চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে ভারতকে সম্মতি

      ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে দ্বি-পাক্ষিক সম্পর্কের সব বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের জন্য এ এক ঐতিহাসিক মূহুর্ত। সীমান্তে ৬৮ বছরের মানবিক সংকটের সমাধানের জন্য শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী এবং ভারতের সকল দল ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণেও […]

Continue Reading

দ্বিপাক্ষিক সব বিষয়ে আলোচনা হয়েছে: হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সব বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। কানেক্টিভিটি শুধু দুই দেশের নয়, এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন চুক্তি, সমঝোতা স্মারক, সম্মতিপত্র স্বাক্ষর শেষে বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী […]

Continue Reading

জামালগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের হরিপুর গ্রামে বজ্রপাতে আফজাল হোসেন(১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার(০৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আফজাল উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রূপাবালি গ্রামের মো. আরিফ আলীর ছেলে ও সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর হাজী গণিবক্স উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, বিকেলে আফজাল হরিপুর গ্রামের […]

Continue Reading

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কেন্দুল এলাকায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কেন্দুল গ্রামের মুনতাজ আলীর ছেলে মোহাম্মদ ফারুক (৩০), শফিকুল ইসলামের ছেলে নয়ন (৪২) ও রাজশাহীর তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে নুরে আলম সিদ্দিকী (৩০)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম […]

Continue Reading

আমরা শংকিত এবং উদ্বিগ্ন

মায়ানমারে জাতিগত রোহিঙ্গা নিপীড়ন দীর্ঘ দিনের অমীমাংসিত সমস্যা। মায়ানমারের রোহিঙ্গা নিপীড়নের কথা সারাবিশ্ব জানে। আমরাও এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। কারণ রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের আচরণ বুদ্ধের নীতি-আদর্শ বিবর্জিত। মানুষ হিসেবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এর প্রতিবাদ জানানো উচিত। কেননা আমাদের সম্পর্ক ধর্মের নয়, আমাদের সম্পর্ক মানবতার। রোহিঙ্গা বিষয়ক হলেও বিষয়টি ক্রমে জাতিগত সমস্যায় […]

Continue Reading

মোদি গণতন্ত্রের স্বার্থে পদক্ষেপ নেবেন প্রত্যাশা বিএনপি’র

ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গণতন্ত্রের প্রবর্তক। তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা করি। শনিবার (০৬ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে যুবদল আয়োজিত জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ প্রত্যাশা জানান। হান্নান […]

Continue Reading

দেশব্যাপি জামায়াতের বিক্ষোভ সোমবার

ঢাকা: জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ সংগঠনের শীর্ষ নেতাদের আসন্ন রমজানের আগে মুক্তি দেওয়ার দাবিতে ৮ জুন (সোমবার) দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার (০৬ জুন) সন্ধ্যায় সংগঠনের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে তিনি বলেন, ১৮ জুন পবিত্র […]

Continue Reading

মোবাইল ফোনে বাড়তি খরচ কাটা শুরু

  ঢাকা: বাজেটে মোবাইল ফোনের প্রদত্ত সেবার উপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবের পর তা বাস্তবায়ন শুরু হয়েছে। গ্রাহক পর্যায়ে এসএমএসে এ সংক্রান্ত তথ্য জানিয়ে বাড়তি খরচ কাটার বিষয়টি জানানো হচ্ছে। বৃহস্পতিবার ০৪ জুন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মোবাইল সিমকার্ড বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার উপর ৫ […]

Continue Reading

অবশেষে ভোটার হচ্ছেন ছিটমহলবাসী

ঢাকা: ভারত-বাংলাদেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল হস্তান্তরের মধ্য দিয়ে দীর্ঘ ৪১ বছরের প্রতীক্ষার অবসান হলো। উন্মোচিত হলো ছিলমহলবাসীর ভোটার হওয়ার দ্বার। এর আগে বারবার উদ্যোগ নিয়েও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি না পাওয়ায় তাদের ভোটার করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। সূত্র জানিয়েছে, ছিটমহলবাসীকে ছবিসহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কয়েক দফা প্রস্তুতি সম্পন্ন করেছিলো ইসি। […]

Continue Reading

বৈঠক চূড়ান্ত, বিএনপিতে স্বস্তি

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর স্বস্তি ফিরে এসেছে বিএনপিতে। শুক্রবার (০৫ জুন) ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের কথা জানান। এদিন বিকেল নাগাদ এ সংবাদ বাংলাদেশের গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্বস্তি ফিরে আসে বিএনপিতে। এদিকে বিএনপির একটি […]

Continue Reading

সুরাহা হোক বাংলাদেশি চ্যানেল বিষয়ের; আশা ভারতীয়দের

এবার হয়তো বাংলাদেশি চ্যানেল দেখার দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে ভারতের বিশেষত পশ্চিমবঙ্গের বাঙালিদের। দু’দিনের সফরে এখন ঢাকায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফর নিয়ে এ আশাবাদ ব্যক্ত করলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বিভিন্ন সময় দুই বাঙলার নাগরিকরা পরস্পর মিলিত হলে পশ্চিমবঙ্গবাসীর যে আক্ষেপটা বারেবার প্রকাশ পেতো, হয়তো মোদির এ সফরে সে আক্ষেপ […]

Continue Reading

বঙ্গবন্ধু জাদুঘরে মোদি

ঢাকা: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছেছেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা ১২টা ১০ মিনিটে তিনি সেখানে পৌঁছান। সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১’র স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জান‍ান নরেন্দ্র মোদি। সেখানে তিনি বৃক্ষরোপণ করেন। শনিবার (০৬ […]

Continue Reading

তোপধ্বনির কম্পনে মোদির আগমন

ঢাকা: বিমান বন্দরের আকাশ-বাতাস তখন তোপধ্বনিতে কাঁপছে। একেক করে ২১ বার সে শব্দ যখন ধ্বনি প্রতিধ্বনি তুলছে ততক্ষণে ‘রাজদূত’ (ভারতীয় বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজ)’র খোলা দরজা থেকে বেরিয়ে এলো দৃপ্ত এক ব্যক্তিত্ব। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুঠামদেহী। সাদা পাঞ্জাবি, চুড়িদার সাদা পাজামা আর নিল আকাশি কটি। মাথায় ধবধবে সাদা চুল উড়ছে বিমানবন্দরের খোলা ‍হাওয়ায়। ঢাকায় […]

Continue Reading

রামকৃষ্ণ মিশন যাচ্ছেন না মমতা

ঢাকা: বাংলাদেশ সফররত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিডিউলে পরিবর্তন হয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শনের মাধ্যমে সফরের কর্মসূচি শুরুর কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছে। এর ফলে বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে তার সফর শুরু হবে। শনিবার (০৬ জুন) রামকৃষ্ণ মঠ ও মিশনে তার পরিদর্শনকে […]

Continue Reading

ঢাকায় নরেন্দ্র মোদির ৩৪ ঘণ্টার ব্যস্তসূচি

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার সকালে দুইদিনের সফরে ঢাকা আসছেন। এখানে তিনি থাকবেন ৩৪ ঘণ্টা। এই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদির সাক্ষাৎ হবে পাঁচ দফা। এসব সাক্ষাতে তারা এক ডজনেরও বেশি যৌথ কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে নরেন্দ্র মোদির কাটবে ৩ ঘণ্টা ৩৫ মিনিট। আর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের […]

Continue Reading