গাজীপুর: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে রাজধানীর প্রবেশপথ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছে বিএনপি অংগ ও সহযোগী সংগঠন। কড়া পাহারায় ক্ষনে ক্ষনে অনুষ্ঠিত হচ্ছে মিছিল ও সমাবেশ।
আজ সোমবার(২২ জুন) সকাল থেকে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭ টায় টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে মহাসড়কে কয়েক শতাধিক নেতা-কর্মী নিয়ে অবস্থান নেয়। এরপর টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্ব বিএনপির একটি মিছিল মহাসড়কে অবস্থান আসে। অত:পর পর্যায়ক্রমে বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠন খন্ড খন্ড মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। বেলা ১১ টায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানোজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব আসাদুজ্জামান মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের আহবায়ক সদস্য মাহমুদুল হাসান শান্ত, ছাত্রদল নেতা নূর মোহাম্মদ, ছানিয়ান, আবিদ, নির্জন ও নাদিম সহ কয়েক শতাধিক নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।
প্রসঙ্গত: গত এক সপ্তাহে টঙ্গী পূবাইল, গাছা ও বাসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ চারটি মিছিল করে। গতকাল একটি মিছিল থেকে পুলিশের উপস্থিতিতে হুমকির ঘটনা ঘটলে সারাদেশে গাজীপুর আলোচনায় আসে। এই অবস্থায় আগামীকাল ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে আজ সোমবার সরকার গাজীপুর সহ সারাদেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দেয়।

