আর্জেন্টিনার জয়ে মেসির জোড়া গোল

লিওনেল মেসির জোড়া গোলে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে এ নিয়ে শেষ দুই ম্যাচে ৭ গোল করলেন আলবিসেলেস্তা অধিনায়ক। এই নিয়ে রেকর্ড ৩৪ ম্যাচ অপরাজিত রইল লিওনেল স্কালোনির দল। সবশেষ তিন ম্যাচে ১১ গোল করল দলটি, হজম করেনি একটিও। শনিবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপ প্রস্তুতি […]

Continue Reading

বিশ্বকাপে খেলা নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা

থাইল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে টাইগ্রেসদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিটও। বাছাই পর্বের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার। আয়ারল্যান্ড প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল শুক্রবার রান ডিফেন্ড করতে নেমে শুরু থেকেই […]

Continue Reading

২০০ রান তাড়া করে বিনা উইকেটে জয়ের বিশ্বরেকর্ড পাকিস্তানের

রান করা ও স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হচ্ছিলো অনেকদিন ধরেই। টি-টোয়েন্টিতে তাদের উদ্বোধনী জুটি আর চলবে কি না, এ নিয়েও ছিল সংশয়। এক ম্যাচেই সবকিছুর জবাব দিলেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ২০৩ রানের জুটিতে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন তারা, বাবর আজম পেলেন ব্যক্তিগত সেঞ্চুরিও। বৃহস্পতিবার করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০ উইকেটের বড় জয় […]

Continue Reading

নারী ফুটবল দলের সকল খেলোয়াড়কে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশন থেকে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়কে পুরস্কারের অর্থ প্রদান করবেন। খেলোয়াড়দের ঘরের প্রয়োজনে তিনি ঘরও দেবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের অবস্থা খোঁজার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব। এর আগে বুধবার বাংলাদেশ দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য বাড়ি তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Continue Reading

সাফজয়ী নারী ফুটবলারদের ব্যাগ থেকে টাকা চুরি

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলের একাধিক খেলোয়াড়ের ব্যাগ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকজনের ল্যাগেজের তালা ভাঙা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সাফজয়ী দলের একজন খেলোয়াড় আরটিভিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানবন্দর থেকে কৃষ্ণা […]

Continue Reading

সাফজয়ীদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবেন সালাম মুর্শেদীর স্ত্রী

সাফজয়ী ফুটবল টিমের নারীদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন এনভয় গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি সালাম মুর্শেদীর স্ত্রী শারমিন সালাম। আজ বুধবার বিকেলে বাফুফে প্রাঙ্গণে সালাম মুর্শেদী এ তথ্য জানান। সাবেক ফুটবলার সালাম মুর্শেদী বলেন, ‘নারী দলের বিজয়ে আমরা আনন্দিত ও গর্বিত। আজ তারা ফিরে এসেছে, সারা দেশ উচ্ছ্বসিত। এটা […]

Continue Reading

সবাইকে শিরোপা উৎসর্গ করলেন সাবিনা

সাফ শিরোপা নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের সব মানুষকে এই শিরোপা উৎসর্গ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এভাবে বরণ করে নেয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের ফুটবলারদের যে আপনারা এত ভালোবাসেন সে জন্য আমরা অনেক অনেক গর্বিত। আমাদের জন্য দোয়া করবেন। এ ট্রফি বাংলাদেশের সব মানুষের জন্য।’ […]

Continue Reading

ঐতিহাসিক শিরোপা নিয়ে দেশে ফিরলেন বাঘিনীরা

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বাঘিনীদের বহন করা ফ্লাইটটি। এদিকে, তাদের বরণ করে নিতে ব্যাপক আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে ছাদখোলা বাসেরও ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ ছাড়াও উদযাপনের জন্য সেখানে […]

Continue Reading

বাঘিনীদের ফ্ল্যাট দেওয়ার আবেদন ওমর সানীর

সাফ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ ব্যবধানে হারিয়েছে বাঘিনীরা। খেলার শুরু থেকেই বাঘিনীদের দিকে নজর ছিল ফুটবল প্রেমীদের। তাদের দুর্দান্ত খেলায় দর্শকের উত্তেজনার পারদ বাড়তে থাকে। অবশেষে বিজয়ের হাসিতে মেতে ওঠে পুরো বাংলা। বাঘিনীদের এই জয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের অনেকেই […]

Continue Reading

দুদকের বিজ্ঞাপন থেকে বাদ সাকিব

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে দিয়ে আর কোনো প্রচারণা বা বিজ্ঞাপন করাবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে সংস্থাটি। ২০১৮ সাল থেকে দুদকের শুভেচ্ছাদূত হিসেবে রয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। এ ব্যাপারে দুদক সচিব জানান, সাকিব আল হাসানের সঙ্গে দুদকের শুভেচ্ছাদূতের চুক্তি বিনাপারিশ্রমিকে। এর আগে গণমাধ্যমে কারাতে […]

Continue Reading

পারলে প্রত্যেক মেয়েকে ২ কোটি টাকা দিতেন সালাহ্‌উদ্দিন

বাংলাদেশ ফুটবলে পুরুষদের সাফল্য এখন খুঁজে পাওয়া ভার। অপরদিকে সাম্প্রতিক সময়ে ফুটবল ঘিরে যত সাফল্য এসেছে সব মেয়েদের ঘিরে। সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে সাউথ এশিয়ান গেমস সব ক্ষেত্রেই সাফল্যের বিচ্ছুরণ ঘটিয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা। যার সর্বশেষ এবং সর্বোচ্চ সাফল্যের পালক যোগ হয়েছে সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের মধ্য দিয়ে। যে ফুটবলাররা দেশকে […]

Continue Reading

অবশেষে ঘুম ভাঙলো বাফুফের, শুভেচ্ছা জানালো ফেসবুকে

দেশের ফুটবলে নতুন এক ইতিহাস লিখেছে নারী ফুটবল দল। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছেন সাবিনা কৃষ্ণারা। প্রথমবারের মত নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর নেটিজেনদের প্রশংসায় ভাসছে নারী ফুটবল দল। তবে অদ্ভুত এক নির্লিপ্ততা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে। বাংলাদেশ দশ শিরোপা জয়ের পর প্রায় দুই […]

Continue Reading

সাফ চ্যাম্পিয়নশিপে সব পুরস্কারই বাংলাদেশের

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস রচনা করলো সাবিনা খাতুনরা। সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটায় নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মাঠে গড়ায় এই ম্যাচটি। ষষ্ঠ সাফ নারী চ্যাম্পিয়নশিপের এই টুর্নামেন্টের সব পুরস্কারই বাংলাদেশের মেয়েদের হাতে। চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতার পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতেছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন […]

Continue Reading

নেপালকে উড়িয়ে মেয়েদের ইতিহাস

৩-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে নারী সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে প্রথমবারের মতো ইতিহাস গড়লো লাল-সবুজের বাংলাদেশ দল। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটায় মাঠে গড়ায় হাইভোল্টেজ ম্যাচটি। ম্যাচের শুরু থেকে স্বাগতিক নেপালকে দমিয়ে রাখছিলেন সাবিনা-মারিয়ারা। দুর্দান্ত টানে বলকে প্রতিপক্ষের পায়ে যেন সহ্য করতে পারছিলেন না কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। তাই তো […]

Continue Reading

২ গোলে এগিয়ে বাংলাদেশ, ইতিহাসের হাতছানি

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে সাবিনারা। কাঠমন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার (১৯ সেপ্টেম্বর) লাল সবুজের প্রতিনিধিদের লিড এনে দেন শামসুন্নাহার জুনিয়র। এরপর ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানি সরকার। ২০১৬ সালে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম ও সবশেষ […]

Continue Reading

তরুণদের সুযোগ দিতে টেস্ট থেকে রুবেলের অবসর

সাদা পোশাকে আর দেখা যাবে না বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার রুবেল হোসেনকে। শুধু তাই নয়, লাল বলের সব ধরনের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিলেন ৩২ বছর বয়সী এ পেসার। অর্থাৎ প্রথম শ্রেণির ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার সকালে রুবেল নিজের ভেরিফাইড […]

Continue Reading

বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। রোববার (১৮ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আগে ব্যাট করে বাংলাদেশ অধিনায়ক জ্যোতির অর্ধশত রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে আয়ারল্যান্ড ২ বল আগে ১২৯ রানে অলআউট হয়ে যায়। […]

