ ওঠেছে। আবার দলীয় নেতাকর্মীর নামে বরাদ্দ শিল্পগুলোও দুঃস্থদের না দিয়ে বিক্রি করে দেয়ার অভিযোগ ওঠেছে। দুঃস্থদের জন্য বরাদ্দকৃত জনপ্রতি ১৫ কেজি চালে অনিয়ম করায় স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বার ও ক্ষমতাসীন দলের […]

Continue Reading

সেপটিক ট্যাংকে নেমে স্বামী-স্ত্রীর মৃত্যু

ফরিদপুরের সদরপুরে নতুন সেপটিক ট্যাংকের ভেতর নেমে বাঁশ সরাতে গিয়ে দম বন্ধ হয়ে মারা গেছে স্বামী ও স্ত্রী। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের চর ব্রাহ্মনদি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সদরপুর উপজেলার সৌদিপ্রবাসী মিরাজ হাওলাদার (৩৫) তার নতুন বাড়ির জন্য সেপটিক ট্যাংক বানান। আজ সকালে সেই ট্যাংকের ভেতরের বাঁশ […]

Continue Reading

টানা ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ […]

Continue Reading

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া প্রেমিকার কন্যা সন্তান প্রসব

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া ওই প্রেমিকা কন্যা সন্তান প্রসব করেছে। অসুস্থাবস্থায় চারদিন পূর্বে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। কন্যার নাম রাখা হয়েছে ফাতেমা। শিশুটির মা তার সন্তানের পিতৃ পরিচয় ও তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে। জানা […]

Continue Reading

খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

খুলনার আড়ংঘাটা কার্তিককুল এলাকায় পিকআপের ধাক্কায় পথচারী এক অজ্ঞাত যুবক (৩৮) নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পিকআপটি (খুলনা মেট্রো ন ১১-১২৪৫) নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, মুরগির বাচ্চা বহনকারী পিকআপটি নগরীর আড়ংঘাটা বাইপাস হয়ে আফিলগেটের […]

Continue Reading

কুমিল্লায় মোটরসাইকেল পায়ে লাগা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

কুমিল্লার দেবিদ্বারে মোটরসাইকেল পায়ে লাগা নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম ফুল মিয়া (৬৫)। নিহত ফুল মিয়া দেবিদ্বার উপজেলার বারেরা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। শুক্রবার তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। উপজেলার বারেরা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় আরও অন্তত ১০/১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা […]

Continue Reading

ভেদরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ধান কিনছেন ইউএনও

তালিকা অনুযায়ী কৃষকদের বাড়িতে বাড়িতে গিয়ে বোরো ধান কিনছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাব্বির আহমেদ। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মহিষার ও ছয়গাঁও এলাকার কৃষকদের বাড়ি গিয়ে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনেন তিনি। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বির আহমেদ বলেন, তালিকাভুক্ত যেসব কৃষক রয়েছেন তাদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ২৬ টাকা দরে […]

Continue Reading

হিজাবকে অফিসিয়াল মর্যাদা দিল স্কটল্যান্ড পুলিশ,

বিভিন্ন স্থানে যখন হিজাবের উপর নিষেধাজ্ঞা নেমে আসছে, তখন হিজাবকে সাদরে বরণ করে নিল স্কটল্যান্ড। দেশটির পুলিশ বাহিনীতে মুসলিমদের সংখ্যা বাড়ানোর জন্য হিজাবকে অফিসিয়াল ইউনিফর্মের মর্যাদা দেয়া হয়েছে। এখন থেকে মুসলিম নারীরা কর্তব্যরত অবস্থায় হিজাব ব্যবহার করতে পারবে ইউনিফর্ম হিসেবে। এতে করে মুসলিম নারীদের মধ্যে পুলিশে যোগদানের আগ্রহ বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Continue Reading

শাশুড়িকে হত্যার কথা আদালতে স্বীকার করলো সেই পুত্রবধূ

রাজশাহীর তানোরে শাশুড়িকে হত্যা করে বাড়ির আঙিনায় পুঁতে রাখার কথা আদালতে স্বীকার করেছেন সেই পুত্রবধূ। বৃহস্পতিবার বিকালে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন সেই পুত্রবধূ। পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহীর তানোর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাই আবদুল হালিম ভুট্টু […]

Continue Reading

লরির নিচেই মৃত্যুবরণ হেলপার শাকিলের

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার ঈদগাহ কাঁচা রাস্তার মোড়ে লরিচাপায় মো. শাকিল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডবলমুরিং থানার এসআই হারুনুজ্জামান রোমেল বলেন, কাঁচা রাস্তার মোড় মুনমুন কমিউনিটি সেন্টারের পাশে পার্কিংয়ে ছিল একটি ১০ চাকার লরি। লরিটির হেলপার শাকিল পরিশ্রান্ত অবস্থায় ওই লরির নিচে রাতে ঘুমিয়ে পড়েন। […]

Continue Reading

গাজীপুরে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব

গাজীপুর: গাজীপুরে খুন, জমি দখল ও চাঁদাবাজি মামলার এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে আটক করেছে র‌্যাব। আটক আসামি নাম অলি আহমেদ নাদিম। তিনি গাজীপুর মহানগর ২২ নং ওয়ার্ড বাহাদুরপুর গ্রামের মৃত আলমের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুষ্পদাম রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করেছে পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পের সদস্যরা। আটক অলি আহমেদ খুন, জমি দখল, চাঁদাবাজি ও […]

