প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে সারাদেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেওয়া সিদ্ধান্ত হয়েছে। […]

Continue Reading

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে : ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মাঝে ‘সুসংবাদ’ আসতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের একাধিক সূত্র এই তথ্য জানিয়েছেন। ইসলামাবাদের কয়েকটি সূত্র তেহরানের সঙ্গে তাদের মধ্যস্থতা প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন। তারা বলেছেন, আগামী ‘৩৬ থেকে ৭২ ঘণ্টার’ মধ্যে […]

Continue Reading

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে আনসার মোতায়েনের উদ্যোগ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে দেশের প্রায় ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (বুধবার) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) […]

Continue Reading

‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো কোনো আসামি গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত তনুর পরিবার। এক দশক পর কাঠগড়ায় কাউকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে দেখে ন্যায়বিচারের আশা দেখছেন তারা। বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের নির্দেশে এ মামলায় অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর […]

Continue Reading

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় পাস ১৪৯৪২ জন, পরবর্তী ধাপ মৌখিক

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৮ম শিক্ষক নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার এমসিকিউ ফল প্রকাশ করেছে। বুধবার (২২ এপ্রিল) রাতে এ ফল প্রকাশ করা হয়। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে […]

Continue Reading

১৪ জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের ১৪টি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ছয় জেলা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেই জানিয়েছে সংস্থাটি। বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে […]

Continue Reading

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে

কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে গত ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’-এর উদ্বোধন করা হয়। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন। আজ (বুধবার) জাতীয় সংসদের অধিবেশনে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়ালের এক লিখিত […]

Continue Reading

পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

পাবনা: ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পাঁচজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় হামলার এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—লক্ষীকুন্ডা নৌফাঁড়ির ইনচার্জ […]

Continue Reading

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী : প্রধানমন্ত্রী

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতার প্রতি আমাদের অবস্থান পরিস্কার। আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে।’ মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসনের সভাকক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম […]

Continue Reading

গাজীপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অর্ধ লক্ষাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণ

মোঃ ইসমাইল হোসেন, গাজীপুরঃ আজ ২১ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ থেকে সারাদেশের ন্যায় গাজীপুর জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ২০২৬ শুরু হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলা প্রথমপত্র পরীক্ষায় জেলার ৬৯ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৫০৫৩২ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা যায়। পরীক্ষা উপলক্ষে গাজীপুর জেলার বিভিন্ন […]

Continue Reading

হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াতের সু‌যোগ পাওয়ার ক্ষে‌ত্রে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দি‌য়ে‌ছে ঢাকাস্থ ইরান দূতাবাস। মঙ্গলবার (২১ এ‌প্রিল) ঢাকাস্থ ইরান দূতাবাস এক বিবৃ‌তি‌তে এ আশ্বাস দি‌য়ে‌ছে দূতাবাসটি। একইস‌ঙ্গে দূতাবাস মধ‌্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসকদের দ্বারা শুরু হওয়া যুদ্ধ, ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসনের ফলে বাংলাদেশি নাগরিকদের প্রাণহা‌নি‌তে আন্তরিক শোক প্রকাশ করছে। বিবৃ‌তি‌তে […]

Continue Reading

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখবে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়ে বলেন, […]

Continue Reading

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

‘মঙ্গলবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চুক্তি হবে’— নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন দাবি করলেও ইরান এখন পর্যন্ত ইসলামাবাদে কোনো প্রতিনিধি দল পাঠায়নি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইরনা নিশ্চিত করেছে এ তথ্য। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বার্তায় ইরনা জানিয়েছে, “এখন পর্যন্ত ইরান থেকে কোনো প্রতিনিধি দল ইসলামাবাদে যায়নি। কোনো উচ্চ […]

