সাকিবকে নিয়ে সুখবর, দলে যোগ দিচ্ছেন আজই

করোনা নেগেটিভ হয়েছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, টাইগার অলরাউন্ডার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিচ্ছেন আজ শুক্রবার (১৩ মে) দুপুরেই। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ খবর নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরপরই করোনা পজিটিভ হয়েছিলেন সাকিব। সফরকারীদের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তাকে পাওয়া নিয়ে ছিল দুশ্চিন্তাও। তবে আপাতত […]

Continue Reading

১১ বছর পর কোপা ইতালিয়ান জিতল ইন্টার

১১ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে ইন্টার। বুধবার (১১ মে) রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে য়্যুভেন্তাসকে ৪-২ গোলে হারিয়েছে নেরাজ্জুরিরা। ম্যাচের একেবারে শুরুতেই মাত্র ছয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে য়্যুভেন্তাসকে পিছিয়ে দেন ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেল্লা। এরপর অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি য়্যুভেন্তাস। একের পর এক আক্রমণ করে […]

Continue Reading

করোনা পজিটিভ সাকিব আল হাসান, খেলবেন না শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের আগে করোনা পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। প্রথম টেস্টে থাকছেন না তিনি। বাংলা নিউজকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক মনজুর কাদের। চট্টগ্রামে বাংলাদেশ দল অনুশীলন শুর করলেও দুদিন বাড়তি ছুটি দেওয়া হয়েছিল সাকিবকে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মঙ্গলবার সকালে দেশে ফেরেন তিনি। শ্রীলঙ্কা […]

Continue Reading

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাশরাফী

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। পা কেটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন বলে সময় সংবাদকে নিশ্চিত করেছে মাশরাফীর স্বজনরা। শনিবার (৭ মে) নিজ বাসায় কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে পা কেটে যায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়কের। মাশরাফীর স্বজনদের বরাতে সময় সংবাদ নিশ্চিত হয়েছে, কাচের […]

Continue Reading

থানা ভবন করতে বিকল্প জায়গা খুঁজতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

থানা ভবন করার জন্য রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ বাদ দিয়ে বিকল্প জায়গা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কলাবাগানের তেঁতুলতলা মাঠ জেলা প্রশাসকের চিহ্নিত […]

Continue Reading

ক্রিকেটার রুবেলের কবর স্থায়ী সংরক্ষণের নির্দেশ

সদ্য প্রয়াত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশররফ হোসেন রুবেলের কবরটি মানবিক বিবেচনায় স্থায়ীভাবে সংরক্ষণ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। রোববার (২৪ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোশাররফ রুবেলের […]

Continue Reading

প্রধানমন্ত্রীর কাছে স্থায়ী কবরের আকুতি ক্রিকেটার রুবেলের স্ত্রীর

ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ১৯ এপ্রিল জীবনের মায়া ত্যাগ করেন ক্রিকেটার মোশাররফ রুবেল। মিরপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয় বনানী কবরস্থানে। নিয়ম অনুযায়ী এখানে কবরের স্থায়িত্বকাল দুই বছর। কিন্তু রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা সারা জীবন স্বামীর কবরটি দেখতে চান। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কবরটি স্থায়ী করার আকুতি জানিয়েছেন তিনি। রুবেলের কবর […]

Continue Reading

মোশাররফ রুবেলের মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া

মস্তিষ্কের টিউমারে আক্রান্ত জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল মারা গেছেন। আজ বিকেল ৫টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটাঙ্গনে। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগের মাধ্যমে শোক প্রকাশ করছেন। মোশাররফ রুবেলের মৃত্যুতে শোক জানিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও পেসার মাশরাফি বিন […]

Continue Reading

চলেই গেলেন ক্রিকেটার মোশাররফ রুবেল

ক্যানসারে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল মারা গেছেন। আজ বিকেল ৫টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বিকেলে শারিরিক অবস্থার অবনতি হওয়ায় ইউনাইটেড হাসাপাতালে নেওয়া হয় রুবেলকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে প্রায় তিন বছর ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন জাতীয় দলের এ বাঁহাতি স্পিনার। […]