Continue Reading

গাজীপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

গাজীপুর: আজ গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃশাহিনূর ইসলামের নির্দেশনায় জয়দেবপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৪ টি মিষ্টির দোকান কে বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতিত দই সহ অন্যান্য পন্য বিক্রির অপরাধে মোট ২০০০০/- জরিমানা করা হয়। আনসার, মার্কেটিং অফিসার এবং বি […]

Continue Reading

গাজীপুরে ডিবির অভিযানে মাদক ব্যবসার অভিযোগে ২জন গ্রেফতার

গাজীপুর: মাদক বিক্রির অভিযোগে গাজীপুর জেলা ডিবি মাদক সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গাজীপুরের পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে গতকাল মঙ্গলবার গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম অফিসার ইনচার্জ/মোহাম্মদ আফজাল হোসাইনের তত্বাবধানে এসআই(নিঃ)/সরোয়ার হোসেন এর নের্তৃত্বে শ্রীপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালাইয়া শেখ সজীবুল হাসান৥সজীব (৩১), পিতা-মোহাম্মদ আলী৥শেখ ফরীদ, সাং-পাবুরিয়ার চালা, […]

Continue Reading

দুস্থদের চাল চুরির অভিযোগে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কারাগারে

পটুয়াখালীতে দুস্থদের জন্য বরাদ্ধকৃত (ভিজিএফ) এর চাল চুরির অভিযোগে জৈনকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন হাওলাদার(৪৩)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ ঘটনায় জৈনকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত জসিম ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত […]

Continue Reading

গাজীপুুুরে প্রায় ২০কোটি টাকা মুল্যের জাল ডলারসহ বিদেশী নাগরিক আটক

গাজীপুরঃ গাজীপুর মহানগরের মাস্টার বাড়ি এলাকা থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের জাল ডলারসহ, ডলার প্রতারণা চক্রের এক লাইব্রেরীয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব ১, গাজীপুর, পোড়াবাড়ী ক্যাম্প।এ সময় ওই নাগরিকের কাছে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের জাল ডলার উদ্ধার করা হয়। র‌্যাব জানায় ওই লাইবেরিয়ার নাগরিক দেশের বিভিন্ন স্থানে প্রতারণা করে […]

Continue Reading

শাহজালালে ৩৪ শত ইয়াবাসহ একযাত্রী আটক

মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন, উত্তরা প্রতিনিধি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৪ শত ৩ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সোমবার ভোররাতে দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার […]

Continue Reading

কাপাসিয়ায় বিএনপি নেতার ইন্তেকাল

গাজীপুর: গাজীপুর জেলার, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান সারোয়ার সোহেল ইন্তেকাল করেছেন–ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Continue Reading

শ্রীপুরে গাড়িচাপায় যুবক নিহত

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেরাইদেরচালা (ইয়াসমিন গেটে) গাড়ি চাপায় ফখরুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। আজ বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফখরুল ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইসাইল বেপারীপাড়া গ্রামের মৃত আরফান আলীর ছেলে। তিনি কোকাকোলা বহনকারী গাড়িতে পণ্য উঠানো-নামানোর কাজে নিয়োজিত ছিলেন। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার […]

Continue Reading

গাজীপুরে এয়ারকুলারের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে নিহত ২

গাজীপুর:গাজীপুরের এক পোশাক কারখানায় এয়ার কুলারের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দ্বগ্ধ হয়ে এসি’র দুই টেকনেশিয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কারখানার তিনজন অপারেটর আহত হয়েছেন। নিহতরা হলেন, চট্রগ্রামের মীরসরাই থানার ফরহাদ হোসেন এবং সাতক্ষিরা জেলার কলারোয়া থানা এলাকার সিরাজুল ইসলাম। গাজীপুর পুলিশ ও ফায়ার সার্ভিসর স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি বানিয়ারচালাস্থিত স্মোগ গ্রুপের ইভা […]

Continue Reading

গাজীপুর জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য ছিল না মেয়রের!

গাজীপুর: গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বক্তব্য ছিল না গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের। এই নিয়ে আগন্তক ও নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। জানা যায়, আজ ছিল গাজীপুর জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট […]

Continue Reading

যশোরে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

যশোরের মণিরামপুর থেকে ইয়াবাসহ দেবু সরকার (৩৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা। রবিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আটক দেবু সরকার মণিরামপুর উপজেলার ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের সদস্য। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মনিরামপুর উপজেলার হোগলাডাংগা মাদ্রাসার সামনে থেকে ৩২ পিস ইয়াবাসহ র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। র‌্যাব-৬ যশোর […]

Continue Reading

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭১ মামলা

নোয়াখালী জেলা শহরের নোয়াখালী গেইট, মাইজদি বাজার রোড, সার্কিট হাউজ মোড় এলাকায় মোটরবাইকের উপর অভিযান চালিয়ে ৭১টি মামলায় ৬৭,৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (২৬ মে) সারা দিনব্যাপী এই ভ্রাম্যমাণ আদালতদ্বয় পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। অভিযানে সহযোগিতা করেন মো: মাহবুব কামাল, পরিদর্শক, বিআরটিএ সার্কেল, নোয়াখালী […]

Continue Reading

রাজশাহীতে ছেলের হাতে মা খুন

রাজশাহীর তানোরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার বিকালে উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার গৌরাঙ্গপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত একরামুল হক (২৮) পলাতক আছে। তবে অন্য দুই ছেলে আব্দুল হক (৩০) ও আমিরুল ইসলামকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহত নারীর নাম রহিমা বেগম (৭০)। তিনি গৌরাঙ্গপুর গ্রামের […]

Continue Reading