জীবনে এমন বহু ঘুঘু দেখেছি, নানককে তৈমূর

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককের বক্তব্যের জবাবে নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি জীবনে এমন বহু ঘুঘু দেখেছি, আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছেন। বাকিটা আল্লাহ জানে কী হবে। আমি মিছিলের মধ্যে গুলি খেয়ে মরিনি। আল্লাহ আমাকে মারেনি, আমার সাথের লোকটা ইব্রাহিম মারা গেছে। তখন যেহেতু আল্লাহ রহমত করেছে […]

Continue Reading

শামীম-আইভী দ্বন্দ্ব সামলাতে কঠোর হচ্ছে আওয়ামী লীগ

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে (নাসিক) কেন্দ্র করে দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং সংসদ সদস্য শামীম ওসমানের মধ্যকার দ্বন্দ্ব কঠোরভাবে সামলাতে চাচ্ছে আওয়ামী লীগ। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি মেনে সংশ্লিষ্ট সবাইকে কাজ করার জন্য আহ্বান জানানো হয় ক্ষমতাসীন দল থেকে। দলের নেতারা বলছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনেক ভেবেচিন্তে, দলীয় […]

Continue Reading

আ’লীগ সংলাপে যাচ্ছে ১৭ জানুয়ারি

নির্বাচন কমিশন গঠন নিয়ে আগামী ১৭ জানুয়ারি বঙ্গভবনে সংলাপে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওইদিন দলটিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাষ্ট্রপতি এ পর্যন্ত ৩২টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে ধ্যে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, জেএসডিসহ (রব) ৬টি রাজনৈতিক দল এখন পর্যন্ত রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আ’লীগের […]

Continue Reading

মানুষ আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে চায় না : জিএম কাদের

দেশের মানুষ আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি এলে দেশের অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠবে, খারাপ অবস্থার ধারাবাহিকতা সৃষ্টি হবে। বিএনপি বিনাবিচারে হত্যা শুরু করেছে, আওয়ামী লীগ এসে তার ধারাবাহিকতা রক্ষা করছে। বিএনপি দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে, […]

Continue Reading

আইভী নির্বাচন না করলে আমার নির্বাচন পরিচালনা প্রধান হতেন তিনি : তৈমূর আলম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, মেয়র আইভী নির্বাচনে প্রার্থী না হলে তিনি আমার জন্য কাজ করতেন। আমার নির্বাচনী পরিচালনা প্রধানের দায়িত্ব পালন করতেন। তিনি বলেন, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী যদি নারায়ণগঞ্জের ভোটার হতেন তাহলে আমার বিগত ৫০ বছরের কর্মকাণ্ড বিশ্লেষণ করে আমাকে ভোট দিতেন। আইভীর বক্তব্য আরো সাবলীল হওয়া […]

Continue Reading

‘আইভীর পক্ষে কাজ করতে চাপ দিচ্ছে ডিবি ও পুলিশ’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করার জন্য ডিবি ও পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন মহানগর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি হাবিবুর রহমান রিয়াদ। শনিবার (৮ জানুয়ারি) রাতে নিজ বাসায় সাংবাদিকদের সামনে এমন দাবি করেন রিয়াদ। রিয়াদ বলেন, শনিবার দুপুরে মেয়র প্রার্থী আইভীর […]

Continue Reading

আইভী আমাকে গডফাদার বলে দলীয় সভাপতির প্রতি আঙুল তুলেছেন : শামীম ওসমান

নারায়ণগঞ্জ: হঠাৎ করে সুর পাল্টালেন নাসিক মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণাকালে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, শামীম ওসমান আপনার সাথে আছেন কি না? জবাবে আইভী বলেছেন, উনি আমার বড় ভাই। নৌকার লোক। এমপি হওয়ার কারণে প্রচারণায় নামতে বাধ্য বাধকতা রয়েছে। অথচ শনিবার হঠাৎ করে আইভী ক্ষুব্ধ হয়ে বললেন, তৈমূর গডফাদার শামীম ওসমানের […]

Continue Reading

একটা একটা রক্তবিন্দুর হিসাব নেব : রুমিন ফারহানা অনলাইন ডেস্ক

বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা (এমপি) আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে যোগ দিতে আসার পথে দুইবার বাধার মুখে পড়েন। পরে বেলা ৩টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার বটতলীতে সমাবেশস্থলে আসেন। বাধা দেওয়ার বিষয়ে আইনিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেত্রী। তিনি সমাবেশস্থলের কয়েক শ গজ দূরে নেমে তিনি […]

Continue Reading

নৌকার বিপক্ষে অবস্থান নিশ্চিত হলে শামীম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, কোনো ব্যক্তিই আমাদের বিশেষত এই রাজনীতির শৃঙ্খলার ঊর্ধ্বে নন এবং কোনো অবস্থায়ই অপরিহার্যও নন। নৌকার বিপক্ষে অবস্থান নিশ্চিত হওয়া গেলে শামীম ওসমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে সিনামন রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম […]

Continue Reading

দেশকে আলোকিত পথে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা: বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি থামিয়ে দেওয়ার জন্য অনেক গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক‍্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ যুদ্ধ শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পর্যায়ের যুদ্ধ। শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর হাজারীবাগ থানার বিভিন্ন স্থানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের পক্ষ থেকে […]

Continue Reading

হাতপাখার প্রার্থীর সমর্থনে মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) আলেম-ওলামা, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষাবিদ, আইনজীবী, যুব সমাজ ও সংখ্যালঘুসম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ’র সমর্থনে প্রচারণা চালাচ্ছেন। শনিবার বেলা ১১টায় নাসিকের ১ ও ৩নং ওয়ার্ডে হাত পাখা প্রতীকে ভোট চেয়ে এ প্রচার-প্রচারণা চলে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইবরাহীমের নেতৃত্বে এসময় আরও উপস্থিত […]

Continue Reading

নাটোরে তিন মেয়র প্রার্থীকে বিএনপি থেকে অব্যাহতি

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নাটোর ও বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির তিন মেয়র প্রার্থীকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত এক পত্রে তিন মেয়র প্রার্থীকে দল থেকে অব্যাহতি দেয়া হয়। পত্রে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে বর্তমান […]

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা, স্থান বদল করে বিএনপি’র সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৪৪ ধারা থাকায় শহরতলীর নাটাই উত্তর ইউনিয়নের বটতলি বাজারে সমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় নেতারা এখনো সেখানে পৌঁছেননি। তবে এখানে পুলিশের কোন বাধা নেই। বিরাশার লালপুর সড়কের মধ্যেখানে এই সমাবেশটি হচ্ছে। শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে আজ শনিবার দুপুরে বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্যে বিদেশ যাওয়ার দাবিতে সমাবেশ করার পূর্ব ঘোষণা […]

Continue Reading

বাসাইলে নির্বাচনী সহিংসতা: পরাজিত প্রার্থীর সমর্থক নিহত, ২০টি ঘর-বাড়িতে ভাংচুর, লুটপাট

বাসাইল (টাঙ্গাইল): পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের বাসাইলে নির্বাচনী সহিংসতায় পরাজিত এক প্রার্থীর সমর্থক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত হয়েছে সমর্থকের স্ত্রীও। নিহতের বাড়ি-ঘরসহ পার্শ্ববর্তী প্রায় ২০টি ঘর-বাড়িতে দেশীয় অস্ত্রের সাহায্যে ভাংচুর এবং লুটপাটেরও অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তি উপজেলার ফুলকী ইউনিয়নের বালিয়া গ্রামের উত্তরপাড়ার মৃত আতোয়ার রহমানের ছেলে হেলাল উদ্দিন (৫৯) এবং […]

Continue Reading

কঠিন লড়াইয়ের মুখোমুখি আইভী

চিটাগং রোড বাসস্ট্যান্ড থেকে দক্ষিণে মোড় নিলেই সিদ্ধিরগঞ্জ এলাকা শুরু। ব্যানার-ফেস্টুনে ঢাকা রাস্তার দুপাশ। সেখানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পোস্টার যেমন রয়েছে, তেমনি রয়েছে আরেক হেভিওয়েট স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকারের পোস্টারও। ব্যানার-পোস্টার ছাপিয়ে সিদ্ধিরগঞ্জ থেকে চাষাঢ়া রোডে চোখে পড়বে নানা উন্নয়নযজ্ঞ। দ্বিগুণ হচ্ছে রাস্তার আয়তন, নয়নাভিরাম হচ্ছে […]

