বিএনপির চলমান জেলা সমাবেশ শুরু ১২ জানুয়ারি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে গত ২০ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৩২টি জেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে পুলিশের অনুমতি না পাওয়ায় কয়েকটি জেলায় নির্বারিত সমাবেশ করতে পারেনি দলটি। তাই চলমান আন্দোলনের অংশ হিসেবে অবশিষ্ট জেলাগুলোতে আগামী ১২ জানুয়ারি থেকে সমাবেশ শুরু করবে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি […]

Continue Reading

আ. লীগ ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা করেছিল: গণফোরাম

ঢাকা: গণফোরাম (একাংশ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারি বিনাভোটের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল। মঙ্গলবার (৪জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন। বিবৃতিতে তারা আরও বলেন, আওয়ামী লীগ সব রাজনৈতিক দল-মত ও বিশিষ্ট ব্যক্তিদের মতামত উপেক্ষা করে ক্ষমতাকে […]

Continue Reading

১৯ উপজেলায় সহিংসতার শঙ্কা, অতিরিক্ত বিজিবি মোতায়েন

ঢাকা: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৯টি উপজেলায় সহিংসতার আশঙ্কার কথা জানিয়েছে মাঠ প্রশাসন। এজন্য সংশ্লিষ্ট উপজেলাগুলোতে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত বিজিব ও র‌্যাব। নির্বাচন কমিশনের (ইসি) সূত্রগুলো জানিয়েছে, বিভিন্ন জেলা প্রশাসন থেকে ভোটের আগে-পরে ১৯টি উপজেলায় সহিংসতার আশঙ্কা করে সম্প্রতি অতিরিক্ত ফোর্স মোতায়েনের চাহিদাপত্র দিলে ইসি তাতে অনুমোদন দিয়েছে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় […]

Continue Reading

‘কয়েকশ মানুষ দেখেই মির্জা ফখরুল সাহেবরা খেই হারিয়ে ফেলেছেন’

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিভিন্ন সমাবেশে হাজার হাজার নয়, কয়েকশ’ মানুষ দেখেই মির্জা ফখরুল সাহেবরা খেই হারিয়ে ফেলেছেন। ৩২ জেলায় সমাবেশ শেষে বিএনপি মহাসচিবের মন্তব্য ‘আওয়ামী লীগকে জনগণ চায় না’ প্রসঙ্গে সাংবাদিকরা আজ দুপুরে সচিবালয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আসলে মির্জা ফখরুল সাহেবরা […]

Continue Reading

নারায়ণগঞ্জ কারও কাছে বর্গা দেইনি : তৈমুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন, আমরা নারায়ণগঞ্জ কারও কাছে বর্গা দেইনি। আমরা নারায়ণগঞ্জের নাগরিক। নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক সামাজিক সংগঠনের লোকজন আমার সাথে আছে। বিএনপির তৃনমূল নেতাকর্মীরা সবসময় আমার পাশে আছে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের শিমড়াইল মোড় থেকে গণসংযোগ শুরু করেন তৈমুর। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা […]

Continue Reading

তারেক রহমান আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন : তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ বিষয়ে তৈমূর আলম খন্দকার সোমবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার বিষয়ে দল থেকে এখনো আমাকে কিছু জানায়নি। […]

Continue Reading

নৌকায় সিল মেরে দেখাতে বলে ভাইরাল প্রার্থী

রাজশাহী: ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে সিল দিয়ে প্রকাশ্যে দেখাতে বলা এক প্রার্থী ভাইরাল হয়েছিলেন- সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নজরে আসার পরপরই তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতেও বলেছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। কিন্তু তার জবাবে প্রার্থী দাবি করেছেন- ভাইরাল হওয়া ভিডিও তার নয়, ‘এডিট’ করা। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদে। ‘নৌকায় সিল মেরে […]

Continue Reading

১০ মার্ডারের হুমকির ‘শাস্তি’ মুচলেকা, উল্টো হুমকিদাতার জিডি

কুমিল্লার চান্দিনায় জোয়াগ ইউনিয়ন পরিষদ নির্বাচনের উঠান বৈঠকে ‘১০টা মার্ডারের’ হুমকিদাতা মিজানুর রহমানের বিরুদ্ধে আশানুরূপ ব্যবস্থা নেয়নি প্রশাসন। উল্টো ছড়িয়ে দেওয়া ভিডিও ক্লিপের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জি. আবদুল আউয়াল খানের ওই ছেলে। তাতে উল্লেখ করেন, ‘আমার বক্তব্য এডিটিং করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে ব্যক্তিগত সুনাম ক্ষুণœ করা হয়েছে। তাই […]

Continue Reading

নৌকায় সিল মারলেই কেন্দ্রে ঢুকাতে নির্দেশ চেয়ারম্যান প্রার্থীর

স্বতন্ত্র প্রার্থীর লোকজন যেন কোথাও ভোটের প্রচারণা চালাতে না পারে তা দলীয় নেতাকর্মীদের দেখতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি নৌকা ছাড়া যদি কেউ প্রচারণা করে বা অন্য প্রতীকে ভোট চায় তাহলে তাদের একটা তালিকা তৈরি করতেও নির্দেশ দেন। আর ভোটের পর তালিকানুসারে তাদের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন […]

Continue Reading

শ্রীমঙ্গলে ১০ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

পঞ্চম ধাপে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১০ জনকে দলকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গত শনিবার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আর্ধেন্দু কুমার দেব বেভুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেন। বিদ্রোহী প্রার্থীরা হলেন, মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের সহ-সভাপতি মনু মিয়া ও আওয়ামী লীগ […]

Continue Reading

‘বিএনপি আসুক বা না আসুক নির্বাচন অনুষ্ঠিত হবে’

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনকালীন সরকার গঠনের বিধান সংবিধানে নেই। রবিবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা, চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় সমাজসেবা […]

Continue Reading

ফরিদপুরে আ.লীগের ১৬ নেতাকর্মীকে বহিষ্কার

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ১৬ নেতাকর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, শুক্রবার (৩১ ডিসেম্বর) মধুখালী উপজেলা আওয়ামী লীগের […]

Continue Reading

কেবিনে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গোসল করানোর জন্য কেবিনে নেওয়া হয়েছিল। রোববার (২ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে তাকে ৪২১৯ নম্বর সিসিইউ বেড থেকে ৭২০৫ নম্বর কেবিনে নেওয়া হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে, খালেদা জিয়ার কোনো চিকিৎসক কিংবা তার প্রেস উইংয়ের কোনো সূত্র বিষয়টি নিশ্চিত করেনি। সূত্র জানায়, […]

Continue Reading

অপেক্ষা করুন, চমকের পর চমক আসছে : বিদিশা

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা নিজেকে দলটির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দাবি করেছেন। সেইসঙ্গে জানালেন, নতুন বছরে চমকের পর চমক আসছে। এ জন্য দেশের জনগণকে অপেক্ষা করতে বলেছেন তিনি। জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই […]

Continue Reading

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু আজ

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে আজ। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। গতকাল দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]

Continue Reading

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আমেরিকা র‌্যাবের ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তারা আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। শনিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শোনা যাচ্ছে-সরকারের অনেক মন্ত্রী-এমপি পাসপোর্ট-ভিসা […]

Continue Reading

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় নৌকার সমর্থক নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে জসিম হোসেন (৪০) নামে নৌকা প্রতীকের এক সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম হোসেন ওই উপজেলার ভাটবাড়িয়া গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে। শৈলকুপা থানার অফিসার ইনর্চাজ (ওসি) রফিকুল ইসলাম জানান, শনিবার […]

Continue Reading

সরকারের পছন্দের লোক দিয়েই নির্বাচন কমিশন গঠন করা হবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান মনে করেন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করা হলেও সরকারের পছন্দের লোক দিয়েই নির্বাচন কমিশন গঠন করা হবে। শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ‘সুশাসন নিশ্চিতকরণে স্থানীয় সরকারের ভূমিকা’ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মতামত দেন। ড. আকবর আলি খান […]

Continue Reading

দুর্নীতি মেশিন করে না, মানুষই করে : ইসি রফিকুল ইসলাম

দুর্নীতি কোনো মেশিন করে না, কোনো কাগজ করে না- দুর্নীতি করে মানুষ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, যদি মানুষগুলো দুর্নীতিমুক্ত না হয়, পৃথিবীর এমন কিছু নেই যে জিনিসটি দিয়ে দুর্নীতি মুক্ত করা যায়। শনিবার দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ উপলক্ষে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান […]

Continue Reading

ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অর্থহীন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপকে অর্থহীন বলে মন্তব্য করেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা তো এই সংলাপকে অর্থহীন মনে করছি। আমরা মনে করি, […]

Continue Reading

আমিনবাজারে নৌকার অফিসে ককটেল বিস্ফোরণ

সাভার (ঢাকা): আসন্ন পঞ্চম ধাপের নির্বাচনে সাভারের আমিনবাজার ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাকিব আহমেদের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে আমিনবাজারের সরকার বাড়ি এলাকার নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আওয়ামী লীগের আমিনবাজারের নেতারা ঢাকা-আরিচা মহাসড়কে […]

Continue Reading

নৌকা সমর্থিত প্রার্থীর ছেলের হুমকি : ‘যদি দশটা মার্ডারও করা লাগে তাই করবেন’

কুমিল্লা: ‘মাইর খেয়ে আসা যাবে না, মাইর দিয়ে আসতে হবে। তার জন্য যদি দশটা মার্ডারও করা লাগে তাই করবেন। আমি বাকিটা দেখব ইনশাল্লাহ।’ কুমিল্লার চান্দিনা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ নম্বর জোয়াগ ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকে এমন বক্তব্য দিয়েছেন তার ছেলে মিজানুর রহমান খান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জোয়াগ ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামের এক […]

Continue Reading

আন্দোলনের ওয়ার্মআপ চলছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও: আওয়ামী লীগ সরকারকে বিদায় না করলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় বলেন, সরকারকে পদত্যাগে বাধ্য করতে আন্দোলনের ওয়ার্মআপ চলছে। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ […]

Continue Reading

‘দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সেখানে কিছু কিছু সমস্যা আছে। সেটার সমাধান হয়ে যাবে। কারণ, দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে।’ আজ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে একটি সমন্বয় কমিটি গঠন করেছে […]

Continue Reading

ফেনীতে ১৪৪ ধারা ভেঙে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ফেনী: ফেনী শহরে প্রশাসনের ১৪৪ ধারা ভেঙে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে শহরের ওয়াপদা মাঠে বিএনপির মহাসমাবেশস্থলে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে হঠাৎ পাল্টা কর্মীসমাবেশের ডাক দেয় যুবলীগ। এ ঘটনায় জেলা প্রশাসন ওয়াপদা মাঠসহ সারা […]

Continue Reading