চট্টগ্রামে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

চট্টগ্রামে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো রমজান আলী কারন (৩০), মো. ইকবাল (২১), মো. লালন (৫০) ও মো. শাকিল খান শামীম (১৯)। সোমবার ভোরে নগরীর ডবলমুরিং এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর […]

Continue Reading

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্তির হাট এলাকায় অটোরিকশা ও পাজেরো জিপের সংঘর্ষে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টার দিকে শান্তিরহাট সেলিমা কাদের ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামের বাসিন্দা আবদুল আজিজ (৫০) ও তার মেয়ে আফিসা (৩)। দুর্ঘটনায় আহত হয়েছেন আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও অটোরিকশা চালক কাঞ্চন দাশ। আহত […]

Continue Reading

ক্ষতিগ্রস্তদের আহাজারির মধ্যেই পোড়া ডিম খেতে হুড়োহুড়ি!

গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একদিকে ক্ষতিগ্রস্তদের আহাজারি, অন্যদিকে সেই মার্কেটে পুড়ে যাওয়া একটি ডিমের দোকান থেকে ডিম কুড়াতে দেখা গেছে অনেককে। কেউ কেউ আবার সেখানে দাঁড়িয়েই একের পর এক পোড়া সিদ্ধ ডিম খান। আর এ ঘটনার একটি ছবি এবং সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে, পুড়ে যাওয়া […]

Continue Reading

অগ্নিকাণ্ডের ‘ভুল খবর’ দিয়ে ফায়ার সার্ভিসে ফোন

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যেই এবার আগুন নিয়ে গুজব ছড়ানো হল। ধানমণ্ডির একটি বাসায় আগুন লেগেছে জানিয়ে শনিবার রাতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ওইখানে অগ্নিকাণ্ডের কোন ঘটনাই ঘটেনি। এ ব্যাপারে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রাসেল মিয়া জানান, পান্থপথ থেকে একজন মহিলা ডাক্তার ফোন দিয়ে তার বাসায় […]

Continue Reading

সিলেটে পুলিশের বিরুদ্ধে তদন্তে পুলিশ

সিলেটে বেড়াতে আসা এক দম্পতিকে হেনস্থা ও তাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে মো. ওবাইদুর রহমান নামের ওই অভিযুক্ত এএসআইকে বরখাস্ত করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, অভিযুক্ত এএসআই ওবাইদুর রহমানকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে […]

Continue Reading

সিলেটে পিস্তলসহ ব্যবসায়ী নেতা গ্রেফতার

র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে সিলেট নগরীর সুবিদবাজার থেকে পিস্তল ও জালিয়াতির বিপুল পরিমাণ কাগজপত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মামুন কিবরিয়াও রয়েছেন। শনিবার দুপুরে এই অভিযান চালানো হয়। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, মামুন কিবরিয়ার বিরুদ্ধে পুলিশের কাছে জালিয়াতির অভিযোগ ছিল। […]

Continue Reading

রিক্সা চালক হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বরিশাল নগরীর রূপাতলীর লালারদিঘির পাড় এলাকার বাসিন্দা রিক্সা চালক মো. কালাম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় মহানগর রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রূপাতলীর বাসিন্দা রহিম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শ্রমিক শহীদুল […]

Continue Reading

খুরশীদ আলমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশীদ আলমকে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খুরশীদ আলমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল বলেন, ‘খুরশীদ আলমের […]

Continue Reading

২০১৭ সালের অগ্নিকাণ্ডের পর দেওয়া সুপারিশগুলো বাস্তবায়িত হয়নি

ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেছেন, ‘এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে একই মার্কেটে(ডিএনসিসি মার্কেট) অগ্নিকাণ্ডের পর মার্কেট কমিটির কাছে নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছিল তা বাস্তবায়ন করা হয়নি।’ আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এর […]

Continue Reading

লালমনিরহাট জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ শৃঙ্খলা শান্তি প্রগতি বাংলাদেশ পুলিশের মূলনীতি। লালমনিরহাট জেলা পুলিশকে দেশের মধ্যে রোলমডেল হিসাবে উপস্থাপন করেছেন পুলিশ সুপার পিপিএম রশিদুল হক। তারই ফলশ্রুতিতে পুলিশ বাহিনীকে কাজের প্রতি আগ্রহী ও দক্ষ হিসাবে গঠন করার লক্ষে মাসিক কর্মপরিকল্পনা যাচাই বাছাই করে মূল্যায়ন করেন। কাজের প্রতি প্রেষনাদানে চালু করেছেন সন্মাননা। মাসিক পর্যালোচনা সভার মাধ্যমে পুরুষ্কৃত করেন […]

Continue Reading

গুলশান অগ্নিকাণ্ডে হতাহত নেই: ওসি

রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের চেষ্টায় প্রায় আড়াই […]

Continue Reading

দুই ঘন্টার চেষ্টায় গুলশান ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের সঙ্গে যোগ দেয় নৌ বাহিনীর সদস্যরা। মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশের অংশে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতি […]

Continue Reading

ফায়ার সার্ভিস কর্মীর ভূমিকায় সাধারণ মানুষ

রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সাধারণ মানুষও আগুন নেভাতে এগিয়ে এসেছে। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন চারদিকে ছড়িয়ে না যায় সেজন্য ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এসব সাধারণ মানুষ। […]

