রাতেও বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবিতে সোমবার সকাল থেকেই বিক্ষোভে উত্তাল ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরপর রাতেও ক্যাম্পাস গরম করে রেখেছেন আন্দোলনকারীদের। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পর ক্যাম্পাসে মশাল মিছিল, রাজু ভাস্কর্যে প্রতিবাদী গান-কবিতায় সমাবেশ এবং মোমবাতি মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নিতে দেখা যায় […]

Continue Reading

ইভিএম থেকে সরে আসার সুযোগ নেই: সিইসি

ঢাকা: আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নীরবে কারচুপি হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন, ইভিএমে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুতরাং ইভিএম থেকে সরে আসার সুযোগ নেই। ইভিএমে আগে প্রোগ্রামিং করার সুযোগ নেই। ভোটের আগে ভোটের টাইম মেশিনে সেট করে দেয়া হয়। সকাল […]

Continue Reading

জয়দেবপুর জংশনে একাধিক আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল নিয়ে হৈ চৈ

গাজীপুর: ঢাকা-জয়দেবপুর রেলরুটে চলাচলকারী একাধিক আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। ১০ জানুয়ারী থেকে যাত্রাবিরতি বাতিল হলে যাত্রী সেবা নিয়ে নানামুখী প্রশ্ন ও উত্তেজনা দেখা দিতে পারে বলে আশংকা দেখা দিয়েছে। অনুসন্ধানে জানা যায়, এই রুটে প্রতিদিন ৬৮/৭০ জোড়া ট্রেন যাতায়াত করে। এর মধ্যে ২১ জোড়া ট্রেন আন্তঃনগর। ২১ জোড়া ট্রেনের মধ্যে […]

Continue Reading

ঢাবি শিক্ষার্থী গণধর্ষন নয় ধর্ষিত হয়েছেন, জানিয়েছে পুলিশ

ঢাকা: ধর্ষক একজনই ছিল বলে পুলিশকে জানিয়েছেন রাজধানীর কুর্মিটোলায় নির্যাতিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওই ছাত্রী। বিষয়টি জানিয়েছেন গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটি পুলিশকে জানিয়েছে ‘কয়েকজন নয়, ধর্ষক একজনই ছিল’। এদিকে ওই ছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. […]

Continue Reading

ইরানকে আক্রমণ করতে প্রস্তুত ব্রিটেন!

ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন জানিয়েছে ব্রিটেন। ইরানের ভূখণ্ডের জলসীমার কাছে যুক্তরাজ্যের যে সামরিক স্থাপনা রয়েছে তা দেশটিতে আক্রমণের অবস্থানে রয়েছে। এ বিষয় বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য সান। দ্য সান সংবাদপত্রের খবরে বলা হয়েছে, টমাহাক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে সজ্জিত রয়েল নেভির পারমাণবিক চালিত সাবমেরিন ইরানের কাছে মারাত্মক অবস্থানে রয়েছে। সান তার প্রতিরক্ষা […]

Continue Reading

ঢাবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে শাহবাগে অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ধর্ষকের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ও অবরোধ করেছেন তারা। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এসময় তারা ধর্ষককে অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অবরোধের কারণে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ান বাজার ও মৎস্য ভবন- […]

Continue Reading

বিচার না পেয়ে অবশেষে মৃত্যুর কোলে আশ্রয় নিল লাঞ্চিতা জেসমিন

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতাঃ কুপ্রস্তাবে রাজী না হওয়ায় মারধর ও শ্লীলতাহানির ঘটনা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা চেষ্টার প্রায় পাঁচ মাস পর বিনা চিকিৎসায় মুত্যর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে আশ্রয় নিল জেসিমন। নিহত জেসমিন গাজীপুরের কালীগঞ্জ থানার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের রফিকুল ইসলামের কন্যা। স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননী জেসমিনকে দীর্ঘদিন যাবৎ […]

Continue Reading

পুলিশকে জনবান্ধব করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

ঢাকা: পুলিশ বাহিনীকে জনবান্ধব একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা জানান। পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে– একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ […]

