গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোপালগঞ্জে ট্রাকের চাপায় আব্দুর রউফ গাজী (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (৮ জুন) সকাল ১০টায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর এলাকার মালেঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন শিশির বাছাড় (৪২) নামে এক ভ্যানযাত্রী। নিহত ভ্যানচালক আব্দুর রউফ গাজী একই উপজেলার করপাড়া গ্রামের মৃত আহম্মদ গাজীর ছেলে। জানা যায়, টেকেরহাট […]

Continue Reading

রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীর মাতুয়াইলে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম হালিমা বেগম (৬০)। তার বাড়ি মুন্সীগঞ্জে। তিনি সিলেট থেকে ছেলে ও মেয়ের সঙ্গে ঢাকা হয়ে বাড়ি ফিরছিলেন। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোটাল সিএনজি স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে সিলেটের বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি বাসের ধাক্কায় […]

Continue Reading

কিশোরগঞ্জে দুই ট্রলারের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জে ধনু নদীতে দুই ট্রলারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ দুপুরে যাত্রীবাহী একটি ট্রলারের সঙ্গে ধান বোঝাই এক ট্রলারের এ সংঘর্ষ হয়। এরপর অভিযান চালিয়ে এলাকাবাসী ধানবোঝাই ট্রলার ও চালককে আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ইটনা উপজেলার ঘাট থেকে ১০-১৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর […]

Continue Reading

মাদারীপুরে নিখোঁজ শিশুর মরদেহ খালে

নিখোঁজের একদিন পর মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের তেলিকান্দি গ্রামের আশরাফ ঘরামীর ছেলে সিয়মের (৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশের খালের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে সিয়াম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সিয়ামকে পাওয়া যায়নি। এদিকে বাড়ির পাশে শুক্রবার সকালে খালের মধ্যে […]

Continue Reading

বরযাত্রীর বহর নিয়ে কনের বাড়িতে আর যাওয়া হলো না রবিউলের

মাদারীপুরের ডাসার থানার কাজীবাকাই ইউনিয়নের বীরমোহন গ্রামে রবিউল সরদার নামে এক যুবক শুক্রবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। অথচ এদিনই তার বর যাত্রীর বহর নিয়ে কনের বাড়িতে বিয়ে করতে যাওয়ার কথা ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা, কাজীবাকাই ইউনিয়নের বীরমোহন গ্রামের সালাম সরদারের ছেলে রবিউলের বিয়ে দিনক্ষণ ঠিক করা ছিল শুক্রবার। বিয়ের বর যাত্রীতে যাওয়ার […]

Continue Reading

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে বাঁধের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুরে অবিলম্বে মেঘনা নদীতে বাঁধের দাবিতে বাজারে বাজারে ৩ দিন ব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার দুপুর ২ টা থেকে ‌‌‌‘কমলনগর রামগতি বাঁচাও’ মঞ্চের উদ্যোগে কমলনগরের লরেন্স বাজারে বিশাল বিক্ষোভ মিছিল পূর্বক এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হোসেন আহমেদ, অ্যাড. ফখরুল আলম নাহিদ, সমাজসেবক আবুল কাশেম […]

Continue Reading

নেত্রকোনায় বাসের সঙ্গে সংঘর্ষে অটো চালক নিহত

নেত্রকোনার শ্যামগঞ্জ-জারিয়া রোডে অটো রিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে অটো চালক মিলন মিয়া (২২) নিহত হয়েছেন। এ সময় ইউসুফ আলী (৫৫) নামে এক অটো যাত্রীকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বিকালে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের পুর্বধলার জারিয়ায় এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত […]

Continue Reading

অভাবের তাড়নায় মাত্র ৫ হাজার টাকায় সন্তান বিক্রি!

