বিএনপির সমর্থন পেলেন তাবিথ আউয়াল

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে বিএনপির সমর্থন পেলেন আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল। মনোনয়নপত্র বাতিল করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে মিন্টুর হারের পর বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে একথা জানানো হয়। ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের বলেছেন,  “ঢাকা উত্তরে আমরা […]

Continue Reading

আব্বাসের প্রচারণায় আফরোজা আব্বাস

 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা শুরু করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। আজ সকালে দক্ষিণ সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডের গোড়ানে শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন। আফরোজা আব্বাস সাংবাদিকদের জানান, […]

Continue Reading

খালেদার সঙ্গে পেশাজীবী নেতাদের বৈঠক ২রা এপ্রিল চূড়ান্ত হবে বিএনপির প্রার্থী

২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী পেশাজীবীদের একটি প্রতিনিধি দল। গত রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী সাংবাদিকদের বলেন, আগামী বৃহস্পতিবার ২রা এপ্রিল আসন্ন তিন সিটি নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী চূড়ান্ত করা হবে। […]

Continue Reading

মান্নার মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নাগরিক ঐক্যের আহবায়ক কারাবন্দি মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম আতিক মঙ্গলবার বেলা ১২টার দিকে আগারগাঁওয়ে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র  সংগ্রহ করেন। সংগঠনটির ঢাকা মহানগর নেতা শহীদুল্লাহ কায়সার সাংবাদিকদের বলেন, আইনজীবীর মাধ্যমে মনোনয়নপত্র কারাগারে […]

Continue Reading

ফারাক্কা বাঁধের গেট ভেঙ্গে গেছে

 পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গার উপর তৈরি ভাঁধের স্লুইচ গেটগুলি পুরনো হওয়ায় মাঝে মাঝেই বিপর্যয় ঘটছে। রবিবার ফারাক্কা বাঁধের ৮৯ নম্বও স্লুইচ গেটটি পানির চাপে ভেঙ্গে গিয়েছে। সেই ভাঙ্গা গেট দিয়ে প্রবল বেগে পানি বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশে প্রবেশমুখের অদূরে গঙ্গা নদীর ওপরে নির্মিত এই বাঁধে মোট ১০৯টি স্লুইচ গেট রয়েছে। এই গেটগুলি ফারাক্কা চুক্তি মোতাবেক […]

Continue Reading

বৃটেনে বৃটিশ বাংলাদেশীদের মধ্য থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন

লন্ডন প্রতিনিধি |বৃটেনের অর্থনীতিতে বাংলাদেশী কমিউনিটির অবদানের কথা স্বীকার করে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন এখানকার কয়েক লাখ বাংলাদেশী সরাসরি এ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছেন। তিনি বৃটিশ বাংলাদেশীদের আরও ভাল ভাল কাজের সঙ্গে সম্পৃক্ত হবার আহ্বান জানিয়ে আশা প্রকাশ করেন যে, বৃটেনে আগামী দিনে বৃটিশ বাংলাদেশীদের মধ্য থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। […]

Continue Reading

সংলাপের কথা পাগলের প্রলাপ

ঢাকা: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, যারা হায়েনার সঙ্গে সংলাপের কথা বলে, তারা পাগলের প্রলাপ বকে। আমরা পাগলের প্রলাপ নিয়ে রাজনীতি করি না। হায়েনার সঙ্গে কথা বলি না, বলবোও না। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব […]

Continue Reading

টঙ্গী থানার দুই এএসআই প্রত্যাহার

 চাঁদাবাজির অভিযোগে গাজীপুরের টঙ্গী থানা পুলিশের দুই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। টঙ্গী থানা থেকে তাদের বুধবার রাতে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তারা হলেন- এএসআই সালাউদ্দিন ও এএসআই সফিউল আলম। স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই দুই এএসআই সাদা পোষাকে নগরের টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকার এক মাদক ব্যবসায়ী আনোয়ারের বাড়িতে চাঁদা […]

Continue Reading

ব্রিলিয়ান্স বাংলাদেশ

শুধু বাংলাদেশেই নয় বিশ্ব গণমাধ্যমেও শিরোনাম বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বিজয়ে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়ে ১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছে টাইগাররা। তাক লাগিয়েছে বিশ্বকে। আর এ নিয়ে সরব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। বাংলাদেশের অসাধারণ জয় নিয়ে সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়াড় থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা টুইটারে নানা মন্তব্য করেছেন। অভিনন্দন জানিয়েছেন […]

