বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৭, গাড়ি কেটে উদ্ধার

বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৭ যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ২০ যাত্রী আহত হয়েছেন। রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টায় উজিরপুরের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ। তিনি বলেন, গাড়িটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভাণ্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। […]

Continue Reading

বিশ্ববিদ্যালয়ে সময়োপযোগী কারিকুলাম প্রণয়নের নির্দেশ রাষ্ট্রপতির

যুগের সাথে তাল মিলিয়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সময়োপযোগী কারিকুলাম প্রণয়নের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (২৮ মে) সন্ধ্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। প্রথমে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বঙ্গমাতা শেখ […]

Continue Reading

২৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩০ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ২৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪০৭ জন। শনিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]

Continue Reading

রোববারের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ না হলে অ্যাকশন

দেশে সব অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রোববারের (২৯ মে) মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এই সময়ের মধ্যে যেসব অবৈধ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হবে না, সেসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (২৮ মে) দুপুরে অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন গণমাধ্যমকে এ […]

Continue Reading

গাফ্‌ফার চৌধুরীর জানাজা অনুষ্ঠিত

বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকার আবদুল গাফ্‌ফার চৌধুরীর জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) বেলা ৩টা ১০ মিনিটে শহীদ মিনার থেকে শ্রদ্ধা নিবেদন শেষে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হয়। এরপর ৩টা ২২ মিনিটে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় গাফ্‌ফার চৌধুরীর মরদেহ নেয়া হবে জাতীয় প্রেসক্লাবে। […]

Continue Reading

রোববার থেকে খুলনা-কলকাতা রুটে ফের চলবে মৈত্রী এক্সপ্রেস

দীর্ঘ প্রতীক্ষার পর রোববার থেকে পুনরায় চালু হতে যাচ্ছে দেশের দক্ষিণের জেলা খুলনার সঙ্গে কলকাতা রুটে চলাচলকারী একমাত্র ট্রেন মৈত্রী এক্সপ্রেস। মহামারি করোনার কারণে দীর্ঘদিন খুলনা-কলকাতা রুটে বন্ধ থাকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন। ট্রেনটিকে বরণ করতে বেনাপোল সেজেছে নতুন সাজে। মৈত্রী এক্সপ্রেস চালুর তোড়জোড় চলছে গত তিনদিন ধরে। স্টেশনে চলছে পরিষ্কারের কাজ। ২৭ মে বসানো হয়েছে […]

Continue Reading

১২ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেলযোগাযোগ স্বাভাবিক

গাজীপুরে মৌচাক রেলস্টেশনের কাছে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পর রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মৌচাক রেলস্টেশন মাস্টার মো. শাহিনুল আলম শামীম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার (২৭ মে) রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার […]

Continue Reading

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫১

ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৭ মে) সকাল ৬টা থেকে শনিবার (২৮ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ১ হাজার ২১ […]

Continue Reading

নিরাপদ মাতৃত্ব দিবস আজ

নিরাপদ মাতৃত্ব দিবস আজ শনিবার (২৮ মে)। প্রতি বছর এই দিনে দিবসটি পালন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ‘মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে’। গত বছর মহামারির কারণে সীমিত আকারে পালিত হয় দিবসটি। এবার সংক্রমণ কমে আসায় নানা আয়োজনে এটি পালন হবে। এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীর আজিমপুরে মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ […]

Continue Reading

পাচারের অর্থ রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করেছেন পি কে হালদার

বাংলাদেশ থেকে পাচার করা হাজার হাজার কোটি টাকা ভারতের কলকাতায় ব্যক্তিগত ব্যবসায় বিনিয়োগ করেছিলেন প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)। এর মধ্যে তিনি রিয়েল এস্টেট ব্যবসায় বিপুল বিনিয়োগ করেন। একইসঙ্গে ১৩টি বাড়িসহ পি কে হালদারের নামে-বেনামে পাওয়া গেছে বিপুল সম্পদ। দুই দফায় ১৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) […]

Continue Reading

গাজীপুরে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। শুক্রবার (২৭ মে) রাত ১০টার মৌচাক রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে উত্তর ও উত্তর-পশ্চিমবঙ্গগামী রেল চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম। তিনি বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক […]

Continue Reading

আজ ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

আজ শুক্রবার (২৭ মে) সব বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সাড়ে ৩ লাখেরও বেশি […]

Continue Reading

চলে না সংসার পণ্যমূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে পুষ্টিতে

দেশের ৪১ শতাংশ পরিবার স্বাস্থ্যকর খাবার কিনতে পারছেন না। রাজধানীর বাজারগুলোতে গোশতের বিক্রি কমেছে; পাংগাস-তেলাপিয়া মাছের চাহিদা বেশি। কেউ প্রয়োজনের অর্ধেক সবজি, কেউ কমদামে ফুটপাত থেকে আধাপচা সবজির ভাগা কেনেন। ছেলেমেয়েদের কোচিং কমিয়ে দিয়ে মধ্যবিত্তের অনেকেই সংসারে খাবারের যোগান দিচ্ছেন। ডাল-আলু-ভর্তা হাজারো পরিবারের এখন নিত্য খাবার মেন্যু। এক গবেষণায় বলা হয়েছে দেশের ৪১ শতাংশ পরিবারের […]

Continue Reading

নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশ্যে বিভিন্ন ফোরামে নিজেদের মতামত তুলে ধরছেন ঢাকায় কর্মরত কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। নির্বাচন যেন অবাধ ও অংশগ্রহণমূলক হয়, তা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আগ্রহের কথা জানাচ্ছেন তারা। কিন্তু নির্বাচন দেশের অভ্যন্তরীণ বিষয়, এতে বাইরের কোনো হস্তক্ষেপ বা মন্তব্য আসুক সেটিও চাইছে না সরকার। অভ্যন্তরীণ ইস্যুতে কূটনীতিকরা সীমালঙ্ঘন […]

Continue Reading

হজে জনপ্রতি ব্যয় বাড়লো ৫৯ হাজার টাকা

হজের উভয় প্যাকেজের জন্য ব্যয় ৫৯ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম প্যাকেজে ব্যয় দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং দ্বিতীয় প্যাকেজ দাঁড়ালো ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রী বলেন, বাড়তি ৫৯ হাজার টাকা […]

Continue Reading

‘ভারত থেকে কোনো রোহিঙ্গাকে প্রবেশ করতে দেওয়া হবে না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দায়িত্বে নিয়োজিত রয়েছে। পাশাপাশি বিজিবি ও র‌্যাব কাজ করছে। তিনি আরও বলেন, আরও প্রয়োজনে সেনাবাহিনী কাজ করবে। বৃহস্পতিবার ( ২৬ মে) রাতে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত ‘বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির’ ১৭তম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী […]

Continue Reading

রাজনৈতিক দলের নতুন নিবন্ধন দিতে ইসির গণবিজ্ঞপ্তি

রাজনৈতিক দলের নতুন নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নিবন্ধন পেতে আগ্রহী দলকে আবেদনের জন্য চার মাস সময় দেওয়া হয়েছে। আগামী ২৯ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। বৃহস্পতিবার (২৬ মে) ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার শর্ত পূরণে সক্ষম […]

Continue Reading

যমুনার পানি বাড়ায় বিভিন্ন স্থানে তীব্র ভাঙন

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে শাহজাদপুর, কাজিপুর এবং চৌহালি উপজেলার নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি, আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতংকে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষের। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিক সময়ে বাঁধ নির্মাণ কাজ শুরু না করায় এ ভাঙন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে […]

Continue Reading

সিলেটে বন্যা: সড়ক মেরামতে প্রয়োজন ৪৫০ কোটি!

সিলেট: বন্যায় বিপর্যস্ত হয়েছে সিলেট। মানবিক বিপর্যয়ের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার ভয়াবহ ক্ষতি হয়েছে। বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও উপদ্রুত এলাকার মানুষকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের সম্মুখীন রয়েছেন। মুখ থুবড়ে পড়েছে যোগাযোগ ও অবকাঠামো। ভয়াবহ বন্যায় সিলেটের যোগাযোগ ব্যবস্থায় ধস নেমেছে। বন্যার পানি যতই নামছে, ততই ভাসছে সড়কের ক্ষত। শহর থেকে গ্রামগঞ্জে রাস্তাঘাট পানির তোড়ে ক্ষতবিক্ষত হয়েছে […]

Continue Reading

শাহজালালে ৬ কোটি টাকার সোনাসহ গ্রেফতার ১

আট কেজি সোনাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ক্যাটারিং সেন্টারের কর্মী মো. আবদুল আজিজ আকন্দকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। বুধবার (২৫ মে) রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, আবদুল আজিজের দেহ তল্লাশি করে কালো স্কসটেপ দিয়ে মোড়ানো চারটি সোনার […]

Continue Reading

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের রায়গঞ্জের সলঙ্গার রামারচরে এ ঘটনা ঘটে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই লেগুনার যাত্রী এবং ধান কাটার […]

Continue Reading

৩৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয় জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ছয় জন নতুন রোগী […]

Continue Reading

৩০ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩০ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৩০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮ জন। বুধবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]

Continue Reading

বাগেরহাটে ট্রলির ধাক্কায় নিহত ৩

বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় দুই যাত্রীসহ ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০), কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪২) এবং কচুয়া উপজেলার আঠাড়গাতি গ্রামের […]

Continue Reading

রাজধানীতে বাসা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকার একটি বাসা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীতে বাসা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার বুধবার (২৫ মে) বেলা ১১টার দিকে কয়লার ঘাট লবণ ফ্যাক্টরির গলির একটি তিন তলা ভবনের দ্বিতীয় তলা থেকে এগুলো উদ্ধার করা হয়। মৃতরা হলেন মিরাজ (২০) ও রুবেল (১৮)। হাসপাতালে নিয়ে যাওয়া ওই এলাকার […]

Continue Reading