কান টানলে মাথা আসবে: সোহেল তাজ

ঢাকা: ফেসবুক পোস্টের স্ক্রিনশট ক্ষমতাসীন ‘আওয়ামী লীগের ভেতর একটি কুচক্রী মহল’ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পরিবারকে ‘রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়’ বলে অভিযোগ করেছেন তানজিম আহমেদ সোহেল তাজ। একইসঙ্গে গাজীপুরের কাপাসিয়ায় ‘নোংরা টাকার অপরাজনীতি হচ্ছে‘ উল্লেখ করে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘একে একে মুখোশ উন্মোচিত হবে’। নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় রোববার এক পোস্টে তিনি […]

Continue Reading

‘বন্দুকযুদ্ধে’ কাউন্সিলর একরামের মৃত্যু অডিও নিয়ে তোলপাড়

ঢাকা: কক্সবাজারে মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে মৃত্যুর অডিও টেপ প্রকাশের পর তোলপাড় চলছে দেশজুড়ে। গত ২৬শে মে রাতে টেকনাফ পৌর কাউন্সিলর একরাম বন্দুকযুদ্ধে মারা যান বলে দাবি করে র‌্যাব। ওই দিনের ঘটনার সময় রাতে একরামের মোবাইল ফোনে তার সঙ্গে স্ত্রী ও সন্তানরা কয়েক দফা কথা বলেন। কথিত বন্দুকযুদ্ধের সময়ও একরামের ফোন কলটি সচল ছিল। যা […]

Continue Reading

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গিয়াস কাদের সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা, আটক-১

চট্টগ্রাম: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ও পৌর বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল উদ্দিন […]

Continue Reading

গাসিক নির্বাচনে অদৃশ্য প্রচারণার ধুম!

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: ২৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা গাসিক নির্বাচন। এরই মধ্যে আরো তিনটি সিটি নির্বাচনের তফসিল ঘোষনা হয়েছে। সব মিলিয়ে দেশে এখন নির্বাচনী আমজে বইছে বলতে হবে। তবে এই আমেজের কতটুকু বাস্তবতা আছে, তা নির্ভর করছে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মর্জির উপর। কিন্তু পরিস্থিতি বলছে, উৎসবের আমেজ ভোটারদের উপর আর নির্ভর করছে […]

Continue Reading

স্বপ্নপূরণে পাচার চক্রের ফাঁদ

কিছু দিনের বিরতি দিয়ে আবার সক্রিয় হয়ে উঠেছে ইউরোপ ও আমেরিকায় মানব পাচারকারী চক্র। যে কোনো মূল্যে স্বপ্নের দেশ আমেরিকা ও ইউরোপ যাওয়ার প্রত্যাশীরা হচ্ছেন এই চক্রের সহজ শিকার। নতুন করে প্রতারণার ফাঁদ পাতা চক্র পাচারের জন্য অনেক ক্ষেত্রেই নতুন রুট ব্যবহার করছে। পেরু-আর্জেন্টিনা-ব্রাজিল থেকে গুয়েতেমালা-বেলিজসহ ক্যারিবীয় বিভিন্ন দ্বীপ হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের বিপজ্জনক পথ ব্যবহার […]

Continue Reading

থাইল্যান্ড যাচ্ছেন গাসিক মেয়র মান্নান, নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন গাসিকে মেয়র অধ্যাপক এম এ মান্নান। আজ দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি থাইল্যান্ড যাচ্ছেন। মেয়র অধ্যাপক এম এ মান্নানের স্বজন সুমন পালোয়ান গ্রামবাংলানিউজকে জানান, মেয়র সাহবে উন্নত চিকৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন। তার স্ত্রী ও এপিএস ওয়াসিম সাথে আছেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি দেশে […]

