কাল টঙ্গীতে আসছেন প্রধানমন্ত্রী

Slider জাতীয়


ক্যাপশন(টঙ্গীতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য তৈরী মঞ্চ—ছবি সংগ্রীহিত)

গাজীপুর: কাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে আসছেন। তিনি টঙ্গীর সাতাইশ ধরপাড়ায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রসস্তর স্থাপন করবেন।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি এবং সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদ হাবিব দুলু এমপি।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, দুপুর ১টা ৩০ মিনিটে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পরে দুপুর ২টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেবেন। এসময় তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন, মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপন শেষে প্রকল্প সম্পর্কিত স্থাপনা পরিদর্শন করবেন তিনি। দুপুর ২টা ১৫ মিনিটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, সভাপতির বক্তব্য এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থাকবে। অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য সাতাইশ মৌজার ধরপাড়ার যে সরকারি জমি নির্বাচন করা হয়েছে যা দীর্ঘদিন অবৈধ দখলে ছিল।
এদিকে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রাশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সরকারী সূত্র নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *