এবার নওগাঁয় বহুতল ভবনে আগুন

নওগাঁ শহরের ডাবপট্টি এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় সূত্রে জানা যায় যায়, শহরের ডাবপট্টি এলাকায় আরএফএল প্লাস্টিকের ডিলার মজনু নামের এক ব্যক্তির ‘বানিজ্যালয়’ নামে পঞ্চম তলা ভবনের […]

Continue Reading

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষকদের কোনো ধরনের গুজবে কান দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষা সোমবার সকালে শুরু হয়েছে। প্রথমদিন রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং […]

Continue Reading

হাসপাতালে যেতে রাজি হয়েছেন খালেদা জিয়া

অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হয়েছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার যেকোনো সময় তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হতে পারে। এরই মধ্যে তার ব্যবহার্য জিনিসপত্র কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ […]

Continue Reading

নববর্ষে ঢাবি ক্যাম্পাসে বাঁশি, মুখোশ ও ব্যাগ নিষিদ্ধ

আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ-১৪২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আনন্দময় পরিবেশে বাঙালির এই প্রাণের উৎসব উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও আনন্দময় পরিবেশে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শৃঙ্খলার কথা বিবেচনা করে […]

Continue Reading

ভোটগ্রহণ শেষে চলছে গণনা

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ২২ জেলার ১০৭টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি ভোট শান্তিপূর্ণ হলেও নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম। নির্বাচন কমিশন এ ধাপে ১২২টি উপজেলার নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল। কিন্তু এ ধাপেও […]

Continue Reading

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলায় তাসভির-ফারুক ৭ দিনের রিমান্ডে

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম এবং জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুকের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার সুষ্ঠু তদন্তের জন্য রবিবার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা […]

Continue Reading

১০৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু

চতুর্থ ধাপে দেশের পাঁচ বিভাগের ১৬ জেলার ১০৭ উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে পটুয়াখালী সদর, কক্সবাজার সদর, বাগেরহাট সদর, ময়মনসিংহ সদর, মুন্সীগঞ্জ সদর ও ফেনী সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ র‌্যাব, […]

Continue Reading

ব্যবসায়ীরা পাবেন ১০ হাজার টাকা, শ্রমিকরা ২০ কেজি চাল

রাজধানীর গুলশানে ডিএনসিসি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ১০ হাজার টাকা করে পাবেন। আর শ্রমিকদের ২০ কেজি করে চাল দেয়া হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, এখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছেন লিস্ট ধরে তাদের সবাইকে ১০ হাজার টাকা […]

Continue Reading

প্রযুক্তি ব্যবহার করে অগ্নিকাণ্ড প্রতিরোধ সম্ভব : মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তি ব্যবহার করে অগ্নিকাণ্ড প্রতিরোধ করা সম্ভব। সে প্রযুক্তি আমাদের কাছে আছে। শনিবার দুপুরে রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, ‘আমাদের যে প্রযুক্তি আছে তা ব্যবহার করে হাজার মাইল দূর থেকেও অগ্নিকাণ্ড সর্ম্পকিত তথ্য পাওয়া সম্ভব। […]

Continue Reading

পাহাড়ে পাখি রক্ষায় অনন্য উদ্যোগ

পাহাড়ে পাখি রক্ষায় খাগড়াছড়ি জেলা শহরে প্রথমবারের মতো ‘সেভ দ্য বার্ডস অব হিল’ শীর্ষক দুই দিনব্যাপী ছবি প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. […]

Continue Reading

সেই নাঈমকে ৫ হাজার মার্কিন ডলার দেয়ার ঘোষণা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আলোচিত সেই শিশু নাঈম। বৃহস্পতিবার ঢাকার বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিস উদ্ধারের সময়ে পানির পাইপের ছিদ্র পলিথিন পেঁচিয়ে ধরে ছিল শিশু নাঈম। দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। বৃহস্পতিবার ও শুক্রবার ফেসবুকের নিউজফিডে ঘুরেফিরে দেখা যায় এই ছবি। পঞ্চম শ্রেণি পড়ুয়া নাঈমের এই কাজের […]

Continue Reading

গুলশান কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনী

রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের পাশে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড […]

Continue Reading

বনানী অগ্নিকাণ্ডে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুরে এ ঘোষণা দেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর একেএম শাকিল নেওয়াজ। তিনি বলেন, এফআর টাওয়ারে আর কোনও লাশ নেই। নতুন করে কোনও লাশ আজ (শুক্রবার) পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিভে গেছে। এর আগে শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্বিতীয় দিনের মতো উদ্ধার […]

Continue Reading

হাসপাতালে স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন স্ত্রী, মোবাইল ফোনও বন্ধ

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের পরিচয় মিলেছে। ধারণা করা হচ্ছে, নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় প্রাণ বাঁচাতে ভবন থেকে পাইপ ও তার বেয়ে নামতে গিয়ে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের […]

Continue Reading

দ্বিতীয় দিনে আবারও উদ্ধার অভিযান শুরু

রাজধানীর অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে দাউদাউ করা ভয়ঙ্কর আগুনে পুড়েছে বহুতল ভবন এফআর টাওয়ার। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে লাগা টানা ছয় ঘণ্টার দানবরূপী আগুনে শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শ্বাসরুদ্ধকর প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট। অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ, বিমানবাহিনী […]

Continue Reading

‘স্বপ্না আমি বাঁইচ্যা আছি’