Continue Reading

ডা. মুরাদের পক্ষে-বিপক্ষে মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ

সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে এবার মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে মুরাদ হাসানের নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে আতশবাজি জ্বালিয়ে উৎসব করছিলেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতার অনুসারীরা। ভোরের দিকে পুলিশ উৎসবকারীদের মধ্য থেকে তিন মামলার […]

Continue Reading

‘সরকার পরিবর্তনে আমি টানেলের শেষপ্রান্ত দেখতে পাচ্ছি’

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এই সরকারের আয়ু বেশি দিন আর নেই। এখন অনেক বেশি লোক রাজপথে নামছেন, সাধারণ মানুষও আসছেন। খুব শিগগির পরিবর্তন আসবে। সরকার পরিবর্তনে আমি টানেলের শেষপ্রান্ত দেখতে পাচ্ছি। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘ফেলানী হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। […]

Continue Reading

সব দল নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের প্রস্তাব

ঢাকা: স্বাধীনতার পর থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে গণ ফ্রন্ট। বঙ্গভবন প্রেস উইং জানায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নেয় গণ ফ্রন্ট। দলটির চেয়ারম্যান মো. জাকির হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল […]

Continue Reading

মুরাদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ ফোন স্ত্রীর

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে তিনি ফোন করে তাকে নির্যাতন-প্রাণনাশের হুমকির অভিযোগ জানান। সন্ধ্যায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেন। ওসি ইকরাম আলী মিয়া বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের […]

Continue Reading

আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই: আইভী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু সেটা দ্বন্দ্ব নয়। শামীম ওসমানের সঙ্গে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। আমিও আওয়ামী লীগ করি উনিও আওয়ামী লীগ করেন। স্থানীয় অনেক কিছু নিয়ে দ্বিমত থাকলেও আদর্শের দ্বিমত নেই। তিনি একজন সংসদ সদস্য, […]

Continue Reading

বিজয় মিছিলে গুলি,নবনির্বাচিত চেয়ারম্যানসহ আহত ১০

সাতক্ষীরা: নৌকার প্রার্থীর বিজয় মিছিলে গুলি চালানোর অভিযোগ মিলেছে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে একজন গুলিবিদ্ধ ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে। গুলিবিদ্ধ হয়েছেন রাসেল নামের এক আওয়ামী লীগ কর্মী। গুলিবিদ্ধ রাসেলের বাড়ি খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে। নবনির্বাচিত আশাশুনির […]

Continue Reading

পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় ২ বিএনপি নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নোয়াখালী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগে নোয়াখালী জেলা বিএনপির দুই নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। অব্যাহতি পাওয়া নেতারা হলেন নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ ও নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু নাছের। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক […]

Continue Reading

কারাগার থেকেই বিজয়ী হলেন হেফাজত মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়া: পঞ্চমধাপে ইউপি পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নের ছয়টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ১২টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নে হেফাজতে ইসলামের ভাঙচুর ও অগ্নিসংযোগের ১৪ মামলায় কারাগারে থাকা মনিরুল ইসলাম নামে ইসলামী ঐক্যজোটের এক নেতাও চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তিনি সদর উপজেলা […]

Continue Reading

খালেদা জিয়াকে হত্যার যড়যন্ত্র করছে সরকার : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার হত্যার যড়যন্ত্র করছে। এজন্য চিকিৎসার তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আজ বুধবার সকালে এই মন্তব্য করেন তিনি।

Continue Reading

ফখরুলের সামনেই নেতাকর্মীদের হাতাহাতি

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন স্মরণে ‘গণতন্ত্র হত্যা দিবস’র প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অপ্রীতিকর ঘটনার সময় সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। এদিন ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন ঘিরে সকাল ৯টার পর থেকেই মূলত প্রেস ক্লাবের দলে […]

Continue Reading