‘বাঙালি প্রধানমন্ত্রী চাই আর মমতাকে প্রধানমন্ত্রী চাই’

কলকাতা: ভারতের লোকসভা নির্বাচনের এখনো ছয় থেকে সাত মাস বাকি। কিন্তু তার আগেই ভারতের শাসক দল বিজেপি এবং পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তৃণমূলের ‘ডিজিটাল সৈনিকেরা’ ‘বাঙালি প্রধানমন্ত্রী চাই আর মমতাকে প্রধানমন্ত্রী চাই’ স্লোগান নিয়ে সাইবার জগতের মাঠে নেমে পড়েছেন। তাঁদের একটাই দাবি—একজন বাঙালি প্রধানমন্ত্রী আর সেই প্রধানমন্ত্রী হিসেবে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে। […]

Continue Reading

বিএনপি অফিসে রিজভীর অনশন

ঢাকা: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবি এবং কারাঅভ্যন্তরে আদালত স্থাপনের প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকাল ১০টায় থেকে বেলা ১২টা পর্যন্ত দুইঘণ্টা দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কর্মসূচি পালন করেন। তার সঙ্গে দলের দুই সহ-দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় […]

Continue Reading

জেনে বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে’

ঢাকা: পুঁজিবাজারে জেনে বুঝে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সচেতন হয়ে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কারো কথায় প্ররোচিত না হয়ে নিজে জেনে-বুঝে তারপর পদক্ষেপ নিতে হবে। তারপর বিনিয়োগ করতে হবে। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) রজতজয়ন্তী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আপনারা যে প্রতিষ্ঠানে বিনিয়োগ […]

Continue Reading

মোজাম্মেলের স্ত্রীর কান্না

ঢাকা:সংবাদ সম্মেলনে শিশু সন্তানকে কোলে নিয়ে হাজির হয়েছিলেন মোজাম্মেল হক চৌধুরীর স্ত্রী বিজু আক্তার। আয়োজকদের পক্ষ থেকে তাকে কথা বলার অনুরোধ করা হলে তিনি কথা বলতে পারছিলেন না। কান্নায় জড়িয়ে আসছিল তার কণ্ঠ। শুধু বললেন, কথা বলার মতো মানসিক অবস্থা আমার নেই, আমি প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামীর নিঃশর্ত মুক্তি চাই। কথিত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোজাম্মেল […]

Continue Reading

নিহত সাংবাদিক নদী’র সাবেক স্বামীর সহযোগী গ্রেপ্তার

ঢাকা: নিহত নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যা মামলার আসামি সাবেক স্বামীর সহযোগী মিলনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২। মিলন নদী হত্যার ৩ নম্বর আসামি ও নদীর সাবেক স্বামী রাজিবের সহযোগী। র‌্যাব-১২ এর অধিনায়ক উইং কমান্ডার আব্দুল আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত […]

Continue Reading

গ্রেপ্তারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করলেন সজীব ওয়াজেদ

ঢাকা: এই গ্রীষ্মে বাংলাদেশের রাজধানী ঢাকায় গতিশীল একটি বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়। তাদের ভয়াবহ এই মৃত্যুতে জাতীয় পর্যায়ে এর প্রতিফলন ঘটেছে। শিক্ষার্থীরা, তাদের বেশির ভাগই হাইস্কুল পড়–য়া, অবকাঠামোর উন্নতির দাবিতে বিক্ষোভ শুরু করে এবং সরকার তাদের কথা শুনেছে। বিক্ষোভ শুরুর অল্প পরেই বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের সব দাবির প্রতি একমত পোষণ করে। এক্ষেত্রে পরিবর্তন […]

Continue Reading

ফাহিমের মৃত্যু নিয়ে ধুম্রজাল

ঢাকা: বাবা, আমি ১৫ মিনিটের মধ্যে বাসায় ফিরছি। গতকাল রাত পৌনে ৯ টার দিকে ফোনে মনিরুজ্জামানকে এ কথা জানিয়েছিলেন ছেলে মো. ফাহিম রাফি (২০)। কিন্তু ফাহিম বাড়ি ফিরতে পারেননি। হাতিরঝিল থেকে সোজা চলে যেতে হয়েছে হাসপাতালে। তখন তিনি মৃত্যু শয্যায়। অবশেষে রাতেই তার ঠিকানা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের […]

Continue Reading

বনখেকো জসিমের ভয়ানক ইতিহাস তদন্তের দাবী ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের

গাজীপুর: ৩০০ বিঘা বনের জমি দখল করে গ্রাম গড়ে তোলার নায়ক জসিম ইকবাল উরফে মুচি জসিমের উত্থান এবং নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জসিমের আশ্রয়-প্রশ্রয় দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য একটি তদন্ত কমিটি গঠনের দাবি করেছে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন। আজ এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, জসিম ইকবাল প্রশাসনের […]

