চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ১৮ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের পাঁচটি উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ১৮ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের পাঁচটি উপজেলা থেকে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে ১৮ ব্যক্তিকে গ্রেফতার […]

Continue Reading

সঙ্কট নিরসনের দাবিতে সারাদেশে পতাকা মিছিল করবেন ব্যবসায়ীরা

চলমান অস্থিশীল রাজনীতি নিরসনের দাবিতে সারাদেশে পতাকা মিছিল করবেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই রোববার দুপুরে এই কর্মসূচি ঘোষণা করে। সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, চলমান অস্থিশীল রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। বিশেষ করে পরিহনখাত সংশ্লিষ্টদের ক্ষতির পরিমান আরও বেশি। দেশের অর্থনীতি সচল না থাকলে দেশ সঙ্কটে পড়ে যাবে। […]

Continue Reading

সারা দেশে ১২০ ঘণ্টার হরতাল শুরু

সারা দেশে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। লাগাতার অবরোধের মধ্যেই এই হরতাল আহ্বান করা হয়েছে। রোববার ভোর ৬ টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার ভোর ৬টা পর্যন্ত। শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় উড়িয়ে […]

Continue Reading

গাজীপুরে শিবির কর্মীর ১৩ মাসের কারাদন্ড

গাজীপুর: গাজীপুরে পিকেটিং কালে ফারুক আহম্মেদ নামে এক শিবির কর্মীকে আটক করে ১৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহসপতিবার(২৯ জানুয়ারী) সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ডিআইও-২ ইনস্পেক্টর মমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে মোগড় খাল এলাকায় বাসে ইট পাটকেল মারার সময় তাকে হাতে নাতে আটক করে পুলিশ। সন্ধ্যায়  গাজীপুরের সহকারী কমিশনার […]

Continue Reading

নবীগঞ্জে সাংবাদিক আজাদসহ দুজন গ্রেফতার

পত্রিকায় সংবাদ প্রকাশের জেরধরে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি এমএ আহমদ আজাদসহ দু’ জনকে চাদাঁবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে সাংবাদিক আজাদকে তার বাড়ি থেকে এবং অপর ধৃত বজলু মিয়াকে তার বাড়ি পারকুল গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সিনিয়র সাংবাদিক এমএ আহমদ আজাদকে গ্রেফতারের খবরে সকাল থেকেই সংবাদকর্মীরা […]

Continue Reading

আমার স্বামীর অপরাধ কি?

কেন ওরা আমার স্বামীকে হত্যা করলো? কি অপরাধ ছিল আমার স্বামীর? আল্লাহ আমাকে বিধবা করেছে যারা তুমি তাদের বিচার করো। এভাবে চিৎকার করে কাঁদছিলেন ডিবির ক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতা নূরুজ্জামান জনির স্ত্রী মুনিয়া পারভীন মণীষা। হৃদয়বিদারক দৃশ্য জনির বাড়িতে। স্বজনরাও সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছেন। গ্রেপ্তারকৃত ছোট ভাইকে দেখতে সোমবার সকালে কেন্দ্রীয় কারাগারে যান ছাত্রদল […]

Continue Reading

১লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বিদ্যুতের নতুন মূল্য

বিদ্যুতের নতুন মূল্যহার ১লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ। আজ দুপুরে বিদ্যুতের মূল্যবৃদ্ধি সংক্রান্ত গণশুনানি শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ২৫শে জানুয়ারির মধ্যে গণশুনানি শেষ হবে। ১০ই ফেব্রুয়ারির মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে কমিশন আদেশ দেবে। আন্তর্জাতিক বাজারে তেলে মূল্য হ্রাসের পরেও কেন […]

Continue Reading

নাদিম মোস্তফা আটক

সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।   রাজধানীর গুলশানের বাসভবন থেকে সোমবার ভোর ৪টার দিকে তাকে আটক করা হয়।   বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

Continue Reading

ডোমারে বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় কনের বাড়িতে আসার সময় বরযাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জেসমিন (২০) নামে এক গৃহবধূ নিহত এবং ৫ জন আহত হয়েছে। রোববার বিকাল ৫টায় গোমনাতি ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গোমনাতি ইউপি চেয়ারম্যান ইউনুস আলী জানান, পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ মালকাডাঙ্গা এলাকার আজমল হোসেনের ছেলে […]

Continue Reading

নিরাপত্তাহীনতার অন্ধকারে দেশ, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে শৃঙ্খলা বাহিনীর উদ্যোগ

বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী এলাকায় পিকেটারদের ছোড়া পেট্রলবোমায় তিনটি পণ্যবাহী ট্রাকে আগুন ধরে যায়। এতে নষ্ট হয়ে যায় বিভিন্ন নিত্যপণ্য -বাংলার চোখবিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহনে আগুন, ভাংচুর ও বোমাবাজিসহ চলমান নানা সহিংসতায় কেঁপে উঠেছে দেশ। ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। সরকারি কার্যালয়, মন্ত্রী-বিচারপতির বাড়ি, […]

Continue Reading

বাসের ধাক্কায় এনএসআই সদস্য নিহত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় বাসের ধাক্কায় এমএ সাত্তার (৫০) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। তিনি গুলশান জোনে কর্মরত ছিলেন বলে জানা গেছে। শাহবাগ থানার এসআই রবিউল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রেসক্লাবের সামনের রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আট […]

Continue Reading

জুস খেয়ে হাসপাতালে স্কুলের ৬ ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার লাকসামে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছয় ছাত্রী জুস খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা হলো- সোনিয়া আক্তার, স্বপ্না আক্তার, প্রিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া আক্তার ও জাকিয়া আক্তার। তারা ওই বিদ্যালয়ের পঞ্চম […]

Continue Reading

চকরিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি : জেলার চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরো ১০ জন। আহতদেরকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শুক্রবার বেলা ১১টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়াস্থ বড়ইতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Continue Reading

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দিনভর অভিযানে আটক ২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার দিনভর যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২৫ জন আটক হয়েছে।চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মদ জানান, ২০ দলীয় জোটের ডাকা অবরোধে সোনামসজিদ স্থল বন্দর থেকে আইন শৃংখলা রক্ষা বাহিনীর পাহারায় নিয়ে আসা পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের দফায় দফায় হামলাসহ এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে র‌্যাব, বিজিবি ও পুলিশের […]

Continue Reading

বর্তমান সংকটে ১১০১ চিকিৎসকের উদ্বেগ প্রকাশ

স্টাফ রিপোর্টার |  বর্তমান রাজনৈতিক সংকটে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১১০১জন চিকিৎসক। বাংলাদেশ মেডিকেল এসোশিয়েশন (বিএমএ)’র সাবেক কার্যকরী সদস্য ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে চিকিৎসকরা বলেন, আমরা গভীর উদ্বেগ ও উৎকন্ঠার সঙ্গে লক্ষ্য করছি, বেশ কিছু দিন ধরে দেশের  রাজনৈতিক সহিংসতার ব্যাপক অবনতি ঘটেছে। হত্যা, গুম, […]

Continue Reading

ছাত্ররাজনীতি ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নির্ভর হয়ে পড়েছে : রাষ্ট্রপতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, বর্তমানে ছাত্ররাজনীতিতে অনেক ক্ষেত্রে আদর্শের অনুপস্থিতি আমাকে বেদনাহত করে। অবস্থাদৃষ্টিতে মনে হয় ছাত্ররাজনীতি এখন কিছু কিছু ক্ষেত্রে আদর্শের পরিবর্তে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নির্ভর হয়ে পড়েছে। এ থেকে বেরিয়ে এসে ছাত্ররাজনীতিকে জাতির বৃহত্তর কল্যাণে আদর্শিক ও গণমুখী করে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান।  মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের […]

Continue Reading

যশোরের শার্শায় এক যুবককে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার উলশি ইউনিয়নের মাটিপুকুর গ্রামে শিমুল হোসেন (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয় মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিমুল ওই গ্রামের ইসলাম মিয়ার ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদার রহমান জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের […]

Continue Reading

হিলিতে ৫৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার

হিলি প্রতিনিধি: হিলি সীমান্তের সাতকুড়ি মাঠ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোর সাড়ে ৪টায় বাসুদেবপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ফেনসিডিলগুলো উদ্ধার করেন। বিজিবি বাসুদেবপুর বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার দেলোয়ার হোসেন  জানান, ফেনসিডিলের বড় একটি চালান সীমান্ত অতিক্রম করে দেশের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে […]

Continue Reading

গাজীপুরে ট্রাকে পেট্রোল বোমা, প্রাইভেটকারে আগুন

  গাজীপুর: জেলা শহর ও টঙ্গীতে পন্যবাহী ট্রাক ও প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৭টা ৫০মিনিটে জেলা শহরের রেলক্রসিংয়ে সেভেন রিং সিমেন্টবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুবৃত্তরা। কাছে থাকা পুলিশ দৌড়ে এলে ওরা চলে যায়। সকাল সোয়া ৮টার দিকে টঙ্গীর চেরাগআলীতে একটি প্রাইভেট কারে আগুন দেয় অবরোধকারী। ফায়ার সাভিস আগুন নিয়ন্ত্রন […]

