চট্টগ্রামে ইয়াবা-মদসহ আটক ৩

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- ফটিকছড়ির পূর্ব বড়ুয়াপাড়ার যতীন্দ্র লাল বড়ুয়ার ছেলে কমল বড়ুয়া (৫৫), ধর্মপুর ইউনিয়নের আবুল বাশারের ছেলে মো. পারভেজ (২৮) ও নানুপুর এলাকার সূর্য মোহন দাশের ছেলে নয়ন কান্তি দাশ। এ ব্যাপারে ফটিকছড়ি […]

Continue Reading

আধা ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম নগরী

মাত্র আধা ঘণ্টা থেকে ৪০ মিনিটের বৃষ্টিপাতে নগরীর বেশকিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর উঁচু এলাকা হিসেবে পরিচিত জামালখানেও হাঁটুপানি জমেছে। আজ দুপুরে শুরু হওয়া এই বৃষ্টিপাতের কারণে দুর্ভোগে পড়ে নগরীর লক্ষ লক্ষ মানুষ। বিশেষ করে আগ্রাবাদ এক্সেস রোড, সিডিএ আবাসিক, হালিশহর, বাকলিয়া, কাতালগঞ্জ, চকবাজার, প্রবর্ত্তক মোড়, মুরাদপুরসহ নগরের নিম্নাঞ্চলেও জলজটের […]

Continue Reading

সাহরি খেতে ডাকায় ইমামকে পিটিয়ে আহত

কুমিল্লার বুড়িচংয়ে ভোররাতে মসজিদের মাইকে সাহরি খাওয়ার জন্য ডাকায় ইমামকে পিটিয়ে আহত করেছে মোশারফ নামে প্রবাস ফেরৎ এক যুবক। এতে তার ঘুমের ব্যঘাত হয় বলে সে ক্ষুব্ধ হয়। এ ঘটনায় এলাকার মুসুল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার জুমার নামাজের পর মসজিদে আগত মুসুল্লিদের নিয়ে এ বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। প্রধান ইমাম না থাকায় সমাধান […]

Continue Reading

চট্টগ্রামে বাজারে অগ্নিকাণ্ডে গুদাম ও দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারে আগুন লেগে দুইটি দোকান ও একটি গুদাম পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ হারুণ। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশন থেকে চারটি পানিবাহী গাড়ি পাঠানো হয়। […]

Continue Reading

চট্টগ্রামে চাল ২৫ চিনি ৪০ টাকা!

চট্টগ্রামের শতবর্ষী বাণিজ্যিক সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে। প্রতি কেজি চাল ২৫ ও প্রতি কেজি চিনি বিক্রি করা হচ্ছে ৪০ টাকা দরে। চেম্বার ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভর্তুকি মূল্যে চাল-চিনি বিক্রি করবে। গতকাল সকালে নগরের […]

Continue Reading

আওয়ামীপন্থি শিক্ষকের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় রাস্ট্রদ্রোহ মামলা

চট্টগ্রাম: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের বিরুদ্ধে রাস্ট্রদ্রোহিতার মামলা নিতে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)কে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহ¯পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের আবু সালেম মোহাম্মদ নোমান এ আদেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, আদালত […]

Continue Reading

রাঙামাটির কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার ভবন নির্মাণ কাজ শুরু

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যায় উন্নীতকরণ ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা: […]

Continue Reading

চট্টগ্রামে পদদলনে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৪

চট্টগ্রামের সাতকানিয়ায় কবির স্টিল রিরোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) যাকাত ও ইফতার সামগ্রী সংগ্রহের সময় পদদলিত হয়ে ৯ নারী-শিশুর মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে কেএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বাড়ির পাশ্ববর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন সাতকানিয়ার মক্কার বাড়ির ছিদ্দিক আহমদের ছেলে মুরিদুল আলম প্রকাশ মুরাদ (২৭), পূর্ব গাটিয়াডাঙ্গার জাকির […]

Continue Reading

লামায় পুলিশি ফাঁদে ইয়াবাসহ আটক ৩

বান্দরবানের লামায় ক্রেতা সেজে ফাঁদ পেতে ১৮৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় লামা বাজারের ছোট নুনারবিল মার্মা পাড়ার সামনের রুপন দাশের পান দোকান ও স্বপন বাবুর চায়ের দোকান হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, রুপন দাশ (৩৫), মো. আইয়ুব (২৮) ও মো. ফরিদ (২৪)। সরজমিনে গিয়ে জানা […]

