চট্টগ্রাম বন্দরে ঢাকামুখী সাত শতাধিক কনটেইনার আটকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : টানা অবরোধে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে স্বাভাবিক কার্যক্রম চললেও বন্দর থেকে ঢাকামুখী কনটেইনারের জট সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকামুখী সাত শতাধিক কনটেইনার বন্দর ইয়ার্ডে আটকা পড়েছে। তবে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় কনটেইনার পরিবহণ স্বাভাবিক থাকায় এবং রাতের বেলায় কিছু কনটেইনার ঢাকায় পরিবহণ হওয়ায় বন্দরে কনটেইনার জট সৃষ্টি হয়নি […]

Continue Reading

বাংলাদেশের সীমান্তে মাটির নিচে অস্ত্র কারখানা!

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের গ্রামে মাটির নিচে বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। জ্বালানি কাঠের স্তূপ সরাতেই বেরিয়ে পড়ল বিপুল অস্ত্রভাণ্ডার! উদ্ধার হল প্রচুর আগ্নেয়াস্ত্র।শনিবার রাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদার কালিয়াচকের খাসচাঁদপুরে অভিযান চালায় পুলিশ। তাদের দাবি, একটি বাড়ির পাশে ফাঁকা জায়গায় মাটিতে গর্ত করে অস্থায়ী ঘর তৈরি করা হয়েছিল। ভেতরে চলত […]

Continue Reading

তোশিবার নতুন ল্যাপটপ বাজারে

ঢাকা: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে তোশিবা স্যাটেলাইট সি৫০-বি২০২ই মডেলের ল্যাপটপ। ইন্টেল কোর আই থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআরথ্রি র্যা ম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম এবং ব্লুটুথ সুবিধা। ল্যাপটপটির অন্যতম আকর্ষন হচ্ছে সর্বোচ্চ ৫ ঘন্টা পাওয়ার ব্যাকআপ ক্ষমতা। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৩৭,৭০০ […]

Continue Reading

৩ ঘণ্টা বিরতি দিয়ে রাঙামাটিতে ফের কারফিউ

ঢাকা: তিন ঘণ্টা বিরতি দিয়ে রাঙামাটি শহরে সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টা থেকে ফের কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। এর আগে রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত শহরে কারফিউ জারি ছিল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতিয়াজ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। তিনি আরো জানান, […]

Continue Reading

১১ শর্তে আ’লীগকে সমাবেশের অনুমতি ডিএমপির

ঢাকা: ১১ শর্তে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ‍ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়ার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাঈদুর রহমান। তিনি বাংলানিউজকে জানান, রাজধানীতে যেকোনো ধরণের সভা-সমাবেশে আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ১১ শর্তে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

Continue Reading

ঢাকায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার | রাজধানীতে যে কোনো ধরণের সভা-সমাবেশে আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে ১১ শর্তে রাজধানীতে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এর আগে দলটির পক্ষ থেকে দাবি করা হয়,আজ ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সমাবেশের অনুমতি দিয়েছে। আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ক্ষমতাসীন হয়েও অনুমতি নিয়ে সমাবেশ […]

Continue Reading

সাবেক এমপি শাহাজাহান আটক

        স্টাফ রিপোর্টার | নাশকতার অভিযোগে নোয়াখালির সাবেক এমপি শাহজাহানকে আটক করেছে র‌্যাব। তাকে এক সহযোগিসহ গুলশান থেকে আটক করা হয়।

Continue Reading

বাংলাদেশের শীর্ষ ৫০ সম্পদশালী

ঢাকা: ২০১৩-১৪ সালের করবর্ষের সম্পদ বিবরণীর তালিকা অনুযায়ী বাংলাদেশের শীর্ষ সম্পদশালী ৫০ ব্যাক্তির তালিকায় দেখা গেছে ১০০ কোটি টাকার বেশি নিট সম্পদের মালিক রয়েছেন ২৭ জন। আর ৫০ কোটি টাকা বা তার চেয়ে বেশি টাকার নিট সম্পদের মালিক রয়েছেন এমন সম্পদশালীর সংখ্যা ৪৬ জন। এনবিআরের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের তালিকায় এমন তথ্য জানা গেছে। মোট সম্পদ […]

