নুসরাত হত্যা মামলার আসামি সেই নূর উদ্দিন গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের মামলার আসামি নূর উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার দুপুরের দিকে ভালুকার সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই ময়মনসিংহ ব্রাঞ্চ। তাদেরকে সহায়তা করে ভালুকা মডেল থানা পুলিশ। নূর উদ্দিন নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত দুই নাম্বার আসামি। তিনি যৌন নির্যাতনকারী হিসেবে […]

Continue Reading

নুসরাত হত্যার অন্যতম হোতা পৌর কাউন্সিলর মকসুদ গ্রেফতার

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদুল আলম ও তার সহযোগী মো. জাবেদকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার রাত ১০টায় কাউন্সিলর মকসুদুল আলমকে ঢাকা এবং তার সহযোগীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। পিবিআইয়ের ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান তথ্যটি নিশ্চিত করে বলেন, […]

Continue Reading

শাহজালালে ১২টি স্বর্ণবার ও ৮০টি কচ্ছপসহ বাবা-ছেলে আটক

প্রায় তিন কেজি ওজনের ১২টি স্বর্ণবার ও বিরল প্রজাতির ৮০টি কচ্ছপসহ এমএ খালেক ও তাজুল ইসলাম নামে দুই ব্যক্তিকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল। বৃহস্পতিবার দুপুরে ব্যাংকক থেকে টিজি৩২১ ফ্লাইটযোগে আসা ওই যাত্রীদের কাছ থেকে ওই স্বর্ণবার ও কচ্ছপ জব্দ করা হয়। স্বর্ণবারগুলোর ওজন দুই কেজি ৯৯৭ গ্রাম। […]

Continue Reading

ফেনীর অগ্নিদ্বগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত মারা গেছেন

ঢাকা: ফেনীর সোনাগাজীর সেই অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী মারা গেছেন। আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢামেক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক অধ্যাপক রায়হানা আওয়াল। ওই অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী ঢামেক হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর শরীরের ৭৫ শতাংশ আগুনে […]

Continue Reading

নুসরাতের চিঠি

ঢাকা: গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার শিকার নুসরাত জাহান রাফির লেখা একটি চিঠি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার তার পড়ার টেবিল থেকে আবগঘন ওই চিঠিটি জব্দ করা হয়। পুলিশ বলছে, এটি তারা আলামত হিসাবে সংগ্রহে রেখেছেন। চিঠিতে দিন তারিখ উল্লেখ না থাকলেও নিজ মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলার কাছে যৌন হয়রানীর শিকার হওয়ার পর যে […]

Continue Reading

ট্রাস্টের নামে সব সম্পদ দান করলেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সব সম্পত্তির মালিক এখন ‘ট্রাস্ট’। ট্রাস্ট গঠন করে তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি ট্রাস্টের নামে দান করেছেন সাবেক এই রাষ্ট্রপতি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি বিষয়টি নিশ্চিত করে জানান, এরশাদ নিজেও ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন। বোর্ডের অন্য সদস্যরা হলেন- এরশাদের ছেলে এরিক এরশাদ, একান্ত সচিব […]

Continue Reading

বনানী অগ্নিকাণ্ডে আহত ফায়ারম্যান সোহেলের মৃত্যু

বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ফায়ারম্যান সোহেল রানা চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মারা গেছেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রবিবার দিবাগত বাংলাদেশ সময় রাত ২টার দিকে তিনি মারা যান। এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সোহেল রানাকে ৫ এপ্রিল সিঙ্গাপুর নেয়া হয়। প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানী অগ্নিকাণ্ডে কুর্মিটোলা ফায়ার […]

Continue Reading

কয়েক মাসের মধ্যে ১৫ হাজার চিকিৎসক নিয়োগ হবে : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য দিবসে সুখবর জানালেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক ।  সারাদেশে পর্যায়ক্রমে ১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি । বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী দুই মাস পর ৫ হাজার, এবং এরপর আরো ১০ হাজার […]

Continue Reading

বেপরোয়া গাড়ি চালানোর কারণে মৃত্যু হলে, সেটা হত্যা : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে কারও মৃত্যু হলে সেটা দুর্ঘটনা হিসেবে বিবেচিত হবে না। সেটাকে হত্যা হিসেবে বিবেচনা করা হবে। তখন এর বিচার হবে পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক। দোষীকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দিতে বাধ্য থাকবেন আদালত। রবিবার জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ সড়ক : আইনের প্রয়োগ ও জনসচেতনতা’ শীর্ষক গোলটেবিল […]