Continue Reading

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

দেশে বর্তমানে দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে ১৫ হাজার মেগাওয়াট, যার বিপরীতে উৎপাদন হচ্ছে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। প্রায় ১ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিংয়ের প্রভাব ঢাকার চেয়ে গ্রামাঞ্চলেই বেশি। একদিকে গরমের তীব্রতা ও অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিগত বছর অবশ্য বিদ্যুৎ উৎপাদন ও লোডশেডিংয়ের চিত্র কিছুটা ভিন্ন ছিল। ঢাকা […]

Continue Reading

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুন্দর হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা নেই এবং হয়নি। এবং এই ধরনের কোনো আলোচনাও […]

Continue Reading

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষাতেও ২ হাজার ৩০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত […]

Continue Reading

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে, শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে তার মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা ‘খুবই কম’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপরন্তু, চুক্তি না হলে ওয়াশিংটনের স্থানীয় সময় ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা, অর্থাৎ বাংলাদেশের স্থানীয় সময় ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে ফের ইরানে অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। গত ৮ […]

Continue Reading

তারেক রহমানের বগুড়া সফরকে স্বাগত জানাতে মহাসড়কে বিএনপির কেন্দ্রিয় নেতা

গাজীপুর: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া যাওয়ার পথে গাজীপুরের ভোগড়া বাইপাসে হাজার জনতার সাথে সম্বর্ধনা দলীয় নেতার সফরকে স্বাগত জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম। গতকাল সকালে তিনি গাজীপুর ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়কের পাশে অবস্থান করে এই শুভেচ্ছা জানান। এ সময় গাজীপুর গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটিকরপোরেশনের প্রশাসক শওকত […]

Continue Reading

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নের এক বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) […]

Continue Reading

এসএসসি পরীক্ষায় বসছে ৩০ হাজার প্রতিষ্ঠানের ১৮ লাখ শিক্ষার্থী

দেশজুড়ে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই মহাযজ্ঞ শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন […]

Continue Reading

গাজীপুরে বিএনপিতে নীল, জামায়াতের মহিলা এমপি পাচ্ছে টঙ্গী

গাজীপুর: আজ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি পদে মনোনয়ন ঘোষণা করেছে সরকারী ও বিরোধী দল। এর মধ্যে গাজীপুরে বিএনপির কোন মহিলা এমপি পদে দলীয় মনোনয়ন পাননি। তবে জামায়াতে ইসলামী টঙ্গী থেকে নাজমুন নাহার নিলুকে দলীয় মনোনয়ন দিয়েছে। সোমবার( ২০ এপ্রিল) এই তথ্য জানা যায়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে […]

Continue Reading

কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন

মো. সাজ্জাত হোসেন, স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়ও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। সোমবার (২০শে এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]

Continue Reading

প্রবাসী আয় ১৯ দিনে ছাড়াল দুই বিলিয়ন ডলার

আগামী মাসে ঈদুল আযহা। ঈদকে কেন্দ্র করে অনেক প্রবাসী আগে থেকেই দেশে অর্থ পাঠানো শুরু করেছেন। ফ‌লে রেমিট্যান্স প্রবা‌হে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যার ধারাবাহিকতায় চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সোমবার (২০ এপ্রিল) […]

Continue Reading

তিন বোনের এক দিনে জন্ম, একসঙ্গে পরীক্ষা

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর গ্রামের স্বপ্নীল বর্মন, স্বর্ণালী বর্মন ও সেজুতি বর্মনের একই দিনে জন্ম, একসঙ্গেই বেড়ে ওঠা। মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় তারা অংশ নিচ্ছে একইসঙ্গে। ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই তিন বোনের শৈশব থেকে আজ পর্যন্ত পথচলা প্রায় একই সুতোয় গাঁথা। বাবা ঠান্ডারাম বর্মন ও মা ময়না […]

Continue Reading

জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি

দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতেই সরকারের পক্ষ থেকে কিঞ্চিৎ মূল্য বৃদ্ধি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি সংসদে এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন […]

Continue Reading