Continue Reading

সুগন্ধীর দোকান থেকে আগুনের সূত্রপাত: মেয়র আতিকুল

রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন একটি সুগন্ধীর দোকান থেকে সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। অগ্নিকাণ্ডের খবর শুনে শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে আসেন তিনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনী ও নৌ বাহিনীর সদস্যরাও। এ অগ্নিকাণ্ডের ঘটনায় […]

Continue Reading

বনানীর বাতাসে পোড়া গন্ধ, ফ্লোরে ফ্লোরে ছাই

ঢাকা: বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় প্রাণ গেছে ২৫ জনের। আহত হয়েছেন ৭৩ জন। এরই মাঝে সম্পন্ন হয়েছে উদ্ধার অভিযান। ভবনের সপ্তম, অষ্টম ও নবম তলা একেবারে পুড়ে গেছে সব। ওপরের দিকে বেশকিছু ফ্লোরের আসবাব ক্ষতিগ্রস্থ হয়েছে। ঐ এলাকার বাতাসে এখন কেবলই পোড়া গন্ধ। ধারণা করা হয় আগুনের সূত্রপাত হয় সপ্তম তলায়। প্রথম তলা […]

Continue Reading

কালীগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ ২৯মার্চ মঙ্গলবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার খালিসা মদাতী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সূর্যতারা যুব সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সংর্বধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যানদের ক্রেস্ট প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসুচনা করা হয়। সুর্যতারা যুব সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক প্রশান্ত কুমার রায় এর সঞ্চালনায়, ভবেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা ও […]

Continue Reading

রাজশাহীতে নিজ হাতে কালাইয়ের রুটি বানিয়ে খেলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার দায়িত্বভার নিয়েই ঘুরে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। আর সেসব এলাকায় গিয়ে স্থানীয় জনপ্রিয় খাবারসহ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা নিচ্ছেন। কথা বলছেন স্থানীয় মানুষদের সঙ্গে। এরই ধারাবাহিকতায় গত বুধবার থেকে দুদিনের সফরে রাজশাহীতে অবস্থান করেন তিনি। বৃহস্পতিবার শেষ দিনে রাষ্ট্রদূত রবার্ট মিলার রাজশাহীর জনপ্রিয় খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের খোঁজ […]

Continue Reading

‘মা দম বন্ধ হয়ে আসছে’

বনানীতে এফআর টাওয়ারে আগুন লাগার পরপরই ফাহাদ ইবনে কবীর নামে এক যুবক ফোন দেন মা ফরিদা ইয়াসমিনের কাছে। ফোন করে মাকে জানান, ভিতরে আগুনের ধোঁয়ায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তিনি দম নিতে পারছেন না। ছেলের সঙ্গে কথা বলার পরপরই মা ফরিদা ইয়াসমিন ছেলের সন্ধানে চলে আসেন এফআর টাওয়ারের নিচে। সেখানে ছেলের সন্ধানে তিনি আর্তনাদ […]

Continue Reading

বনানী অগ্নিকাণ্ডে প্রাণহানিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের শোক

রাজধানী বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এক শোকবার্তায় তারা এই মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Continue Reading

নিরাপদ চিকিৎসা চাই- এর উদ্যেগে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন

মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন, উত্তরা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানী উত্তরায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে নিরাপদ চিকিৎসা চাই নামে একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে। আজ সকাল ১০টা হইতে বিকাল ৫টা পর্যন্ত উত্তরা ১৫নং সেক্টরের নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্রি চিকিৎসাপত্র ও ঔষধ বিতরন করা হয়। পূর্ব হইতে এই ক্যাম্পের বিষয়ে […]

Continue Reading

হাতীবান্ধায় সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরনে মানববন্ধন

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বেতন বৈষম্য দূরীকরন ও প্রধান শিক্ষকের নিচের ধাপের গ্রেডে বেতন প্রাপ্তির দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগন। বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের উপজেলা গেট সংলগ্ন সামনের সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিনের হাতে দাবী সম্মিলিত স্বারকলিপি প্রদান করা হয়।এ […]

Continue Reading

বরিশালে আবাসিক হোটেলে বিশ্বব্যাংক কর্মকর্তার লাশ

বরিশাল নগরীর সদর রোডের একটি অভিজাত আবাসিক হোটেলের কক্ষ থেকে বিশ্বব্যাংকের প্রকল্পের কর্মকর্তা প্রকৌশলী গোলাম মোস্তফার (৬৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ। গোলাম মোস্তফা বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিইডি বাস্তবায়নাধীন একটি প্রকল্পের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ঢাকার শেওড়াপাড়া এলাকায়। তিন বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে […]

Continue Reading

বগুড়ায় বাস চাপায় প্রাণ গেল ভটভটি চালকের

বগুড়ার শেরপুর উপজেলায় বাস চাপায় চাঁন মিয়া (৩৫) নামের ভটভটি চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা অনুমান সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার গন্ধমরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। হাইওয়ে পুলিশের বগুড়ার নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, স্থানীয় একটি […]

Continue Reading

উদ্ধার হওয়া মুইদের বর্ণনায় আগুনের ভয়াবহতা

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেকের সঙ্গে আটকা পড়েছিলেন বেসরকারি কোম্পানির কর্মকর্তা মুইদ আহমেদ কুমার। পরে ভবনটির ১১ তলা থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এফআর টাওয়ারে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। উদ্ধার […]

Continue Reading

এফআর টাওয়ারের আগুনে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু

বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনে কমপক্ষে ২৮ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬), মনির (৫০) ও শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র। বৃহস্পতিবার বিকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

Continue Reading