Continue Reading

৭২ঘণ্টার মধ্যে কোরীয় কূটনীতিককে ঢাকা ছাড়তে বলা হয়েছে

বিমানবন্দরে স্বর্ণসহ আটক কোরীয় কূটনীতিককে ৭২ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলেছে সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোরীয় রাষ্ট্রদূতকে তলব করে এ নির্দেশনা দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। স্বর্ণ চোরাচালানে হাতে নাতে ধরা পড়েন উত্তর কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী (ইকোনোমিক অ্যান্ড কমার্শিয়াল) সন ইয়াং ন্যাম (৫০)। গত বৃহস্পতিবার রাতে বিমান বন্দরে নামার পর কোরিয়ান […]

Continue Reading

ডেটলাইন ৪ মার্চ : খালেদা জিয়া অনড় তবে নানামুখী আলোচনা সর্বত্র

সবার দৃষ্টি এখন ৪ মার্চের দিকে। সেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ জজ আদালতে তিনি যাবেন কি যাবেন না, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয় নি। তার বিরুদ্ধে এরইমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। কিন্তু নেতা-কর্মীদের থেকে কার্যত বিচ্ছিন্ন থাকা সাবেক প্রধানমন্ত্রী […]

Continue Reading

অভিজিৎ হত্যাকাণ্ড প্রশ্নের মুখোমুখি পুলিশ

শাহবাগ থানা থেকে দুরত্ব দুইশ’ গজ। ঘটনাস্থলের কাছেই ছিল পুলিশের নিরাপত্তা টহল দল। গ্রন্থমেলার ফটক ঘিরে আরও কয়েক স্থানে ছিল পুলিশের অবস্থান। সঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের নিয়মিত টহল দলের অবস্থানও ছিল আশপাশের সড়কে। এমন নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই ব্লগার অভিজিৎ রায়কে নৃশংসভাবে খুন করে দুর্বৃত্তরা। চাপাতি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর তারা নির্বিঘ্নে এলাকা ত্যাগ […]

Continue Reading

সপ্তম দফায় ফের ৪ দিনের রিমান্ডে রিজভী

বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ফের ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে মোহম্মদপুর থানা পুলিশ রিজভীকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে বিভিন্ন মামলায় আরও ৬ বার রিমান্ডে নেয়া হয়েছিল। গত ১লা […]

Continue Reading

খালেদার কার্যালয়ের সামনে থেকে আটক সেই তরুণ

পিঠে লেখা ‘গণতন্ত্রের মুক্তি চাই’, বুকে লেখা ‘শেখ হাসিনার পদত্যাগ চাই’। বুকে-পিঠে এ স্লোগান লেখা দেলোয়ার হোসেন নূর গতকাল যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে যান, ঘড়িতে তখন দুপুর আড়াইটা। এ সময় তার হাতে ছিল ‘গণতন্ত্রের গান’ ও খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারসহ ১১ দফা লেখা দুটি হাতে লেখা ফেস্টুন।  […]

Continue Reading

ঢাকা ছাড়ছেন শ্রমজীবী মানুষ

কাওরানবাজারে মালামাল ওঠা-নামার কাজ করেন নওগাঁর আবদুল আজিজ। অনেক পরিশ্রম হলেও তার জীবন ছিল স্বাচ্ছন্দ্যের। আয়-রোজগার ছিল ভালই। কোন দিন এক হাজার, কোন দিন এক হাজার ৫০০। কিন্তু বিরোধী জোটের টানা অবরোধ-হরতালে দুর্ভোগ নেমে এসেছে তার জীবনে। দৈনিক আয় এখন এসে দাঁড়িয়েছে ১৫০ থেকে ২০০ টাকা। আবদুল আজিজ জানালেন, তার সঙ্গে কাজ করতেন আরও ১৫ […]

Continue Reading

ময়মনসিংহে একই পরিবারের ৫ জনকে হত্যা, ১৩ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের হালুয়াঘাটে একই পরিবারের ৫জন হত্যা মামলার রায়ে ১০৭ আসামির  মধ্যে ১৩ জনকে যাবজ্জীবন, ২ জনকে ১০বছর কারাদ- বাকী ৭৮ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বিজ্ঞ স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ আমীর উদ্দিন এই রায় ঘোষণা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের […]

Continue Reading

‘সরকার নির্মম পতনের প্রহর গুনছে’

 আন্তর্জাতিক মহলে অবৈধ সরকারের স্বীকৃতি ও সহানুভূতি আদায়ে ব্যর্থ হয়ে সরকার বর্তমানে নির্মম পতনের প্রহর গুণছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। রোববার গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, অবৈধ সরকার স্বীকৃতি ও সহানুভূতি আদায়ের প্রত্যাশা নিয়ে আন্তর্জাতিক মহলের দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়ে অবশেষে প্রত্যাখ্যাত […]