Continue Reading

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিলেন রাজাপাকসে

ঢাকা: শ্রীলঙ্কায় দীর্ঘ সময় নেতৃত্ব দেয়া জনপ্রিয় প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কঠিন প্রতিপক্ষ মাইথ্রিপালা সিরিসেনার কাছে ভোটের লড়াইয়ে পরাজিত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে এখনও নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়নি। তবে প্রাথমিক ভোট গণনার ভিত্তিতে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে চলেছেন সিরিসেনা, এমনটা প্রায় নিশ্চিত। এদিকে রাজাপাকসে তার পরাজয় মেনে নিয়ে একটি বিবৃতি প্রদান করেছেন। ‘শান্তিপূর্ণভাবে […]

Continue Reading

রাজনৈতিক অস্পৃশ্যতা ঘুচাতে এখনই সংলাপ দরকার

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। গত শনিবার থেকে বিরোধী বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে তার কার্যালয়ে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা অন্তরীণ রেখেছে। (তবে এই লেখার সময় জানা গেছে, অফিসের গেট খোলা হয়েছে) কিন্তু আইন প্রয়োগকারী কর্মকর্তারা প্রবেশদ্বার অবরোধ করে রাখা অব্যাহত রেখেছে। তার দল গত বছরের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রথম বার্ষিকীতে একটি সমাবেশ […]

Continue Reading

রুপের নদী গণেশ্বরীর রুপ সায়রে ডুবসাঁতার

মো. মনির হোসেন: ভারতের মেঘালয় রাজ্যের চেংমাং  নামক গারো পাহাড় থেকে নেমে আসা এক চপলা-চঞ্চলা নদীর নাম গণেশ্বরী। নদীর একপাশে ভারত সীমান্তে সারি সারি উঁচু পাহাড়। ঘন সবুজ অরণ্য। আরেক পাশে ছোট ছোট টিলা। টিলার পাশ ঘেঁষে গারো, হাজং, হদি, কোচ প্রভৃতি আদিবাসী  সম্প্রদায়ের বৈচিত্র্যময় জনবসতি। নদীর বুকে চিকচিক করে স্বচ্ছ সিলিকা বালি। আর বালির […]

Continue Reading

খালেদা জিয়া অবরুদ্ধের নাটক করছেন-প্রধানমন্ত্রী

ঢাকা: বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনি ২০১৪ সালে নির্বাচনে না এসে রাজনৈতিক ভুল করেছেন। উনি নির্বাচনে না এসে কী আশায় বুক বেঁধেছিলেন জানি না। নির্বাচনে না এসে কোন পথে নিয়ে যেতে চেয়েছিলেন? তিনি এখন অবরুদ্ধের নাটক করছেন। রোববার সন্ধ্যায় গণভবনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ […]

Continue Reading

দুই দলের রণ প্রস্তুতি: অবরুদ্ধ খালেদা: সন্ধ্যায় তারেকের ভাষন

ঢাকা:‘বিতর্কিত’ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে উদ্বেগ, উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দলে যেন চলছে রণপ্রস্তুতি, রাজপথ দখলে নেয়ার লড়াই। ঢাকাজুড়ে গণতন্ত্রের বিজয় সমাবেশ করতে সব শক্তি নিয়ে আগামীকাল মাঠে নামছে আওয়ামী লীগ। সমাবেশের অনুমতি না পেলেও পিছু হটবে না বিএনপি। সব বাধা অতিক্রম করে ‘গণতন্ত্র হত্যা’ দিবসে নয়াপল্টনে জনসভা করতে চান খালেদা জিয়া। বিএনপির সাংগঠনিক […]

Continue Reading

এরশাদের রহস্য নাটকের অভিনেতা!

ঢাকা: এরশাদ কি আদতেই ৫ই জানুয়ারির নির্বাচন বর্জন করেছিলেন। নাকি তার অবস্থান ছিল কোন নাটকের অংশ। সেই রহস্য এখনও মেলেনি। এসব প্রশ্নের জবাব সরাসরি তিনি গত এক বছরেও দেননি। তবে স্ত্রী রওশন এরশাদ ১লা জানুয়ারি জাপা’র মহাসমাবেশে কবুল করেছেন জাপা চেয়ারম্যানের নির্দেশেই নেতাকর্মীদের নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি। এর আগে গত বছর ৯ই জানুয়ারি দশম […]

Continue Reading