Continue Reading

শহিদুলকে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা দিতে নির্দেশ

ঢাকা: আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি বোরহান উদ্দিন ও মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন। শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা দিতে নির্দেশনা চেয়ে তাঁর স্ত্রী রেহনুমা আহমেদ আজই রিটটি আবেদনটি করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে […]

Continue Reading

আসন্ন অধিবেশনই সরকারের শেষ অধিবেশন: কাদের

ঢাকা: ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় সংসদের অধিবেশনই হবে এই সরকারের শেষ অধিবেশন। এরপর আর কোনো অধিবেশন নেই। তবে সংসদ ভাঙবে না। কিন্তু অধিবেশনও হবে না। সাংসদদের ক্ষমতাও আর থাকবে না। আজ মঙ্গলবার সচিবালয়ে সাম্প্রতিক সময়ে একের পর এক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সভায় বক্তৃতার একপর্যায়ে এই কথা বলেন আওয়ামী […]

Continue Reading

আর কোনো উপায় নেই, ক্ষমতা ছাড়তেই হবে: রিজভী

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার পতনের মহালগ্ন উপস্থিত হয়েছে। আর কোনো উপায় নেই। সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, ‘পরশু দিনের (রোববার) প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যে দাপট থাকলেও চেহারায় ছিল অন্যমনস্কতা ও দুশ্চিন্তার ছাপ। তবে আমরা […]

Continue Reading

জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ঢাকা: শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাবালে নূর বাসের মালিক শাহাদাত হোসেনসহ ছয়জনকে আসামি করে আদালতে এই সপ্তাহে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে। আসামি ছয়জন হলেন এ ঘটনার সঙ্গে জড়িত তিনটি বাসের চালক মাসুম বিল্লাহ, জুবায়ের ও সোহাগ, দুই বাস চালকের সহকারী এনায়েত ও রিপন এবং ঘাতক বাসের মালিক নূরের শাহাদাত […]

Continue Reading

সিলেটের ভার্থখলা কবরস্থান থেকে মাদক ব্যবসায়ী আটক

সিলেট প্রতিনিধি :: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার ভার্থখলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯’র অভিযানে ১৪০ গ্রাম গাঁজাসহ ১১ জন ১১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার (২সেপ্টেম্বর) দক্ষিণ সুরমা ভার্থখলা মসজিদ মার্কেটের পাশে ভার্থখলা পঞ্জায়েত কবরস্থান গেইট সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে গাঁজাসহ ১১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রবিবার দুপুরে সিনিয়র সহকারী পরিচালক […]

Continue Reading

বাঞ্ছারামপুরে ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি র গণসংযোগ

বাঞ্ছারামপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য এবি তাজুল ইসলাম। শনিবার উপজেলার উজানচর ইউনিয়নে এ গণসংযোগ করেন তিনি। সকাল ১১টার দিকে উপজেলার কড়িকান্দি ফেরিঘাট এলাকা থেকে সংসদ সদস্য এবি তাজুল ইসলামের একটি মোটরসাইকেল শোভাযাত্রা হয়। বহরে তিন শতাধিক মোটরসাইকেল অংশ নেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মোটরসাইকেল শোভাযাত্রাটি ফেরিঘাট এলাকা […]

Continue Reading

১৮ সেপ্টেম্বর থেকে মাঠে নামবে ১৪ দল

ঢাকা:‘গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল। এ ছাড়াও জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করবে কেন্দ্রীয় ১৪ দল। নির্বাচনের তফশিল ঘোষণার আগ পর্যন্ত সমাবেশ অব্যাহত থাকবে।’ কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ […]

Continue Reading

বিপুল জনসমাগমে বিএনপির জনসভা শুরু

ঢাকা: বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত জনসভা শুরু হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি অস্থায়ী মঞ্চে বিএনপির নেতারা আসন গ্রহণ করেছেন। আজ শনিবার বেলা দুইটায় জনসভা শুরু হয়। এর আগে বেলা ১১টা থেকে নয়াপল্টনে লোকসমাগম শুরু হয়। নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় এবং নয়াপল্টনের আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীরা ভিড় জমান। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের […]

Continue Reading

গাজীপুর মহানগরের ইতিহাসে একটি নতুন দিনের সূচনা মঙ্গলবার

গাজীপুর: ৪ সেপ্টেম্বর মঙ্গলবার। গাজীপুর সিটির দ্বিতীয় মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করবেন আলহাজ এডভোকেট জাহাঙ্গীর আলম। এ উপলক্ষ্যে গাজীপুর ঐতিহাসিক রাজবাড়ি মাঠে চলছে বিশাল আয়োজন। পুরো মাঠেই তৈরী হচ্ছে বিশেষ প্যান্ডেল। কাজ চলছে পুরোদমে। আয়োজকরা বলছেন, অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষ অংশ গ্রহন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী […]