Continue Reading

ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নারী ও শিশুসহ নিহত ৯

সাতকানিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ইস্পাত কারখানার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণের সময় হুড়োহুড়ি শুরু হলে পায়ের চাপে পিষ্ট হয়ে নয়জন নিহত হয়েছেন। নিহত সবাই নারী ও শিশু। এ ঘটনায় আহত অন্তত ২৫ জন। আজ সোমবার দুপুরে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামে কেএসআরএম গ্রুপের গ্রামের বাড়িতে রমজানের ইফতার সামগ্রী বিতরণের সময় এ হতাহতের ঘটনা […]

Continue Reading

টেকনাফে চিংড়ি প্রজেক্ট দখল নিয়ে গোলাগুলি, আটক ১

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার এলাকায় চিংড়ি প্রজেক্ট দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় অস্ত্রসহ দেলোয়ার হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার দুপুরের দিকে টেকনাফের মিনাবাজার এলাকায় নাফনদী সংলগ্ন চিংড়ি ঘের নিয়ে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, রবিবার দুপুরে হোয়াইক্যং সাতঘরিয়া পাড়ার দেলোয়ার […]

Continue Reading

টেকনাফে মোটরসাইকেলের ট্যাংকে ৩৩ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফে মোটরসাইকেলের তেলের ট্যাংকি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মোটর সাইকেলের চালককেও আটক করা হয়। রবিবার সন্ধ্যায় টেকনাফের বরইতলী বায়তুল রহমান জামে মসজিদের সামনে বিশেষ চেকপোষ্ট স্থাপন করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃক যুবক মো. মঞ্জুর আলম (৩২) চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের […]

Continue Reading

কক্সবাজারে ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের রামুতে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা হাসপাতালের সামনের সড়ক থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটার এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রাসেল (২২) ও আবুল কালামের ছেলে মো. আইয়ুব (২০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক দু’জনকে রামু […]

Continue Reading

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২০ কিলোমিটার যানজট

মীরসরাই (চট্টগ্রাম): দুদিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। সড়কের দু’পাশে প্রায় ১২০ কিলোমিটার জুড়ে যানজট লেগে আছে। গত বুধবার রাত থেকে চারলেনের এই মহাসড়কটিতে এই যানজট তৈরি হয়। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। জানা গেছে, ফেনীর ফতেপুর রেলগেট থেকে মীরসরাই উপজেলা পেরিয়ে সীতাকুণ্ড পর্যন্ত পৌঁছেছে এই যানজট। এই যানজট গতকাল রাতের মধ্যে নিরসন হবে […]

Continue Reading

লঘুচাপে চট্টগ্রামে ভারী বর্ষণ

লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগে আরো দু’একদিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার সন্ধ্যায় ভারী বর্ষণ হয় চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। প্রায় দেড় ঘণ্টার এ বর্ষণে পানিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, চট্টগ্রামে শুক্রবার সকাল থেকে আকাশ ঘোমট ছিল। সন্ধ্যা ছয়টার পর ভারী বর্ষণ শুরুহয়। […]

Continue Reading

মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় মা-মেয়ে আহত

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনজি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে জেসমিন আকতার (৩০) নামে বিধবা এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সে টেকনাফ শাহপরীর দ্বীপ পশ্চিম উত্তর পাড়ার লাল মিয়ার মেয়ে বলে জানা যায়। ওই দুর্ঘটনায় জেসমিন আকতারের ৫ বছরের শিশু কন্যা তাসপিয়াও গুরুতর আহত হয়। শুক্রবার বিকালে […]

Continue Reading

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ বুড়িশ্চরের কালামিয়ার বাড়িতে জান্নাত নুর ফাহিমা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মধ্যরাতে অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়। ফাহিমা একই এলাকার শাহজাহান মিয়ার মেয়ে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক মো. আমির হোসেন বলেন, […]

Continue Reading

রাঙ্গামাটিতে ৪৮ ঘণ্টার হরতাল শুরু

রাঙ্গামাটির নানিয়ারচরে ৪ মে সন্ত্রাসী হামলায় নিহত বাঙালি গাড়িচালক সজিব হাওলাদারসহ পাঁচজনের হত্যাকারীদের গ্রেফতার ও মহালছড়িতে ১৬ এপ্রিল অপহৃত তিন বাঙালিকে উদ্ধারের দাবিতে আজ সোমবার থেকে রাঙ্গামাটিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকা ৪৮ ঘন্টার হরতাল চলছে। ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে সকাল থেকে রাঙ্গামাটির শহরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল প্রকার যানবাহন […]

Continue Reading

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- মাহমুদা আক্তার (৮) ও মোঃ কাউছার হোসেন (৯)। তারা প্রধানিয়া বাড়ির মোঃ ইউসুফ হোসেনের সন্তান। দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুরাদ হোসেন জাগো নিউজকে জানান, দুপুরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ছোট বোন মাহমুদা […]

Continue Reading

খাগড়াছড়িতে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল

খাগড়াছড়ি: নানিয়ারচরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও মহালছড়ি থেকে অপহৃত তিন যুবককে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে। আজ শনিবার সকালে এ হরতাল কর্মসূচির ঘোষণা করে খাগড়াছড়ি জেলা শাখা বাঙ্গালী ছাত্র পরিষদ। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সংগঠনটির বক্তারা বলেন, এখনো অপহৃত তিনজনের কোনো খোঁজ নেই। প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে। এর মাঝে সন্ত্রাসীদের গুলিতে […]

Continue Reading

রাঙামাটিতে খুনী লাশের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফেরার পথে আরো ৫ খুন, আহত-৮

রাঙামাটি: ২৪ ঘন্টার ব্যবধানে আবারো পাহাড়ে লাশ পড়লো। প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে সাধারণ পাহাড়িসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। আরো আট জন গুলিবিদ্ধ হয়েছেন। রাঙামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দান শেষে ফিরছিলেন তারা। শুক্রবার দুপুরে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বেতছড়ি কেংগালছড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ ও নিরাপত্তা বাহিনীর […]

Continue Reading

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শক্তিমান জনসংহতি সমিতির নেতা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন রুপম চাকমা নামে আরেক নেতাও। এ ব্যাপারে রাঙমাটির পুলিশ সুপার আলমগীর কবির জানান, আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। শক্তিমান তার কার্যালয়ে ঢোকার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে […]

Continue Reading

‘দিনরাইত খাডি, তবুও পাইনা ঘামের দাম!’

‘খালি কাম না, জীবনের ঝুঁকি নিয়া সাগরে দিনরাইত খাডি, হেরপরও পাইনা ঘামের দাম। মোগো কপালেই আছে মাছ ধরা আর পানিতে ডুইব্যা মরা।’ দিনরাত খেটে খাওয়ার আক্ষেপের কথা বললেন চরলাঠিমারা গ্রামের জেলে শ্রমিক আ. আউয়াল সরদার। জেলে পলী উপজেলার চরলাঠিমারা গ্রামের আউয়ালের মতো আ. ছত্তার আকন, চান মিয়া সরদার, জুলহাস মীরসহ একাধিক জেলের সাথে কথা বলে […]

Continue Reading

সেন্টমার্টিনে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ আটক ৪, ট্রলার জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড। যার বাজারমূল্য আনুমানিক ১৮ কোটি টাকা। মঙ্গলবার সেন্টমার্টিনের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বীন রশীদ এ তথ্য জানান। আটককৃৃতরা হলেন নয়াপাড়া এলাকার জমির আহমেদের ছেলে লুৎফর রহমান (৩৪), একই এলাকার শাহ আলমের ছেলে রফিক আহমেদ(৩২) ও আব্দুস […]

Continue Reading

চট্টগ্রামে ডিশ ব্যবসার দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত যুবলীগ কর্মী

চট্টগ্রাম: চট্টগ্রামে ডিশ ব্যবসার দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক যুবলীগ কর্মী। ওই কর্মীর নাম ফরিদুল ইসলাম (৪০)। এ ঘটনায় আশপাশে থাকা শিশুসহ বেশ কয়েকজন আহত হয়। আজ শুক্রবার বিকেলে নগরের চকবাজার থানার ডিসি রোডের মিয়া বাপের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ফরিদ বালুর ব্যবসা করতেন। পাশাপাশি কাশেম ক্যাবল […]

Continue Reading