অভাবের তাড়নায় সামান্য টাকার বিনিময়ে নাড়ী ছেঁড়া ধন তিন শিশুকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে দু’টি পরিবার। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। পরিবার দু’টির দাবি, সন্তান জন্মদানের পর প্রতিপালন করার সাধ্য না থাকায় কিছু টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হন তারা। এলাকাবাসীর অভিযোগ, অসহায় এসব মানুষের দিকে চোখ তুলেও তাকায় না স্থানীয় জনপ্রতিনিধিরা। […]

Continue Reading

আটকের একদিন পরেই ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আটকের একদিন পরেই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনিরুল ইসলাম বাবুল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টায় ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশে এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতে বাবুলকে মদ ও ফেনসিডিলসহ আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি। বাবুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত […]

Continue Reading

‘পাহাড় কেটে বসত ঘর নির্মাণকারীদের বিরুদ্ধে মামলা হবে’

প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে রাঙামাটিতে। কিন্তু এবার বৃষ্টিতে নয়, পাহাড় কেটে মাটি চাপা পড়ে প্রাণ হারালো তিনজন। আহত হয়েছে আরও দু’জন। এঘটনায় পুরো রাঙামাটি জেলায় উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় প্রশাসনের মধ্যে। রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলছেন, বার বার সর্তক করার পরও যারা এখনও গোপনে […]

Continue Reading

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

সাভারের ধামরাইয়ের কালামপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

Continue Reading

গাজীপুর ডিবি কর্তৃক মাদক ব্যবসায়ী আটক

</ গাজীপুর: গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম অফিসার ইনচার্জ/মোহাম্মদ আফজাল হোসাইন সাহেবের তত্বাবধানে এসআই(নিঃ)/হাফিজ উদ্দিন এর নের্তৃত্বে শ্রীপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালাইয়া ১। আঃ কাদির (৩২), পিতা-মোঃ আশ্রব, সাং-মুলাইদ (দাইপাড়া), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরকে ২০০(দুইশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।

Continue Reading

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন”_সাংবাদিক হাসান

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল খুশি আর আনন্দ। আসুন, ধনী-গরিব মিলে মিশে একে-অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল গণমাধ্যম কর্মী, লালমনিরহাটবাসী সহ দেশবাসীকে জানাই প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছা। :গবেষণা মূলক জাতীয় সপ্তাহিক এবং অনলাইন দৈনিক অগ্রযাত্রা। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টঃগ্রাম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম। জেলা প্রতিনিধি […]

Continue Reading

গাজীপুরে পুলিশ সুপারের সাথে গ্রামপুলিশের মতবিনিময়

গাজীপুর:গাজীপুর পুলিশ লাইন্সে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গ্রাম পুলিশের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা ও ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেন গাজীপুর জেলা পুলিশ সুপার, শামসুন্নহার পিপিএম।

Continue Reading

মেঘনায় ইলিশ না পড়ায় ভোলার জেলে পল্লীতে ঈদের আনন্দ নেই

মৌসুম শুরু হলেও ইলিশের দেখা মিলছে না ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। এতে অভাব অনাটন আর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন জেলেরা। ইলিশ মাছ না পাওয়ায় তাদের পরিবারে এবার ঈদের কোন আনন্দ নেই। লোকসান গুনছেন আড়ৎদার ও পাইকাররা। অনেক জেলেই দেনার দায় নিয়ে চরম সংকটের মধ্যে পড়ে পালিয়ে বেড়াচ্ছেন। মৎস্য বিভাগ জানিয়েছে, হতাশ হওয়ার কিছু নেই, বৃষ্টি […]

Continue Reading

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। আজ সকাল পৌনে ১১টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট শাখার উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক […]

Continue Reading

জয়দেবপুর জংশনে ভিক্ষার টাকাও চুরি, নিয়ে যাচ্ছে যাকাতের কাপড়ও

গাজীপুর: জয়দেবপুর রেলওয়ে জংশনে সরকারী জায়গায় জমজমাট এখন অবৈধ মার্কেট। রেল ষ্টেশন এলাকায় রেলক্রসিং কে ঘিরে গড়ে উঠেছে শতাধিক ভাসামান দোকানপাট। ষ্টেশনে মাদক ব্যবসার ইতিহাস পুরাতন। নিরাপদ জায়গা মনে করে চলে মাদক ব্যবসা। অবৈধ ব্যবসা নিয়ন্ত্রন করার জন্য গঠিত হয়েছে একটি কমিটিও। কমিটির সদস্যরা বিপদ-আপদ দেখভাল করেন। আর এক শ্রেনীর চোর ট্রেনে পকেট কেটে ষ্টেশনে […]