Continue Reading

ভিপি নুরকে না জানিয়ে ডাকসুর স্টাফ নিয়োগ প্রক্রিয়া শুরুর অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরকে না জানিয়ে ডাকসুর স্টাফ নিয়োগের প্রক্রিয়া শুরু করার অভিযোগ উঠেছে জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। ইতোমধ্যে নিয়োগটি নিয়ে তারা ডাকসুর কোষাধ্যক্ষ বরাবর আবেদনও করেছেন। যদিও সেখানে স্বাক্ষর নেই নির্বাচিত ভিপি নুরের। এর আগে, আধুনিক ভাষা ইনস্টিটিউটের জুনিয়র সকল কোর্সের আবেদন ফি কমানোর দাবিতে […]

Continue Reading

ক্যান্সার নিয়ে যে সুখবর আসছে

ক্যান্সার একটি মরণব্যাধি। দিন দিন বিশ্বব্যাপী এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আগের তুলনায় বেশি মানুষ এখন এই রোগে মারা যাচ্ছে। ২০১৮ সালে সারা পৃথিবীতে ক্যান্সার আক্রান্ত হয়ে ৯৬ লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০৩০ সালের মধ্যে ক্যান্সার আক্রান্ত হয়ে প্রতি বছর এক কোটি ৩০ লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু সুখবর হলো, ক্যান্সার […]

Continue Reading

চট্টগ্রামের কাজিরদেউরিতে সুপার মলে আগুন

চট্টগ্রাম মহানগরীর কাজিরদেউরি এলাকায় একটি সুপার মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৬টার দিকে এ আগুন লাগে। চট্টগ্রাম কতোয়ালি থানার এসআই রুবেল বড়ুয়া জানান, ভোর ৬টার দিকে মহানগরীর কাজির দেউরি এলাকায় তিন তলা ওই মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সাভির্সের ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Continue Reading

ভুয়া প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য আটক

রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে কাজী কেওয়ান (২৪) ও নাজেল হোসাইন (২১) নামে ভুয়া প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-২। বৃহস্পতিবারদুপুর ২টার দিকে হাজারীবাগের নীলাম্বর শাহ রোডে একটি বিকাশের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Continue Reading

১১ বছরের গৃহকর্মীকে ৬ মাস আটকে রেখে ধর্ষণ, গৃহকর্তা গ্রেফতার

সাভারে ১১ বছরের গৃহকর্মীকে ৬ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর মধ্যপাড়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগীর কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা দায়ের করেছে (মামলা নং-১৫ (৪)১৯)। শিশুটির বাবা ফজলুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তার ভায়রার ছেলে আল-আমিন অভিযুক্ত […]

Continue Reading

আমি ফুটবল পরিবার থেকেই উঠে এসেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের যে আয়োজন করেছি সেখানকার খেলোয়াড়রাই জাতীয় দলে স্থান পাচ্ছে। তারাই আজ আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সুনাম বয়ে আনছে। এ ধরনের উদ্যোগ না নিলে হয়তো এটা সম্ভব হতো না। বৃহস্পতিবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের […]

Continue Reading

৪৮ বছরেও মন্ত্রী দেখেননি তারা

গাজীপুর: মহান স্বাধীনতার ৪৮ বছরেও একটি জনপদের অবহেলিত মানুষ দেখেনি কোন মন্ত্রী। ভোটের সময় আপডেট স্টাইলে দেয়া প্রতিশ্রুতির উপর ভর করে ভোট দিলেও নির্মিত হয়নি স্বপ্নের সেতু। ফলে প্রতারিত জনগন এখন প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে পারাপার করছেন একটি নদী। চরম নিরাপত্তার মধ্যে চলাচল করছে শিশু কিশোর ও খেটে খাওয়া সাধারণ মানুষ। ঘটনাটি গাজীপুর-৩ আসনের অবহেলিত […]

Continue Reading

সিসিটিভি ফুটেজে মিলল পরিকল্পিত আগুনের প্রমাণ!