Continue Reading

পদোন্নতিতে ভারসাম্য চায় পুলিশ গাড়ি কিনতে সুদমুক্ত ঋণের কথাও তোলা হবে আজ

ঢাকা: পদোন্নতির কাঠামোয় ভারসাম্য চায় পুলিশ। তাদের বিবেচনায় অন্যান্য ক্যাডারের তুলনায় পুলিশে গ্রেড-১, গ্রেড-২, গ্রেড-৩ পদ কম। তাই পুলিশের সাংগঠনিক কাঠামো অসামঞ্জস্যপূর্ণ। এতে পদোন্নতি ও পদায়নে দীর্ঘসূত্রতা দেখা দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক তত্ত্বাবধায়ন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে উপজীব্য করে আজ রোববার রাজারবাগ পুলিশ লাইন্সে ছয় দিনব্যাপী পুলিশ […]

Continue Reading

২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় ৫২২৭ জনের মৃত্যু

গত বছর সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২’শ ২৭ জন। দুর্ঘটনা ঘটেছে ৪৭০২টি। নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি বলছে ২০১৮ সাল থেকে পরবর্তী বছর ১৫ শতাংশ সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে ২০১৯ সালের সড়ক দুর্ঘটনার এ পরিসংখ্যান নিরাপদ সড়ক […]

Continue Reading

পাটকল শ্রমিকদের কাজে যোগদান, প্রাণ ফিরল খুলনার শিল্পাঞ্চলে

আগামী ১৬ জানুয়ারির মধ্যে ‘জাতীয় মজুরি কমিশন-২০১৫’ প্রদান করা হবে সরকারের এ আশ্বাসের পর কাজে যোগ দিয়েছেন খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। এতে প্রাণচাঞ্চল্য ফিরেছে গোটা শিল্পাঞ্চলে। টানা পাঁচদিন আমরণ অনশন কর্মসূচির পর শনিবার সকালে কাজে যোগদান করেন তারা। ফলে মিলে আবারো উৎপাদন কাজ শুরু হয়। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, […]

Continue Reading

ইরাকে বাংলাদেশীদের সতর্ক থাকার নির্দেশ

মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ইরাকে থাকা প্রবাসী বাংলাদেশীদেরকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার দূতাবাসের দেয়া এক বিবৃতিতে ইরাকের চলমান নিরাপদহীন অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে থাকা সকল বাংলাদেশী প্রবাসীদের বিশেষ প্রয়োজন ব্যতীত কর্মস্থল ও বাসস্থান ছাড়া যত্রতত্র যাতায়াত, সকল সভা-সমাবেশ এবং গোলযোগপূর্ণ পরিবেশ […]

Continue Reading

যুদ্ধ শুরু নয়, থামাতেই সোলাইমানিকে হত্যা: ট্রাম্প

ডেস্ক: যুদ্ধ শুরু করতে নয় বরং থামাতেই ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোলাইমানিকে হত্যার পর শুক্রবার ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি বলেন, ‘সোলাইমানির সন্ত্রাসের রাজত্ব শেষ’। খবর বিবিসির। শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে জেনারেল সোলাইমানির গাড়িবহর লক্ষ্য করে […]

Continue Reading

ডাকসুতে হামলা: আরও এক সপ্তাহ সময় চায় তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তার সহযোগীদের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা কমিটি নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো প্রতিবেদন জমা দিতে পারেনি। নির্ধারিত সময় শেষ হওয়ার পর কমিটি এবার আরও এক সপ্তাহ অতিরিক্ত সময় চেয়েছে। গত ২২শে ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুলের কক্ষে […]

Continue Reading

‘আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান, ভয় দেখাবেন না’

‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। নির্বাচন নিয়ে যত ভয়-ভীতি, অত্যাচার নির্যাতনই করুন না কেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। যত ভয় ভীতি দেখাচ্ছেন, মনোবল তত শক্ত হচ্ছে।’ আজ শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলীতে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে […]

Continue Reading

‘ভারত থেকে দুই মাসে এসেছেন ৪৪৫ জন’

ভারতে নাগরিকত্ব আইন সংশোধন হওয়ার পরের দুই মাসে ৪৪৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এরা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। গত এক বছরে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ ও সীমান্ত পার করার চেষ্টা করায় আটক করা হয়েছে এক হাজার জনকে। ভারত থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড […]

Continue Reading

‘ক্যান্সার হাসপাতালের পরিচালকের পেনশন ভাতার ওপর স্থগিতাদেশ’

রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দামি যন্ত্রপাতি অবহেলায় ফেলে রাখায় কর্তৃপক্ষের নিস্ক্রীয়তাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি সম্প্রতি অবসরে যাওয়া প্রতিষ্ঠানটির পরিচালক ড. মোআররফ হোসেনের অবসরকালীন পেনশন সুবিধা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও […]

Continue Reading

উন্মাতাল থার্টিফার্স্ট

বিটের তালে তালে কাঁপছিলো চার দেয়ালে বদ্ধ বাতাস। সঙ্গে লেজার লাইটের ঝলকানি। হাতে হুইস্কি ও মদের গ্লাস। বাজছে হিন্দি-ইংরেজি মিশেল গান। স্টেজে স্বল্প বসনা ডিজে তরুণীর নাচ। আলো-আঁধারে মাতাল তরুণ তরুণীরা জড়িয়ে ধরছিলেন একে অপরকে। এ যেন অন্য এক দুনিয়া। উল্মাতাল রাত। ইংরেজী নববর্ষ-২০২০ সালকে বরণ করে নিতে এমন চিত্রই ছিল রাজধানীর বেশ কিছু তারকা […]

Continue Reading

জাপানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন

জাপানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ। তিনি অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। সচিব শাহাবুদ্দিন আহমদ গত ২০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যান। বুধবার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তার ওই চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়, অভোগকৃত পিআরএল স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য সরকার তাকে […]

Continue Reading

২০ জানুয়ারি প্রকাশ হবে ভোটার তালিকার খসড়া

আগামী ২০ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করবেন নির্বাচন কমিশন। গতকাল মাঠপর্যায়ে এ চিঠি দেন ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন। ভোটার তালিকার খসড়া সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিস,জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট থানা, উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়,ইউনিয়ন পরিষদ,পৌরসভা,ওয়ার্ডঅফিস, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা জনগুরুত্বপূর্ণ দর্শনীয় যেকোন স্থান এবং সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যালয়ে উন্মুক্ত […]

Continue Reading

গ্রামবাংলার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা

সম্মানিত পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, এজেন্ট, হকার ও বিজ্ঞাপনদাতাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। —+++-++- প্রধান সসম্পাদক

Continue Reading

২০১৯ সালের আলোচিত ঘটনা সমূহ

নতুন বছর ২০২০ সালকে স্বাগত জানানোর অপেক্ষায় বাংলাদেশসহ পুরো বিশ্ব। তবে আলোড়ন তোলা নানা ঘটনার কারণে ২০১৯ সালকেও মানুষ মনে রাখবে। চলতি বছর দেশের মানুষের মনে দাগ কেটে যাওয়া কয়েকটি ঘটনা চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে নিহত ৬৭: এ বছরের ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে যখন ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের আয়োজন নিয়ে সবাই […]

Continue Reading

নববর্ষ উপলক্ষে দেশবাসীকে প্রেসিডেন্টের শুভেচ্ছা

খ্রিস্টীয় নববর্ষ ২০২০ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদ। আগামীকাল ১ জানুয়ারি খ্রিস্টীয় নববর্ষ ২০২০ উপলক্ষে আজ মঙ্গলবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নববর্ষ ২০২০ সবার জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনুক এই কামান করে আবদুল হামিদ বলেন, ‘নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, […]

Continue Reading

১০ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

তাবলিগ জামাতের বৃহৎ সমাবেশ তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। খবর বাসসের। তুরাগ তীরে প্রথম পর্বের তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর চার দিন বিরতি দিয়ে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইতজেমা অনুষ্ঠিত হবে। […]

Continue Reading

জেএসসি-জেডিসি পাসের হারে এগিয়ে বরিশাল, পিছিয়ে ঢাকা

 জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সাধারণ আট বোর্ডে এবার পাসের হার সবচেয়ে বেশি বরিশালে আর পিছিয়ে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এবছর বরিশাল বোর্ডে সবচেয়ে বেশি ৯৭ দশমিক ০৫ শতাংশ; এবং ঢাকা বোর্ডে সবচেয়ে কম ৮২ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তবে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। আর সবচেয়ে কম পেয়েছে সিলেট বোর্ডের […]

Continue Reading