পালিয়ে গেছে সকলেই, পড়ে ছিল গাঁজা, অস্ত্র ও টাকা

Slider বাংলার মুখোমুখি


ক্যাপশন( টঙ্গীর কেরানীর টেক মাদক বস্তি থেকে উদ্ধার গাঁজা)
গাজীপুর: টঙ্গীর কুখ্যাত কেরানীর টেক মাদক বস্তিতে অভিযান চালিয়ে পুলিশ দুই কেজি গাঁজা, মাদক বিক্রির ৭০ হাজার টাকা ও একটি দেশীয় অস্ত্র সামুরাই উদ্ধার করেছে। এসময় সকল মাদক কারবারি ও মাদক সেবীরা পালিয়ে গেছে। অভিযানের খবর আগেই পেয়ে যাওয়ায় পালাতে সক্ষম হয় মাদক সিন্ডিকেট।

বুধবার (১০ মে) বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান চলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীর টেক মাদক বস্তিতে অভিযান চালানো হয়। এসময় মাদক সম্রাজ্ঞী কারিমা ও রুনার বাসা থেকে দুই কেজি গাঁজা, মাদক বিক্রির ৭০ হাজার টাকা ও একটি বড় দেশীয় অস্ত্র সামুরাই উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী ও মাদক সেবীরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, মাদক বস্তিতে পুলিশি অভিযান হওয়ার আগেই মাদক কারবারীরা খবর পেয়ে যায়। ফলে সহজেই তারা পালিয়ে যেতে সক্ষম হয়। মাদক বস্তির চারিদিকে পাহারা ও সিসি ক্যামেরা বসানো থাকে। একই সাথে থানা ও ডিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সকল দপ্তরে গোপন এজেন্ট নিয়োগ করা আছে। কোন অভিযানের প্রস্তুতি নেয়ার সাথে সাথে খবর পেয়ে যায় মাদক সিন্ডিকেট। ফলে সাম্প্রতিক সময়ে অসংখ্য অভিযান হলেও বড় কোন মাদক কারবারী গ্রেপ্তার হয়নি।

অভিযানে নেতৃত্ব দেয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার( ক্রাইম এন্ড অপস) মো: বেলায়েত হোসেন বলেন, গাঁজা, মাদক বিক্রির টাকা ও একটি বড় দেশীয় অস্ত্র সামুরাই উদ্ধার করা হয়েছে। এসময় অপরাধীরা পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *