‘ছেলের খুনিকে আমার বউমা বিয়ে করবে কী করে’

পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হান হত্যার প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূইয়া এখন কারাগারে। সেখান থেকেই রায়হানের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। একই সঙ্গে তার মা ও সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার প্রস্তাবও দিয়েছেন। তার এই প্রস্তাবে আপত্তি জানিয়ে মতামত দিয়েছেন রায়হানের মা সালমা বেগম। তিনি বলেন, ‘ছেলের খুনিকে আমার বউমা বিয়ে […]

Continue Reading

রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ ৩ কলেজছাত্রী উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন কলেজছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার সকালে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) মোজাম্মেল হক। তিনি বলেন, সকালে বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তিনজন একসাথেই ঘর ছেড়েছিল, উদ্ধারের সময়ও তারা একসাথে […]

Continue Reading

বাংলাদেশে ভারতীয় সব চ্যানেল বন্ধ

বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। এতে করে আজ থেকে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। দর্শকদের উদ্দেশে কেবল অপারেটরদের দেওয়া একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের পর বিজ্ঞাপনযুক্ত কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না। সরকারের নির্দেশনা মোতাবেক […]

Continue Reading

দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে চান সাবেক ছাত্রলীগ নেতা রাকিব হাসান

গফরগাঁও(ময়মনসিংহ)ঃ ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলার রাকিব হাসান ছিলেন সাবেক আহবায়ক বাংলাদেশ ছাত্রলীগ লংগাইর ইউনিয়ন শাখা। সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ লংগাইর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড শাখা। তাছাড়া শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগে সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে সৌদি আরবস্থ ময়মনসিংহ প্রবাসীকল্যাণ পরিষদের সভাপতি , তাছাড়া এলাকায় ছিলেন নানান সামাজিক সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন […]

Continue Reading

নির্দলীয় সরকারের দাবিতে ১ অক্টোবর প্রথম কর্মসূচি বিএনপির

২০০১ সালের ১ অক্টোবর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। দলের নেতারা মনে করেন, ওই নির্বাচনের পর দেশে আর অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই ওইদিনকে ‘উপলক্ষ’ হিসেবে ধরে নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা বোঝাতে জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা করতে যাচ্ছে দলটি। এর মাধ্যমে নিরপেক্ষ সরকারের গুরুত্বটা জাতির সামনে তুলে ধরবেন দলের নীতিনির্ধারকরা। […]

Continue Reading

আমাকে ইভা রহমান নয়, ইভা আরমান ডাকবেন

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। নিজের বিয়ে প্রসঙ্গে এই গায়িকা বলেছেন, ‘আমাকে আর ইভা রহমান বলবেন না। এখন থেকে বলবেন ইভা আরমান। আর আগের সংসারের বিচ্ছেদ নিয়ে কিছু বলতে চাই না। নতুনভাবে সংসার শুরুর সময় কোনো বাজে স্মৃতি মনে আনতে চাই না।’ […]

Continue Reading

সাংবাদিকদের ব্যাংক হিসাব চাওয়া অপ্রত্যাশিত : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ব্যাংক হিসাব চাওয়ার চিঠি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `আপনাদের সাথে আমি সম্পূর্ণ একমত। ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে হয়েছে। আসলে আমারও জানা ছিল না। তথ্যমন্ত্রী মহোদয়ও বোধ হয় জানতেন না কিছু।’ আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ ঘটনা কীভাবে ঘটলো সে […]

Continue Reading

পদ্মা সেতুর নিচ থেকে নিখোঁজ স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

শিবচর (মাদারীপুর): ফরিদপুরে পদ্মায় ট্রলার ডুবির ঘটনার ২৬ দিন পর নিখোঁজ শিক্ষক আলমগীর হোসেনের (৪১) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতুর ৫নং পিলারের নিকটবর্তী মাঝির চর এলাকায় ওই শিক্ষকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে, জানাজানি হলে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে জাজিরা নৌপুলিশ। ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

Continue Reading

মিডিয়া দেখে দেশ পরিচালনা করি না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিডিয়াতে কি লিখলো বা টকশোতে কি বললো- ওসব নিয়ে আমি দেশ পরিচালনা করি না, আমি দেশ পরিচালনা করি অন্তর থেকে। আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন। এই দেশের দরিদ্র মানুষের জন্য বছরের পর বছর জেল খেটেছেন। নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। সেই মানুষগুলোর জন্য কি কাজ করতে হবে, যেটা শিখেছি আমার বাবার […]

Continue Reading

১০ দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল

দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি বাংলা দৈনিক এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে গত ৮ সেপ্টেম্বরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে বলে আজ মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়। ডিক্লারেশন বাতিল হওয়া দৈনিক পত্রিকাগুলো হলো- গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির […]

Continue Reading

রাকিবকে আগে থেকেই চিনি, সে অনেক ভালো ছেলে —সাবেক স্বামী

অবশেষে ‘সারপ্রাইজ’ প্রকাশ্যে আনলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টা অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ফেসবুকে নিজের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ করলেন তিনি। জানালেন, বিয়ের খবরও। ছবিতে দেখা গেছে, বিয়ের মঞ্চে বর গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের পাশে বসে আছেন কনে মাহি। অভিনেত্রীর কাছ থেকে কাবিননামায় স্বাক্ষর নেওয়া হচ্ছে। […]

Continue Reading

বিদেশ থেকেও খবরের মধ্যে আছেন শ্রীলেখা মিত্র, যত কাণ্ড জুরিখ – ভেনিসে

টু বি ইন দা নিউজ- এই বোধহয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র’র জীবনদর্শন। তাই ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা.… । ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেতে এই ছবির অন্যতম অভিনেত্রী শ্রীলেখা মিত্র ইউরোপে গিয়েও কলকাতায় খবরের শীর্ষেই আছেন। আর এই কাজে তিনি সহায়তা নিচ্ছেন সামাজিকমাধ্যম ফেসবুকের। এমনিতেই ভারতে থাকলে ফেসবুকে খুবই সক্রিয় শ্রীলেখা। প্রায় প্রতিদিনই তার […]

Continue Reading

মাগুরায় বাস খাদে পড়ে নিহত ৪

মাগুরায় বাস খাদে পড়ে চারজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মাগুরার শালিখা থানার (ওসি) মাহবুব হোসেন জানান, যশোর থেকে যাত্রী নিয়ে বাসটি মাগুরায় আসছিল। পথে রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন […]

Continue Reading

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নাসির-অমিদের বিরুদ্ধে চার্জশিট

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেয়া হয়। নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাসির উদ্দিন মাহমুদ […]

Continue Reading

করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন ব্লাজা পরিষদ

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ জনকল্যাণ মূলক আইনী সংগঠন ‘বাংলাদেশ ল এন্ড জুরিস্ট এসোসিয়েশন (ব্লাজা) পরিষদের পক্ষ থেকে করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন ও জনসচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে DiU ব্লাজা পরিষদের সভাপতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র রাহাদ শাহরিয়ার এর সভাপতিত্বে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় […]

Continue Reading

অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই যুবলীগের সাবেক নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ চলাকালে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়া যুবলীগের সাবেক নেতা মো. গিয়াস উদ্দিন ওরফে সুজন (৪১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে আরেক সহযোগী মাঈনউদ্দিন সাঞ্জুকে (৩৯) অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। […]

Continue Reading

গণতন্ত্র হত্যার জন্য সাবেক বিচারপতি খায়রুল হক দায়ী : ডা. জাফরুল্লাহ

দেশের গণতন্ত্র হত্যার জন্য সাবেক বিচারপতির এ বি এম খায়রুল হককে দায়ী করে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গণতন্ত্র হত্যার জন্য তার প্রকাশ্যে বিচার হওয়া উচিত। তিনি বলেন, একজন মানুষ খুন করলে তার ফাঁসি হয়, যাবজ্জীবন হয়। কেউ গণতন্ত্র হত্যা করলে, গণতন্ত্রকে কবরস্থ করলে তার কী শাস্তি হওয়া উচিত? সেই ব্যক্তি বিচারপতি খায়রুল হক। […]

Continue Reading

বেকারত্ব দূর করতে চাকরিজীবীদের বিয়ে আটকানোর প্রস্তাব এমপি বাবলুর

দেশে বেকার সমস্যা সমাধানে চাকরিজীবী পুরুষ চাকরিজীবী নারীকে এবং চাকরিজীবী নারী চাকরিজীবী পুরুষকে যাতে বিয়ে করতে না পারে এ বিষয়ে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। আজ শনিবার জাতীয় সংসদে আইনমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘দেশে এখন চার কোটি বেকার। কিন্তু এ বেকার সমস্যা সমাধান হচ্ছে না, কারণ দেশে চাকরিজীবী […]

Continue Reading

শীতলক্ষ্যায় পুলিশের নৌকা ডুবিয়ে দিল যুবকরা, ২ নারীসহ গ্রেফতার ১৬

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ট্রলারে মেয়ে নিয়ে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের টহল দল। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে তাদের নৌকা মাঝ নদীতে ডুবিয়ে দেয়। এতে প্রাণে বেঁচে গেলেও এসআইসহ পুলিশের চার সদস্য ও নৌকার মাঝি আহত হয়েছে। এ ঘটনায় পরে দুই নারীসহ ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। […]

Continue Reading

এই সেই নৌকা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: প্রায় সাড়ে ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার হলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ডুবে যাওয়া নৌকাটি। ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল গতকাল সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। যে বালুবাহী বিশাল বাল্কহেডের ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে গিয়েছিলো এর সহায়তায় শিকল দিয়ে টেনে নৌকাটি উদ্ধার করা হয়। নৌকা উদ্ধারে কাজ করে কিশোরগঞ্জ থেকে […]

Continue Reading

‘খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আবার জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুরে ল’ রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআইয়ের যৌথ আয়োজনে সাংবাদিকদের এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। তবে […]

Continue Reading

তৃণমূল গোছাতে সেপ্টেম্বরে মাঠে নামছে আওয়ামী লীগ

সাংগঠনিক তৎপরতায় তৃণমূলে গতি ফিরিয়ে এনে আগামী বছর জাতীয় সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ। সেই লক্ষ্যেই আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সাংগঠনিক কাজে পুরোদমে নামার নির্দেশনা রয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও সভাপতির রাজনৈতিক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ২০১৯ সালের ২০-২১ ডিসেম্বর জাতীয় সম্মেলনের পর ৩৭-৩৮টি জেলার সম্মেলন হয়েছে। […]

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি, ২১ জনের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন নারী, একজন তরুণ এবং দু’জন শিশু রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় বিজয়নগর উপজেলার তিতাস নদীর লইসকা বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় ১২০ জন যাত্রীসহ ইঞ্জিনচালিত নৌকাটি বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে সদর উপজেলার আনন্দবাজার ঘাটের […]

Continue Reading

জিয়া কখনও অস্ত্র হাতে সামনাসামনি যুদ্ধ করেনি, তিন মাইল দূরে থাকতো—প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না। আমি শুধু এইটুকু চাই, যারা ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, যে উদ্দেশ্য নিয়ে জাতির পিতাকে ১৫ই আগস্ট হত্যা করেছে, তাদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানো, বাংলাদেশের স্বাধীনতা অর্জন ব্যর্থ হোক, স্বাধীনতার আদর্শ ধ্বংস হয়ে যাক- সেটাই করতে দেবো না। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা […]

Continue Reading

কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, ৪ পুলিশ প্রত্যাহার

কক্সবাজার: আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের সময় মুঠোফোনে কথা বলেছিলেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। এ ঘটনায় আদালতে দায়িত্বে অবহেলার কারণে এক এসটিআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান […]

Continue Reading