রাজধানীর গুলশানে ইমপ্লাস টাওয়ারের বেজমেন্টে লাগা আগুন কোন দুর্ঘটনা নয়, সু-পরিকল্পিত। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ভবন মালিকপক্ষ এবং নিরাপত্তা কর্মীরা এমনটাই দাবি করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৩১ মার্চ ভোর ৫টা ৫৮ মিনিটে পিছনের দিক দিয়ে ভবনে ঢোকে এক তরুণ। এসময় তার কাঁধে ব্যাগ ও হাতে স্ক্রু ড্রাইভার/তালা কাটার প্লায়ার্স দেখা যায়। এরপর বেজমেন্টে […]

Continue Reading

খিলগাঁও বাজারে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, আহত ২

রাজধানীর খিলগাঁওয়ের কামারপট্টি বাজারে অগ্নিকাণ্ড অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। বুধবার রাত সোয়া ৩টার দিকে খিলগাঁও বাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন ৩টার […]

Continue Reading

‘সন্ধ্যা ৬টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে’

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবেশ এবং ত্যাগের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময় অনুসারে বিকাল ৫টার পর কেউ পহেলা বৈশাখের অনুষ্ঠানে প্রবেশ করতে পাবেন না এবং ৬টার মধ্যে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। এছাড়া অনুষ্ঠানের আগের দিন ১৩ এপ্রিল বিশেষ স্টিকারযুক্ত গাড়ি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলতে পারবে না। বুধবার দুপুরে পহেলা বৈশাখ […]

Continue Reading

ছাত্রীদের ওপর হামলার ঘটনাকে ‘নাটক’ বলল ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ছাত্রীদের ওপর হামলার প্রশ্নই আসে না। হামলার নাটক সাজিয়ে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। হামলার ঘটনাকে […]

Continue Reading

বঙ্গবাজার মার্কেট ‘খুবই ঝুঁকিপূর্ণ’, সতর্ক করল ফায়ার সার্ভিস

রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্সকে (বঙ্গবাজার মার্কেট) অগ্নিনিরাপত্তার দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। মার্কেটের সামনে টাঙিয়ে দেওয়া এক ব্যানারে সাধারণ জনগণকে সতর্ক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। সোমবার (১ এপ্রিল) এ ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। ব্যানারে লেখা রয়েছে, ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে বঙ্গবাজার কমপ্লেক্স খুবই ঝুঁকিপূর্ণ বিধায় সংশ্লিষ্ট […]

Continue Reading

জান্নাতে যেতে হলে নবীর তরিকা অনুসরণ করতে হবে : আল্লামা শফী

হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমাদ শফী বলেছেন, জান্নাতে যেতে হলে নবী করিম (সঃ) এর তরিকা অনুসরণ করে আল্লাহর নির্দেশ ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যার ঘরে আলেম আলেমা রয়েছে সে ঘরের বা বংশের প্রায় ১০ জনকে নিয়ে ওই আলেম-আলেমা জান্নাতে প্রবেশ করবে। তাই প্রতি ঘরেই আলেম-আলেমা তৈরীর জন্য সন্তানদের মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। […]

Continue Reading

সরকারি হিমাগারে ২শ’ মণ পচা মাংস, ৩১ লাখ টাকা জরিমানা

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসির সবজি ও মৎস্য হিমাগারে ২শ’ মণ আমদানিকৃত পচা মাংস, ১১০ মণ মিষ্টিসহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ বেসরকারি প্রতিষ্ঠানকে ৩১ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বিমানবন্দর এলাকায় র‌্যাব সদর দপ্তরের পাশে বিএডিসি’র হিমাগারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে […]

Continue Reading

বাংলাদেশে বন্ধ হল ‘জি’ নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার

বাংলাদেশে বন্ধ হল জি বাংলা, জি সিনেমা, জি বাংলা সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে এই ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রাজ্জাক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু […]

Continue Reading

আগুন নিয়ন্ত্রণে মন্ত্রিসভায় যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। এসব ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন। এ অবস্থায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও বহুতল ভবন নির্মাণে বিশেষ ব্যবস্থা গ্রহণে মন্ত্রিসভাকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব নির্দেশনার মধ্যে রয়েছে:- ১. বহুতল ভবন নির্মাণের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছাড়পত্র প্রদানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ। ২. ছাড়পত্র নবায়নের […]

Continue Reading