হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ১০ জন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান খান। এ দশজনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, দুই জেলা জজসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছেন। নতুন দশ বিচারপতি হচ্ছেন, দশ ট্রাক অস্ত্র মামলার রায় প্রদানকারী বিচারক এস এম মুজিবুর রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী, […]

Continue Reading

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী আটক

নোয়াখালী: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধকে কেন্দ্র করে সহিংসতা প্রতিরোধে নোয়াখালীতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়। আটক নেতাকর্মীদের মধ্যে বিএনপির ১২ জন ও জামায়াতের একজন রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ […]

Continue Reading

তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনে বাসে আগুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনের রাস্তায় স্কাই লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার ভোজন কুমার সরকার  বিষয়টি নিশ্চিত করেছেন।

Continue Reading

সংলাপ না হলে দেশে গৃহযুদ্ধ হবে : বি. চৌধুরী

দেশে যে রাজনৈতিক সঙ্কট চলছে তা অব্যাহত থাকলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বাসে পেট্রোলবোমা হামলার বিষয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে তদন্ত করারও আহবান জানান তিনি। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দেশপ্রেমিক নাগরিক পার্টি  আয়োজিত চলমান […]

Continue Reading

সাভারে সন্ত্রাসী শহীদুলসহ গ্রেফতার ২

সাভার থানার তালিকাভুক্ত সন্ত্রাসী একাধিক মামলার আসামি ভুয়া দলিল লেখক শহীদুল ইসলাম ওরফে শহীদুলকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী নয়নকে গ্রেফতার করা হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গত দু’দিনে তার হাতে আত্মীয় স্বজন ও প্রতিবেশীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এক পর্যায়ে খবর পেয়ে স্থানীয় সংসদ […]

Continue Reading

ট্রেনের শিডিউল বিপর্যয় অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : চলমান হরতাল-অবরোধে ট্রেনের শিডিউল বিপর্যয় অব্যাহত রয়েছে। এ ছাড়া গতকাল দেশের দুটি স্থানে নাশকতায় আরো বেশি শিডিউল বিপর্যয়ে পড়ে ট্রেনগুলো। গত দুই দিনের হরতালে ট্রেনে ভয়াবহ শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আজ মঙ্গলবারও তার ব্যত্যয় ঘটেনি। সময় মতো আসতে বা যেতে পারছে না কোনো ট্রেনই। দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস গতকাল রাত সাড়ে ১১টায় ঢাকা […]

Continue Reading

হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ২১

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের ৯টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২১ আসামিকে গ্রেফতার করেছে। রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১২ জন ও নিয়মিত এবং অন্যান্য মামলার ৯জন […]

Continue Reading

বিয়ানীবাজারে ছাত্রলীগের গুলিতে কিশোর নিহত

সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখলে জের ধরে বিয়ানীবাজারে ছাত্রলীগ ও শ্রমিকলীগের মধ্যে সংঘর্ষে সবজি ব্যবসায়ী কিশোর নিজু (১৬) মারা গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর […]

Continue Reading

কোকোর জানাজা ঘিরে সতর্ক থাকবে পুলিশ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা নির্বিঘ্ন  নিরাপত্তা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সকাল থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা ঘিরে থাকবে তিন স্তরের পুলিশি নিরাপত্তা। সাদা পোশাকে থাকবে বিভিন্ন সংস্থার গোয়েন্দা দল। মঙ্গলবার বাদ আসর বায়তুল মোকাররমে কোকোর জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর তাকে বনানীতে দাফন করা […]

Continue Reading

বিচারপতির বাসায় বাসায় ককটেল হামলা

রাজধানীর ধানমন্ডিতে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বাসায় ককটেল হামলা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে তার ধানমন্ডির ৭/এ রোডের ৯/বি বাসায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে কে বা কারা তার বাসায় কয়েকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ধানমন্ডি থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় […]

Continue Reading

‘সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে’

ঢাকা: সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই করছে। বিরোধীদের ওপর গুলি চালাচ্ছে, জেলে ভরছে। দেশের মানুষ এসব চায় না। তারা শান্তি চায়। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সভা-সমাবেশ, […]

Continue Reading

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এস কে সিনহা

 দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। শনিবার বেলা এগারটার দিকে বঙ্গভবনে তাকে শপথ পড়ান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। এসময়  প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট […]

Continue Reading

তারেক রহমানকে ফেরত চেয়ে বৃটেনকে সরকারের চিঠি

কূটনৈতিক সংবাদদাতা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে তাকে ফেরত চেয়ে বৃটেনকে চিঠি দিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী স্বাক্ষরিত এ চিঠি গত বৃহস্পতিবার লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে। সেখান থেকে চিঠিটি বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের কাছে পৌঁছে দেয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে […]

Continue Reading

বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে না সুপ্রিম কোর্ট বার

ঢাকা: বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিবে না সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। তবে তার স্থলাভিষিক্ত নতুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সংবর্ধনা দিবে আইনজীবীদের শীর্ষ সংগঠন। বুধবার বারের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। বুধবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বারের সভাপতি সিনিয়র […]

Continue Reading

প্রচ্ছদে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্রসহ শার্লি এবদো প্রকাশিত

 ফ্রান্সের প্যারিসে ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোর এ সপ্তাহের সংখ্যার প্রচ্ছদে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আঁকা ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছে। শার্লি এবদোর এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন সংখ্যার প্রচ্ছদটি ম্যাগাজিনটির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওই বিবৃতিতে বলা হয়েছে, ব্যঙ্গচিত্রটির অর্থ, শার্লি এবদোর সাংবাদিকরা জঙ্গিদের ক্ষমা করে দিয়েছেন। হামলার ঠিক এক সপ্তাহের মাথায় নতুন সংখ্যাটি প্রকাশিত হলো। মহানবী […]