Continue Reading

৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে ম্যারাডোনার চিকিৎসকদের

ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু স্বাভাবিক নাকি চিকিৎসকের অবহেলাজনিত কারণে হয়েছেÑ এ নিয়ে তদন্ত চলছে। প্রসিকিউটররা বলেছেন, ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা আট চিকিৎসক চিকিৎসা প্রদানে বিরত ছিলেন। যা ম্যারাডোনাকে অসহায়তার পরিস্থিতিতে ফেলে দেয়। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ম্যারাডোনাকে ভাগ্যের হাতে ছেড়ে দেয়া হয়েছিল বলেও দাবি আইনজীবীদের। এ অভিযোগ প্রমাণিত হলে ম্যারাডোনার চিকিৎসকদের ৮ থেকে ২৫ বছর […]

Continue Reading

দ্বিতীয় সেশনের শুরুতেই শেষ বাংলাদেশের ইনিংস

দক্ষিণ আফ্রিকার ৪৫৩ রানের জবাবে প্রথম ইনিংসে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতে সব কটি উইকেট হারিয়ে টাইগাররা করেছে মাত্র ২১৭ রান। লাল সবুজের প্রতিনিধিরা পিছিয়ে আছে ২৩৬ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের ইনিংসের জবাব দিতে নেমে দ্বিতীয় দিন ওপেনার ও প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় […]

Continue Reading

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তাইজুলের ১৫০, দক্ষিণ আফ্রিকার ৪৫৩

প্রথম ম্যাচে দলে সুযোগ মেলেনি। শেষ তথা পোর্ট এলিজাবেথ টেস্টের একাদশে জায়গা পেয়েই সাদা পোশাকে রাঙালেন টেস্ট স্পেশালিস্ট তাইজুল ইসলাম। দশমবারের মতো টেস্ট ক্রিকেটে দশ উইকেট শিকারের পাশাপাশি টেস্ট ক্যারিয়ারে ১৫০ তম উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন অভিজ্ঞ এ স্পিনার। টেস্টে বাংলাদেশের হয়ে তাইজুলের চেয়ে বেশি উইকেট কেবল সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডার ৫৯ ম্যাচে নিয়েছেন […]

Continue Reading

হতাশায় শুরু, স্বস্তিতে শেষ

সকালের সেশনটা নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকার। ছন্নছাড়া বোলিংয়ে ওই সেশনে হতাশাই জুটেছে টাইগার বোলারদের ভাগ্যে। মাঝের সেশন থেকে আবার ঘুরে দাঁড়ানোর শুরু। আর শেষ সেশনটা তো উল্টো ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশ দলের বোলাররা। বিশেষ করে তাইজুল ইসলাম। শেষ দুই সেশনে তিনটি বড় উইকেট শিকার করেছেন তিনি। আর শেষ বিকেলে পথের কাঁটা হয়ে থাকা টেম্বা বাভুমাকে ফিরিয়ে টাইগার […]

Continue Reading

হঠাৎ বৃষ্টি শেষে শুরু খেলা

সকাল থেকে হালকা মেঘ ছিল পোস্ট এলিজাবেথের আকাশে। তবে বর্ষণের কোনো পূর্বাভাস ছিল না। অথচ কথা নেই, বার্তা নেই, হুট করেই ঝুম বৃষ্টি নামলো। হঠাৎ জমাট বাঁধা মেঘ থেকে সৃষ্ট এই বৃষ্টিতে খেলা সাময়িকভাবে বন্ধ হয়। পিচ ঢেকে রাখা হয় কভারে এবং খেলোয়াড়রা ফিরে যান ড্রেসিংরুমে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি থেমে গেছে এবং […]

Continue Reading

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ২ পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এদিকে, এক বছর পর সাদা পোশাকে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। এ ছাড়া চোটের কারণে দেশে ফেরা তাসকিন আহমেদের জায়গায় খেলছেন তাইজুল ইসলাম। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে খেলাটি শুরু হয়েছে। বাংলাদেশ একাদশ : মুমিনুল হক […]

Continue Reading

প্রোটিয়াদের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। সাদমানের পরিবর্তে তামিম ইকবাল ও তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেখানে বাংলাদেশ দলের কোনো ফরম্যাটেই জেতার রেকর্ড ছিল না আগে, সেখানে ইতোমধ্যে ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুধু যে ম্যাচ […]

Continue Reading

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

বাংলাদেশি অলরাউন্ডার সালমা খাতুন আইসিসির নারী ক্রিকেট বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। ২০২২ বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের নিয়ে এই একাদশ সাজানো হয়েছে, যে দলের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়াকে এবার শিরোপা জেতানো ম্যাগ লেনিংকে। টুর্নামেন্টসেরা অ্যালিসা হিলিসহ দলে জায়গা পেয়েছেন বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার চারজন, দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ড থেকে দুইজন ও ওয়েস্ট ইন্ডিজের একজন। সুযোগ পাননি […]