Continue Reading

গাজীপুরে ট্রাকে পেট্রোল বোমা, প্রাইভেটকারে আগুন

  গাজীপুর: জেলা শহর ও টঙ্গীতে পন্যবাহী ট্রাক ও প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৭টা ৫০মিনিটে জেলা শহরের রেলক্রসিংয়ে সেভেন রিং সিমেন্টবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুবৃত্তরা। কাছে থাকা পুলিশ দৌড়ে এলে ওরা চলে যায়। সকাল সোয়া ৮টার দিকে টঙ্গীর চেরাগআলীতে একটি প্রাইভেট কারে আগুন দেয় অবরোধকারী। ফায়ার সাভিস আগুন নিয়ন্ত্রন […]

Continue Reading

গভীর রাতে চলন্ত বাসে বোমা হামলা

  গাইবান্ধা প্রতিনিধি | গভীর রাতে চলন্ত বাসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক যুবক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবরোধকারীরা পেট্রোল বোমা ছুঁড়লে এ ঘটনা ঘটে। বোমার আগুনে দগ্ধ হয়েছেন ওই বাসের এক যাত্রী। আহত হয়েছেন আরও দুই জন। নিহত পারভেজের (২৫) বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি […]

Continue Reading

অবরোধ কঠোর করতে আজ ঢাকাসহ আশপাশের সব জেলায় হরতাল

ঢাকা: চলমান অবরোধ কর্মসূচি আরো ‘কঠোর’ করতে হরতাল দেয়ার পরিকল্পনা করছে বিএনপি। অবরোধের পাশাপাশি চলবে এই হরতাল। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলার নেতারা পর্যায়ক্রমে হরতালের কর্মসূচি ঘোষণা করবেন। ইতোমধ্যে ১৫টি জেলা পৃথকভাবে হরতাল পালন করেছে। আজ সোমবার ঢাকার পাঁচটি উপজেলাসহ রাজধানীর আশপাশের সব জেলায় হরতাল ডাকা হয়েছে। বিএনপির শীর্ষপর্যায়ের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, ইজতেমার […]

Continue Reading

বাংলাদেশ প্রতিনিধি দল এখান নেপালে

নেপালের কাটমন্ডুতে অনুষ্ঠিতব্য ১২,১৩ ও ১৪ ইং ২০১৫, ৩ দিন ব্যাপী  আর্ন্তজাতিক জলবায়ু ও পরিবেশ সম্মেলনের আমন্ত্রণে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি ১১,১,২০১৫  রবিবার নেপালের উদ্দেশ্যে রওনা হন। ৩০টি দেশের প্রায় ৪০০ শত প্রতিনিধির অংশগ্রহনে অনুষ্ঠিতব্য এই আর্ন্তজাতিক সন্মেলনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দলনের প্রতিনিধিত্ব করছেন যথাক্রমে-মনোয়ার হোসেন রনি, ঢাকা বিভাগীয় সমন্বয়কারী ও […]

Continue Reading

গাজীপুরে জামায়াত-শিবিরেরমিছিল, আগুন ভাংচূর

গাজীপুর: সোমবারের হরতালের সমথনে জামায়াত-শিবির মহানগরের  ৪টি স্থানে মিছিল, সমাবেশ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচূর ও আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে। । প্রত্যক্শদশীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামায়াত-শিবির গাজীপুর মহানগরের সাইনবোড এলাকায় একটি মিছিল বরে করে। এসময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয়। ৬টার দিকে মালেকের বাড়িতে একটি বলাকা বাস […]

Continue Reading

আটকের পর ৫ নেতা নিখোঁজের দাবি ছাত্রদলের

স্টাফ রিপোর্টার | পুলিশের হাতে আটকের পর রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের ৫ নেতা নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, শুক্রবার নিখোঁজের পর থেকে ওই ৫ ছাত্রনেতার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশও এ ব্যাপারে কিছু […]

Continue Reading

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার আহবান খালেদার

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। রোববার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশান কার্যালয়ে সাাত শেষে সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার বক্তব্য তুলে ধরে ব্যারিস্টার রফিকুল ইসলাম একথা বলেন। অবরোধ কতদিন […]