Continue Reading

ইআইপির জরিপ সঙ্কটের মূলে ৫ই জানুয়ারির ব্যর্থ নির্বাচন

২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনকে চলমান রাজনৈতিক সঙ্কটের কারণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচনী সততা প্রকল্প (ইলেক্টোরাল ইন্টিগ্রিটি প্রজেক্ট-ইআইপি) নামের একটি বৈশ্বিক প্রকল্প। এছাড়া ওই নির্বাচনকে তারা ‘ব্যর্থ নির্বাচন’ হিসেবে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রকল্পটি পরিচালিত হয়। ২০১৪ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত বিশ্বের […]

Continue Reading

রাজশাহীতে চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ৩ যাত্রী আহত

রাজশাহীর তানোরে চলন্ত বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে হরতাল-অবরোধ সমর্থকরা। বোমাটি বাসের লুকিংগ্লাসে লাগায় বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে ৩ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌরসভা এলাকার বুড়াবুড়ির মোড়ে এ ঘটনা ঘটে। রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সিয়াম পরিবহন (মৌলভি […]

Continue Reading

‘২রা মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের আইন মন্ত্রিসভায়’

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠন নিষিদ্ধের বিধান রেখে সংশোধিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের খসড়া আগামী ২রা মার্চের মধ্যে মন্ত্রিসভা বৈঠকে উঠছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে জামায়াত নেতা আব্দুস সুবহানের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এ কথা জানান। খসড়া আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে আছে জানিয়ে আইনমন্ত্রী […]

Continue Reading

গুলশান কার্যালয়ে খালেদার ৪৫ দিন

 নিজের রাজনৈতিক কার্যালয়ে ৪৫ দিন কেটে গেছে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়ার। প্রথম ১৬ দিন ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া ব্যারিকেডে অবরুদ্ধ। তারপর কার্যালয়ের অবরোধ তুলে নেয়া হলেও কৌশলগত কারণে কার্যালয় ছেড়ে যাননি তিনি। চলাফেরার সীমাবদ্ধতা, ঘুম ও বিশ্রামের অসুবিধা, যোগাযোগ বন্ধ এবং গ্রেপ্তারের ঝুঁকি নিয়েই কার্যালয়ে অবস্থান করেন তিনি। দৃশ্যত […]

Continue Reading

মঙ্গলবার ঢাকায় আসছে ইইউ প্রতিনিধিদল

চলমান সহিংস আন্দোলনের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আগামী মঙ্গলবার দেশের মানবাধিকার পরিস্থিতি দেখার জন্য ঢাকায় আসছেন। উপ-কমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিসটিয়ান ড্যান প্রেদা এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তার সঙ্গে থাকছেন জোসেফ ওয়েডেনহোলজার ও ক্যারল কারাস্কি। দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে শ্রম অধিকার, পোশাক শিল্পের অবস্থা, পার্বত্য চট্টগ্রাম […]

Continue Reading

‘কৌশল নির্ধারণে ভুল করেন না খালেদা’

 চলমান আন্দোলনের কৌশল একাই নির্ধারণ করছেন বিরোধী জোটের শীর্ষনেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কর্মসূচি বাস্তবায়নে দলের সিনিয়র নেতা ও তৃণমূল কর্মীদের দিচ্ছেন  নানা নির্দেশনা। তবে এই কৌশল নির্ধারণে তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কোন ধরনের ভুল করেননি। ভবিষ্যতেও কোন ধরনের ভুল করবেন না। তিনি কোন ভুল করলে দেশে ম্যাসাকার হবে বলে মন্তব্য করেছেন […]

Continue Reading

গাজীপুর মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মনোয়ার

গাজীপুর: গাজীপুর মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি পদে এ্যাডভোকেট মনোয়ার হোসেনকে নিয়োগ করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহসপতিবার(১২ ফেব্রুয়ারী) বিকালে জাতীয় পার্টির কেন্দ্রিয় যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথৗ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত […]

Continue Reading

প্রকাশ্যে কোন পক্ষের সমর্থন বা বিরোধিতা করতে চাইছে না ভারত

 সারা দুনিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতরা এখন দিল্লিতে। নিয়মিত বার্ষিক বৈঠকে যোগ দিতে গেছেন তারা। তবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের বিষয়টি একটু আলাদা। রুটিন বৈঠকের পাশাপাশি বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়েও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ব্রিফ করেছেন তিনি। যে আলোচনায় উঠে এসেছে মূলত তিনটি বিষয়- ১. বাংলাদেশের পরিস্থিতি সামলাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার প্রয়োজনে আরও […]

Continue Reading