Continue Reading

ঠাকুরগাঁওয়ে ওসির ব্যতিক্রমী উদ্যোগ: মামলা-জিডি করতে লাগে না টাকা-পয়সা

ঠাকুরগাঁও সদর থানার প্রধান ফটকে একটি ব্যানার দেখে চোখ আটকে যাচ্ছে সাধারণ মানুষের। ব্যানারে লেখা, ‘মামলা ও জিডি করতে টাকা লাগে না। গরীব অসহায়দের জন্য বিনা টাকায় অভিযোগ লিখে দিতে সহযোগিতা করবে পুলিশ। ’ পুলিশ বলছে, মানুষ যাতে প্রতারিত না হয় সে জন্য এই ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে অনেকে পুলিশের এই শুভ উদ্যোগকে […]

Continue Reading

ঠাকুরগাঁওয়ে ভিজিএফ’র চাল বিক্রি হচ্ছে দোকানে!

ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ের দুস্থ ও অসহায় মানুষের জন্য চাল বিতরণ করা হচ্ছে। কিন্তু প্রশাসনের নজর না থাকায় সুবিধাভোগীরা ওজনে কম দিয়ে বাকি চাল বিক্রি করছে ব্যবসায়ীদের কাছে। শনিবার সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নে চাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আওলিয়াপুর ইউনিয়নের হজরত আলী, বাবলুর রহমান, চৈতন্য বর্মনসহ অনেকে জানান, সকাল ৯টার পর থেকে […]

Continue Reading

নাসিরনগরে স্বর্ণ ও কাপড়ের দোকানে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে থানার সিসি ক্যামেরা আওতায় ‘মাতৃ স্বর্ণ শিল্পালয়’ দোকানে ও একটি কাপড়ের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পৃথক দুটি এই ডাকাতির ঘটনা ঘটে। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কর্মকার জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো বাড়ি ফিরি। পরে সকাল বেলা বাজার থেকে একজন ফোন করে জানায় দোকানে চুরির ঘটনা। দোকানে এসে দেখতে পাই […]

Continue Reading

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা পাচারকারী নিহত

কক্সবাজারের টেকনাফের হ্নীলা দমদমিয়া এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা পাচারকারী নিহত হয়েছে। এসময় ৫ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়সল হাসান খান জানান, শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে […]

Continue Reading

নদীতে ঝাঁপ দিয়ে সন্তানদের উদ্ধার, ডুবে মারা গেল দুই মা

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাটে গোসল করার সময় নিখোঁজ হওয়া দুই শিশুকে উদ্ধার করতে গিয়ে পদ্মায় ঝাপ দেন এক মা। শিশুদুটিকে উদ্ধার করতে পারলেও ক্লান্ত থাকায় তিনি স্রোতে ভেসে যান। এসময় তীরে দাঁড়িয়ে থাকা অপর এক মা তাকে বাঁচাতে ঝাপ দেন। এতে তিনিও ডুবে মারা যান। শুক্রবার বিকেলে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃতরা […]

Continue Reading

শাহবাগে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, স্ত্রী নিহত

রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেলের চালক তার স্বামী। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ভোরে কাঁটাবন থেকে শাহবাগ সড়কে একটি মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় রেডিমিক্স কনক্রিটের একটি গাড়ি। এসময় আরোহী নারী মোটরসাইকেল থেকে […]

Continue Reading

রায়পুরে ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৭০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। আজ ভোর রাতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উপজেলার মেঘনা নদীর জালিয়ারচর এলাকায় কোস্টগার্ড […]

Continue Reading

কালীগঞ্জে আনন্দ টিভির সাংবাদিক খোরশেদের ওপর সন্ত্রাসী হামলা

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি: আনন্দ টিভির কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. খোরশেদ আলম খানের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে। উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর বিশ্বরোড এলাকায় শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ হামলার ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক খোরশেদকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন। স্থায়ী সূত্রে জানা যায়, […]

Continue Reading