Continue Reading

গাজীপুরের ছয়দানায় নির্বাচন জমে উঠেছে

গাজীপুর: গাজীপুর মহানগরের ভোগরা ছয়দানা মালেকের বাড়ী বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় লিঃ এর ত্রি – বার্ষিক নির্বাচন ২০১৮ জমে উঠেছে। ২৯ আগষ্ট বুধবার ২০১৮ নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে। ২০০৮ সালের জুলাই এর ৩১ তারিখে সমিতিটি ২১ জন সদস্য নিয়ে গাজীপুর সদর উপজেলা সমবায় অধিদপ্তর থেকে রেজিষ্টেশন নং ৩৪৩ প্রাপ্ত হয়ে জন্ম লাভ করে। সমবায় […]

Continue Reading

ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির সিনিয়র নেতারা

ঢাকা: ঈদের দিন আগামীকাল বুধবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির সিনিয়র নেতারা। খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির সিনিয়র নেতারা সাড়ে ১১টায় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে রাজধানীর শের-ই বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করবেন। পরে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা […]

Continue Reading

জিম্মি শহীদ তাজউদ্দীন-৫: ঠিকাদারীতে হিরো, একাধিক জিরো

গাজীপুর: শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে খাদ্য কাপড়চোপর ও ঔষুধ সহ নানা ধরণের উপকরণ সরবরাহ করে একাধিক ব্যাক্তি জিরো থেকে হিরো হয়েছেন। বিগত সরকারগুলোর আমলেও একই চিত্র দেখা গেছে। নিম্ন মানের জিনিসপত্র সরবরাহ করে ওই সব ঠিকাদার রাতারাতি জিরো থেকে হিরো হয়েছে। এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে রোগীদের জিম্মি করে চিকিৎসা করানো দালালদের সিন্ডিকেটও। অনুসন্ধানে জানা […]

Continue Reading

রাজনীতি, বার্নিকাটের গাড়িতে হামলা, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

ঢাকা: পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বেশ কয়েকজন পশ্চিমা কূটনীতিক দীর্ঘ বৈঠক করেছেন। গতকাল দিনের শুরুতে ১০ জ্যেষ্ঠ কূটনীতিকের একটি দল পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। ওই দলে ২৮ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের ঢাকাস্থ কার্যালয়ের চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ ওই জোটের সদস্য ৮ দেশের আবাসিক মিশনের প্রধান এবং ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতও […]

Continue Reading

জিম্মি শহীদ তাজউদ্দীন-৪: সেবাকর্মীদের ঘামের টাকায় দুই নেতার বহুতল ভবন

গাজীপুর: শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে সেবাকাজে নিয়োজিত বেকার যুবকদের পরিশ্রমকে পুঁজি করে আউট সোর্সিং ব্যবসার মাধ্যমে দুই নেতা বড় বড় দালান তৈরী করছেন। ওই সব দালান নির্মান এখন চলমান। সরকার নির্ধারিত লোকবলের পারিশ্রমিকের টাকা নিয়ে কম/বেশী লোক খাটিয়ে ও কর্মরতদের পারিশ্রমিক কম দিয়ে তারা কোটি কোটি টাকা নিচ্ছেন অনেক দিন থেকেই। মন্ত্রী ও এমপিদের […]

Continue Reading

জিম্মি শহীদ তাজউদ্দীন-৩: সকল পরীক্ষা রেডিয়ামে: মাসিক আয় দুই কোটি টাকার বেশী

গাজীপুর: গাজীপুরে অবস্থিত শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাপসাতালের রোগীদের ডাক্তারী পরীক্ষা হয়, রেডিয়াম ডায়গনষ্টিক এন্ড ডক্টর্স চেম্বারে। ৪০ থেকে ৫০ ভাগ কমিশনের ভিত্তিতে শহীদ তাজউদ্দীনের ডাক্তার, নার্স, কর্মচারী ও দালালরা রোগী পাঠায়। আর এই কমিশনের ভাগ-ভোটোয়ারা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সহ অনেকে এই অবৈধ টাকার ভাগ পায়। আর শহীদ তাজউদ্দীনে কর্মরত যে সকল ডাক্তার রেডিয়ামে বসেন, […]

Continue Reading

যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে রাজপথে এমপি

নীলফামারী প্রতিনিধি: আওয়ামী লীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থানে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পন্ড হয়ে যায়। আর এর প্রতিবাদে এবং যুবলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুরকে গ্রেপ্তারের দাবিতে সাড়ে তিন ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জলঢাকার সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। নীলফামারী-৩ আসনের আওয়ামী লীগের এমপি গোলাম মোস্তফার অভিযোগ, যুবলীগ নেতা ওয়াহেদ বাহাদুর তাকে ‘অকথ্য […]

Continue Reading