Continue Reading

দুদু আটক

ঢাকা: রাজধানীর মিরপুর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ।রোববার (১১ জানুয়ারি) রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, শামসুজ্জামান দুদু মিরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে পুলিশ তাকে আটক করে।

Continue Reading

রাঙ্গামাটিতে কারফিউ জারি

রাঙামাটি: শহরে কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ কারফিউ জারি করে শহরের বিভিন্ন স্থানে বিষয়টি জানিয়ে মাইকিং করা হয়। বিকালে শহরে সহিংসতার গুজব ছড়িয়ে পড়লে চারদিকে উত্তেজনার তৈরি হয়। এর প্রেেিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করে জেলা প্রশাষন।   […]

Continue Reading

নাশকতা যতই হোক, রেল যথা নিয়মেই চলবে : রেলমন্ত্রী

  রেলপথমন্ত্রী মজিবুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যত রকম রেলওয়ে নাশকতা ঘটাক না কেন রেল যথা নিয়মেই চলবে। আমাদের ৩৩৪টি ট্রেন আছে সবগুলো চলাচল করছে এবং নিয়মিত চালিয়ে যাবো। নাশকতারোধে আনসার বিডিবি, আরএমজি, জিআরপি রেলওয়ে নিরাপত্তা কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। আজ রবিবার দুপুরে রেল ভবনে রেল কর্তৃপক্ষ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। […]

Continue Reading

রাজধানীর শেওড়াপাড়ায় বাসে আগুন

রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জাবালে নূর পরিবহনের বাসটিতে বিকেলে আগুন দেয়া হয়- সমকাল জাবালে নূর পরিবহনের ওই বাসটি আব্দুল্লাহপুর থেকে পল্লবী হয়ে আগারগাঁও রুটে চলাচল করত। রোববার বিকেল ৪টার দিকের এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর […]

Continue Reading

ঢাকাসহ ১৪ জেলায় সোমবার হরতাল

ঢাকাসহ ১৪ জেলায় আগামীকাল সোমবার হরতাল ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দিয়েছে সংশ্লিষ্ট জেলা ছাত্র দল।  আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী এ তথ্য জানান। তিনি আরো জানান, হরতাল আহবান করা জেলাগুলো হলো- […]

Continue Reading

‘বিজয় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন’

  স্টাফ রিপোর্টার | সরকার পতন আন্দোলন চুড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, অবরোধ চলবে, বিজয় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন। গুলশানে একটি বাসায় রবিবার উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। টঙ্গী […]

Continue Reading

প্রেসার রুবেল কারামুক্ত

ঢাকা: জাতীয় দলের প্রেসার রুবেল কারামুক্ত হয়েছেন। এর আগে তিনি আদালত থেকে জামিন লাভ করেন। রোববার বিকালে ঢাকা কেন্দ্রিয় কারাগার থেকে তিনি জামিনে বেরিয়ে আসে।

Continue Reading

হাইকোর্টে বইয়ের মধ্যে বোমা

 হাইকোর্টের ভেতর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার বিকাল তিনটার দিকে হাইকোর্টের এনএক্স ভবনের নয় নম্বর বিচারকক্ষ থেকে ওই বস্তুটি উদ্ধার পরীক্ষার পর বোমা বলে চিহিৃত করে পুলিশ। ওই ভবনে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গনির বেঞ্চ বিচার কাজ পরিচালনা করেন। বোমা সদৃশ বস্তুটি একটি বই কেটে ভেতরে বসানো হয়েছে। পরে […]

Continue Reading

একুশে টিভির চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে

বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার আবদুস সালামকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়ায়েজ কুরুনি খান আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৮ই জানুয়ারি বৃহস্পতিবার বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং একুশে […]

Continue Reading

মঞ্চ প্রস্তুত: অনুমতি নিয়েই সমাবেশ করবে আওয়ামী লীগ!

স্টাফ রিপোর্টার |  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। সমাবেশ সফল করতে আজ সর্বশেষ প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এতে নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চও তৈরি করা হয়েছে। তবে আজ বিকাল পর্যন্ত সমাবেশের অনুমতি নেয়া হয়নি […]

Continue Reading