ঢাকা-চট্টগ্রামে ভূকম্পন অনুভূত

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে মিয়ানমারের ইয়েনাংগুয়াং থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৬২.৭ কিলোমিটার গভীরে। […]

Continue Reading

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতারা। আগামীকাল (বুধবার) সকাল আটটা থেকে এই কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর এলাকায় আয়োজিত এক অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন। ইব্রাহিম খোকন বলেন, ‘নৌ-উপদেষ্টা […]

Continue Reading

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এই নির্দেশনা দিয়েছে কমিশন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘ন্যাশনাল […]

Continue Reading

রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তিনি বলেছেন, প্রিজাইডিং অফিসার নির্ধারণের ক্ষেত্রে সরকারি এবং আধা-সরকারি চাকরিতে যারা আছেন, যাদের প্রিজাইডিং অফিসার হওয়ার কথা, বিভিন্ন বাহিনী তাদের ইনফরমেশন নিচ্ছে। যদিও […]

Continue Reading

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অতীতে এত বিপুল সংখ্যক সামরিক সদস্য নির্বাচনে মোতায়েন হয়নি। আমরা একটা সুন্দর নির্বাচন করার জন্য সক্ষম। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর আর্মি ক্যাম্পে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তিন বাহিনীর প্রধানদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১ লাখের ওপর […]

Continue Reading

গাজীপুর আগামীতেও জিতবে – গাজীপুরে জামায়াত আমীর

গাজীপুর: আজ মঙ্গলবার বিকাল ৪ টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাক্তার শফিকুর রহমান বলেন, গাজীপুর হারতে জানেনা, জিততে জানে। গাজীপুর আগামীতেও জিতবে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে। চাঁদাবাজের বিরুদ্ধে, সামাজিক সন্ত্রাসের বিরুদ্ধে, মামলা বাজের বিরুদ্ধে। তিনি বলেন, আগামী ১২ তারিখ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এর আগে বারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার পরে […]

Continue Reading

শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের […]

Continue Reading

আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের বিজয় হলে এই বিজয় আমাদের সবার। শনিবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কটিয়াদি সরকারি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির […]

Continue Reading

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখা হয়েছে। এর আগে র‌্যাবের সূচনালগ্নে এই বাহিনীর নাম ছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যা্ট)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। নাম পরিবর্তন করে কাজের কী পরিবর্তন […]

Continue Reading

গাজীপুরে জমি দখলের জন্য বিএনপি নেতাকে স্বপরিবারে বিনা মামলায় গ্রেপ্তার!

ছবি(কাশিমপুরে অসহায় পরিবার, এদেরকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ) গাজীপুর: সামান্য জমি দখলের জন্য এক বিএনপি নেতাকে স্বপরিবারে বিনা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন এখনো কারা ভোগ করছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ার হোসেন (৪০), তার স্ত্রী নুরী বেগম( ৩০), বোন জামিলা(৫১), ভাগিনা মিলন(৩৫), ভাগিনি জামাই রিপন( ৩৫)। অনুসন্ধানে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার ডুলিপাড়া […]

Continue Reading

ঠেলার নাম বাবাজি, না-ভোটের লোক এখন হ্যাঁ বলছে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১২ তারিখে দুটি ভোট। একটা ভোট হচ্ছে জুলাই বিপ্লবকে বুকে আঁকড়ে ধরার জন্য ‘হ্যাঁ’ ভোট। জুলাই আছে তো ২৬ এর ইলেকশন আছে। জুলাই যেখানে নাই ২৬-এ কোনো নির্বাচন নাই। তিনি আরও বলেন, যারা জুলাই মানে না, তাদের জন্য আবার কীসের নির্বাচন? যারা জুলাইকে ঐতিহ্যের সঙ্গে বুকে ধারণ করে […]

Continue Reading

পবিত্র শবে বরাত আজ

সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে আজ মঙ্গলবার। এদিন রাতে মসজিদে-মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানরা পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর […]

Continue Reading

মেয়াদ শেষের আগেই ‘লাল পাসপোর্ট’ ছাড়ছেন হাফ ডজন উপদেষ্টা!

কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের হাফ ডজন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী / ছবি- ঢাকা পোস্ট মেয়াদ শেষ হওয়ার আগেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের কূটনৈতিক (লাল) পাসপোর্ট জমা দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের একঝাঁক শীর্ষ নীতিনির্ধারক। অর্থ, স্বরাষ্ট্র ও তথ্যসহ গুরুত্বপূর্ণ ছয় মন্ত্রণালয়ের উপদেষ্টারা ইতোমধ্যে তাদের বিশেষ পাসপোর্ট সমর্পণ করে […]

Continue Reading

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। বিজ্ঞপ্তিতে এটিকে ‘হালকা’ শ্রেণির হিসেবে উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের […]

Continue Reading