Continue Reading

নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে সপ্তমবারের মতো নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫৭ রান তাড়া করতে নেমে ২৮৫ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। পারলেন না ন্যাট সাইভার। তার ১২১ বলে অপরাজিত ১৪৮ রানের ইনিংস এক সময় আশা জাগিয়েছিল ইংলিশ নারীদের মাঝে। তবে শেষ পর্যন্ত ন্যাট একা পেরে ওঠেননি। ন্যাটের সাথে অন্য কোনো ব্যাটার দলের হাল […]

Continue Reading

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম সেঞ্চুরি জয়ের

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে বাংলাদেশের সেরা পারফর্মার ২১ বছর বয়সী ওপেনার মাহমুদুল হাসান জয়। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে জয় উপহার দিয়েছেন ধৈর্যশীল এক ইনিংস। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে শতকের নজির গড়লেন তিনি। ২৭০ বলে ১০ চার ও এক ছক্কায় তিন […]

Continue Reading

আশা জাগানিয়া ব্যাটিংয়ের পর ফিরলেন শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু চা বিরতির ঠিক আগ মুহূর্তে দলীয় ২৫ রানে সিমন হারমানের বলে বোল্ড হন সাদমান ইসলাম (৩৩ বলে ৯)। মাহমুদুল হাসান জয়ের (১৬*) সঙ্গে তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। অর্ধশত রানের জুটি উপহার দিয়ে বিদায় নিয়েছেন শান্ত। দলীয় ৮০ রানের […]

Continue Reading

তাসকিন-ইবাদতদের দিকে তাকিয়ে বাংলাদেশ

বল হাতে ডারবান টেস্টের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। তবে প্রথম দিনশেষে টাইগার বোলারদের অর্জন ৪ উইকেট। দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার টেম্বা বাভুমা ও কাইল ভেরেইন। চাই দ্রুত উইকেট। লাগাম টানতে তাসকিন-ইবাদতদের দিকে তাকিয়ে বাংলাদেশ। প্রথম দিন দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙতেই ১১৩ রান খরচ করে টাইগার বোলাররা। তবে এরপর মাত্র […]

Continue Reading

কাতার বিশ্বকাপ: যে ২৯ দল চূড়ান্ত করেছে নিজেদের জায়গা

২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারের পাঁচটি শহরজুড়ে হবে ফুটবল বিশ্বকাপ। ১৯৯৮ বিশ্বকাপ থেকে প্রচলিতভাবে এবারের আসরেও অংশ নিবে ৩২ দল। স্বাগতিক হওয়ার সুবাদে কাতার সবার আগে সরাসরি বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে। আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে যোগ দিবে আরো ৩১ দল। এরই মধ্যে ২৯ দল চূড়ান্ত করেছে নিজেদের জায়গায়। দেশগুলো হলো- আয়োজক- কাতার আফ্রিকা- ক্যামেরুন, […]

Continue Reading

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তামিম ইকবালের এ ম্যাচ দিয়ে টেস্ট সংস্করণে ফেরার কথা থাকলেও আজ সকাল থেকে তিনি পেটের পীড়ায় আক্রান্ত। তাই এই টেস্টে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। সকালে ফিটনেস পরীক্ষার পর একাদশের বাইরে […]

Continue Reading

ওয়ানডে র‍্যাঙ্কিয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

এক ধাপ এগিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সমান রেটিং পয়েন্ট থাকলেও ভগ্নাংশের মারপ্যাঁচে পাকিস্তান পিছিয়ে পড়ায় এক ধাপ ওপরে উঠেছে তামিম ইকবালের দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিজেদের নামের পাশে ৯৩ রেটিং পয়েন্ট জমা করে র‌্যাংকিংয়ের সাত নম্বরে থাকা বাংলাদেশ। অপরদিকে মঙ্গলবার পাকিস্তান ঘরের মাঠে […]

Continue Reading

ওয়ানডে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

মঙ্গলবার (২৯ মার্চ) আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যায়, বাংলাদেশ একধাপ উপরে উঠে এসেছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ানডেতে ৮৮ রানের পরাজয়ে এই সুখবর পেল বাংলাদেশ। পাশাপাশি কাজে লেগেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ও। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। সমান পয়েন্ট সত্ত্বেও পাকিস্তান ছয় থেকে একধাপ নিচে নেমে সাতে […]

Continue Reading