Continue Reading

ভারতীয় সংবাদমাধ্যমের ভাষ্য: তিস্তায় নীরব হাসিনা, মোদি চুপ রোহিঙ্গায়

ঢাকা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে গত শুক্রবার এক মঞ্চেই উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত নীরবতাই যেন প্রবল হয়ে বাজল। একদিকে শেখ হাসিনা তিস্তা নিয়ে সরাসরি কোনো কথা বলেননি, অন্যদিকে মোদির মুখেও ছিল না রোহিঙ্গা ইস্যু। গতকাল শনিবার ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির […]

Continue Reading

আমার জন্য আজকের দিনটি তাৎপর্যপূর্ণ : প্রধানমন্ত্রী

ভারতের কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সম্মানসূচক ডিলিট ডিগ্রি সমগ্র বাঙালি জাতিকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার জন্য আজকের দিনটি তাৎপর্যপূর্ণ। এ সম্মান শুধু আমার নয়, সব বাঙালির। আজ শনিবার পশ্চিমবঙ্গের আসানসোলে বিশ্ববিদ্যালয়টির বিশেষ সমাবর্তনে বক্তৃতাকালে শেখ হাসিনা এ কথা বলেন। শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ গঠনে এবং গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র দূরীকরণ ও আর্থ-সামাজিক […]

Continue Reading

সম্মানসূচক ডি-লিট ডিগ্রি লাভ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানসূচক ডি-লিট ডিগ্রি লাভ করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে এই উপাধিতে ভূষিত করেছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন ও তৃতীয় সমাবর্তনে শেখ হাসিনাকে এ ডিগ্রি দেওয়া হয়। নজরুলের আদর্শ ও বিদ্রোহী সত্তার অনুসারী হওয়ায় শেখ হাসিনাকে এই ডিগ্রি দেওয়া হলো বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাধন […]

Continue Reading

ডি-লিট ডিগ্রি নিতে সমাবর্তনে প্রধানমন্ত্রী

ভারতের পশ্চিবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন শুরু হয়েছে। সমাবর্তনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিশ্ববিদ্যালয় থেকে তাকে উচ্চতর ডি-লিট ডিগ্রি দেওয়া হচ্ছে। আজ শনিবার সকালে কলকাতা থেকে বিমানে দুর্গাপুরের কাজী নজরুল বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা। সেখান থেকে সড়কপথে দুপুরে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী। […]

Continue Reading

কারও বাড়ি উৎসব কারও বাড়ি অনশন—————–রিপন আনসারী

আজ শুক্রবার কবি নজরুলের ১১৯তম জন্মজয়ন্তী। রাষ্ট্রীয় আয়োজন ছাড়াও দিনটিতে থাকছে নানা আয়োজন। আমাদের জাতীয় কবির শুভরজতজয়ন্তীতে জানাই লাখো কোটি সলাম। ১৯৪২ সালের ২৪ ফেব্রুয়ারি, অর্থাৎ তিনি অসুস্থ হয়ে পড়ার সাড়ে চার মাস আগে প্রকাশিত একটি কবিতায় ধারণাটি অবাস্তব ও ইউটোপিয়ান হলেও কবি বলেছেন: ‘রবে না দারিদ্র্য রবে না অসাম্য’: ‘জয় হোক জয় হোক আল্লার […]

Continue Reading

সারাদেশে খুন বাড়ছে, চার মাসে ১২১২ খুন

ঢাকা: দেশজুড়ে বাড়ছে লোমহর্ষক হত্যাকাণ্ড। সামাজিক অস্থিরতাসহ নানা কারণে খুনের ঘটনা বাড়ছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানী ও অপরাধ বিশ্লেষকরা। আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের শুরুর চার মাসের চেয়ে চলতি বছরের চার মাসে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে সারা দেশে ১৯ হাজার ৬৭৮টি খুনের ঘটনা ঘটেছে। ২০১৩ সালে ৩ […]

Continue Reading

বদির বিরুদ্ধে অভিযোগ আছে, তথ্য প্রমাণ নেই

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সংসদ সদস্য বদির বিরুদ্ধে মাদক ব্যবসা সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে আছে। আমরা সেই অভিযোগগুলো সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি। বদির বিরুদ্ধে অভিযোগ আছে, তথ্য-প্রমাণ নাই। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, দেশে কোনো ক্রসফায়ার হচ্ছে না, যা হচ্ছে বন্দুকযুদ্ধ। এ যাবৎ দুই […]