Continue Reading

ড.তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় ড. তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালত।

Continue Reading

সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) সিনহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি দেশের  একবিংশতম প্রধান বিচারপতি হলেন। নতুন প্রধান বিচারপতি আগামী ১৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার এস কে সিনহার নিয়োগ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

Continue Reading

হাইকোর্টে বইয়ের মধ্যে বোমা

 হাইকোর্টের ভেতর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার বিকাল তিনটার দিকে হাইকোর্টের এনএক্স ভবনের নয় নম্বর বিচারকক্ষ থেকে ওই বস্তুটি উদ্ধার পরীক্ষার পর বোমা বলে চিহিৃত করে পুলিশ। ওই ভবনে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গনির বেঞ্চ বিচার কাজ পরিচালনা করেন। বোমা সদৃশ বস্তুটি একটি বই কেটে ভেতরে বসানো হয়েছে। পরে […]

Continue Reading

সিনেট ও কংগ্রেসের ৬ সদস্যের বিবৃতি : পুলিশী ক্র্যাকডাউনের উদ্বেগ

ঢাকা:বাংলাদেশের বিরোধী দল ও মিডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান সিনেটর এড রয়েস এবং পাঁচ কংগ্রেস সদস্য। বিবৃতিতে সাক্ষরকারী মার্কিন কংগ্রেসের অপর সদস্যরা হলেন ইলিয়ট অ্যাঙ্গেল (ডেমোক্র্যাট) স্টিভ চ্যাবট (রিপাবলিকান), যোশেফ ক্রাউলি (ডেমোক্র্যাট), জর্জ হোল্ডিং (রিপাবলিকান) ও গ্রেস মেঙ (ডেমোক্র্যাট)। বুধবার এক বিবৃতিতে তারা বিরোধী দলের বিরুদ্ধে […]

Continue Reading

১১ জেলায় হামলা, ভাঙচুর, আগুন, গ্রেপ্তার ১০৭ অবরোধে আরও তিন মৃত্যু

ঢাকা: নোয়াখালীর চৌমুহনীতে গতকাল বিকেলে সংঘর্ষের একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশের দিকে তেড়ে যান বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা l ছবি: প্রথম আলোবিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের দ্বিতীয় দিন গতকাল বুধবার নোয়াখালীর চৌমুহনীতে দুজন এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া দেশের ১১ জেলায় সংঘর্ষ, হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে রাজধানী ঢাকা ছিল প্রায় […]

Continue Reading

হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালিয়ে গেলেন স্বামী

নীলফামারী প্রতিনিধি : স্ত্রীকে হত্যার পর হাসপাতালে লাশ ফেলে পালিয়ে গেলেন পাষন্ড স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। পরে পুলিশ হাসপাতালের বারান্দা থেকে লাশটি উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে নীলফামারীর ডিমলায় এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, চার বছর আগে পার্শ্ববর্তী ডোমার উপজেলার বোড়াগাড়ী গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে আনোয়ারা বেগমের (২২) সঙ্গে ডিমলা উপজেলা পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্যছাতনাই গ্রামের […]

Continue Reading

রংপুরে ভুয়া ডিবির ওসি গ্রেফতার

রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে বুধবার সকালের ভুয়া ওসি পরিচয়ধারী সুমন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কোতয়ালী থানার উপ পরিদর্শক হোসেন আলী জানান, সকাল পৌনে ১০টায় বিএনপি কার্যালয়ের সামনে গ্রান্ড হোটেল মোড়ে সুমন নিজেকে ডিবির ওসি পরিচয় দেয়। বিষয়টি সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করার পর ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার […]

Continue Reading

৫ জানুয়ারি কাল: সংবিধানের সুরক্ষা বিপন্ন গণতন্ত্র

ঢাকা: সমঝোতা ও সংলাপ ব্যর্থ করে শক্তি পরীক্ষার জয়-পরাজয়ের সেই ৫ জানুয়ারি কাল। ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রধান বিরোধী জোটের অংশগ্রহণ ছাড়াই ‘একতরফা’ নির্বাচনে আবার ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আর নির্বাচন বর্জন করে অবরোধ ও আন্দোলনের মাধ্যমে শক্তি পরীক্ষায় হেরে যায় বিএনপি-জামায়াতসহ ১৮-দলীয় জোট। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণ দেখিয়ে পুলিশ, প্রশাসন ও দলীয় শক্তির জোরে সেদিন […]

Continue Reading

সিরাজগঞ্জে গণপিটুনিতে দুই চাঁদাবাজ নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্বর্ণের দোকানে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে দুই চাঁদাবাজ নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ঝাঐল বাজারে এ ঘটনা ঘটে। কামারখন্দ থানা ও রেলওয়ে (জিআরপি) থানার পুলিশের ভাষ্য, ঝাঐল বাজারের স্বর্ণ ব্যবসায়ী রামচন্দ্র সরকারের দোকানে প্রায়ই চাঁদা নিতে আসত স্থানীয় তিন সন্ত্রাসী। ওই ব্যবসায়ী স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি জানালে তাঁরা চাঁদাবাজদের ঠেকানোর […]

Continue Reading

আজহারের যুদ্ধাপরাধের রায় কাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য এদিন নির্ধারণ করেন। গত বছরের ২৬ ডিসেম্বর থেকে আজহারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তার বিরুদ্ধে সর্বমোট ১৯ জন প্রসিকিউশনের সাক্ষী তাদের জবানবন্দি পেশ করেন। একই বছরের ১২ […]

Continue Reading