এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। পাশাপাশি বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা […]

Continue Reading

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

দেশে মজুত থাকা গ্যাস দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে […]

Continue Reading

আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন : ট্রাম্প

ইরান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরও দেশটির সঙ্গে যুদ্ধের অবসানে শিগগিরই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলে প্রত্যাশা করেছেন তিনি। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ওই তথ্য জানিয়েছেন তিনি। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল লিখেছেন, […]

Continue Reading

রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন। শনিবার সন্ধ্যার পর রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগন ও পথচারীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকলের দোয়া […]

Continue Reading

ইরান থেকে চীনের মুদ্রায় তেল কিনছে ভারত

মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলতার সুযোগে সীমিত পরিসরে ইরানের তেল কিনছে ভারতীয় শোধনাগারগুলো এবং এর মূল্য পরিশোধ করা হচ্ছে চীনা ইউয়ানে। এসব লেনদেন সম্পন্ন হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের–এর মাধ্যমে। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা শিথিল করেছিল, তার পরই এই তেল ক্রয় শুরু […]

Continue Reading

মাজারে ২০ মাসে ৬৭ হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন

দেশজুড়ে মাজারকেন্দ্রিক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়লেও দৃশ্যমান অগ্রগতি নেই আইনি ব্যবস্থায়। গত ২০ মাসে ৬৭টি হামলার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই মামলা হয়নি, অনেকগুলো সীমাবদ্ধ থেকেছে সাধারণ ডায়েরিতে (জিডি)। দায়ের হওয়া মামলার বড় অংশ এখনো তদন্তাধীন, আর অল্প কিছুতে হয়েছে অভিযোগপত্র। ফলে বিচার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। সাম্প্রতিক কুষ্টিয়ার হত্যাকাণ্ড নতুন করে সামনে […]

Continue Reading

বাইসাইকেলে ফিরছে বাইকাররা!

গাজীপুর: তেল আছে, তেল নেই, এই অনিশ্চয়তার মধ্যে পাম্পে যাওয়া আসা করতে করতে সময়ক্ষেপণ ও তেল না পেয়ে বাইকাররা বিকল্প খুঁজছে। এখন তারা স্বল্প দূরত্বে বাইসাইকেল ব্যবহার করছেন। শনিবার(১৮ এপ্রিল) টঙ্গী- কালীগঞ্জক আঞ্চলিক মহাসড়ক ও আশপাশের সড়কে এ দৃশ্য প্রায়ই চোখে পড়েছে। জানা যায়, দেশজুড়ে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে পুরোদেশে। গাজীপুর মহানগরীর টঙ্গী, পূবাইল […]

Continue Reading

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। পুনর্নির্ধারিত এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) […]

Continue Reading