ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী করোনা আক্রান্ত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে একজন কারারক্ষী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি এখন জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কারাসূত্র জানিয়েছে, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ কয়েদির সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কয়েকদিন ধরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে করোনা টেস্ট করালে আজ পজিটিভ রেজাল্ট আসে। এখন হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Continue Reading

নাগরপুরে সরকারি ও বেসরকারি উদ্যোগে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার নাগরপুরে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্রদের মাঝে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আজকে মঙ্গলবার (২১ ই এপ্রিল) সকালে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন পরিষদে হত দরিদ্র ও নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নাগরপুর […]

Continue Reading

নাগরপুর সদর বাজার মনিটরিং করলেন ওসি আলম চাঁদ

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির অভিযোগে টাঙ্গাইল জেলার নাগরপুরে সদর বাজার মনিটরিং করেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আলম চাঁদ। নাগরপুর থানা অফিসার্স ইনচার্জ ওসি মোঃ আলম চাঁদ সঙ্গীয় এস আই সজল খান ও এস আই সাইফুদ্দিন মাহমুদ সহ আরও অনেকেই করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে সারা […]

Continue Reading

টাঙ্গাইলের কালিহাতীতে এমপি সোহেল হাজারী বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করলেন

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: সারাদেশে করোনা ভাইরাসের কারনে টাঙ্গাইল জেলার কালিহাতীতে কৃষি খাতে উৎপাদন অব্যাহত রাখতে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়ছে। এছাড়াও কৃষি খাতে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য কৃষি উৎপাদন অব্যাহত রাখতে খরিপ ১/২০২০-২১ মৌসুমে উফসি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সামাজিক দূরত্ব […]

Continue Reading

ধনবাড়ীর পাইস্কা ইউনিয়ন ভূমি অফিস ঝড়ে লণ্ডভণ্ড ; ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়ন ভূমি অফিস ঝড়ো হাওয়ায় তছনছ হয়ে গেছে। গত কাল রাতে রবিবার ১৯ই এপ্রিল তারিখে গভীর রাতে ঝড়ো হাওয়ায় ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের ভূমি অফিস লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে লণ্ডভণ্ড হওয়ায় এতে ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আর এই ব্যাপারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ.এইচ.এম আব্দুল্লাহ আল […]

Continue Reading

মিটফোর্ড হাসপাতালে চিকিৎসক, নার্সসহ করোনায় আক্রান্ত ৪৪

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ৪৪ জন করোনাভসইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রাশেদুন্নবী এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, সোমবার পর্যন্ত ১১ করোনা রোগীকে চিকিৎসা দিতে গিয়ে ২৪ চিকিৎসক, ১০ নার্স ও ১০ স্টাফ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। গত সপ্তাহে […]

Continue Reading

সিঙ্গাপুরে সংক্রমণের হারে বড় লাফ, একদিনে আক্রান্ত ১৪২৬

সিঙ্গাপুরে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৬ জন। করোনা সংক্রমণের ইতিহাসে এটাই দেশটির জন্য একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এমনটা জানিয়েছে। খবরে বলা হয়, নতুন আক্রান্তের বেশিরভাগই ডরমিটরিতে বাসকারী বিদেশি শ্রমিক। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পরীক্ষা ও আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করে দেশটির নাগরিকদের মধ্যে করোনা […]

Continue Reading

গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০ জন মোট ১০১ । আক্রান্ত ৪৯২ জন, মোট ২৯৪৮ জন

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাারা গেছেন আরো ১০জন। এনিয়ে মৃতের সংখ্যা ১শ ছাড়িয়ে গেলো। ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলাতানা। তিনি জানান, মোট আক্রান্ত বেড়ে […]

Continue Reading

পিপিই বানানোর কথা বলে অন্য পণ্য বানাচ্ছে গার্মেন্টস মালিকরা দেয়া হচ্ছে না বেতন-ভাতা

গাজীপুর: গাজীপুরের বেশ কিছু গার্মেন্টে পিপিই বানানোর কথা বলে অন্য পণ্য বানাচ্ছে। শ্রমিকদের ডেকে এনে কাজ করালেও তাদেরকে বেতন-ভাতা দেয়া হচ্ছে না। মানছে না স্বাস্থ্যবিধি এমন অভিযোগ করেছেন গাজীপুরের পুলিশ সুপার বেগম শামসুন্নাহার। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন। কনফারেন্সে ঢাকা ও নারায়ণগঞ্জের পর গাজীপুর ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন করে শ্রমিক […]

Continue Reading

দেশে সর্বোচ্চ সংক্রমণ আসতে দেরি

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। চীনের উহান শহর থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসটি বর্তমানে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে সংক্রমণ ছড়িয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে এর মধ্যেও কিছুটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে। সারাবিশ্বে করোনা মহামারি এখন অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে। ইতালি ও স্পেনকে কাঁদিয়ে সেখানেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা […]

Continue Reading

গাজীপুরে কিশোরগঞ্জের অস্থায়ী বাসিন্দাদের ত্রাণ দাবী

মো:আলী আজগর পিরু, গাজীপুর: মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ত্রাণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গাজীপুরে বসবাসরত কিশোরগঞ্জের অস্থায়ী বাসিন্দারা। আজ রবিবার সকালে মহানগরের মালেকের বাড়ি এলাকায় কিশোরগঞ্জ জেলাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেয়া হয়। এসময় আওয়ামী যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হারিছ বলেন,মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় গাজীপুরেও […]

Continue Reading

জানাজার ৩৫ হাজার মানুষকে ১৪ দিনের কোয়ারেন্টিনের নির্দেশ

ঢাকা: মরণব্যাধি করোনায় কাঁপছে গোটা বিশ্ব। বাংলাদেশেও বসিয়েছে ভয়াল থাবা। কিন্তু মহামারি করোনাকে থোড়াই কেয়ার করেছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। দেশব্যাপী কঠোর লকডাউন চলাকালীন মাওলানা জুবায়ের আনসারীর জানাজায় অংশ নেন ওই এলাকার লক্ষাধিক মানুষ। কিন্তু স্থানীয় প্রশাসন ছিল নির্বিকার। শনিবার সকালে সরাইলে জানাজায় অংশ নিতে মানুষের স্রোত যখন শুরু হয়ে যায় তখন অনেকটা ঘুমেই ছিলেন তারা। সমালোচনার […]

Continue Reading

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৭ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটিতে করোনায় আক্রান্ত হয়ে শনিবার প্রাণ হারিয়েছেন আরো ৭ বাংলাদেশি। এর ফলে সারা আমেরিকায় ১৪৯ বাংলাদেশির মৃত্যুর নিশ্চিত সংবাদ পাওয়া গেল। ১৮ এপ্রিল শনিবার ছিল নিউইয়র্ক সিটি লকডাউনের মাস পূর্তি। শনিবার মৃত্যুবরণকারিদের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে এ সংবাদদাতাকে জানিয়েছেন, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার। উল্লেখ্য, তিন সপ্তাহ […]

Continue Reading

ত্রাণ আত্মসাতের অভিযোগে আরও ১২ জনপ্রতিনিধি বরখাস্ত

ঢাকা: ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও ১২ জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এদের মধ্যে ৩ জন ইউপি চেয়ারম্যান ও ৯ জন ইউপি সদস্য। এর আগে গত ১২ এপ্রিল ৩ জন ও ১৫ এপ্রিল ৯ জন ইউপি চেয়ারম্যান […]

Continue Reading

অ্যাম্বুলেন্স দিয়ে চলছে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি স্বাস্থ্যসেবা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় গত দুই বছর ধরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরর হাসপাতালে কোনো আ্যম্বুলেন্স নেই। এতে প্রয়োজনে ঘাটাইল তাদের পাশের বাসাইল উপজেলা থেকে ধার করা একটি লক্কর-ঝক্কর অ্যাম্বুলেন্স দিয়ে চালাচ্ছেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি স্বাস্থ্যসেবা। এছাড়াও ধার করা অ্যাম্বুলেন্সটিও মাঝে মধ্যেই নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। আর এসময় […]

Continue Reading

মধুপুরে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

টাঙ্গাইল: ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মধুপুরে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরের পর উপজেলার টাঙ্গাইল-মময়মনসিংহ সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়। আজগর, হালিম ও রাজ্জাক নামের অবরোধে অংশগ্রহণকারীরা জানান: ভোট নাই তাই নেতারা আমাদের খবর রাখে না। প্রতিদন রোজগারে যাদের জীবন চলতো […]

Continue Reading

সিলেটে হোমকোয়ারেন্টিনে ২৪ ঘণ্টায় ৩২৫, মুক্ত হয়েছেন ২৪২ জন

সিলেট প্রতিনিধি :: শনিবার (১৮ এপ্রিল) ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২৫ জনকে হোমকোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। আর কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ২৪২ জন। সিলেট বিভাগে এখন পর্যন্ত হোমকোয়ারেন্টিনে রয়েছেন সর্বমোট ২৯০৮ জন। এ তথ্যটি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, সিলেটে এই মুহুর্তে হোমকোয়ারেন্টিনে আছেন ২০০ জন, সুনামগঞ্জে ১১৯৬ জন, […]

Continue Reading

নারায়নগঞ্জের সঙ্গে প্রতিযোগিতায় গাজীপুর নরসিংদী ও কিশোরগঞ্জের

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই। সেইসঙ্গে বাড়ছে অধিক হারে সংক্রমিত এলাকার পরিধিও। যুক্ত হচ্ছে সংক্রমণের নতুন রুট। গতকাল শনিবার পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ১৪৪ জনে পৌঁছাল। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ […]

Continue Reading

লকডাউন রক্ষা করতে অক্ষম হওয়ায় সরাই‌লের ওস‌ি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া: করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় হাজার হাজার লোক সমাগ‌মের বিষ‌য়ে যথাযথ ব্যবস্থা নি‌তে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন টিটুকে (ও‌সি) প্রত্যাহার করা হয়েছে। গতরাতে পুলিশ সদরদফতর এক আদেশে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এই তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন […]

Continue Reading

ব্রিটেনে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৮৮৮ জনের মৃত্যু

যুক্তরাজ্য: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮৮ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫,৪৬৪ জন। গতকাল শুক্রবার জানানো হয়, এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছিলেন ৮৪৭ জন। এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৫২৬ জন। গতকাল শুক্রবার ছিলো ৫, […]

Continue Reading

জানাজায় অর্ধ লক্ষাধিক মানুষ; গ্রামবাসীকে ১৪ দিন ঘরে থাকার নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ খেলোফত মজলিশের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় অংশ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা গ্রামসহ আশপাশের গ্রামগুলোর মানুষকে ১৪ দিন ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ। তিনি বলেন, বেড়তলা এবং আশপাশের গ্রামগুলোতে আমরা […]

Continue Reading

গাজীপুরে করোনায় ২৪ ঘন্টায় ১১জন আক্রান্ত

গাজীপুর: গাজীপুর জেলা গত ২৪ ঘন্টায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে গাজীপুর জেলায় ১৬০জন করোনায় আক্রান্ত হলেন। গাজীপুর সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছে। তথ্য মতে, শ্রীপুরে আক্রান্ত একজন। কালীগঞ্জ পৌর এলাকায় করোনায় নতুন আক্রান্ত ০৪জন । সারাদেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩০৬ মোট আক্রান্ত ২১৪৪ হাসপাতালে চিকিৎসাধীন ৩২ সুস্থ হয়ে […]

Continue Reading

করোনার থাবা নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জন, আক্রান্ত ৩০১

নারায়ণগঞ্জ: মরণঘাতি করোনাভাইরাসের থাবায় নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৩০১। সুস্থ্য হয়েছেন ৯জন। শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য দিয়েছেন। এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন ভাবে শনাক্ত হয়েছে ৪০ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৭০৬ জনের। শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মৃত্যের সংখ্যা […]

Continue Reading

করোনার সময়ে জরুরি সাহায্য পেতে ফোন করুন

জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নম্বর: ১০৬৫৫ ও ০১৯৪৪৩৩৩২২২ Lifebuoy Soap ই–মেইল: [email protected] করোনাবিষয়ক তথ্য পেতে এবং সম্ভাব্য আক্রান্ত ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে ওয়েবসাইট: corona.gov.bd স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বর ১৬২৬৩ স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর ৩৩৩ সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৭৬৯০৪৫৭৩৯ মিথ্যা বা গুজব প্রচারের বিষয়টি নজরে এলে ৯৯৯ অথবা ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮ দাফন […]

Continue Reading

পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে ধর্ষণ শেষে কেড়ে নেওয়া হলো স্বামীর চিকিৎসার টাকা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): করোনা ইস্যুতে গৃহকর্মীর কাজ বন্ধ হয়ে গেছে এক নারীর। মেয়ের বাড়িতে কয়েকদিন অবস্থান করে অসুস্থ স্বামীর আবদারে ফিরছিলেন বাড়ি। পথে রাস্তার পাশ থেকে তাকে ধরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শধু তাই নয়, ওই গৃহকর্মীর সঙ্গে থাকা স্বামীর চিকিৎসার টাকাও কেড়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার […]

Continue Reading