‘স্বপ্না আমি বাঁইচ্যা আছি। ক্রেন দিয়া নাইমা আসছি। তুমি এইদিকে আসো। ’ বনানীর আগুন লাগা ২১ তলা ভবনের ১৩ তলা থেকে বেরিয়ে আসার পর ফুটপাথে বসে মোবাইল ফোনে স্ত্রীকে এসব কথা বলছিলেন আরিফ নামে এক ব্যক্তি। তিনি ১৩ তলায় ডার্ড গ্রুপের ম্যানেজার অডিট হিসেবে কর্মরত আছেন। স্ত্রীকে ফোনে কথাগুলো বলার কিছুক্ষণ পরই বনানীর স্টার কাবাবের […]

Continue Reading

আগের রাতে সিল : সেই অ্যাডিশনাল এসপি ও ওসি বরখাস্ত

কিশোরগঞ্জ: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রত্যাহার হওয়া দুই পুলিশ কর্মকর্তাকে অবশেষে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। বরখাস্তকৃত ওই দুই পুলিশ কর্মকর্তা হচ্ছে- কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন। তাদের দুইজনকেই দুই […]

Continue Reading

ঢাকা মেডিকেলে উদ্বিগ্ন স্বজনদের ভিড়

বনানীর এফআর টাওয়ারের আগুন লাগার ঘটনার পর ওই ভবনে আটকে পড়া ব্যক্তিদের স্বজনেরা ভিড় জমিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই হাসপাতালে আহত হয়ে এসেছেন একজন। তিনি শ্রীলঙ্কার নাগরিক ইন্ডিকা মারসিলিন (৪৬)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের সামনে অনেকেই ভিড় জমিয়েছেন। ওই ভবনে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগে […]

Continue Reading

সকলেই স্বাক্ষর দিয়েছি, লাশ দাফন হয়েছে, আমাদের অভিযোগ নেই

গাজীপুর: ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী(গাড়ি চালক) আলী আশরাফ(৫৬)। গ্রামের বাড়ি শেরপুর সদর থানার কুমারীর চর গ্রামে। তবে স্বপরিবারের তিনি থাকতেন গাজীপুর শহরের সাহাপাড়া এলাকায় নিজের দোতলা বাড়ির নীচতলায়। মঙ্গলবার রাতে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। দোতলার ভাড়াটিয়ার নিকট ভাড়া চাইতে গিয়ে উত্তেজিত হওয়ার পর তার তাৎক্ষনিক মৃত্যু হয় বলে পরিবার দাবী করলেও ময়না তদন্ত ও […]

Continue Reading

সম্পাদকীয়: সকল দলের অংশ গ্রহনে এমন নির্বাচন, উৎসব ফিরাতে পারে!

ঢাকা: সারাদেশে উপজেলা নির্বাচন চলছে। এরই মধ্যে শেষ হয়েছে তৃতীয় ধাপের নির্বাচন। তৃতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন ৮৩ জন। তাঁদের মধ্যে ৩১ জন জয়ী হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বাকি উপজেলাগুলোতে জাতীয় পার্টি জিতেছে মাত্র একটি উপজেলায় (কিশোরগঞ্জের তাড়াইল)। আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৩৮টি উপজেলায়। উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে আরও ৩৯ জন […]

Continue Reading

বাংলাদেশের সাইবার আক্রমণের ভয়ে মিয়ানমারে জরুরি সতর্কতা জারি

বাংলাদেশের সাইবার আক্রমণের ভয়ে জরুরি সতর্কতা জারি করেছে মিয়ানমার। দেশটির কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (এমএমসিইআরটি) ফেসবুক পেজে এই জরুরি সতর্ক বার্তা দিয়েছে। এতে বলা হয়েছে, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সাইবার উত্তেজনা বৃদ্ধির পর ২৫ মার্চ থেকে মিয়ানমারের ওয়েবসাইটগুলোতে আবার সাইবার আক্রমণের আশঙ্কা রয়েছে। ওই পোস্টে এমএমসিইআরটি মুখপাত্র মায়ো মিন্ট হাইটি বলেন, ডিডিওএস এবং ডিফেসমেন্ট ছাড়াও […]

Continue Reading

একেবারেই ধরবো : আইভী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমাকে বলা হয়েছে আমি নাকি জামায়াত নেতা মুজাহিদের (আলী আহসান মো: মুজাহিদ) বউ এর বান্ধবি। কিন্তু সে একজন বয়ষ্ক মহিলা। এসব বানিয়ে ও করে নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমি ২০০৩ সাল থেকে সহনশীল আছি। যে কারণে […]

Continue Reading

বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে কাঁদলেন মাহবুব তালুকদার

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কাঁদলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন ভবনের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মাহবুব তালুকদার বক্তব্য দেয়ার সময় এমনই দৃশ্যের অবতারণা হয়। এ সময় দর্শক সারিতে অনেককেই চোখ মুছতে দেখা যায়। ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯’ উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের […]

Continue Reading

অন্যায়ের মাত্রা চরম আকার ধারণ করলে ছাত্ররা বসে থাকবে না: ভিপি নুর

দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ ছাত্র আধিকার সংরক্ষণ পরিষদ থেকে আমার অংশ নিবো এবং শিক্ষার্থীরা সেটা চায়ও। কারণ শিক্ষার্থীরা দেখেছে ৯০ এর পরর্বতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নামে পেশি শক্তি নির্ভর যে অপরাজনীতি হয়েছে […]

Continue Reading

কুমিল্লায় সড়কে ঝরলো দুই ছাত্রীর প্রাণ

ঢাকা: পৃথক সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে এক ঘন্টারও বেশি সময় ধরে তারা সড়ক অবরোধ করেন। চান্দিনা থানার ওসি আবুল ফয়সল জানান, মঙ্গলবার সকাল ৯টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর […]

Continue Reading