Continue Reading

গাসিকে “মেয়র পদে জাহাঙ্গীর অর্ধেক বিজয়ী” বক্তব্য নিয়ে তোলপাড়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আগামী ২৬ জুন গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামীলগের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম অর্ধেক বিজয়ী হয়ে আছেন বলে আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের কথিত বক্তব্য নিয়ে গণমাধ্যম ও রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। তফসিল চলাকালীন সময়ে সরকারী দলের দ্বিতীয় ব্যাক্তির এমন বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন এই কথাটা […]

Continue Reading

ইউএস-বাংলার উড়োজাহাজে ত্রুটি, ঘণ্টা তিনেক পর যাত্রা

নীলফামারী: ঢাকা উদ্দেশে উড়াল দেওয়ার আগে উড়োজাহাজে বিকট শব্দ হতে থাকে। এরপরও ইউএস-বাংলার ওই উড়োজাহাজ দুবার উড্ডয়নের চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে উড়োজাহাজটি নিরাপদে টার্মিনালে ফিরে আসে। ফ্লাইটটিতে ৭৪ জন যাত্রীসহ মোট ৭৮ জন আরোহী ছিলেন। এর পৌনে তিন ঘণ্টা পর ৫৮ জন আরোহী নিয়ে আবার ঢাকার উদ্দেশে রওনা দেয় উড়োজাহাজটি। আজ শনিবার বেলা ১১টার […]

Continue Reading

গাজীপুর কি রাজনীতির ভিকটিম, না গণতন্ত্রের রক্ষাকবচ হচ্ছে!

ঢাকা: গাসিক নির্বাচনের উত্তাল ঢেউ থমকে গেছে। একই সময়ে ঘোষিত খুলনা সিটি নির্বাচন সমাপ্ত হলেও আটকে আছে গাজীপুর। ২৬ জুন নির্বাচনের তারিখ হলেও মহানগরীতেও কোথায় নেই কোন আলোচনা। মনে হয় গাজীপুর মহানগরই হয়নি, এখনো পৌরসভাই রয়ে গেছে। দেশের প্রতিমুহূর্তেই রাজনৈতিক ঢামা-ঢোল এক এক সময় এক এক রকম সূর তৈরী করায় শংকা রয়েই গেলো যে, গাজীপুর […]

Continue Reading

গাসিক নির্বাচনে বিএনপির প্রার্থী থাকা না থাকা নিয়ে সংশয়!

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিক ভোট হলে খুলনায় লক্ষাধিক ভোটে তাঁদের প্রার্থী জয়লাভ করতেন। খুলনায় সরকার নতুন কৌশল নিয়েছে, তাই ভোটের পরিবেশ দৃশ্যত ভালো থাকলেও ভেতরে সবকিছু গোলমাল ছিল। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যাওয়া না-যাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এর সঙ্গে বহু রাজনৈতিক কৌশল জড়িত রয়েছে। সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত […]

Continue Reading

অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের তাগিদ

খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেছেন, বাংলাদেশে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আমরা বারবার তাগিদ দিয়ে আসছি। আমাদের এ আহ্বান অব্যাহত থাকবে। আজ মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান পুনর্ব্যক্ত করেন। ব্রিফিংয়ে অংশ নিয়ে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জানতে চান- আপনি বারবার এ পোডিয়াম থেকে বাংলাদেশে […]

Continue Reading

মন্তব্য প্রতিবেদন: খুলনার ম্যাসেজের অপেক্ষায় বিড়ম্বনায় পড়েছিল গাজীপুর!