Continue Reading

দুঃসময় মুশফিকের, হাঁটুতে ছয় সেলাই

সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। এশিয়া কাপ শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এই ক্রিকেটার। এবার বেশ বাজে রকমের চোটে পড়েছেন এই ক্রিকেটার। ফিটনেস ঠিক রাখতে জিমে কাজ করতে গিয়েছিলেন মুশফিক। সেখানে বাম পায়ের হাঁটুতে চোট পান এই ক্রিকেটার। সেই চোট পাওয়া জায়গায় দিতে হয়েছে ছয়টি সেলাই। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বিষয়টি নিশ্চিত […]

Continue Reading

বিশ্বকাপ দল নির্বাচন : যাহা ৯৯, তাহা ২০২২

সময় বয়ে গেলে ছাপ রেখে যায়৷ নদী মরে গেলে যেমন দাগ রেখে যায়৷ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নির্বাচন অনেকটা ওই রকমই৷ অশুভ ছাপের৷ দগদগে দাগের৷ সময়ের ঘড়ি এবং নদীর স্রোত থমকে যায় যেন এখানে৷ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন যার সর্বশেষ উদাহরণ৷ ধরুন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ, ধরা যাক সেই ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ, সেবারের দল নির্বাচনের […]

Continue Reading

সাবিনার হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে লাল সবুজের প্রতিনিধিরা। ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কে সেটা নিশ্চিত হবে আজ সন্ধ্যার দ্বিতীয় সেমিফাইনালে, সেখানে মুখোমুখি হবে ভারত ও নেপাল। ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে বাংলাদেশ প্রথমবারের মতো সাফের ফাইনাল খেলেছিল। ভুটান এবারই […]

Continue Reading

বাংলাদেশ ফাইনালে যাওয়ার মিশন আজ, বাধা ভুটান

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভুটানের মোকাবেলা করবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় শুরু হবে ম্যাচটি। এই নিয়ে সাফে বিগত পাঁচটি আসরের মধ্যে চারটিতেই সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। শুধুমাত্র ২০১২ সালের আসরে সেমিতে খেলতে পারেনি সাবিনারা। অবশিষ্ট ২০১০, ২০১৪, ২০১৬ এবং সর্বশেষ ২০১৯ আসরের সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। তন্মধ্যে ২০১৬ […]

Continue Reading

ভারতকে বিধ্বস্থ করে সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অবশেষে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরার লড়াইয়ে নেমে ভারতকে ৩-০ গোলে বিধ্বস্ত করে সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই ভারতকে চাপে রাখে বাংলার মেয়েরা। এর আগে কখনও ভারতকে না হারানো বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল এই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। কেন না, […]

Continue Reading

এশিয়ার সেরা হয়েও বিশ্বকাপে যেসব বাধা টপকাতে হবে শ্রীলংকাকে

২০২২ এশিয়া কাপে রোববার (১১ সেপ্টেম্বর) দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে ১৫তম আসরের শিরোপা জিতে নেয় শ্রীলংকা ক্রিকেট দল। ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলা অনিশ্চিত শ্রীলংকার। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার জন্য ১৬ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হবে লংকানদের। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীলংকার অধিনায়ক দাসুন […]

Continue Reading

শ্রীলঙ্কা টস নিয়ে ভাবেনি, তাই তারা চ্যাম্পিয়ন: রিজওয়ান

এশিয়া কাপে এবারের আসরে বেশির ভাগ ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে টসে। শারজাহ কিংবা দুবাই, টস জিতে যারা ফিল্ডিং নিয়েছে তারাই জিতেছে ম্যাচ। কিন্তু ফাইনালে ঘটল তার বিপরীতটা। পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান মনে করেন, শ্রীলঙ্কা টস নিয়ে ভাবেনি দেখেই চ্যাম্পিয়ন হয়েছে। দুবাইয়ের মাঠে রোববার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ১৭১ রানের লক্ষ্য দিয়ে ২৩ রানের […]

Continue Reading

আমি সব সময় চাই বাংলাদেশ ভালো খেলুক: সৌরভ

এবারের এশিয়া কাপে ভালো না করতে পারলেও বাংলাদেশ দারুণ দল। সাকিবের নেতৃত্বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চেনা ছন্দে ফিরবে টিম টাইগার, সময় সংবাদে এমন মন্তব্য করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। বাংলাদেশ ভালো করলে একজন বাঙালি হিসেবে গর্বিত হন সৌরভ। জানিয়েছেন সবসময়ই টাইগার ক্রিকেটের পাশে থাকবেন তিনি। সব পরিচয় ছাপিয়েও তিনি একজন বাঙালি। ক্রিকেটারের পাট চুকিয়ে এখন […]

Continue Reading