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর অফিস: খুলনা সিটি নির্বাচন হয়ে গেলো। ভোটে বিজয়ী আওয়ামীলীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। আদালতী সমস্যা না হলে গতকালই নির্ধারিত হয়ে যেত গাজীপুর সিটির কে মেয়র। কিন্তু আদালত স্থগিতাদেশ তা হয়নি। এখন আগামী ২৬ জুন হওয়ার কথা রয়েছে গাজীপুর সিটি নির্বাচন। নির্বাচনের তারিখ হলেও ঘুমিয়ে আছে গাজীপুর। কারণ একবার আনন্দ থমকে গেলে […]

Continue Reading

কেসিসিতে প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে মেয়র হলেন তালুকদার আব্দুল খালেক

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪৬টি কেন্দ্র থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। আর তার নিকটতম বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৮হাজার ৯৫৬ ভোট। দুই প্রার্থীর […]

Continue Reading

ব্যাপক অভিযোগের মধ্যে খুলনায় ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

খুলনা: ব্যাপক অনিয়ম, জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগের মধ্যে শেষ হয়েছে খুলনা সিটি করপোরেশন নির্বাচন। এখন চলছে ভোট গণনা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। বিএনপি অভিযোগ করেছে অন্তত ৪০টি কেন্দ্র দখল করে নৌকার পক্ষে ভোট দেয়া হয়েছে। দখল ও জাল ভোট দেয়ার কারণে তিনটি কেন্দ্রে ভোট স্থগিত রেখেছে নির্বাচন […]

Continue Reading

পুলিশের সহযোগিতায় কেন্দ্র দখলের মহোৎসব!

খুলনা: পুলিশের সহযোগিতায় কেন্দ্র দখলের মহোৎসব করছে ক্ষমতাসীন দলের সমর্থকরা। ভোট গ্রহণ শুরু করার পর থেকে একে একে কেন্দ্রগুলো দখলে নিতে থাকে সরকার সমর্থকরা। এসময় বিএনপির পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের দেয়া হয়। লাঞ্ছিত করা হয় নারী এজেন্টদেরও। সকাল সাড়ে ১১টার পর নগরীর রূপসা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কেন্দ্রে […]

Continue Reading

ভোটকেন্দ্র স্থগিত: ওই যুবকদের সবার শার্টে নৌকা প্রতীকের ব্যাজ লাগানো ছিল

খুলনা: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইকবালনগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের (পুরুষ) ভোট স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বেলা ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা সেখানে এসে ভোটকেন্দ্র স্থগিতের ঘোষণা দেন। ভোট শুরুর পর সকাল সাড়ে ১০টার দিকে ওই কেন্দ্রে ২০/২৫ জন যুবক জোর করে ঢুকে পড়ে। তারা কেন্দ্রের ৭ নম্বর বুথে ঢুকে ব্যালট পেপার নিয়ে সিল […]

Continue Reading

সাড়ে ১০টায় একটি বুথের সব ভোট কাষ্ট

খুলনা: ঘড়িতে তখন বেলা দশটা। খুলনা সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্র রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুলিশী পাহারায় হৈ হৈ করে কেন্দ্র ঢুকলেই ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর একদল কর্মী। প্রথমেই তারা কয়েকটি বুথ থেকে বের করে দিলেন ভোটার ও অন্যান্য প্রার্থীর পোলিং এজেন্টদের। তারপর প্রিসাইডিং অফিসারের কক্ষ থেকে নিয়ে আসলেন বেশ কয়েকটি […]

Continue Reading

কেসিসিতে কেন্দ্র ভাংচুর সরকার সমর্থকদের, এক কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ

খুলনা: সিটি করপোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডে তিনটি কেন্দ্র ভাংচুর করেছে সরকারদলীয় মেয়র প্রার্থীর সমর্থকরা। সেখান থেকে অন্য দলের প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার পর এ ঘটনা ঘটে। ভাংচুর হওয়া কেন্দ্রগুলো হলো-জোহরা খাতুন স্কুল, বেয়ালা আর্দশ মাধ্যমিক বিদ্যালয়, ময়লা সোনাকোটা স্কুল, গণি বিদ্যালয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু লোক জয় বাংলা স্লোগান […]

Continue Reading